Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বঙ্গবন্ধু দেখিয়ে গেছেন বাংলাদেশ কোন পথে এগুবে: মোস্তাফা জব্বার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর ২০২১
বঙ্গবন্ধু দেখিয়ে গেছেন বাংলাদেশ কোন পথে এগুবে: মোস্তাফা জব্বার
Share on FacebookShare on Twitter

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, পাকিস্তানি দোসরদের উত্তরসূরিরা দেশে ও দেশের বাইরে থেকে বাংলাদেশের বিরুদ্ধে এখনো যড়যন্ত্র করছে। পঁচাত্তরের প্রলয়ংকরী ঘটনার পুনরাবৃত্তি ঘটাতে দেশে ও দেশের বাইরে ষড়যন্ত্র অব্যাহত আছে। এসব ষড়যন্ত্রকারিদের বিরুদ্ধে সকল শক্তিকে সজাগ থাকতে হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর নির্দেশে যার যা কিছু ছিলো তাই নিয়ে এ দেশের মানুষ যুদ্ধ করেছে। বঙ্গবন্ধু বেতবুনিয়ায় উপগ্রহ ভূকেন্দ্র প্রতিষ্ঠা আইটিও এবং ইউপিইউ সদস্য পদ অর্জন, টিএন্ডটি বোর্ড গঠন, কারিগরি শিক্ষায় গুরুত্বারোপ কিংবা প্রাথমিক শিক্ষাকে জাতীয়করণ করে দেখিয়ে গেছেন বাংলাদেশ এ পথেই যাবে। এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৮ বছরে বাংলাদেশকে বিশ্বে উন্নয়নের রোলমডেল হিসেবে প্রতিষ্ঠা করেছেন বলে মন্ত্রী উল্লেখ করেন।

মন্ত্রী আজ ঢাকায় টেলিযোগাযোগ অধিদপ্তর মিলনায়তনে মুজিবশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে টেলিযোগাযোগ অধিদপ্তর আয়োজিত আলোচনা সভা ও প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য বঙ্গবন্ধু ও বিজয় দিবস শীর্ষক রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত থেকে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো: খলিলুর রহমান অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত থেকে বিশেষ অতিথির বক্তৃতা করেন।

টেলিযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো: কামরুজ্জামান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে ডাক অধিদপ্তরের মহাপরিচালক মো: সিরাজ উদ্দিন, বিটিসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক ড. রফিকুল মতিন, সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগের যুগ্মসচিব মুহাম্মদ আবদুল হান্নান বক্তৃতা করেন। অনুষ্ঠানে টেলিযোগাযোগ অধিদপ্তরের জেনারেল ম্যানেজার এবং বিসিএস টেলিকম ক্যাডার অ্যাসোসিয়েশন সভাপতি ইঞ্জিনিয়ার মো: আবু তালেব মূলপ্রবন্ধ উপস্থাপন করেন।

মন্ত্রী ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অধীন সকল দপ্তর ও সংস্থাকে ডিজিটাল প্রযুক্তি নির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠায় চলমান অগ্রযাত্রাকে আরও বেগবান করতে আরও আন্তরিকতা ও দক্ষতার সাথে কাজ করে যাওয়ার আহ্বান জানিয়ে বলেন, জ্ঞান ভিত্তিক ডিজিটাল সাম্য সমাজ প্রতিষ্ঠায় ডাক ও টেলিযোগাযোগ বিভাগের দায়িত্ব অপরিসীম। ডিজিটাল প্রযুক্তি বিকাশের অগ্রদূত মোস্তাফা জব্বার বলেন, করোনাকালে ডিজিটাল কানেক্টিভিটি সচল রাখতে দিনরাত কাজ করেছি-লড়াই করেছি। আমরা ডিজিটাল কানেক্টিভিটির মাধ্যমে স্বাভাবিক জীবন যাত্রা সচল রেখেছি। ফাইভ-জি প্রযুক্তির মাধ্যমে বাংলাদেশকে অনন্য উচ্চতায় পৌঁছে দিতে আমাদের কাজ করতে হবে।

শিক্ষায় ডিজিটাল রূপান্তরের পথপ্রদর্শক মোস্তাফা জব্বার শিশুদের চোখের দিকে তাকালে বাংলাদেশের আগামী দিন দেখতে পান উল্লেখ করে বলেন , ‘ আমাদের শিশুদের জন্য যে সময় দিয়েছি, এটা আমার জীবনের শ্রেষ্ঠ সময়। বীর মুক্তিযোদ্ধা মোস্তাফা জব্বার বলেন, এদেশের কিছু পাকিস্তানি দোসর রাজাকার, আলবদর আলশামস ছাড়া প্রতিটি মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুদ্ধ করেছে। এ দেশের মায়েরা নিজেরা না খেয়ে মুক্তিযোদ্ধাদের খাবার দিয়েছেন, আশ্রয় দিয়েছেন এমনকি ৫বছরের শিশুরাও হানাদার বাহিনীর গতিবিধির সংবাদ বহন করে মুক্তিযোদ্ধাদের পৌঁছে দিয়েছেন। পরোক্ষ যোদ্ধা হিসেবে তাদেরও স্বীকৃতি পাওয়া উচিৎ বলে তিনি উল্লেখ করেন।

২৫ মার্চ রাতে টেলিগ্রাম বার্তার মাধ্যমে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঐতিহাসিক ঘোষণার বিষয়টি তুলে ধরে বলেন, বঙ্গবন্ধুর কণ্ঠ শুনতে পাইনি কিন্তু তার নামের উপর, তার নির্দেশ মেনে আমরা যুদ্ধ করেছি। যার যা কিছু ছিলো তাই নিয়ে শত্রুর মোকাবেলা করেছি।

বিশেষ অতিথির বক্তৃতায় ডাক ও টেলিযোগাগ সচিব তৎকালীন গোপালগঞ্জ মহকুমায় মিশনারি স্কুল পরিদর্শনকালে বঙ্গবন্ধু হোসেন শহীদ সোহরাওয়ার্দীর দৃষ্টিতে পড়েন উল্লেখ করে বলেন, বঙ্গবন্ধুকে হোসেন সোহরাওয়ার্দী সাহেব চিনতে ভুল করেননি, আমরাও চিনতে ভূল করিনি। তিনি তার যোগ্যতা ও নেতৃত্বের দৃঢ়তা মানুষের প্রতি তার অকৃত্রিম ভালবাসার গুণেই জাতির দিশারীর আসনে অধিষ্ঠিত হয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিতার কাছ থেকে নেতৃত্বের সে যোগ্যতা অর্জন করেছেন বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, আমরা নিজ নিজ অবস্থান থেকে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারলে আমরা সফল হবো। আমরা সফল হলে জাতি সফল হবে।

অনুষ্ঠানে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

এই বিভাগ থেকে আরও পড়ুন

উদ্ভাবনী কাজের জন্য ওয়ালটন পরিবারের সদস্যদের পুরস্কৃত করলেন সিইও গোলাম মুর্শেদ
প্রযুক্তি সংবাদ

উদ্ভাবনী কাজের জন্য ওয়ালটন পরিবারের সদস্যদের পুরস্কৃত করলেন সিইও গোলাম মুর্শেদ

স্বতন্ত্র ব্র্যান্ড হিসেবে আত্মপ্রকাশ সেঞ্চুরির
অটোমোবাইল

স্বতন্ত্র ব্র্যান্ড হিসেবে আত্মপ্রকাশ সেঞ্চুরির

আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ লাইভ দেখুন টফিতে
প্রযুক্তি সংবাদ

আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ লাইভ দেখুন টফিতে

ফোনের দামে কিনুন এই ল্যাপটপ
নির্বাচিত

ফোনের দামে কিনুন এই ল্যাপটপ

এপিকটায় বাংলাদেশের ৮ পুরস্কার
প্রযুক্তি সংবাদ

এপিকটায় বাংলাদেশের ৮ পুরস্কার

ভাঙনের মুখে ফেসবুক?
প্রযুক্তি সংবাদ

গ্রাহকের তথ্য চুরি, ফেসবুককে ৫০০ কোটি ডলার জরিমানা

Load More

ট্রেন্ডিং টপিক

মুনাফা ধরে রেখে ক্যাশ ফ্লোতে ব্যাপক অগ্রগতি করলো ওয়ালটন
অর্থ ও বাণিজ্য

মুনাফা ধরে রেখে ক্যাশ ফ্লোতে ব্যাপক অগ্রগতি করলো ওয়ালটন

স্মার্টফোনের রাজত্বে আপনার সঙ্গী কোনটি?
ফিচার

স্মার্টফোনের রাজত্বে আপনার সঙ্গী কোনটি?

মেটার বিরুদ্ধে মামলা
প্রযুক্তি সংবাদ

মেটার বিরুদ্ধে মামলা

শিক্ষা ও শিল্পক্ষেত্রে সেতুবন্ধন তৈরিতে ইউসিবিডির ‘ক্যাম্পাস টু করপোরেট’ উদ্যোগ শুরু
প্রযুক্তি সংবাদ

শিক্ষা ও শিল্পক্ষেত্রে সেতুবন্ধন তৈরিতে ইউসিবিডির ‘ক্যাম্পাস টু করপোরেট’ উদ্যোগ শুরু

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বিজ্ঞপ্তি-পরীক্ষা ছাড়াই বিপুল নিয়োগ! ইসলামী ব্যাংকে ভয়াবহ অনিয়ম!
অর্থ ও বাণিজ্য

বিজ্ঞপ্তি-পরীক্ষা ছাড়াই বিপুল নিয়োগ! ইসলামী ব্যাংকে ভয়াবহ অনিয়ম!

দেশের এক সময়কার সবচেয়ে স্থিতিশীল এবং আস্থাশীল আর্থিক...

মুনাফা ধরে রেখে ক্যাশ ফ্লোতে ব্যাপক অগ্রগতি করলো ওয়ালটন

মুনাফা ধরে রেখে ক্যাশ ফ্লোতে ব্যাপক অগ্রগতি করলো ওয়ালটন

ডাচ্-বাংলা ব্যাংকের নিট মুনাফা বেড়েছে দ্বিগুণের বেশি

ডাচ্-বাংলা ব্যাংকের নিট মুনাফা বেড়েছে দ্বিগুণের বেশি

মেটা-মেনাসের ২০০ কোটি ডলারের চুক্তি বাতিলের নির্দেশ চীনের

মেটা-মেনাসের ২০০ কোটি ডলারের চুক্তি বাতিলের নির্দেশ চীনের

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix