Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সাশ্রয়ী দামের ৫জি আইফোন মার্চেই আসছে?

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ৫ ফেব্রুয়ারি ২০২২
সাশ্রয়ী দামের ৫জি আইফোন মার্চেই আসছে?
Share on FacebookShare on Twitter

প্রযুক্তি পণ্যের বাজারে রটেছে নতুন খবর, মার্চ মাসেই নাকি সাশ্রয়ী দামের এবং ৫জি সক্ষমতার নতুন ‘আইফোন এসই’ উন্মোচন করতে যাচ্ছে অ্যাপল।

মার্চ মাসে নতুন আইফোন এসই মডেল আসছে বলে খবর দিয়েছেন বাণিজ্য প্রকাশনা ব্লুমবার্গের সংবাদকর্মী মার্ক গারম্যান। অ্যাপলের পণ্য আর সেবা নিয়ে গুজব আর অভ্যন্তরীণ গোপন খবরের নির্ভরযোগ্য সূত্র হিসেবে আলাদা গ্রহণযোগ্যতা আছে ওই সংবাদকর্মীর।

আইফোন ১৩’র অভিষেকের পর থেকেই প্রযুক্তি পন্যের বাজারে শোনা যাচ্ছে ‘আইফোন এসই’ মডেলটি আপডেট হওয়ার গুজব। আর এবার ব্লুমবার্গের প্রতিবেদন বলছে, ৪.৭ ইঞ্চি স্ক্রিনের যে আইফোন এসই মডেলটি বাজারে প্রচলিত আছে, সেই একই কেসিংয়ে আরো দ্রুতগতির চিপসেট এবং আরো উন্নত ক্যামেরা যোগ করতে যাচ্ছে অ্যাপল।

প্রযুক্তি পণ্যের বাজারে বিদ্যমান ‘আইফোন এসই’ মডেলটির অভিষেক হয়েছিল ২০২০ সালে। অভিষেকের পর থেকে ৩৯৯ ডলারেই স্থিতিশীল থেকেছে ডিভাইসটির দাম।

ওই একই দামে ডিভাইসে এ১৫ সিপিইউ এবং ৫জি সংযোগ সুবিধা যোগ হলে তা ক্রেতার জন্যই ইতিবাচক হবে বলে মন্তব্য করেছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ।

তবে, আইফোন এসই’র নতুন মডেলে ‘টাচ আইডি’ থাকবে কি না, সেই প্রসঙ্গে কোনো তথ্য জানা যায়নি। কেসিংয়ের নকশায় পরিবর্তন না আসলে নতুন এসই মডেলে ফিচারটি যোগ হওয়ার সম্ভাবনা কম বলেই জানিয়েছে ভার্জ।

অন্যদিকে, আইফোন ও আইপ্যাডের ‘ফেইস আইডি’ ফিচারেও আপডেট আসছে বলে জানিয়েছেন গারম্যান। বলা হচ্ছে, মার্চ মাসে আইওএস অপারেটিং সিস্টেমের নতুন একটি সংস্করণ দেখাবে অ্যাপল যাতে মুখে মাস্ক থাকলেও কাজ করবে ‘ফেইস আইডি’ ফিচার।

সফটওয়্যার আপডেটের অন্যান্য বিষয়গুলোর মধ্যে আলাদা গুরুত্ব পাচ্ছে বহুল প্রতিক্ষিত ‘ইউনিভার্সাল কন্ট্রোল ফিচার’। একই কিবোর্ড ও মাউস সেটআপ একাধিক ম্যাক কম্পিউটার ও আইপ্যাডের সঙ্গে ব্যবহারের সুবিধা দেওয়ার কথা রয়েছে ফিচারটির।

এ ছাড়াও, ৮ মার্চের ইভেন্টে অ্যাপল নিজস্ব সিপিইউ প্রযুক্তিবাহী নতুন একটি ম্যাক কম্পিউটার উন্মোচন করতে পারে বলে জানিয়েছে ভার্জ।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

‘মোবাইল মাফিয়া’ ড্যাজেল এর দিদারুল: ব্যবসার আড়ালে বছরে ৫০০০ কোটি টাকা পাচার
প্রযুক্তি সংবাদ

‘মোবাইল মাফিয়া’ ড্যাজেল এর দিদারুল: ব্যবসার আড়ালে বছরে ৫০০০ কোটি টাকা পাচার

ফেসবুক নিউজ ফিডে কী দেখতে চান ঠিক করুন নিজেই
প্রযুক্তি সংবাদ

জেনে নিন গোপনে কে আসে আপনার ফেসবুক প্রোফাইলে

বাংলাদেশে রিয়েলমির স্মার্টফোন উন্মোচন অনুষ্ঠান বাতিল
নির্বাচিত

বাংলাদেশে রিয়েলমির স্মার্টফোন উন্মোচন অনুষ্ঠান বাতিল

সেলেক্সট্রা দিচ্ছে মটোরোলার লাইফস্টাইল পণ্যে মাসব্যাপী ছাড়
ছাড় ও অফার

সেলেক্সট্রা দিচ্ছে মটোরোলার লাইফস্টাইল পণ্যে মাসব্যাপী ছাড়

২ হাজারের বেশি হাসপাতালকে ডিজিটাল পদ্ধতির আওতায় আনা হবে: পলক
প্রযুক্তি সংবাদ

২ হাজারের বেশি হাসপাতালকে ডিজিটাল পদ্ধতির আওতায় আনা হবে: পলক

মোবাইল ‘গ্রে’ মার্কেট সিন্ডিকেট: ‘সুমাস টেক’-এর পিয়াস মূল হোতা?
নির্বাচিত

সুমাসটেকের দুর্নীতি আড়াল করতে ৪ লাখ টাকার টোপ, সংবাদমাধ্যমকে ‘পেজ উধাও’ করার হুমকি

Load More

ট্রেন্ডিং টপিক

বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর বাণিজ্যিক কার্যক্রম শুরু আজ
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশ স্যাটেলাইট-১ থেকে ৫ বছরে নিট মুনাফা ১৬৩ কোটি টাকা: আইসিটিমন্ত্রী

জাবির নারী ওয়াশরুমে গোপনে ভিডিও ধারণ, বহিরাগত আটক
শিক্ষা ও ক্যাম্পাস

জাবির নারী ওয়াশরুমে গোপনে ভিডিও ধারণ, বহিরাগত আটক

ক্রোমের ট্যাব বন্ধে নতুন শর্টকাট ফিচার আনবে গুগল
কিভাবে করবেন

অনুমতি ছাড়াই কম্পিউটারে ৪ জিবি এআই ফাইল ডাউনলোড করছে গুগল ক্রোম! কীভাবে বন্ধ করবেন জেমিনি ন্যানো?

ল্যাপটপ ও স্মার্ট স্পিকার অনিরাপদ, ব্যক্তিগত আলাপে কান পাতছে হ্যাকার
প্রযুক্তি সংবাদ

কলমের জোরে যেভাবে কুপোকাত হলো হ্যাকাররা

সপ্তাহের সবচেয়ে পঠিত

শীর্ষে স্যামসাং, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টেকনো-ইনফিনিক্স

২৫ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন, কোনটি কেনার আগে কী জানা জরুরি?

কম দামে সনি ক্যামেরা ও বড় ব্যাটারির ফোন

কম দামে সনি ক্যামেরা ও বড় ব্যাটারির ফোন

বাংলাদেশি বুয়েটিয়ানদের হাতে বিশ্বসেরা এআই!

বাংলাদেশি বুয়েটিয়ানদের হাতে বিশ্বসেরা এআই!

একীভূত হচ্ছে ওয়ানপ্লাস, রিয়েলমি ও অপো

একীভূত হচ্ছে ওয়ানপ্লাস, রিয়েলমি ও অপো

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

দেশের বাজারে আসছে অনারের ম্যাজিক ভি৬ ফোন
নির্বাচিত

দেশের বাজারে আসছে অনারের ম্যাজিক ভি৬ ফোন

দেশের বাজারে নিজেদের বহুল প্রতীক্ষিত ফোল্ডেবল স্মার্টফোন ‘অনার...

২০২৮ সাল থেকে নতুন শিক্ষাক্রম চালু হবে: শিক্ষামন্ত্রী

২০২৮ সাল থেকে নতুন শিক্ষাক্রম চালু হবে: শিক্ষামন্ত্রী

চার্জিং দুশ্চিন্তা কমাতে আসছে ভিভো ওয়াই৫০০

চার্জিং দুশ্চিন্তা কমাতে আসছে ভিভো ওয়াই৫০০

১৬৫ হার্জ ডিসপ্লে ও ৮,৫৫০ এমএএইচ ব্যাটারিসহ বাজারে রেডমি K90 আল্ট্রা

১৬৫ হার্জ ডিসপ্লে ও ৮,৫৫০ এমএএইচ ব্যাটারিসহ বাজারে রেডমি K90 আল্ট্রা

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৫ ফেব্রুয়ারি ২০২২

সাশ্রয়ী দামের ৫জি আইফোন মার্চেই আসছে?

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix