Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সন্তানদের বাসযোগ্য আবাসভূমি দিতে পেরেছি: মোস্তাফা জব্বার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ২৭ মার্চ ২০১৯
Share on FacebookShare on Twitter

মুক্তিযুদ্ধে দেশ স্বাধীনের মাধ্যমে মুক্তিযোদ্ধারা পরবর্তী প্রজন্মকে বাসযোগ্য আবাসভূমি দিয়ে গেছেন। আর এই অর্জন প্রতিটি মুক্তিযোদ্ধার জন্য গৌরবের বিষয়। এমনটাই মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার।

বুধবার (২৮ মার্চ) বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃক আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মোস্তাফা জব্বার বলেন, আমরা যখন মুক্তিযুদ্ধ শুরু করেছিলাম তখন অনেকেই প্রশ্ন করেছিলেন যে, এই মুক্তিযুদ্ধ করে কী হবে। তার উত্তর আমরা দেশ স্বাধীনের মাধ্যমে দিয়েছিলাম। আমরা আমাদের সন্তানদের বাসযোগ্য আবাসভূমি দিয়ে যেতে পেরেছি। আমাদের জন্য, প্রতিটি মুক্তিযোদ্ধার জন্য এটি একটি গৌরবের বিষয়।

২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে ‘মহান স্বাধীনতা দিবসের চেতনা বাস্তবায়নে আইসিটির ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় মোস্তাফা জব্বার আরও বলেন, পৃথিবীতে যত উন্নত রাষ্ট্র গড়ে উঠেছে তার মধ্যে আধুনিকতম হচ্ছে ভাষার ভিত্তিতে গঠিত রাষ্ট্র। আজ রাষ্ট্র হিসেবে পাকিস্তানের ব্যর্থতার কারণ হচ্ছে তারা মৌলবাদকে প্রাধান্য দিয়েছে। আর আমরা মৌলবাদকে সফলতার সাথে কঠিন হাতে মোকাবেলা করেছি। আমরা ডিজিটাল হওয়ার দিকে গুরুত্বারোপ করেছি। আজ আধুনিক বাংলাদেশের কথা উঠলে, ডিজিটাল বাংলাদেশের কথা উঠলে সবার আগে আমাদের মন্ত্রণালয়ের কথা ওঠে, আইসিটি ডিভিশনের কথা ওঠে।

তবে স্বাধীনতার প্রায় ৫০ বছরের কাছে এসেও আমরা স্বাধীনতার সঠিক মূল্যবোধ ধারণ করতে পারিনি বলেও মন্তব্য করেন মোস্তাফা জব্বার। একই সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শিক্ষা থেকেও আমরা দূরে আছি বলেও মন্তব্য করেন তিনি।

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তথ্যপ্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, বঙ্গবন্ধু আর বাংলাদেশকে আলাদা করা যায় না। তারা এক ও অভিন্ন। বঙ্গবন্ধুকে জানলে বাংলাদেশকে জানা যাবে। স্বাধীনতার মাত্র সাড়ে তিন বছর সময়ের মধ্যে একটি যুদ্ধবিধ্বস্ত দেশকে সোনার বাংলায় পরিণত করতে রূপরেখা তৈরি করে কাজ শুরু করেন তিনি।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল (অব.) কাজী সাজ্জাদ আলী জহির। তিনি বলেন, পাকিস্তান যে কত নির্মম জাতি তা অনেকেই জানি না। অন্ধ বিশ্বাস পাকিস্তানের মধ্যে এক জন্তু তৈরি করেছিলো। সেই জন্তু আমাদের কুড়ে কুড়ে খেয়েছে দীর্ঘদিন। তারা এতটাই নির্মম যে, মুসলমান হয়েও ফিলিস্তিনে পর্যন্ত পাকিস্তান সেনাবাহিনী গণহত্যা চালিয়েছে।

মুক্তিযুদ্ধের ইতিহাস স্মরণ করে স্বাধীনতা পদকজয়ী এই মুক্তিযোদ্ধা বলেন, সে সময় প্রায় ৮০ শতাংশ কৃষকের সন্তান মুক্তিযুদ্ধে অংশ নিয়েছে। আমরা বিশ্বের একমাত্র জাতি যাদের যোদ্ধাদের অস্ত্রের শক্তির চেয়ে মনোবল ছিল সব থেকে বেশি। একজন যোদ্ধা শহীদ হলে তার জায়গায় আরও ৩০ জন এসে যোগ দিতো।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে হাইটেক পার্কের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম বলেন, মুক্তিযুদ্ধের সাথে ৫২ এর ভাষা আন্দোলন, ৬৯ এর গণআন্দোলন, স্বাধীনতার ঘোষণা এই সবকিছুর গুরুত্ব অপরিসীম। আর এমন স্বাধীন বাংলাদেশকে আইসিটি দিয়েই এগিয়ে নিয়ে যেতে হবে।

আইসিটি বিভাগের সচিব এন এম জিয়াউল আলমের সভাপতিত্বে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থপ্রতিম দেবসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: জুনাইদ আহমেদ পলকমোস্তাফা জব্বার

এই বিভাগ থেকে আরও পড়ুন

বেটিং ওয়েবসাইটে ডলার লেনদেন করতেন তারা
প্রযুক্তি সংবাদ

২৩২ বেটিং ও লোনঅ্যাপ ব্লক

‘মন পড়ার’ ডিভাইস আনছে ফেসবুক!
নির্বাচিত

‘মন পড়ার’ ডিভাইস আনছে ফেসবুক!

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ফোন আনছে রিয়েল মি
প্রযুক্তি বাজার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ফোন আনছে রিয়েল মি

মার্কিন কোম্পানির উপর কর আরোপ করছে ফ্রান্স
নির্বাচিত

মার্কিন কোম্পানির উপর কর আরোপ করছে ফ্রান্স

আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের সেরা সাফল্য
প্রযুক্তি সংবাদ

আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের সেরা সাফল্য

ফেসবুকেই দেখা যাবে ক্রিকেট
প্রযুক্তি সংবাদ

ফেসবুকেই দেখা যাবে ক্রিকেট

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ট্রেন্ডিং টপিক

দরপতনের শীর্ষে বেক্সিমকো
অর্থ ও বাণিজ্য

দরপতনের শীর্ষে বেক্সিমকো

মোবাইল ফোনের সিমে সুনির্দিষ্ট কর প্রত্যাহার
টেলিকম

মোবাইল ফোনের সিমে সুনির্দিষ্ট কর প্রত্যাহার

ই-কমার্স হতে পারে বাংলাদেশের পরবর্তী প্রবৃদ্ধির ইঞ্জিন—প্রয়োজন সহায়ক নীতি
ই-কমার্স

দেড় লাখ কোটির হাতছানি বনাম আস্থার সংকট: কোন পথে বাংলাদেশের ই-কমার্স?

যমুনা ফিউচার পার্কে আইফোন জালিয়াতির ছড়াছড়ি: বুস্ট ব্যাটারি ও আঠা দিয়ে ডিসপ্লে জোড়াতালির অভিযোগ
নির্বাচিত

যমুনা ফিউচার পার্কে আইফোন জালিয়াতির ছড়াছড়ি: বুস্ট ব্যাটারি ও আঠা দিয়ে ডিসপ্লে জোড়াতালির অভিযোগ

সপ্তাহের সবচেয়ে পঠিত

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু

হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

যমুনা ফিউচার পার্কে আইফোন জালিয়াতির ছড়াছড়ি: বুস্ট ব্যাটারি ও আঠা দিয়ে ডিসপ্লে জোড়াতালির অভিযোগ

যমুনা ফিউচার পার্কে আইফোন জালিয়াতির ছড়াছড়ি: বুস্ট ব্যাটারি ও আঠা দিয়ে ডিসপ্লে জোড়াতালির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নিয়োগ, আবেদনের সুযোগ পাবেন যারা
প্রযুক্তি সংবাদ

আগস্টেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে যোগ হবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: বিজ্ঞানমন্ত্রী

চলতি বছরের আগস্টের শেষদিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে...

দরপতনের শীর্ষে বেক্সিমকো

দরপতনের শীর্ষে বেক্সিমকো

বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে ২.৫ শতাংশ করল বিশ্বব্যাংক

বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে ২.৫ শতাংশ করল বিশ্বব্যাংক

ইলন মাস্ক কোথায় অর্থ ব্যয় করেন?

কীভাবে বিশ্বের প্রথম ট্রিলিয়নেয়ার হচ্ছেন ইলন মাস্ক?

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৭ মার্চ ২০১৯

সন্তানদের বাসযোগ্য আবাসভূমি দিতে পেরেছি: মোস্তাফা জব্বার

Techzoom.TV |
TechzoomTV