Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

গালি শুনে অসুস্থ ইভ্যালির এমডি, ছাড়তে চান পদ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ৪ ফেব্রুয়ারি ২০২২
evaly
Share on FacebookShare on Twitter

আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এম‌ডি) মো. মাহবুব কবীর মিলন গালাগালি শুনে অসুস্থ হ‌য়ে পড়‌ছেন। এমন পরিস্থিতিতে প্রতিষ্ঠান‌টির পদ ছাড়‌তে চাচ্ছেন তিনি।

বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ২৪ মিনিটে সামাজিক যোগা‌যোগ মাধ্য‌ম ফেসবু‌কে এমন এক‌টি স্ট্যাটাস দিয়েছেন তিনি।এর আগে ইভ্যালির গাড়ি নিলাম বিজ্ঞপ্তি দেখে গ্রাহক ও মার্চেন্টরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। তারা ইভ্যালির গাড়ি নিলামে বিক্রয় করার জন্য বিজ্ঞাপনের প্রতিবাদে হাইকোর্ট নিযুক্ত ইভ্যালির চেয়ারম্যান ও এমডি পদত্যাগ চে‌য়ে পোস্ট দেন। ওই পো‌স্টের ক‌মে‌ন্টে অ‌নে‌কে চেয়ারম্যান ও এমডিকে উ‌দ্দেশ্য ক‌রে গালাগালি ক‌রে‌ছে। এ বিষয়‌টি দেখে রা‌ত্রে স্ট্যাটাস দেন মাহবুব কবীর মিলন।

স্ট্যাটাসে তিনি লি‌খে‌ছেন, ‌‘কোম্পানি রান করবে, না দেউলিয়া ঘোষিত হবে সে সিদ্ধান্ত নেবে একমাত্র ব্যবস্থাপনা পরিচালক। মহামান্য হাইকোর্ট বিভাগের আদেশে সুস্পষ্টভাবে সেটাই বলা আছে। কোম্পানি রান করার বিন্দুমাত্র সুযোগ থাকলে তার চেষ্টা না করে কোন অবস্থাতেই লক্ষ লক্ষ মানুষকে পথে বসানোর সিদ্ধান্ত দেবে না ব্যবস্থাপনা পরিচালক।

তিনি কোম্পানির টাকায় এক কাপ চা’ও খাননি, খাবেনও না। বিনা পারিশ্রমিকে নিজের গাড়ি, তেল মবিল পুড়িয়ে অফিস করছেন।

সেখান থেকে বের হবার দিন পর্যন্ত মানুষের কল্যাণের উদ্দেশ্যে তাই করে যাবেন।

গালাগালি খুব করে করতে থাকুন, যাতে তার দ্রুত সেখান থেকে বের হয়ে যাবার পথ তরান্বিত হয়। তিনি অনেক কিছুই গুছিয়ে এনেছিলেন।

আল্লাহপাক আপনাদের হেফাজত করুন।

আমি একা এই অফিস ঝাড়ু দিয়েছি। ২০/২৫ দিন শুধুমাত্র একা অফিস করেছি। ২য় কেউ ছিল না। বাসায় গিয়ে রাত ১২টা পর্যন্ত কাজ করেছি গত দুই মাস ধরে। অনেক কিছুই গুছিয়ে এনেছিলাম। আহা! আমাকে করা গালাগালির ভাষাগুলো দেখছি আর চরমভাবে অসুস্থ হয়ে পড়ছি। ছেড়ে দেয়া ছাড়া আমার আর কোনো অপশন নেই।’

এর আগে বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) বি‌ভিন্ন জাতীয় দৈ‌নি‌কে খোলা নিলামের মাধ্যমে গাড়ি বিক্রয় বিজ্ঞপ্তি দেয় ইভ্যালি। প্র‌তিষ্ঠান‌টির বিলাস বহুল রেঞ্জ রোভারসহ সাত‌টি গা‌ড়ির সর্ব‌নিম্ন মূল্য ধরা হ‌য়ে‌ছে ২ কো‌টি ৩৭ লাখ ৮৬ হাজার টাকা।

বিজ্ঞপ্তি‌তে বলা হ‌য়, ইভ্যালি ডটকম লি‌মি‌টেডের নামে রেজিস্ট্রেশন করা ৭টি চালু গাড়ি রেজিস্ট্রেশন সনদ, ট্যাক্স টোকেন ও ফিটনেস (যে অবস্থায় আছে) ভিত্তিতে খোলা নিলামের মাধ্যমে বিক্রয় করা হবে।

আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠান অফিস চলাকালীন উইন্সকোর্ট ইভ্যালি অফিস হতে রেজিস্ট্রেশন ফি বাবদ ৫ হাজার টাকা (তন্মধ্যে সাড়ে ৪ হাজার টাকা ফেরতযোগ্য) পরিশোধ ক‌রে নিলাম কার্ড সংগ্রহ কর‌তে হ‌বে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

র‍্যানসমওয়্যার হামলায় অন্ধকারে জোহানেসবার্গ
প্রযুক্তি সংবাদ

র‌্যানসমওয়্যারের কবলে অ্যাপল সরবরাহক কোয়ান্টা

আজ সংবাদ সম্মেলনে আসছে ইভ্যালি
ই-কমার্স

শুক্রবার চালু হতে পারে ইভ্যালির পুরনো ওয়েবসাইট

মিডরেঞ্জ ডিভাইসে এএমডির গ্রাফিক্স ব্যবহার করবে স্যামসাং
নির্বাচিত

স্যামসাং ফোনের বিরুদ্ধে গ্রাহকদের ব্যক্তিগত তথ্য চুরি অভিযোগ

বন্ধ হবে ৩ ধরনের মোবাইল ফোন আমদানি, আরও ৭ সিদ্ধান্ত
নির্বাচিত

বন্ধ হবে ৩ ধরনের মোবাইল ফোন আমদানি, আরও ৭ সিদ্ধান্ত

ইলেকট্রিক গাড়ি নির্মাণের প্রকল্প বন্ধ করছে অ্যাপল
নির্বাচিত

ইলেকট্রিক গাড়ি নির্মাণের প্রকল্প বন্ধ করছে অ্যাপল

নারীদের সাইবার দুনিয়ায় সুরক্ষিত রাখতে ডিজিটাল লিটারেসি বিষয়ে প্রাথমিক ধারণা দিতে হবে: পলক
প্রযুক্তি সংবাদ

নারীদের সাইবার দুনিয়ায় সুরক্ষিত রাখতে ডিজিটাল লিটারেসি বিষয়ে প্রাথমিক ধারণা দিতে হবে: পলক

Load More

ট্রেন্ডিং টপিক

টিনএজারদের উবার রাইডে লাইভ ভিডিও দেখবেন অভিভাবকরা
প্রযুক্তি সংবাদ

টিনএজারদের উবার রাইডে লাইভ ভিডিও দেখবেন অভিভাবকরা

২৫ আগস্ট নতুন এক্সপেরিয়া ফোন আনছে সনি, ফাঁস সম্ভাব্য স্পেসিফিকেশন
প্রযুক্তি সংবাদ

২৫ আগস্ট নতুন এক্সপেরিয়া ফোন আনছে সনি, ফাঁস সম্ভাব্য স্পেসিফিকেশন

কার্ভড ডিজাইনে আসছে ভিভো ভি৮০ লাইট
নির্বাচিত

কার্ভড ডিজাইনে আসছে ভিভো ভি৮০ লাইট

২০২৭ সালে ৮ ফ্ল্যাগশিপ আনার পরিকল্পনা স্যামসাংয়ের
প্রযুক্তি সংবাদ

মধ্যপ্রাচ্যের স্মার্টফোন বাজারে শীর্ষে স্যামসাং

সপ্তাহের সবচেয়ে পঠিত

১০,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে পোকোর নতুন ‘এক্স৮ পাওয়ার’

১০,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে পোকোর নতুন ‘এক্স৮ পাওয়ার’

৮,৫৬০ এমএএইচ ব্যাটারি ও স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ চিপে ‘অনার টার্বো ৫জি’

৮,৫৬০ এমএএইচ ব্যাটারি ও স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ চিপে ‘অনার টার্বো ৫জি’

কেন বাজার থেকে হারিয়ে যাচ্ছে ছোট ধারণক্ষমতার পেনড্রাইভ

কেন বাজার থেকে হারিয়ে যাচ্ছে ছোট ধারণক্ষমতার পেনড্রাইভ

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্টাইলের সঙ্গে আধুনিক ক্যামেরা, স্মার্টফোনে নতুন অভিজ্ঞতা
প্রযুক্তি সংবাদ

স্টাইলের সঙ্গে আধুনিক ক্যামেরা, স্মার্টফোনে নতুন অভিজ্ঞতা

আমাদের দৈনন্দিন জীবনের একটা বড় অংশ জুড়ে এখন...

এপেক্সের সঙ্গে ভিভো, আসছে ভি৮০ লাইট

এপেক্সের সঙ্গে ভিভো, আসছে ভি৮০ লাইট

বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন

বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন

নতুন ম্যাক স্টুডিও ও ম্যাক মিনিতে অ্যাপলের শক্তিশালী এম৬ ও এম৫ আল্ট্রা চিপ

নতুন ম্যাক স্টুডিও ও ম্যাক মিনিতে অ্যাপলের শক্তিশালী এম৬ ও এম৫ আল্ট্রা চিপ

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৪ ফেব্রুয়ারি ২০২২

গালি শুনে অসুস্থ ইভ্যালির এমডি, ছাড়তে চান পদ

Techzoom.TV |
TechzoomTV