Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

প্রথম বৈদ্যুতিক গাড়ি দিয়েই বাজিমাত টাটার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ১ ফেব্রুয়ারি ২০২২
প্রথম বৈদ্যুতিক গাড়ি দিয়েই বাজিমাত টাটার
Share on FacebookShare on Twitter

বৈদ্যুতিক গাড়ির জগতে বিশ্ববিখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টাটা এসেছে বছর দুই আগেই। টাটা নেক্সন ইভি (Tata Nexon EV) নিয়েই টাটার বৈদ্যুতিক গাড়ি জগতে প্রবেশ। সেই গাড়ি দিয়েই নজির গড়লো প্রতিষ্ঠানটি।

ভারতের বাজারে ২০২০ সালে টাটা নেক্সন ইভির যাত্রা শুরু। এরই মধ্যে দেশের সর্বাধিক বিক্রিত যাত্রীবাহী ইলেকট্রিক ভেহিকেলের মুকুট উঠেছে টাটা নেক্সনের এই ব্যাটারিচালিত ভার্সনের মাথায়। এবার ১৩ হাজার ৫০০-এর বেশি নেক্সন ইভি বিক্রি হয়েছে।

বিক্রির নতুন মাইলস্টোন গড়ার খবরটি টুইট মারফত জানিয়েছে টাটা প্যাসেঞ্জার ইলেকট্রিক মোবিলিটি লিমিটেড। সেই সাড়ে ১৩ হাজারের বেশি ক্রেতাকে ইলেকট্রিফাইং সফরের অংশ এবং ইভি বিপ্লবে শামিল হওয়ার জন্য ধন্যবাদও জানিয়েছে তারা।

গত বছরের এপ্রিলে চার হাজার টাটা নেক্সন ইভি বিক্রি হওয়ার খবর সামনে এসেছিল। এরপর গত ১০ মাসে ৯ হাজার ৫০০-এর বেশি নেক্সন ইভি বিক্রি করে তাক লাগিয়ে দিয়েছে গাড়ি নির্মাতা সংস্থাটি। এর কৃতিত্ব খানিকটা অবশ্য জ্বালানি তেলের ঊর্ধ্বমুখী দামকেও দেওয়া যায়।

একদিকে জ্বালানির দাম বেড়ে যাওয়া অন্যদিকে আধুনিকতা, সব মিলিয়ে বৈদ্যুতিক যানের চাহিদা বেড়েই চলছে। তাইতো ভবিষ্যতে প্রযুক্তি বাজারে নিজেদের অবস্থান যেন নড়বড়ে না হয়, সে জন্য সবাই ঝুঁকছে বৈদ্যুতিক গাড়ি নির্মাণের দিকে।

ভারতীয় বাজারে মডেল অনুযায়ী, নেক্সন ইভির দাম বর্তমানে ১৪ লাখ ২৯ হাজার থেকে সর্বোচ্চ ১৬ লাখ ৯০ হাজার টাকা পর্যন্ত। এটি একটা পার্মানেন্ট ম্যাগনেট এসি মোটর এবং ৩০.২ কিলোওয়াট আওয়ার লিথিয়াম আয়ন ব্যাটারি থেকে শক্তি সংগ্রহ করে।

ইলেকট্রিক মোটরটির আউটপুট ১২৭ বিএইচপি ও ২৪৫ এনএম৷ নেক্সন ইভি ৯.৯ সেকেন্ডে ০ থেকে ১০০ কিলোমিটার প্রতি ঘণ্টায় গতিবেগ তুলতে পারে। ঘন্টা প্রতি সর্বোচ্চ গতিবেগ ১২০ কিলোমিটার।

টাটা নেক্সন ইভি আইপি৬৭ রেটেড ওয়াটারপ্রুফ ব্যাটারি প্যাকের সঙ্গে বাজারে এসেছিল। টাটা গাড়িটির সঙ্গে রয়েছে ৩.৩ কিলোওয়াট অনবোর্ড চার্জার, যা ৮ ঘন্টার মধ্যে ব্যাটারি ফুল চার্জ করতে সক্ষম। আবার ২৫ কিলোওয়াট ডিসি ফাস্ট চার্জার দিয়ে এক ঘন্টায় ৮০ শতাংশ চার্জ করা যায়। একচার্জে পাড়ি দেওয়া যায় ৩১২ কিলোমিটার পথ।

সিগনেচার টিল ব্লু, গ্লেসিয়ার হোয়াইট, এবং মুনলাইট সিলভার এই তিনটি রঙের বিকল্পে নেক্সন ইভি পাওয়া যাচ্ছে বাজারে। আবার সম্প্রতি টাটা একটি ডার্ক এডিশন চালু করেছে। এতে গাড়িটি স্টাইলিশ মিডনাইট ব্ল্যাক শেডে পাওয়া যাবে।

গাড়িটির ফিচারগুলোর মধ্যে এলইডি ডিআরএল ও টেললাইট, ইলেকট্রিক সানরুফ, অটো ক্লাইমেট কন্ট্রোল, অটোমেটিক হেডল্যাম্প, ৭ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম উল্লেখযোগ্য।

এই বিভাগ থেকে আরও পড়ুন

নতুন স্মার্টফোনে বাধ্যতামূলক সরকারি অ্যাপ প্রিলোডের নির্দেশ
নির্বাচিত

নতুন স্মার্টফোনে বাধ্যতামূলক সরকারি অ্যাপ প্রিলোডের নির্দেশ

বিশ্বজুড়ে ফেসবুক ডাউন!
নির্বাচিত

বিশ্বব্যাপী ফেসবুক ব্যবহারকারী ছাড়িয়েছে ৩০৭ কোটি

খরচ বাঁচাতে বিকাশ-রকেট–উপায়ের টাকা তুলুন এটিএম থেকে
নির্বাচিত

মোবাইল ব্যাংকিংয়ে প্রতিদিন লেনদেন ২৯২ কোটি টাকা

হোয়াটসঅ্যাপ-এ ডিলিট হওয়া মেসেজ দেখবেন কীভাবে?
নির্বাচিত

দুই ফোনে ব্যবহার করা যাবে এক হোয়াটসঅ্যাপ

আইসিটি বিভাগের উদ্যোগে প্রতিবন্ধী ব্যক্তিদের চাকরি মেলা অনুষ্ঠিত
নির্বাচিত

আইসিটি বিভাগের উদ্যোগে প্রতিবন্ধী ব্যক্তিদের চাকরি মেলা অনুষ্ঠিত

ইমিল্যাবের ইমিকি টিজি১ কলিং স্মার্টওয়াচ আনলো মোশন ভিউ
নির্বাচিত

ইমিল্যাবের ইমিকি টিজি১ কলিং স্মার্টওয়াচ আনলো মোশন ভিউ

Load More

ট্রেন্ডিং টপিক

ভি৭০ এফই: ভ্রমণ হোক নিরবচ্ছিন্ন
প্রযুক্তি সংবাদ

ভি৭০ এফই: ভ্রমণ হোক নিরবচ্ছিন্ন

অনলাইনে সস্তায় স্বর্ণ বিক্রির ফাঁদ, প্রতারিত হতে পারেন আপনিও!
অর্থ ও বাণিজ্য

অনলাইনে সস্তায় স্বর্ণ বিক্রির ফাঁদ, প্রতারিত হতে পারেন আপনিও!

সিএফএমওটিও-র হাত ধরে বাংলাদেশে ইলেকট্রিক স্কুটার ‘জিহো’-র রাজকীয় অভিষেক
অটোমোবাইল

সিএফএমওটিও-র হাত ধরে বাংলাদেশে ইলেকট্রিক স্কুটার ‘জিহো’-র রাজকীয় অভিষেক

ডাক ও টেলিযোগাযোগ বিভাগে সচিব হিসেবে যোগদান করলেন বিলকিস জাহান রিমি
নির্বাচিত

ডাক ও টেলিযোগাযোগ বিভাগে সচিব হিসেবে যোগদান করলেন বিলকিস জাহান রিমি

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

২০২৫ সালের সেরা বাজেট স্মার্টফোন, যেগুলোর দাম হাতের নাগালে

২০ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬: পারফরম্যান্স ও বাজেটের সেরা ৭টি ফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

হঠাৎ দাম বাড়ল স্যামসাংয়ের ফোল্ডেবল ফোনের
প্রযুক্তি বাজার

হঠাৎ দাম বাড়ল স্যামসাংয়ের ফোল্ডেবল ফোনের

সাধারণত নতুন ফোন বাজারে আসার আগে পুরানো মডেলের...

স্যামসাং-অ্যাপলকে টেক্কা দিতে স্মার্টফোন আনছে টাটা?

স্যামসাং-অ্যাপলকে টেক্কা দিতে স্মার্টফোন আনছে টাটা?

দিনে ১০ ঘণ্টা এসি চালালে মাসে বিদ্যুৎ বিল কত আসবে

এসির রিমোট কাজ করছে না? জেনে নিন রিমোট ছাড়াই এসি চালানোর গোপন কৌশল

গুগল পিক্সেল স্মার্টফোনের দাম কমল ৪০ হাজার

গুগল পিক্সেল স্মার্টফোনের দাম কমল ৪০ হাজার

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix