Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ফাইভজি নেটওয়ার্ক নিয়ে আতঙ্কে উড়োজাহাজ নির্মাতারা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর ২০২১
ফাইভজি নেটওয়ার্ক নিয়ে আতঙ্কে উড়োজাহাজ নির্মাতারা
Share on FacebookShare on Twitter

যুক্তরাষ্ট্রে ফাইভজি সেবা চালু হতে যাচ্ছে আগামী ৫ জানুয়ারি। দেশটির সেলফোন নেটওয়ার্ক অপারেটর এটিঅ্যান্ডটি ও ভেরাইজনের হাত দিয়ে চালু হচ্ছে সেবাটি। তবে এতে বেঁকে বসেছে বিশ্বের বৃহৎ দুই উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং ও এয়ারবাস। দেশটিতে ফাইভজি সেবা চালুর বিষয়টি পিছিয়ে দেয়ার জন্য বাইডেন প্রশাসনের ট্রান্সপোর্টেশন সেক্রেটারি পিট বুটিগিয়েগের সহায়তা চেয়েছেন প্রতিষ্ঠানদুটির প্রধান নির্বাহী (সিইও)। এ নিয়ে সম্প্রতি পিট বুটিগিয়েগ বরাবর একটি চিঠিও পাঠিয়েছেন তারা।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, পিট বুটিগিয়েগকে দেয়া চিঠিতে বোয়িং সিইও ডেভ ক্যালহাউন ও এয়ারবাস আমেরিকার সিইও জেফ্রি নিটেল অনুরোধ জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে ফাইভজি চালুর দিনটি যাতে পিছিয়ে দেয়া হয়।

এর কারণ সম্পর্কে চিঠিতে বলা হয়, ফাইভজি নেটওয়ার্কের কারণে উড়োজাহাজের নিরাপদ পরিচালনা কার্যক্রম ব্যাহত হতে পারে, যা গোটা এভিয়েশন খাতেই নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

চলতি বছরের নভেম্বরেই এটিঅ্যান্ডটি ও ভেরাইজনের সি-ব্যান্ড ফাইভজি সেবা চালু হওয়ার কথা ছিল। তবে মার্কিন ফেডারেল এভিয়েশন অথরিটি (এফএএ) উড়োজাহাজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করায় তা পিছিয়ে যায়। ওই সময়ে এফএএ বলেছিল, ফাইভজি নেটওয়ার্ক চালু হলে তা উড়োজাহাজের অল্টিমিটারের (উচ্চতা পরিমাপক) রিডিংয়ে ব্যাঘাত ঘটাতে পারে।

এ বিষয়ে বোয়িংয়ের একজন মুখপাত্র মার্কিন সংবাদমাধ্যম বিজনেস ইনসাইডারকে বলেন, উড়োজাহাজ চলাচল শিল্প এখন রেডিও অল্টিমিটারে ফাইভজি নেটওয়ার্ক কিভাবে ও কতটা ব্যাঘাত ঘটাতে পারে, সে বিষয় নিয়ে মূল্যায়ন কার্যক্রম চালাচ্ছে। এ বিষয়ে আমরা উড়োজাহাজ চলাচল কর্তৃপক্ষ, সরকারি নেতা, এয়ারলাইন প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে কথা বলছি, যাতে করে গোটা বিশ্বেই উড়োজাহাজ চলাচলের ক্ষেত্রে পরিচালনগত নিরাপত্তা নিশ্চিত করা যায়।

মার্কিন আরেকটি সংবাদমাধ্যম জানিয়েছে, চলতি মাসেই এফএএ খারাপ আবহাওয়ায় অবতরণে ব্যবহৃত যন্ত্রপাতির ওপর ফাইভজি নেটওয়ার্কের সম্ভাব্য প্রভাব জানিয়ে একটি বিস্তারিত নির্দেশিকা জারি করেছে।

বিষয়টি নিয়ে মন্তব্যের জন্য এটিঅ্যান্ডটি ও ভেরাইজনের সঙ্গে যোগাযোগ করেছিল বিজনেস ইনসাইডার। তবে প্রতিষ্ঠানদুটির পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

এর আগে টেলিকম শিল্প খাতের এক মুখপাত্র বলেছিলেন, উড়োজাহাজের নিরাপত্তায় ফাইভজি নেটওয়ার্কের সম্ভাব্য প্রভাব নিয়ে যে উদ্বেগ তৈরি হয়েছে, তা আসলে অতিকথন ছাড়া আর কিছুই না।

এই বিভাগ থেকে আরও পড়ুন

মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন পেল ‘স্টার্টআপ বাংলাদেশ’
নির্বাচিত

মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন পেল ‘স্টার্টআপ বাংলাদেশ’

নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ জিতেছে বাংলাদেশের টিম ‘ডায়মন্ডস’
নির্বাচিত

নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ জিতেছে বাংলাদেশের টিম ‘ডায়মন্ডস’

রিয়েলমি ১২-এর ব্যাপক চাহিদা, প্রি-অর্ডার ক্যাম্পেইনের বিজয়ীদের নাম ঘোষণা
প্রযুক্তি সংবাদ

রিয়েলমি ১২-এর ব্যাপক চাহিদা, প্রি-অর্ডার ক্যাম্পেইনের বিজয়ীদের নাম ঘোষণা

সব প্রাথমিক বিদ্যালয়ে ওয়াইফাই সংযোগ দিচ্ছে সরকার
প্রযুক্তি সংবাদ

সব প্রাথমিক বিদ্যালয়ে ওয়াইফাই সংযোগ দিচ্ছে সরকার

স্যামসাংয়ের নতুন ফোনে এক ক্লিকে সাত ফটো, তিন ভিডিও
নির্বাচিত

স্যামসাংয়ের নতুন ফোনে এক ক্লিকে সাত ফটো, তিন ভিডিও

১৬৫ কোটি টাকা বিনিয়োগ পেল অগমেডিক্স বাংলাদেশ
নির্বাচিত

১৬৫ কোটি টাকা বিনিয়োগ পেল অগমেডিক্স বাংলাদেশ

Load More

ট্রেন্ডিং টপিক

নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর অবস্থা ‘বিপজ্জনক’ হিসেবে চিহ্নিত: মার্কিন পুলিশ
শিক্ষা ও ক্যাম্পাস

নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর অবস্থা ‘বিপজ্জনক’ হিসেবে চিহ্নিত: মার্কিন পুলিশ

ব্র্যাক ব্যাংকের ২,২৫১ কোটি টাকার রেকর্ড মুনাফা
অর্থ ও বাণিজ্য

ব্র্যাক ব্যাংকের ২,২৫১ কোটি টাকার রেকর্ড মুনাফা

মধ্যবিত্তের ফোন ওয়ানপ্লাস নর্ড সিই ৬ ও  নর্ড সিই ৬ লাইট কবে আসবে জানুন
নির্বাচিত

মধ্যবিত্তের ফোন ওয়ানপ্লাস নর্ড সিই ৬ ও নর্ড সিই ৬ লাইট কবে আসবে জানুন

আবারও আমদানি নিষেধাজ্ঞা থেকে বাঁচল অ্যাপল ওয়াচ
নির্বাচিত

আবারও আমদানি নিষেধাজ্ঞা থেকে বাঁচল অ্যাপল ওয়াচ

সপ্তাহের সবচেয়ে পঠিত

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৩৫ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬—আপনার বাজেটে সেরাটি বেছে নিন
নির্বাচিত

৩৫ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬—আপনার বাজেটে সেরাটি বেছে নিন

২০২৬ সালের প্রযুক্তি বাজারে ৩৫ হাজার টাকা বাজেটটি...

মধ্যপ্রাচ্যে হাজার হাজার মার্কিন সেনার ব্যক্তিগত তথ্য ফাঁস করেছে ইরানি হ্যাকাররা

মধ্যপ্রাচ্যে হাজার হাজার মার্কিন সেনার ব্যক্তিগত তথ্য ফাঁস করেছে ইরানি হ্যাকাররা

সব শেয়ার বিক্রির ঘোষণা রানার অটোমোবাইলস উদ্যোক্তার

সব শেয়ার বিক্রির ঘোষণা রানার অটোমোবাইলস উদ্যোক্তার

ফোনের অ্যাপ ভাইরাস মুক্ত কি না বুঝবেন যেভাবে

আপনার ফোনে কি আছে এই ৯টি অ্যাপ? এখনই ডিলিট না করলে বিপদের আশঙ্কা!

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix