Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

গবেষণা ও উদ্ভাবনের উৎকর্ষে বুয়েটের সঙ্গী হল ওয়ালটন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ২০ জানুয়ারি ২০২২
গবেষণা ও উদ্ভাবনের উৎকর্ষে বুয়েটের সঙ্গী হল ওয়ালটন
Share on FacebookShare on Twitter

প্রযুক্তিপণ্যের গবেষণা ও উদ্ভাবনে ‘পারস্পরিক জ্ঞান বিনিময়ের’ লক্ষ্যে একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং প্রকৌশল খাতের দেশীয় কোম্পানি ওয়ালটন গ্রুপ।

এই চুক্তির ফলে বুয়েটের শিক্ষার্থীরা ওয়ালটন কারখানায় গবেষণা ও কাজের সুযোগ পাবেন। গ্রাজুয়েট ও আন্ডারগ্রাজুয়েট শিক্ষার্থীদের থিসিস, কারখানায় ইন্টার্নশিপ ও ট্রেনিং, পরামর্শক দলের কারখানা পরিদর্শন, কর্মী উন্নয়নের বিষয়গুলোও এ সমঝোতার আওতায় থাকবে।

বুধবার ওয়ালটনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই চুক্তির ফলে তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞানের সমন্বয়ে গবেষণা ও উদ্ভাবনে ‘দেশ এগিয়ে যাবে’ বলে তারা আশা করছে।

মঙ্গলবার বুয়েটের কাউন্সিল ভবনের কনফারেন্স হলে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বুয়েটের উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার এবং ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এস এম রেজাউল আলম চুক্তিতে সই করেন।

ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির সঙ্গে বুয়েটের আরও কয়েকটি চুক্তি হয় এ সময়।

বুয়েটের রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার ফর সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (রাইজ)-এর পরিচালক অধ্যাপক মুহাম্মদ আনিসুজ্জামান তালুকদার এবং ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম মুর্শেদ এসব চুক্তিতে সই করেন।

বুয়েটের উপাচার্য অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার অনুষ্ঠানে বলেন, “আমাদের শিক্ষার্থীরা উদ্ভাবনী মেধায় সমৃদ্ধ। কিন্তু গবেষণার পর্যাপ্ত সুযোগ না থাকায় তারা দেশের বাইরে চলে যাচ্ছে। এখন ইন্ডাস্ট্রি অ্যাকাডেমিয়া কোলাবরেশনের ফলে তারা ওয়ালটনে গবেষণা ও উদ্ভাবন নিয়ে কাজ করতে পারবে। আমাদের সবার অবদানে দেশীয় শিল্পখাত সমৃদ্ধ হবে। বাংলাদেশের পণ্য বিশ্বজয় করবে। আমাদের প্রকৌশলীরা ওয়ালটনের মতো দেশীয় প্রতিষ্ঠানে কাজ করতে পেরে গর্ববোধ করবে।”

ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এস এস রেজাউল আলম বলেন, “আমাদের প্রকৌশলীরা মেধাবী। তাদের মেধা কাজে লাগাতে হবে। আমাদের যে সামর্থ্য আছে, সেটার সর্ব্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে পারলে আমাদের শিল্পখাত অনেক এগিয়ে যাবে। দেশ এগিয়ে যাবে।”

অন্যদের মধ্যে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ডিএমডি আলমগীর আলম সরকার, ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজের ডিএমডি লিয়াকত আলী, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্টিজের রিসার্চ অ্যান্ড ইনোভেশনের প্রধান প্রকৌশলী তাপস কুমার মজুমদার, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ সিরাজুল ইসলাম, নির্বাহী পরিচালক কৃষ্ণানন্দ বৈরাগী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ওয়ালটনের বিজ্ঞপ্তিতে বলা হয়, চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ওয়ালটনের পক্ষ থেকে বুয়েটকে গবেষণা কর্মের প্রজেক্ট হস্তান্তর করা হয়। এছাড়া বুয়েটের শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের অর্থ এবং ল্যাপটপ ও ডেক্সটপ দেওয়া হয়।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ওয়ালটন

এই বিভাগ থেকে আরও পড়ুন

রিয়েলমি’র নতুন সি৬৭ সিরিজে চলছে ফ্ল্যাশ সেল অফার
নির্বাচিত

রিয়েলমি’র নতুন সি৬৭ সিরিজে চলছে ফ্ল্যাশ সেল অফার

২০০০-নিট অ্যামোলেড ডিসপ্লে উন্মোচন স্যামসাংয়ের
প্রযুক্তি সংবাদ

কর্মীদের জন্য এআই পরিষেবা চালু করবে স্যামসাং

আগামী বছর এমটু প্রো চিপ উৎপাদন করবে অ্যাপল
প্রযুক্তি সংবাদ

আগামী বছর এমটু প্রো চিপ উৎপাদন করবে অ্যাপল

পরিত্যক্ত কাগজ থেকে স্মার্টফোন ও ইভি ব্যাটারি!
প্রযুক্তি সংবাদ

পরিত্যক্ত কাগজ থেকে স্মার্টফোন ও ইভি ব্যাটারি!

কম মূল্যে স্মার্টফোন কেনার আগে যা জানা জরুরি
প্রযুক্তি সংবাদ

কম মূল্যে স্মার্টফোন কেনার আগে যা জানা জরুরি

ওয়াইফাই রাউটারে ডিভাইস ব্লক
প্রযুক্তি সংবাদ

ওয়াইফাই রাউটারে ডিভাইস ব্লক

Load More

ট্রেন্ডিং টপিক

ক্যাশলেস বাংলাদেশ গড়তে ডিজিটাল লেনদেন সম্প্রসারণের আহ্বান অর্থমন্ত্রীর
প্রযুক্তি সংবাদ

ক্যাশলেস বাংলাদেশ গড়তে ডিজিটাল লেনদেন সম্প্রসারণের আহ্বান অর্থমন্ত্রীর

ভিভো ওয়াই৫০০ আসছে পার্ল-অনুপ্রাণিত নান্দনিকতায়
প্রযুক্তি সংবাদ

ভিভো ওয়াই৫০০ আসছে পার্ল-অনুপ্রাণিত নান্দনিকতায়

এক সেটিংসেই বন্ধ করুন স্মার্টফোনে বিরক্তিকর বিজ্ঞাপন
প্রযুক্তি পরামর্শ

এক সেটিংসেই বন্ধ করুন স্মার্টফোনে বিরক্তিকর বিজ্ঞাপন

স্বপ্ন’র লোগো নিয়ে ব্যতিক্রমী ফটোগ্রাফি, সম্মাননা পেলেন চুয়েট শিক্ষার্থী
ই-কমার্স

স্বপ্ন’র লোগো নিয়ে ব্যতিক্রমী ফটোগ্রাফি, সম্মাননা পেলেন চুয়েট শিক্ষার্থী

সপ্তাহের সবচেয়ে পঠিত

রেডমি নোট সিরিজের বিক্রি ৫০ কোটি ছাড়াল

রেডমি নোট সিরিজের বিক্রি ৫০ কোটি ছাড়াল

টেকনো কয়েকটি মডেলের ফোনের দাম কমাল

টেকনো কয়েকটি মডেলের ফোনের দাম কমাল

হায়ারের শোরুমে বড় জালিয়াতি, ২ টনের এসিতে মিলল কম কুলিং ক্ষমতা!

হায়ারের শোরুমে বড় জালিয়াতি, ২ টনের এসিতে মিলল কম কুলিং ক্ষমতা!

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ করে অর্থ মন্ত্রণালয়ের নতুন পরিপত্র জারি
অর্থ ও বাণিজ্য

সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ করে অর্থ মন্ত্রণালয়ের নতুন পরিপত্র জারি

চলতি ২০২৬-২৭ অর্থবছরে উন্নয়ন ও পরিচালন বাজেটের আওতায়...

‘গ্যালাক্সি আনপ্যাকড’ ইভেন্ট ও নতুন ফোল্ডএবল ফোনের আভাস

‘গ্যালাক্সি আনপ্যাকড’ ইভেন্ট ও নতুন ফোল্ডএবল ফোনের আভাস

ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটির ঘোষণা যেকোন মুহুর্তে, আলোচনায় যারা

ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটির ঘোষণা যেকোন মুহুর্তে, আলোচনায় যারা

পরীক্ষার টেবিলে স্যামসাংয়ের ওয়ান ইউআই ৯

পরীক্ষার টেবিলে স্যামসাংয়ের ওয়ান ইউআই ৯

মাসের সবচেয়ে পঠিত

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

শীর্ষে স্যামসাং, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টেকনো-ইনফিনিক্স

২৫ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন, কোনটি কেনার আগে কী জানা জরুরি?

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২০ জানুয়ারি ২০২২

গবেষণা ও উদ্ভাবনের উৎকর্ষে বুয়েটের সঙ্গী হল ওয়ালটন

Techzoom.TV |
TechzoomTV