Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

নতুন প্রজন্মকে ডিজিটাল শিক্ষার মাধ‌্যমে নতুনধারা সৃষ্টির এখনই সময় : মোস্তাফা জব্বার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ২০ ডিসেম্বর ২০২১
নতুন প্রজন্মকে ডিজিটাল শিক্ষার মাধ‌্যমে নতুনধারা সৃষ্টির এখনই সময় : মোস্তাফা জব্বার
Share on FacebookShare on Twitter

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ডিজিটাল যুগের শিক্ষায় নতুন প্রজন্মকে শিক্ষিত করে নতুন ধারা সৃষ্টির এখনই সময়। আমাদের তরুণরা খুবই মেধাবি। দেশের শতকরা ৬৫ভাগেরও বেশি এই তরুণ জনগোষ্ঠী সোনার বাংলা প্রতিষ্ঠার মূল শক্তি। নতুন ধারার ডিজিটাল শিক্ষা পাঠ‌্যপুস্তকে অন্তর্ভুক্ত হওয়া দরকার। এই লক্ষ‌্যে মন্ত্রী প্রকৌশল বিশ্ববিদ‌্যালয়সমূহসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে বিদ‌্যমান শিক্ষার্থীদের ডিজিটাল ইন্ডাস্ট্রি ও ট্রেডবডির বাস্তব অভিজ্ঞতা অর্জনের উদ‌্যোগ গ্রহণে শিক্ষা প্রতিষ্ঠানসমূহকে এগিয়ে আসার আহ্বান জানান।

মন্ত্রী গতকাল রোববার রাতে রাজধানীর এক হোটেলে বিডি সায়েন্স টেকনলজি ও ম‌্যাথ ফাউন্ডেশন- স্টেম-আয়োজিত প্রবন্ধ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ‌্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অনলাইনে সংযুক্ত থেকে প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান।

বুয়েট-এর উপাচার্য অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ‌্যালয় সমূহের উপাচার্য, সাবেক উপাচার্যবৃন্দ, গবেষক ও অধ‌্যাপকবৃন্দ বক্তৃতা করেন।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী কারিগরি শিক্ষা বিস্তারে যুদ্ধের ধ্বংসস্তুপের উপর দাঁড়িয়েও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গৃহীত উদ‌্যোগ তুলে ধরে বলেন, অতীতের দুটি শিল্প বিপ্লব মিস করে বাংলাদেশ প্রযুক্তি দুনিয়া থেকে ৩২৪ বছর পিছিয়ে থাকে। ১৯৬৯ সালে শুরু হওয়া তৃতীয় শিল্প বিপ্লব বা ইন্টারনেট শিল্প বিপ্লবে অংশগ্রহণ নিশ্চিত করতে বঙ্গবন্ধু কর্তৃক আইটিইউ ও ইউপিইউ-এর সদস‌্য পদ অর্জন, বেতবুনিয়ায় উপগ্রহ ভূকেন্দ্র প্রতিষ্ঠা, টিএন্ডটি বোর্ড গঠন, প্রাথমিক শিক্ষা জাতীয়করণ, কারিগরি শিক্ষা সম্প্রসারণ ইত‌্যাদি বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে তৃতীয় শিল্প বিপ্লবে অংশ গ্রহণের ভিত্তি তৈরি করেন। কিন্তু দুর্ভাগ‌্য পঁচাত্তরে সপরিবারে বঙ্গবন্ধুকে হত‌্যার পর তৃতীয় শিল্প বিপ্লবে অংশ গ্রহণের অভিযাত্রা স্থবির হয়ে পড়ে। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ২১ বছরের পশ্চাদপদতাসহ পরাজিত শক্তির রেখে যাওয়া সকল উন্নয়ন বিরোধী অপপ্রয়াস অতিক্রম করে প্রধান মন্ত্রী শেখ হাসিনা তৃতীয় শিল্প বিপ্লবের বঙ্গবন্ধুর তৈরি করা ভিত্তির উপর দাঁড়িয়ে মোবাইল, ইন্টারনেট ও কম্পিউটার প্রযুক্তি বিকাশে বৈপ্লবিক পরিবর্তনের সূচনা করেন যুগান্তকারি বিভিন্ন কর্মসূচি গ্রহণের মাধ‌্যমে বলে উল্লেখ করেন ডিজিটাল প্রযুক্তি বিকাশের আন্দোলনের অগ্রনায়ক মোস্তাফা জব্বার।

এরই ধারাবাহিকতায় গত ১৩ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ চতুর্থ শিল্প বিপ্লবে নেতৃত্বের সক্ষমতা অর্জন করেছে বলে উল্লেখ করেন ডিজিটাল প্রযুক্তিতে বাংলা ভাষার উদ্ভাবক মোস্তাফা জব্বার।

চতুর্থ শিল্প বিপ্লবের চ‌্যালেঞ্জসমূহ তুলে ধরে দীর্ঘ ৩৫ বছর ডিজিটাল প্রযুক্তিখাতে তাঁর সংগ্রামের অভিজ্ঞতা তুলে ধরে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথিবীতে ২০১৬ সালে চতুর্থ শিল্প বিপ্লবের ধারণা ঘোষনার ৮ বছর আগে ২০০৮ সালের ১২ ডিসেম্বর ডিজিটাল বাংলাদেশ কর্মসূচি ঘোষণা করেন। আমাদের আর্থ –সামাজিক প্রেক্ষাপটে চতুর্থ শিল্প বিপ্লবে উন্নত দুনিয়া যেভাবে দেখছে আমাদেরকে তা সেভাবে দেখলে চলবে না। উন্নত বিশ্বে ডিজিটাল প্রযুক্তি মানুষের স্থলাভিসিক্ত হবে। আমাদের বিশাল জনগোষ্ঠাীর বিবেচনায় যন্ত্রকে মানুষের স্থলাভিসিক্ত করার ধারণাটি গ্রহণযোগ‌্য হবে না। ডিজিটাল বাংলাদেশ বিপ্লবের মধ‌্য দিয়েই আমাদের চতুর্থ শিল্প বিপ্লবের চ‌্যালেঞ্জ মোকাবেলা করতে হবে বলে উল্লেখ করেন শিক্ষায় ডিজিটাল রূপান্তরের এ্ই অগ্রদূত।

বুয়েট –এর ভিসি সভাপতির বক্তৃতায় ডিজিটাল প্রযুক্তিকে বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠার হাতিয়ার হিসেবে কাজে লাগানোর প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

মন্ত্রী প্রতিযোগিতায় বিজয়ীদের নাম ঘোষণা করেন এবং বিজয়ীদের মধ‌্যে পুরস্কার বিতরণ করেন।

পরে মন্ত্রী ঢাকায় আইসিএমএবি‘র ডিজিটাল সিপিডি প্লাটফর্মের উদ্বোধন করেন। এই উপলক্ষ‌্যে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি সংযুক্ত থেকে প্রধান অতিথির বক্তৃতায় দেশের প্রতিটি প্রশিক্ষণ প্রতিষ্ঠানসমূহের জন‌্য এটি একটি অনুকরণীয় দৃষ্টান্ত বলে উল্লেখ করেন। তিনি বলেন, পেশাগত দক্ষতা ছাড়া সামনে এগুনোর সুযোগ নাই। যে কোন পরিস্থিতিতে এই প্লাটফর্মের মাধ‌্যমে প্রশিক্ষণ কাজ চালিয়ে যাওয়া সম্ভব। মন্ত্রী বলেন, ডিজিটাল প্রযুক্তি বিকাশে যে কোন সহায়তা প্রদানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বদ্ধপরিকর।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

নিরবচ্ছিন্ন ইন্টারনেটকে মৌলিক অধিকার করার প্রস্তাব – এনসিপি
টেলিকম

নিরবচ্ছিন্ন ইন্টারনেটকে মৌলিক অধিকার করার প্রস্তাব – এনসিপি

আইফোনের চাহিদা ক্রমেই কমছে
নির্বাচিত

আইফোন, আইপ্যাডে নিরাপত্তা ত্রুটি; ঝুঁকিতে কোটি ডিভাইস

নকল ই-কমার্স সাইট বানিয়ে ১০ হাজার মানুষকে ঠকিয়ে ২৫ কোটি টাকা আদায়!
ই-কমার্স

ই-কমার্স সূচকে ১২ ধাপ পেছালো বাংলাদেশ

করোনা রোগীর চিকিৎসায় বাংলাদেশে রোবট তৈরি!
প্রযুক্তি সংবাদ

করোনা রোগীর চিকিৎসায় বাংলাদেশে রোবট তৈরি!

ব্যবসা নিয়ন্ত্রণ করবে ডিজিটাল কমার্স: মোস্তাফা জব্বার
ই-কমার্স

ডিজিটাল কমার্স নির্দেশিকা ২০২১

প্রি অর্ডারে সাড়া ফেলেছে ওয়ালটন প্রিমো এইচএইট প্রো
প্রযুক্তি সংবাদ

প্রি অর্ডারে সাড়া ফেলেছে ওয়ালটন প্রিমো এইচএইট প্রো

Load More

ট্রেন্ডিং টপিক

বাংলাদেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো
নির্বাচিত

বাংলাদেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো

ফোন ছুঁয়েও নয়, শুধু কণ্ঠস্বরেই নিয়ন্ত্রণ করুন স্মার্টফোন; জেনে নিন সহজ উপায়
প্রযুক্তি পরামর্শ

ফোন ছুঁয়েও নয়, শুধু কণ্ঠস্বরেই নিয়ন্ত্রণ করুন স্মার্টফোন; জেনে নিন সহজ উপায়

চিপ সংকটে বিপর্যস্ত দেশের মোবাইল খাত
প্রযুক্তি সংবাদ

চিপ সংকটে বিপর্যস্ত দেশের মোবাইল খাত

জলবায়ু ঝুঁকিতে বিশ্বের ৮০ শতাংশ ডেটা সেন্টার
প্রযুক্তি সংবাদ

জলবায়ু ঝুঁকিতে বিশ্বের ৮০ শতাংশ ডেটা সেন্টার

সপ্তাহের সবচেয়ে পঠিত

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

স্মার্টফোনেরও রয়েছে ‘এক্সপায়ারি ডেট’, জানবেন কীভাবে?

DSLR-এর বিকল্প হতে পারে অপো ফাইন্ড এক্স ৯ আলট্রা, ভ্রমণপ্রেমীদের জন্য ক্যামেরা ফোনে নতুন চমক

DSLR-এর বিকল্প হতে পারে অপো ফাইন্ড এক্স ৯ আলট্রা, ভ্রমণপ্রেমীদের জন্য ক্যামেরা ফোনে নতুন চমক

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কেন মার্কিন প্রযুক্তির ওপর নির্ভরতা কমাতে চায় ইউরোপ?
প্রযুক্তি সংবাদ

কেন মার্কিন প্রযুক্তির ওপর নির্ভরতা কমাতে চায় ইউরোপ?

ফ্রান্সসহ ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশ সরকারি ডিজিটাল অবকাঠামোয়...

গিকবেঞ্চে স্যামসাং গ্যালাক্সি এম৪৭: থাকছে স্ন্যাপড্রাগন প্রসেসর ও ট্রিপল ক্যামেরা

গিকবেঞ্চে স্যামসাং গ্যালাক্সি এম৪৭: থাকছে স্ন্যাপড্রাগন প্রসেসর ও ট্রিপল ক্যামেরা

ওপেনএআই ও ওরাকলের ৩০০ বিলিয়ন ডলারের ক্লাউড চুক্তি

ওরাকল থেকে ২১ হাজার কর্মী ছাঁটাই

ফেসবুকে বিক্রি হচ্ছে ভোটার তালিকা, ঝুঁকিতে কোটি নাগরিকের ব্যক্তিগত তথ্য

ফেসবুকে বিক্রি হচ্ছে ভোটার তালিকা, ঝুঁকিতে কোটি নাগরিকের ব্যক্তিগত তথ্য

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২০ ডিসেম্বর ২০২১

নতুন প্রজন্মকে ডিজিটাল শিক্ষার মাধ‌্যমে নতুনধারা সৃষ্টির এখনই সময় : মোস্তাফা জব্বার

Techzoom.TV |
TechzoomTV