Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ঝুলন্ত তার সমস্যার সমাধানে বিটিআরসি’র উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 30 December 2020
ঝুলন্ত তার সমস্যার সমাধানে বিটিআরসি’র উদ্যোগ
Share on FacebookShare on Twitter

রাজধানীতে ঝুলন্ত তার (ওভারহেড ক্যাবল) সমস্যার সমাধান, এনটিটিএন অপারেটরদের ট্যারিফ নির্ধারণ (সার্ভিস চার্জ), এনটিটিএন ও আইএসপি অপারেটরগুলোর পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, বিদ্যমান নীতিমালা হালনাগাদ করা ও টেলিযোগাযোগ ট্রান্সমিশন সেবায় যুগোপযোগী পরিবর্তনের আভাস দিয়েছেন বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার।

সোমবার (২৮ ডিসেম্বর) বিকালে কমিশনের সম্মেলন কক্ষে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন্স বিভাগ আয়োজিত নেশনওয়াইড টেলিকমিউনিকেশন ট্রান্সমিশন নেটওয়ার্ক (এনটিটিএন) অপারেটরগুলোর সঙ্গে এক মতবিনিময় সভায় এ খাতে বিদ্যমান সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে আশ্বস্ত করা হয়।

দেশে বর্তমানে সক্রিয় এনটিটিএন অপারেটর বিটিসিএল, বাংলাদেশ রেলওয়ে, পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি), ফাইবার অ্যাট হোম লিমিটেড, সামিট কমিউনিকেশন লিমিটেড এবং বাহন লিমিটেডের কর্মকর্তারা নিজ নিজ প্রতিষ্ঠানের ট্রান্সমিশন সংক্রান্ত বিভিন্ন সমস্যা ও সমাধানের বিভিন্ন দিক উপস্থাপন করেন।

সভায় রাজধানীর ঝুলন্ত তার সমস্যা, এনটিটিএন সেবায় টেকসই মূল্য নির্ধারণ, বিটিআরসির অধীন সংশ্লিষ্ট লাইসেন্সিদের কার্যক্ষেত্র ও কার্যপরিধি নির্ধারণে গাইডলাইন হালনাগাদ করা ও নিয়মিত মনিটরিং জোরদারের দাবি জানান অপারেটররা। বিটিআরসি জানায়, এনটিটিএনের ট্যারিফ নির্ধারণের জন্য ইতোমধ্যে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের উদ্যোগে গঠিত কমিটি কাজ করছে। তাই বিদ্যমান গাইডলাইন অনুযায়ী, দায়িত্বশীলতার সঙ্গে তাদের কার্যক্রম পরিচালনা এবং নির্ভরশীল অপারেটর ও লাইসেন্সিদের সঙ্গে সম্পর্ক বজায় রেখে কাজ করার আহ্বান জানানো হয়।

কমিশনের চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার বলেন, ‘আমি ক্রমান্বয়ে সব অপারেটরকে নিয়ে বসবো। তাদের সমস্যাগুলো চিহ্নিত করা হচ্ছে। কমিশন ধাপে ধাপে সেগুলো চিহ্ণিত করে সময়োপযোগী কার্যকরী সমাধান দেবে। আপনাদের সহযোগিতা পেলে আমি এ খাতটিকে যে অবস্থায় পেয়েছি, তার চেয়ে আরও উন্নত ধাপে নিয়ে যেতে পারবো বলে আমার বিশ্বাস।’

বৈঠকে বিটিআরসির লিগ্যাল অ্যান্ড লাইসেন্সিং বিভাগের কমিশনার আবু সৈয়দ দিলজার হোসেন, বিটিসিএল’র ব্যবস্থাপনা পরিচালক ড. মো. রফিকুল মতিন, বিটিআরসির মহাপরিচালক (স্পেকক্ট্রাম) ব্রিগেডিয়ার জেনারেল মো. শহীদুল আলম, মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মোস্তফা কামাল, মহাপরিচালক (ইঅ্যান্ডও) ব্রিগেডিয়ার জেনারেল মো. এহসানুল কবির, বাংলাদেশ রেলওয়ের চিফ সিগন্যাল অ্যান্ড টেলিকম ইঞ্জিনিয়ার ভানু রঞ্জন সরকার, পিজিসিবির পরিচালক মো. আশরাফ হোসেন, ফাইবার অ্যাট হোমের ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. রফিকুর রহমান, সামিট কমিউনিকেশনসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আরিফ ইসলাম, বাহন লিমিটেডের নির্বাহী পরিচালক জিয়া শামসি প্রমুখ উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

অপো এ৫ এর নতুন ৮ জিবি + ১২৮ জিবি ভ্যারিয়েন্ট এখন বাংলাদেশে
নির্বাচিত

অপো এ৫ এর নতুন ৮ জিবি + ১২৮ জিবি ভ্যারিয়েন্ট এখন বাংলাদেশে

হাই বাজেটের ফোন নিয়ে আসছে সনি
নির্বাচিত

হাই বাজেটের ফোন নিয়ে আসছে সনি

কী আছে ইউছি টিডব্লিউএস সিক্সটিনে?
নির্বাচিত

কী আছে ইউছি টিডব্লিউএস সিক্সটিনে?

অপো এ৯ ২০২০ ফোনের নতুন সংস্করণ বাজারে
নির্বাচিত

অপো এ৯ ২০২০ ফোনের নতুন সংস্করণ বাজারে

৬৪ মেগাপিক্সেল ক্যামেরা ফোন আনলো স্যামসাং
নির্বাচিত

৬৪ মেগাপিক্সেল ক্যামেরা ফোন আনলো স্যামসাং

এবার সবচেয়ে পাতলা আইফোন আনছে অ্যাপল
নির্বাচিত

এবার সবচেয়ে পাতলা আইফোন আনছে অ্যাপল

Load More

ট্রেন্ডিং টপিক

টেনসর নয়, ব্যাটারি-ক্যামেরায় নজর দিক গুগল—পিক্সেল ভক্তদের প্রত্যাশা
প্রযুক্তি সংবাদ

টেনসর নয়, ব্যাটারি-ক্যামেরায় নজর দিক গুগল—পিক্সেল ভক্তদের প্রত্যাশা

বিটকয়েনে নিষেধাজ্ঞা তুলে নিল কেন্দ্রীয় ব্যাংক
অর্থ ও বাণিজ্য

আট মাসের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় বিটকয়েনের দাম

উপজেলাভিত্তিক মেধাক্রমে দ্বিতীয় হয়েও বাদ!
সোশ্যাল মিডিয়া

উপজেলাভিত্তিক মেধাক্রমে দ্বিতীয় হয়েও বাদ!

বিক্রির সপ্তাহ না পেরোতেই আইফোন ১৮ প্রোর ডিসপ্লেতে ‘পিঙ্ক-গ্রিন লাইন’ বিভ্রাট
প্রযুক্তি সংবাদ

বিক্রির সপ্তাহ না পেরোতেই আইফোন ১৮ প্রোর ডিসপ্লেতে ‘পিঙ্ক-গ্রিন লাইন’ বিভ্রাট

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

নতুন আইফোন আপডেটে লুকানো এআই ফিচার আনল অ্যাপল

অনুমতি ছাড়া প্রযুক্তি ব্যবহারে অ্যাপলকে ৫৭০ কোটি ডলার জরিমানা

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

অফিশিয়ালি প্রকাশ পেল ‘ওয়ানপ্লাস ১৬’-এর ক্যামেরা স্পেক্স, থাকছে ২০০ মেগাপিক্সেল লেন্স

অফিশিয়ালি প্রকাশ পেল ‘ওয়ানপ্লাস ১৬’-এর ক্যামেরা স্পেক্স, থাকছে ২০০ মেগাপিক্সেল লেন্স

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

Motorola Razr Flex ওয়াইড ফোল্ডেবল স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

মোটোরোলার নতুন ফোল্ডেবল ফোন Razr Flex-এ যা থাকছে

নকশার স্কেচ ফাঁসের কয়েক সপ্তাহ পর এবার মোটোরোলার...

১ মিলিমিটারের কম বেজেল, নতুন স্ন্যাপড্রাগন চিপ—আসছে রেডম্যাজিক ১২ প্রো প্লাস

১ মিলিমিটারের কম বেজেল, নতুন স্ন্যাপড্রাগন চিপ—আসছে রেডম্যাজিক ১২ প্রো প্লাস

সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ডাক বিভাগ কাজ করবে: ফকির মাহবুব আনাম

দীর্ঘমেয়াদি বেসরকারি বিনিয়োগ আকর্ষণে জোর দিলেন ফকির মাহবুব আনাম

বাড়িতে ওয়াই-ফাইয়ের স্পিড কত, কীভাবে মাপবেন?

বাড়িতে ওয়াই-ফাইয়ের স্পিড কত, কীভাবে মাপবেন?

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

30 December 2020

ঝুলন্ত তার সমস্যার সমাধানে বিটিআরসি’র উদ্যোগ

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix