Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিজয়ের সুবর্ণজয়ন্তীতে স্বাধীনতার বীরদের খোঁজে অপো

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 11 December 2021
বিজয়ের সুবর্ণজয়ন্তীতে স্বাধীনতার বীরদের খোঁজে অপো
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ পালন করছে বিজয়ের সুবর্ণজয়ন্তী। ঐতিহাসিক এই মাসটিকে স্মরণীয় করে রাখতে সরকারি-বেসরকারি পর্যায়ে নানা উদ্যোগ হাতে নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে এগিয়ে এসেছে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান অপো। বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) ব্যুরো বাংলাদেশকে সঙ্গে নিয়ে চালু করেছে ‘বীরের গল্প’ (স্টোরিজ অব হিরোজ) শিরোনামে উদ্ভাবনী ক্যাম্পেইন। উদ্দেশ্য বাস্তবের নায়কদের সাথে মানুষের পরিচয় করিয়ে দেওয়া।

১৯৭১ সালে একসাগর রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়। পৃথিবীর খুব কম দেশই আছে যারা স্বাধীনতার জন্য এতো ত্যাগ স্বীকার করেছে। দীর্ঘ নয়মাসের রক্ষক্ষয়ী যুদ্ধের পর বাংলাদেশ নামক স্বাধীন দেশ বিশ্বের বুকে স্থান পায়। এরপর গত অর্ধশতকে নানা চড়াই উৎরাইয়ের মধ্যে দিয়ে বাংলাদেশকে যেতে হয়েছে। সর্বশেষ বাংলাদেশ তথা বিশ্বের বুক কাল হয়ে হানা দেয় করোনা ভাইরাস মহামারী। সেই যুদ্ধেও একঝাঁক যোদ্ধা বীরের মতো ঝাঁপিয়ে পড়ে মানুষের জীবন বাঁচাতে। দিনরাত জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে গেছেন। মহান স্বাধীনতা যুদ্ধ ও আধুনিক বাংলাদেশের বিনির্মাণে নব্য এই যোদ্ধাদের প্রতি সম্মান জানাতেই অপো এই ক্যাম্পেইন নিয়ে এসেছে।

১২ তারিখে ক্যাম্পেইনটি চালু হয়ে চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত। এই সময়ে অপো ব্যবহারকারীরা ক্যামেরার মাধ্যমে তার আশেপাশের মানুষের জীবন যুদ্ধের গল্প নিয়ে আসবেন। ছবিতে তুলে আনবেন আসল যোদ্ধাদের কথা। অপো মনে করে, আমাদের চারপাশে এমন সব মানুষ আছেন যারা পাদপ্রদীপের নিচে। কিন্তু সমাজের জন্য তারা অনবরত অবদান রেখে যাচ্ছেন। অথচ অনেক সময়ই আমরা তাদের যথার্থ প্রাপ্য দিতে পারি না। আপনি যদি এসব মানুষের সন্ধান পান তাহলে এই ক্যাম্পেইনে অংশ নিয়ে পুরস্কৃত হতে পারেন। এজন্য আপনাকে ছবির সাথে গল্পটি লিখে অপো বাংলাদেশের ফেসবুক পেজে শেয়ার দিতে হবে। ব্যক্তিটি হতে পারে আপনার আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, পরিচিতজন অথবা যেকেউ। মানুষের পাঠানো দারুণ সব বাছাইকৃত ছবি নিয়ে তৈরি করা হবে অপো গ্যালারি। এটি হবে অনেকটা ভার্চুয়াল আর্ট কালেকশনের মতো। আপনি চাইলে সাধারণ হ্যাশট্যাগের দিয়ে নিজের একটি গল্প বাণাতে পারেন।

সব ছবি থেকে বিচারক প্যানেল সেরা তিনটি ছবি থেকে তিনটি জীবনের গল্প বাছাই করে নেবেন। পরবর্তীতে এদের পাশে দাঁড়াবে অপো ও ব্যুরো বাংলাদেশ। এসব মানুষের জীবনকে একটু সহজ করতে সাহায্যের হাত বাড়িয়ে দিবে এই দুই সংগঠন। আর যার হাত ধরে এসব সংগ্রামরত জীবনের গল্প উঠে আসলো তাদের জন্য পুরস্কার হিসেবে থাকবে সম্প্রতি বাজারে আসা ফ্লাগশিপ রেনো ৬ অথবা আইওটি পণ্য।

এর আগে অপো, ব্যুরো বাংলাদেশ ও প্রীত রেজার মতো নামকরা একদল ফটোগ্রাফার ও ইনফ্লুয়েন্সারদের সঙ্গে নিয়ে একই ধরনের কাজ করে মানুষকে উৎসাহিত করেছেন। তারা অপো রেনো ৬ এর বোকেহ ফ্লেয়ার পোর্ট্রটে দিয়ে ছবি তুলে সবাইকে ক্যাম্পেইনে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানান। এরপর সব অপো ভক্তদের জন্য উন্মক্ত করে দেওয়া হয়।

তাহলে এখনই নেমে পড়–ন আপনার চারপাশের মানুষের সংগ্রামের না বলা গল্পগুলো বলতে। ক্যাম্পেইনে অংশ নিয়ে এসব জাতীয় বীরদের প্রতি আপনি যে শুধু সম্মান জানাচ্ছেন তা নয়, বিজয়ের সুবর্ণ জয়ন্তীকে আরো মহামান্বিত করে তুলছেন। বিস্তারিত জানতে অপো বাংলাদেশের অফিসিয়াল ফেসবুকে চোঁখ রাখুন আর খুঁজতে থাকুন আমাদের চারপাশের বীরদের জীবনের গল্প।

 

 

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অপো

এই বিভাগ থেকে আরও পড়ুন

কোরবানির গরু মিলবে প্রিয়শপ ডটকমে
ই-কমার্স

কোরবানির গরু মিলবে প্রিয়শপ ডটকমে

ফেসবুক প্রফেশনাল মুড আসলে কী?
নির্বাচিত

যুক্তরাষ্ট্রের নতুন আইন নিয়ে হুমকি ফেসবুকের

ইউনিসক প্রসেসরসহ অ্যানবারনিকের নতুন গেমিং হ্যান্ডহেল্ড
নির্বাচিত

ইউনিসক প্রসেসরসহ অ্যানবারনিকের নতুন গেমিং হ্যান্ডহেল্ড

সরকার আত্মনির্ভরশীল ডিজিটাল বাংলাদেশ গড়ার দ্বারপ্রান্তে: আইসিটি প্রতিমন্ত্রী
প্রযুক্তি সংবাদ

সরকার আত্মনির্ভরশীল ডিজিটাল বাংলাদেশ গড়ার দ্বারপ্রান্তে: আইসিটি প্রতিমন্ত্রী

নকিয়ার নতুন চমক! বাজারে আসছে নকিয়া ২.৪
প্রযুক্তি সংবাদ

নকিয়ার নতুন চমক! বাজারে আসছে নকিয়া ২.৪

সমুদ্রের জলস্তর বৃদ্ধি: বিশ্বজুড়ে ১০০ মিলিয়ন ভবন ঝুঁকির মুখে, বলছে গবেষণা
প্রযুক্তি সংবাদ

সমুদ্রের জলস্তর বৃদ্ধি: বিশ্বজুড়ে ১০০ মিলিয়ন ভবন ঝুঁকির মুখে, বলছে গবেষণা

Load More

ট্রেন্ডিং টপিক

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’
প্রযুক্তি সংবাদ

ফোন কেনার সময় না জানিয়ে ‘Dazzle Care’ যুক্ত করার অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

চুরি হওয়া ক্রিপ্টোর ৯৫ শতাংশ উদ্ধারের দাবি বাইন্যান্সের
নির্বাচিত

চুরি হওয়া ক্রিপ্টোর ৯৫ শতাংশ উদ্ধারের দাবি বাইন্যান্সের

সম্ভাব্য ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধাসহ স্যামসাং গ্যালাক্সি এস২৭ প্লাস স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

গ্যালাক্সি এস২৭ প্লাসে ৪৫ ওয়াট চার্জিং, সার্টিফিকেশনে নতুন তথ্য

চীনের ZKTeco Global Conference-এ Premier Rebate Achiever Award গ্রহণ করছেন স্মার্ট টেকনোলজিসের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এস এম মহিবুল হাসান
প্রযুক্তি বাজার

জেডকেটেকোর ‘প্রিমিয়ার রিবেট এচিভার অ্যাওয়ার্ড’ পেল স্মার্ট টেকনোলজিস

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’

ড্যাজল শপের বিরুদ্ধে রিপ্লেসমেন্ট নিয়ে হয়রানির অভিযোগ

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আনঅফিশিয়াল মোবাইল ফোন কেনার আগে আইএমইআই ও বৈধতা যাচাইয়ের পরামর্শ
প্রযুক্তি বাজার

আনঅফিশিয়াল ফোন কিনে ঠকছেন না তো?

দেশের বাজারে স্মার্টফোন কেনার ক্ষেত্রে ক্রেতাদের একটি বড়...

লেনদেনে লিমিট বাড়ালো বিকাশ-রকেট

জালিয়াতের হাতে অর্থ খুইয়ে বিকাশের বিরুদ্ধে মামলা

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’

ড্যাজল শপের বিরুদ্ধে রিপ্লেসমেন্ট নিয়ে হয়রানির অভিযোগ

২০২৯ সালের মধ্যে টু-জি নেটওয়ার্ক বন্ধের বিটিআরসির পরিকল্পনা এবং বাটন ফোন ব্যবহারকারীদের জন্য ভোল্টি প্রযুক্তির বিকল্প

টুজি বন্ধ হয়ে যাচ্ছে, বাটন ফোন কী আর চলবে না?

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

11 December 2021

বিজয়ের সুবর্ণজয়ন্তীতে স্বাধীনতার বীরদের খোঁজে অপো

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix