Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সাইবার হামলার শিকার ‘ওয়াল স্ট্রিট জার্নাল’ সংবাদকর্মীরা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ৫ ফেব্রুয়ারি ২০২২
সাইবার হামলার শিকার ‘ওয়াল স্ট্রিট জার্নাল’ সংবাদকর্মীরা
Share on FacebookShare on Twitter

সাইবার হামলার শিকার হয়েছেন প্রভাবশালী আন্তর্জাতিক দৈনিক ওয়াল স্ট্রিট জার্নালের সংবাদকর্মীরা। তদন্তকারীদের বরাত দিয়ে সংবাদপত্রটির মূল প্রতিষ্ঠান ‘নিউজ কর্পোরেশন’ বলছে, এই ঘটনার হোতা সম্ভবত চীনের হ্যাকাররা।

সংশ্লিষ্ট একাধিক সূত্রের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, ওই সাইবার হামলার লক্ষ্য ছিলেন চীনের সংবাদ নিয়ে কাজ করেন, ওয়াল স্ট্রিট জার্নালের এমন কয়েক ডজন সংবাদকর্মী ও সম্পাদক।

হামলার ঘটনা তদন্তে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ‘ম্যানডিয়ান্ট’কে নিয়োগ দিয়েছিল ‘নিউজ কর্পোরেশন’। তদন্তকারীদের সন্দেহ, হ্যাকাররা ‘সম্ভবত গোয়েন্দা কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল এবং চীনের স্বার্থের জন্য লাভজনক তথ্য সংগ্রহের চেষ্টা করছিল’।

তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট এক সূত্রের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, পরিকল্পিত সাইবার আক্রমণের প্রথম ঘটনাটি ২০২০ সালের ফেব্রুয়ারি মাসের বলে চিহ্নিত করতে সক্ষম হয়েছেন তদন্তকারীরা। হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ওয়াল স্ট্রিট জার্নালের সংবাদকর্মীদের ব্যবহৃত ইমেইল অ্যাকাউন্ট এবং গুগল ড্রাইভে রাখা নথিপত্র।

ভুক্তভোগী সংবাদকর্মীদের সঙ্গে কোন তথ্যগুলো বেহাত হয়েছে, সেটি নির্ধারণের জন্য বৃহস্পতিবার কর্মীদের সঙ্গে ফরেনসিক ডেটা নিয়ে বৈঠকে বসেছিল ওয়াল স্ট্রিট জার্নাল।

তবে, এই ঘটনা সম্পর্কে অবহিত নন বলে জানিয়েছেন ওয়াশিংটনে অবস্থিত চীনা দূতাবাসের ‍মুখপাত্র লিউ পেংউ। “চীন সব ধরনের সাইবার হামলা ও সাইবার চুরির কঠোর বিরোধী,” দাবি করেছেন লিউ।

অন্যদিকে, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই এফবিআই পরিচালক ক্রিস্টোফার রে অভিযোগ তুলেছেন, চীন ‘অত্যাধুনিক হ্যাকিং প্রকল্প পরিচালনা করছে যার পরিধি বিশ্বের অন্যান্য প্রভাবশালী দেশের সমন্বিত চেষ্টার চেয়েও বড়’।

সাইবার হামলার শিকার সংবাদকর্মীদের সঠিক সংখ্যা বা তদন্ত সংশ্লিষ্ট গোপন কোনো বিষয়ে মন্তব্য করতে রাজি হননি নিউজ কর্পোরেশনের মুখপাত্র জেমস কেনেডি।

তবে, মূল প্রতিষ্ঠানের সাইবার নিরাপত্তা দলের পক্ষ থেকে কর্মীদের পাঠানো এক ইমেইল সিএনএন’কে দেখিয়েছেন তিনি। ওই ইমেইলে বলা হয়েছে, সাইবার হামলায় নির্দিষ্ট সংখ্যার ব্যবসায়িক ইমেইল অ্যাকাউন্ট এবং নথিপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে।

“সংবাদ কর্মী ও তাদের সূত্রসহ কর্মীদের নিরাপত্তাই আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ,” বলা হয়েছে ওই ইমেইলে; হ্যাকিং চেষ্টা সফলভাবে মোকাবেলা করা গেছে বলেও মনে করছেন তদন্তকারীরা।

অন্যদিকে নিউজ কর্পোরেশন- এর পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের ‘সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)’র কাছে জমা দেওয়া নথিপত্র অনুযায়ী, সেবাগ্রাহক ও আর্থিক ডেটা সংরক্ষণকারী কম্পিউটার সিস্টেমের উপর হ্যাকিংয়ের কোনো বিরূপ প্রভাব পড়েনি।

এ ধরনের সাইবার হামলা মোকাবেলার প্রস্তুতি নিতে সহযোগিতা করতে অন্যান্য বার্তা সংস্থাকে প্রয়োজনীয় তথ্য দেওয়ার কথা বলেছে নিউজ কর্পোরেশন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ডেটা কেব্‌ল দিয়ে চার্জের সময় তথ্য চুরি ঠেকাবে এই যন্ত্র
কিভাবে করবেন

ডেটা কেব্‌ল দিয়ে চার্জের সময় তথ্য চুরি ঠেকাবে এই যন্ত্র

বাংলাদেশে মাইক্রোসফট ৩৬৫ এ১ সফটওয়্যার এর যাত্রা শুরু
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশে মাইক্রোসফট ৩৬৫ এ১ সফটওয়্যার এর যাত্রা শুরু

৩১০ সিসির নতুন বাইক আনলো টিভিএস মোটর
অটোমোবাইল

৩১০ সিসির নতুন বাইক আনলো টিভিএস মোটর

মেসেঞ্জারে ‘সিক্রেট মোড’, মেসেজ গোপন থাকবে শতভাগ!
নির্বাচিত

মেসেঞ্জারে স্ক্রিন শেয়ার করবেন যেভাবে

ইন্টারনেট ব্যবহারে এশিয়ায় বেশি পিছিয়ে বাংলাদেশের নারীরা
নির্বাচিত

ইন্টারনেট ব্যবহারে এশিয়ায় বেশি পিছিয়ে বাংলাদেশের নারীরা

এই স্মার্টওয়াচ দিয়ে ফোনের মতোই কথা বলা যাবে
নির্বাচিত

এই স্মার্টওয়াচ দিয়ে ফোনের মতোই কথা বলা যাবে

Load More

ট্রেন্ডিং টপিক

মিথ্যা ঘোষণার যন্ত্রাংশ থেকে তৈরি বিএমডব্লিউ আটক
অটোমোবাইল

মিথ্যা ঘোষণার যন্ত্রাংশ থেকে তৈরি বিএমডব্লিউ আটক

অনুমোদনহীন ৩১ লোন অ্যাপ নিয়ে বিএফআইইউর সতর্কতা
প্রযুক্তি সংবাদ

অনুমোদনহীন ৩১ লোন অ্যাপ নিয়ে বিএফআইইউর সতর্কতা

বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন
বিবিধ

বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন
নির্বাচিত

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

যুক্তরাষ্ট্র ও কানাডার শুল্কযুদ্ধে চাপে টয়োটা-হোন্ডা
অটোমোবাইল

যুক্তরাষ্ট্র ও কানাডার শুল্কযুদ্ধে চাপে টয়োটা-হোন্ডা

কানাডা থেকে যুক্তরাষ্ট্রে আমদানি করা গাড়িতে ৫০ শতাংশ...

অ্যাপল ছাড়ছেন টিম কুক, কী বলছেন প্রযুক্তি প্রধানরা?

টিম কুকের বিদায়, অ্যাপলের নতুন সিইও জন টার্নাস

ফুডপান্ডার অর্ডারে নতুন ২৫ টাকা প্ল্যাটফর্ম ফি, ক্ষুব্ধ গ্রাহকরা

ফুডপান্ডার অর্ডারে নতুন ২৫ টাকা প্ল্যাটফর্ম ফি, ক্ষুব্ধ গ্রাহকরা

সেপ্টেম্বরে বাজারে আসছে যেসব বহুল প্রতীক্ষিত স্মার্টফোন

সেপ্টেম্বরে বাজারে আসছে যেসব বহুল প্রতীক্ষিত স্মার্টফোন

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৫ ফেব্রুয়ারি ২০২২

সাইবার হামলার শিকার ‘ওয়াল স্ট্রিট জার্নাল’ সংবাদকর্মীরা

Techzoom.TV |
TechzoomTV