Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

প্রথম গেইমিং ল্যাপটপ নিয়ে আসছে এলজি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ২১ ডিসেম্বর ২০২১
প্রথম গেইমিং ল্যাপটপ  নিয়ে আসছে এলজি
Share on FacebookShare on Twitter

ল্যাপটপের বাজারে এলজি নতুন প্রতিষ্ঠান নয়। তবে এইবার নিজেদের ‘প্রথম’ গেইমিং ল্যাপটপের ঘোষণা দিয়েছে ইলেকট্রনিক পণ্য নির্মাতা এলজি। ‘আল্ট্রাগিয়ার ১৭জি৯০কিউ’-তে থাকবে ইনটেলের ১১তম প্রজন্মের ‘টাইগার লেক এইচ’ সিপিইউ এবং এনভিডিয়ার আরটিএক্স ৩০৮০ জিপিইউ। সর্বোচ্চ ৩২ জিবি র‌্যাম আর ১ টেরাবাইটের স্টোরেজ সুবিধাও থাকবে ১৭ ইঞ্চি ডিসপ্লের ল্যাপটপটিতে।।

এলজির আগের ল্যাপটপগুলোর নকশা মূলত পেশাদারী কর্মস্থলে ব্যবহারের চিন্তা থেকেই করা হতো বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ।

বিভিন্ন সময়ে ওজনে হালকা ল্যাপটপ বাজারজাত করেছে এলজি। ওই ল্যাপটপগুলো বহনবান্ধব বেশি বলে পেশাদারদের কাছেও আলাদা কদর ছিল ডিভাইসগুলোর। তবে, ওজন কমাতে গিয়ে ক্ষেত্রেবিশেষে আলাদা গ্রাফিক্স প্রসেসিং ইউনিট বা জিপিইউ বাদ দিতে বাধ্য হয়েছে প্রতিষ্ঠানটি। ফলে, গেইমিংয়ের উপযোগী ছিল না এলজি’র ল্যাপটপগুলো।

বর্তমানে দুটি ল্যাপটপে তুলনামূলক কম ক্ষমতার জিটিএক্স ১৬৫০ জিপিইউ দেয় এলজি। সেই তুলনায় ‘আল্ট্রাগিয়ার ১৭জি৯০কিউ’-তে ব্যবহৃত আরটিএক্স ৩০৮০ ল্যাপটপের জন্য এনভিডিয়ার নির্মিত সবচেয়ে শক্তিশালী জিপিইউ।

এলজিল্যাপটপটির অন্যান্য ফিচারের মধ্যে আছে, ৩০০ হার্টজ রিফ্রেশ রেটের ১০৮০ পিক্সেলের আইপিএস ডিসপ্লে, ৯৩ ওয়াটের ব্যাটারি, আরজিবি কিবোর্ড, পাওয়ার বাটনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ১০৮০ পিক্সেলের ওয়েবক্যাম। ল্যাপটপটির কেসিং নির্মাণে ব্যবহৃত হয়েছে অ্যালুমিনিয়াম।

‘আল্ট্রাগিয়ার ১৭জি৯০কিউ’ গেইমিং ল্যাপটপ হলেও এতে প্রয়োজনীয় পোর্টের অভাব নেই বলে জানিয়েছে ভার্জ। আছে দুটি ইউএসবি-সি পোর্ট, একটি ইউএসবি ৪ পোর্ট, দুটি ইউএসবি-এ পোর্ট, হেডফোন জ্যাক, এইচডিএমআই পোর্ট, ইথারনেট এবং মাইক্রোএসডি কার্ড স্লট।

আল্ট্রাগিয়ার ১৭জি৯০কিউ’-এর দাম নিয়ে এখনও মুখ খোলেনি এলজি। তবে ৪ জানুয়ারির ‘সিইএস’ আয়োজনে ল্যাপটপটির বিস্তারিত জানাবে প্রতিষ্ঠানটি। ২০২২ সালে প্রথমে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার বাজারে অভিষেক হবে ল্যাপটপটির।

এই বিভাগ থেকে আরও পড়ুন

অনলাইনে টিকটকের লার্নিং ক্যাম্পেইন চালু
নির্বাচিত

বাংলাদেশিদের ৩৫ লাখ ভিডিও সরিয়ে ফেলেছে টিকটক

ওয়ালটন কম্পিউটার প্ল্যান্ট পরিদর্শন করলেন অক্সফোর্ডের অধ্যাপক, সিপিডি ফেলো
নির্বাচিত

ওয়ালটন কম্পিউটার প্ল্যান্ট পরিদর্শন করলেন অক্সফোর্ডের অধ্যাপক, সিপিডি ফেলো

আইএসপিএবি’র মেয়াদের কার্যনির্বাহী ভোটের ফলাফল প্রকাশ
নির্বাচিত

আইএসপিএবি’র মেয়াদের কার্যনির্বাহী ভোটের ফলাফল প্রকাশ

এক নামে কয়টি সিম কেনা যায়?
নির্বাচিত

এক নামে কয়টি সিম কেনা যায়?

২৯ শতাংশ মার্কেট শেয়ার নিয়ে শীর্ষে শাওমি
নির্বাচিত

পাঁচ বছরে ১০ কোটিরও বেশি স্মার্টফোন বিক্রি করল শাওমি

কমদামি ফোনে ৬,০০০ এমএএইচ ব্যাটারি দিবে  শাওমি
নির্বাচিত

স্বল্প বাজেটের ফোনে ৬,০০০ মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি দিচ্ছে পোকো

Load More

ট্রেন্ডিং টপিক

এনসিপি
সোশ্যাল মিডিয়া

এনসিপিতে যোগ দিলেন ইসহাক-রনি-কাফি-ফ্লোরা

অনলাইনে সস্তায় স্বর্ণ বিক্রির ফাঁদ, প্রতারিত হতে পারেন আপনিও!
অর্থ ও বাণিজ্য

অনলাইনে সস্তায় স্বর্ণ বিক্রির ফাঁদ, প্রতারিত হতে পারেন আপনিও!

চীনে আইফোনের সরবরাহ ২০ শতাংশ বেড়েছে
নির্বাচিত

চীনে আইফোনের সরবরাহ ২০ শতাংশ বেড়েছে

চীনের নতুন উদ্ভাবনে ড্রোনের ভাসমান থাকার দিন হবে ‘অনির্দিষ্টকাল’
প্রযুক্তি সংবাদ

চীনের নতুন উদ্ভাবনে ড্রোনের ভাসমান থাকার দিন হবে ‘অনির্দিষ্টকাল’

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৫ সালের সেরা বাজেট স্মার্টফোন, যেগুলোর দাম হাতের নাগালে

২০ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬: পারফরম্যান্স ও বাজেটের সেরা ৭টি ফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

সামাজিক সুরক্ষায় বাংলাদেশকে ২৫ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি
অর্থ ও বাণিজ্য

সামাজিক সুরক্ষায় বাংলাদেশকে ২৫ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি

বাংলাদেশের সামাজিক সুরক্ষা ব্যবস্থার দক্ষতা, পরিধি এবং কার্যকারিতা...

উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্র

উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্র

অনলাইন ‘রেপ একাডেমি’ খুলে ফেসবুক গ্রুপে সক্রিয় সুযোগসন্ধানীরা

অনলাইন ‘রেপ একাডেমি’ খুলে ফেসবুক গ্রুপে সক্রিয় সুযোগসন্ধানীরা

এশিয়ার সেরা ৩০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় নেই বাংলাদেশের একটিও

এশিয়ার সেরা ৩০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় নেই বাংলাদেশের একটিও

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

২০২৫ সালের সেরা বাজেট স্মার্টফোন, যেগুলোর দাম হাতের নাগালে

২০ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬: পারফরম্যান্স ও বাজেটের সেরা ৭টি ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix