Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

৫জি ফোন কেনার আগে এই বিষয়গুলি চেক করুন, নইলে কিন্তু ব্যবহার করতে পারবেন না

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ৬ মার্চ ২০২২
৫জি স্মার্টফোন নিয়ে এলো লেনোভো
Share on FacebookShare on Twitter

পরবর্তী প্রজন্মের নেটওয়ার্ক অর্থাৎ ৫জি (5G) রোলআউটের আশায় দীর্ঘদিন ধরেই প্রতিটি ভারতবাসী অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন। সম্প্রতি পাওয়া খবর অনুযায়ী, এই বছরের শেষের দিকেই মানুষের কাছে ধরা দিতে পারে তাদের দীর্ঘদিনের দেখা স্বপ্ন – যা আপামর ভারতবাসীর মনে এক আশার আলো জাগিয়েছে। তবে এখনও ৫জি নেটওয়ার্কের দেখা না মিললেও বহুদিন আগেই মার্কেটে পা রেখেছে ৫জি স্মার্টফোন, এবং মানুষের মধ্যেও এই হ্যান্ডসেটগুলি কেনার আগ্রহ দিন-কে-দিন প্রবলভাবে বৃদ্ধি পাচ্ছে। আর সাম্প্রতিককালে পরবর্তী প্রজন্মের নেটওয়ার্ক রোলআউটের গুঞ্জনও যখন আকাশে-বাতাসে চতুর্দিকে মুখরিত হচ্ছে, তখন এই আগ্রহ ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়া খুবই স্বাভাবিক।

৫জি স্মার্টফোনই এখন ভারতের স্মার্টফোন বাজারে চলতি ট্রেন্ড। মিড-রেঞ্জ বা প্রিমিয়াম ক্যাটাগরির স্মার্টফোন যারা কিনতে চাইছেন, তাদের কাছে ৫জি ডিভাইসই এখন প্রথম পছন্দের। এমনকি বাজেট ফোন ব্যবহারকারীরাও এখন ৫জি স্মার্টফোন কেনার জন্য আগ্রহী হয়ে উঠছেন। এবং ইউজারদের চাহিদার কথা মাথায় রেখে প্রতিনিয়তই একাধিক ব্র্যান্ড নিত্যনতুন ৫জি ফোন লঞ্চ করছে। আপনিও কি একটি ভালো ৫জি স্মার্টফোন কেনার প্ল্যান করছেন? তাহলে এক্ষেত্রে মূল বিবেচ্য বিষয়টি হল, স্মার্টফোনটি যে সত্যিই একটি ভালো ৫জি স্মার্টফোন, তা কীভাবে বুঝবেন? সেই কথাই আমরা আপনাদেরকে এই প্রতিবেদনে জানাতে চলেছি।

আপনি একটি ভালো 5G ফোন কিনছেন কি না তা কীভাবে নির্ধারণ করবেন?
কাজটা কিন্তু খুব একটা কঠিন নয়। আপনি যে যে বিষয়গুলির কথা মাথায় রেখে একটি ভালো ৪জি ফোনের খোঁজ করেন, ঠিক সেই বিষয়গুলিই ৫জি স্মার্টফোন কেনার ক্ষেত্রেও মাথায় রাখতে হবে। তবে ৫জি ফোন কেনার ক্ষেত্রে যে অতিরিক্ত বিষয়টি মাথায় রাখতে হবে তা হল, ফোনটিতে কোন কোন ৫জি স্পেক্ট্রাম ব্যান্ড সাপোর্ট করে। কারণ এখনকার দিনে মার্কেটে উপলব্ধ এমন অনেক স্মার্টফোনই আছে যেগুলি ৫জি সাপোর্ট করবে বলে কোম্পানির তরফ থেকে দাবি করা হলেও তাতে কিন্তু আদৌ ৫জি সাপোর্টেড স্পেক্ট্রাম ব্যান্ড নেই। তাই এই বিষয়টিকে অবশ্যই মাথায় রাখতে হবে। এবং চিপসেটের কথাও কিন্তু ভুলে গেলে চলবে না কিন্তু! হ্যান্ডসেটগুলিতে ৫জি মডেম সহ চিপসেট আছে কি না তা অবশ্যই দেখে নিতে হবে।

এরপর আপনার বাজেটটি নিশ্চিত করুন। কারণ কথাতেই আছে – যত গুড় ঢালা হবে তত মিষ্টি হবে। তাই ফোনের যাবতীয় গুণাগুণ বিবেচনা করে কোন রেঞ্জের স্মার্টফোন কিনতে চাইছেন, সেই বিষয়টি আগে নির্ধারণ করুন। তবে ৫জি স্মার্টফোনে যেহেতু ৫জি সাপোর্টেড স্পেক্ট্রাম ব্যান্ডগুলিই মূল বিবেচ্য বিষয়, তাই খুব সস্তা ডিভাইস খোঁজা কিন্তু বুদ্ধিমানের কাজ হবে না। সেক্ষেত্রে ফোনটি কেনার আগে ওয়েবসাইটে কিংবা লোকাল কোনো স্টোরে গিয়ে সেটির সম্পর্কে বিশদে জেনে নিন।

কোনো ফোনের অভ্যন্তরীণ গুণাগুণের পাশাপাশি সেটি ব্যবহার করে আপনি কতটা আনন্দ পাচ্ছেন, সেটাও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ বিচার্য বিষয়। যে কারণে ফোনের ডিসপ্লেটি ভালো কি না, সেটি দেখে নেওয়াও একান্ত আবশ্যক। বর্তমানে যে-কোনো স্ট্যান্ডার্ড ফোনেই ৯০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্টেড ডিসপ্লে দেওয়া হয়।

এছাড়া, ফোনে পর্যাপ্ত র‍্যাম এবং স্টোরেজ স্পেস আছে কি না, তা যে অবশ্যই দেখতে হবে সেকথা নিশ্চয়ই আর নতুন করে বলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। ফোনটিকে দীর্ঘদিন যাবৎ ব্যবহার করার জন্য এগুলি চেক করে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদিও এখন বেশিরভাগ মানুষই ইয়ারফোন ব্যবহার করেন, কিন্তু তা সত্ত্বেও ফোনের স্পিকার বেশ জোরালো কি না, সেটিও কিন্তু দেখে নেওয়া উচিত। এর পাশাপাশি স্মার্টফোন যেহেতু অবসর সময়ে বিনোদনের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ, সেই কারণে ফোনের সাউন্ড কোয়ালিটি এবং সাউন্ড লেভেলও চেক করে নিতে হবে।

সেইসাথে এখন স্মার্টফোনে ভালো ক্যামেরা রয়েছে কি না, সেদিকেও অনেকেই বেশ জোর দেন। তাই আপনি যদি ভালো ক্যামেরাযুক্ত একটি ৫জি স্মার্টফোন কেনার প্ল্যান করে থাকেন, তবে ফোনের ক্যামেরা কোয়ালিটিও বিশদে বিবেচনা করে দেখতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল, ফোনটি কতদিনের জন্য অ্যান্ড্রয়েড এবং সিকিউরিটি আপডেট পাবে তা কিন্তু অবশ্যই দেখে নিতে হবে। মূলত ফোনে দু-বছরের জন্য অ্যান্ড্রয়েড আপডেট এবং তিন বছরের জন্য সিকিউরিটি আপডেট দেওয়া হয়। আর সবশেষে বলে রাখি, ফোনের প্রসেসর সহ অন্যান্য যাবতীয় অভ্যন্তরীণ উপাদানের পাশাপাশি ফোনের মূল চালিকাশক্তি হল ব্যাটারি, তাই সেটি ভালো হওয়া নিতান্তই জরুরি। তাই ৫জি স্মার্টফোন কেনার ক্ষেত্রে সেটিতে পাওয়ার ব্যাকআপের জন্য শক্তিশালী ব্যাটারি দেওয়া হয়েছে কি না, তা অতি অবশ্যই দেখে নিন। দাম দিয়ে ৫জি ফোন কিনে সেটিকে দীর্ঘদিন ধরে ব্যবহার করতে চাইলে এই সমস্ত জিনিসগুলি চেক করে নিতে ভুলবেন না কিন্তু!

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

বাজারে আসছে বাজেট কিলার স্মার্টফোন স্যামসাং গ্যালাক্সি এম০২ এস
নির্বাচিত

বাজারে আসছে বাজেট কিলার স্মার্টফোন স্যামসাং গ্যালাক্সি এম০২ এস

১৫ মিনিটে উবারের ভাড়া ৩৩ লাখ টাকা!
অটোমোবাইল

১৫ মিনিটে উবারের ভাড়া ৩৩ লাখ টাকা!

ছুটির মৌসুমে আইফোন ১৩ বিক্রি চার কোটি ছাড়িয়েছে
প্রযুক্তি সংবাদ

ছুটির মৌসুমে আইফোন ১৩ বিক্রি চার কোটি ছাড়িয়েছে

টার্বো এডিশনে এলো ওয়ালটনের ফোরজি ফোন ‘প্রিমো এইচএইট’
নির্বাচিত

টার্বো এডিশনে এলো ওয়ালটনের ফোরজি ফোন ‘প্রিমো এইচএইট’

নতুন প্রজন্মের ইউজারদের জন্য বাংলাদেশে অপো নিয়ে এলো এ৭৮
নির্বাচিত

নতুন প্রজন্মের ইউজারদের জন্য বাংলাদেশে অপো নিয়ে এলো এ৭৮

মিড-রেঞ্জ ব্যবহারকারীদের জন্য স্মুথ গেমিং অভিজ্ঞতা নিয়ে এলো ইনফিনিক্স হট ৭০
প্রযুক্তি সংবাদ

মিড-রেঞ্জ ব্যবহারকারীদের জন্য স্মুথ গেমিং অভিজ্ঞতা নিয়ে এলো ইনফিনিক্স হট ৭০

Load More

ট্রেন্ডিং টপিক

ফাস্ট চার্জিংয়ে কি ফোনের ব্যাটারি দ্রুত নষ্ট হয়?
প্রযুক্তি সংবাদ

ফাস্ট চার্জিংয়ে কি ফোনের ব্যাটারি দ্রুত নষ্ট হয়?

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য
নির্বাচিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

বাংলাদেশি শিক্ষার্থীরা বছরজুড়ে ফ্রি জেমিনাই পাবেন যেভাবে
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশি শিক্ষার্থীরা বছরজুড়ে ফ্রি জেমিনাই পাবেন যেভাবে

ক্যামেরা টেস্টে এগিয়ে গ্যালাক্সি এস২৬ আল্ট্রা, পেছনে পিক্সেল ও আইফোন
প্রযুক্তি সংবাদ

ক্যামেরা টেস্টে এগিয়ে গ্যালাক্সি এস২৬ আল্ট্রা, পেছনে পিক্সেল ও আইফোন

সপ্তাহের সবচেয়ে পঠিত

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

শাহজালালে ১১৬৭ ল্যাপটপ, ১০০ ট্যাব-আইপ্যাড জব্দ

শাহজালালে ১১৬৭ ল্যাপটপ, ১০০ ট্যাব-আইপ্যাড জব্দ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

OLED বনাম M4: Huawei MatePad Air 2026 ও iPad Air M4-এর মধ্যে কে এগিয়ে?
রিভিউ

OLED বনাম M4: Huawei MatePad Air 2026 ও iPad Air M4-এর মধ্যে কে এগিয়ে?

বড় পর্দা, দ্রুতগতির প্রসেসর ও স্টাইলাসে নোট নেওয়ার...

অবশেষে দক্ষিণ কোরিয়ায় পূর্ণাঙ্গ সেবা চালুর অনুমতি পেল গুগল ম্যাপস

লেক ওন্টারিওর নাম বদলে ‘লেক আমেরিকা’, ট্রাম্পের সিদ্ধান্তে গুগল ম্যাপসে পরিবর্তন

লিক হলো শাওমি প্যাড ৯ প্রো-এর স্পেসিফিকেশন, থাকছে ১১ হাজার এমএএইচ ব্যাটারি

লিক হলো শাওমি প্যাড ৯ প্রো-এর স্পেসিফিকেশন, থাকছে ১১ হাজার এমএএইচ ব্যাটারি

২০২৬ সালের সেরা ৫ অপো স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৫ অপো স্মার্টফোন, কোনটি কার জন্য

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৬ মার্চ ২০২২

৫জি ফোন কেনার আগে এই বিষয়গুলি চেক করুন, নইলে কিন্তু ব্যবহার করতে পারবেন না

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix