Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বাংলাদেশে পেপ্যাল কেন আসে না

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ৭ জানুয়ারি ২০২২
বাংলাদেশে পেপ্যাল কেন আসে না
Share on FacebookShare on Twitter

অনলাইনভিত্তিক জনপ্রিয় অর্থ লেনদেন (পেমেন্ট) ব্যবস্থা পেপ্যাল বাংলাদেশে চালু হচ্ছে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েই গেছে। দীর্ঘ দিন ধরে সরকারি–বেসরকারি পর্যায়ে এ নিয়ে আলাোচনা থাকলেও কবে আসবে পেপ্যাল—এই প্রশ্নর উত্তর এখনো অধরা।

গত বছরের ২৩ অক্টোবর গাজীপুরের চন্দ্রায় ওয়ালটনের কারখানা পরিদর্শনে গিয়ে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান জানিয়েছিলেন ডিসেম্বরেই (২০২১) দেশে চালু হতে যাচ্ছে পেপ্যাল। এদিকে গত ১১ ডিসেম্বর বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের বেসিস আউটসোর্সিং অ্যাওয়ার্ড ২০২১ অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ বলেন, ‘আমরা পেপ্যালের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছি। আশা করছি একটি ভালো সংবাদ দিতে পারব। কিন্তু কবে, কখন, কীভাবে পেপ্যাল বাংলাদেশে চালু হবে বা আনুষ্ঠানিক ঘোষণা দেবে তা নিশ্চিতভাবে বলতে পারব না। ’

বাস্তবতা হলো, পেপ্যাল গত ডিসেম্বরেও চালু হয়নি। এর আগে ২০১৭ সালের ১৯ অক্টোবর ডিজিটাল ওয়ার্ল্ড মেলায় দেশে পেপ্যাল চালুর ঘোষণা দেওয়া হয়েছিল সরকারের পক্ষ থেকে। আদতে সেটি ছিল পেপ্যালের একটি সেবা ‘জুম’। জুম দিয়ে যুক্তরাষ্ট্র প্রবাসীরা বাংলাদেশে তাঁদের আত্মীয়স্বজনের কাছে অর্থ পাঠাতে পারেন।

পেপ্যাল বাংলাদেশে চালু হওয়ার বিষয়টি বার বার পিছিয়ে যাচ্ছে কেন—খুদে বার্তায় এ প্রশ্নের জবাবে ৫ জানুয়ারি আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ প্রথম আলোকে জানান, ‘আমি জানি না। ’

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্য) সভাপতি ওয়াহিদ শরিফ প্রথম আলোকে বলেন, ‘বাংলাদেশে পেপ্যাল কবে চালু হবে এটা পেপ্যালই বলতে পারবে। তারা ছাড়া নির্দিষ্টভাবে কেউ বলতে পারবে না বাংলাদেশে পেপ্যাল কবে আসবে। বেসিসের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি ফারহানা এ রহমান বলেন, ‘আমি যতটুকু জানি, বাংলাদেশ ব্যাংকের নীতিমালার সঙ্গে না মেলায় পেপ্যাল আসছে না। এর মধ্যে আসার কোনো কথা আমি শুনিনি। কিন্তু পেপ্যালকে দেশে আনার চেষ্টা চলছে। তথ্যপ্রযুক্তি খাতে ৫০০ কোটি ডলার আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, পেপ্যাল এলে তা ছাড়িয়ে যাওয়া খুব সহজ হবে। দেশের প্রত্যন্ত এলাকা থেকে ছেলেমেয়েরা অনলাইনে কাজ করছে, পেপ্যাল দেশে চালু থাকলে তাদের জন্য বিদেশ থেকে টাকা আনাও সহজ হবে। আমরা ২০১০ থেকে পেপ্যাল আনার জন্য কথা বলছি, সহযোগিতাও করছি। ’

টেকনোবিডি ওয়েব সলিউশনসের ব্যবস্থাপনা পরিচালক শাহ ইমরাউল কায়ীস বলেন, ‘পেপ্যাল বাংলাদেশে আসার আগে তার বাজার দেখবে। আমার জানামতে, পেপ্যাল যদি কোনো নতুন দেশকে যুক্ত করে, তাহলে সে তালিকায় বাংলাদেশ থাকতে পারে। ’

পেমেন্ট গেটওয়ে সেবাগুলোর মধ্যে ফ্রিল্যান্সারদের কাছে সবচেয়ে আকাঙ্ক্ষিত পেপ্যাল—জানালেন বেসিস আউটসোর্সিং পুরস্কার ২০২১ পাওয়া ফ্রিল্যান্সার সুমন সাহা। তিনি বলেন, ‘দুঃখের বিষয়, বাংলাদেশে এখনো পেপ্যালের কার্যক্রম চালু হয়নি। কিন্তু তাই বলে বাংলাদেশের ফ্রিল্যান্সারদের উপার্জনের অর্থ আটকে নেই, কোনো না কোনোভাবে দেশে চলে আসছে। অনেক ক্ষেত্রে ফ্রিল্যান্সিংয়ের আয় দেশে আনতে বেশ ঝামেলা হয়। ফলে পেপ্যাল থাকলে বিদেশ থেকে দেশে টাকা আনা আমাদের জন্য সহজ হবে। ’

অনলাইনভিত্তিক অর্থ লেনদেনের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে পেপ্যালের নীতিমালাসংক্রান্ত সমস্যা ছিল বলে জানান বাংলাদেশ ফ্রিল্যান্সার ডেভেলপমেন্ট সোসাইটির সভাপতি তানজিবা রহমান। তিনি যোগ করেন, এসবের মধ্যে বেশিরভাগ সমাধান হয়ে গেছে। আর কয়েকটি সমাধানের কাজ চলছে। তানজিবা বলেন, ‘২০২২ সালে পেপ্যাল বাংলাদেশে আসবে। তবে অর্থ পাচারের বিষয়েও আমাদের মাথায় রাখতে হবে, যাতে এটা বেড়ে না যায়। ’

আউটসোর্সিং কাজের প্রতিষ্ঠান দ্য সফটকিং লিমিটেডের প্রধান নির্বাহী রাফায়েত রিফাত বলেন, ‘আমরা যাঁরা ফ্রিল্যান্সিংয়ের সঙ্গে যুক্ত, তারা যে যে মার্কেট প্লেসে কাজ করি, তাঁদের সবার টাকা প্রদানের অন্যতম মাধ্যম পেপ্যাল। পেপ্যালের মতো অনেক বিকল্প লেনদেনের মাধ্যম থাকলেও দেশের বাইরের বেশির ভাগ ক্রেতাই পেপ্যালে কাজের অর্থ পরিশাধ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। এ জন্য পেপ্যাল খুবই প্রয়োজনীয়। দেশে পেপ্যাল এলে তথ্যপ্রযুক্তি খাতের ব্যাপক প্রসার ঘটবে এবং বিলিয়ন ডলারের স্বপ্ন পূরণের পথ আরও সহজ হবে। ’

দেশে পেপ্যাল না থাকার কারণে বেশির ভাগ ফ্রিল্যান্সার বিদেশ থেকে তাঁদের কাজের অর্থ অনলাইনভিত্তিক লেনদেন সেবা পেওনিয়ার, ওয়াইজ, জুম মাধ্যমে নিজের ব্যাংক হিসাবে এনে থাকেন। কখনো কখনো মানিগ্রাম, ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমেও অর্থ আনা হয়। তবে আউটসোর্সিংয়ে কাজ যাঁরা দেন, সেই গ্রাহকেরা পেপ্যালেই বেশি স্বচ্ছন্দ।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

মোবাইল ফোনের এনইআইআর সেবা নিয়ে বিটিআরসির বিশেষ সতর্কবার্তা
নির্বাচিত

বিটিআরসির ওএসডি ৬ কর্মকর্তাকে পুনঃপদায়নের উদ্যোগ

বিশ্বজুড়ে প্রিমিয়াম স্মার্টফোনের বিক্রি বেড়েছে ৮ শতাংশ
নির্বাচিত

বিশ্বজুড়ে প্রিমিয়াম স্মার্টফোনের বিক্রি বেড়েছে ৮ শতাংশ

স্মার্টফোনে অশ্লীল কনটেন্ট নিয়ন্ত্রণে আইন আনছে যুক্তরাজ্য
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোনে অশ্লীল কনটেন্ট নিয়ন্ত্রণে আইন আনছে যুক্তরাজ্য

সাংবাদিকদের সঙ্গে এনবিএমইজিএফ’র ইফতার
প্রযুক্তি সংবাদ

সাংবাদিকদের সঙ্গে এনবিএমইজিএফ’র ইফতার

মানুষের মস্তিষ্কের সাথে কম্পিউটার যুক্ত করবে অ্যালন মাস্ক
প্রযুক্তি সংবাদ

মানুষের মস্তিষ্কের সাথে কম্পিউটার যুক্ত করবে অ্যালন মাস্ক

ইসরায়েলেও স্ট্রিমিং মান কমাচ্ছে নেটফ্লিক্স
নির্বাচিত

বন্ধুকে নেটফ্লিক্সের পাসওয়ার্ড দিলেই বিপদ

Load More

ট্রেন্ডিং টপিক

ভিভো টি৫ ৫জি আসছে ২ সেপ্টেম্বর, থাকছে ৭,০৫০ এমএএইচ ব্যাটারি
প্রযুক্তি সংবাদ

ভিভো টি৫ ৫জি আসছে ২ সেপ্টেম্বর, থাকছে ৭,০৫০ এমএএইচ ব্যাটারি

আগে চার্জ দিতে পারতাম না, এখন দুটো ফোনেই চার্জ আছে : রবিউল ইসলাম নয়ন
সোশ্যাল মিডিয়া

আগে চার্জ দিতে পারতাম না, এখন দুটো ফোনেই চার্জ আছে : রবিউল ইসলাম নয়ন

ফাস্ট চার্জিংয়ে কি ফোনের ব্যাটারি দ্রুত নষ্ট হয়?
প্রযুক্তি সংবাদ

ফাস্ট চার্জিংয়ে কি ফোনের ব্যাটারি দ্রুত নষ্ট হয়?

লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক
অর্থ ও বাণিজ্য

সিটি ব্যাংকের সেবার চরম গাফিলতি ও গ্রাহক হয়রানি বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অ্যাপল ছাড়ছেন টিম কুক, কী বলছেন প্রযুক্তি প্রধানরা?
প্রযুক্তি সংবাদ

টিম কুকের বিদায়, অ্যাপলের নতুন সিইও জন টার্নাস

দীর্ঘ ১৫ বছর অ্যাপলের প্রধান নির্বাহী (সিইও) হিসেবে...

ফুডপান্ডার অর্ডারে নতুন ২৫ টাকা প্ল্যাটফর্ম ফি, ক্ষুব্ধ গ্রাহকরা

ফুডপান্ডার অর্ডারে নতুন ২৫ টাকা প্ল্যাটফর্ম ফি, ক্ষুব্ধ গ্রাহকরা

সেপ্টেম্বরে বাজারে আসছে যেসব বহুল প্রতীক্ষিত স্মার্টফোন

সেপ্টেম্বরে বাজারে আসছে যেসব বহুল প্রতীক্ষিত স্মার্টফোন

সম্মানিত হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রোমিং প্যাকেজ কেনার সুবিধা আনলো রবি

রবির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ‘প্রতিশোধের শিকার’ কর্মী

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৭ জানুয়ারি ২০২২

বাংলাদেশে পেপ্যাল কেন আসে না

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix