Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিশ্বব্যাপী বাড়ছে ফিচার ফোনের ব্যবহার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 27 March 2022
বিশ্বব্যাপী বাড়ছে ফিচার ফোনের ব্যবহার
Share on FacebookShare on Twitter

বর্তমান সময়ের স্মার্টফোনের মতো অত্যাধুনিক ফিচার নেই পুরোনো সেই ফিচার ফোনগুলোতে আর তাই রসিকতা করে এককালের জনপ্রিয় ফিচার ফোনগুলোকে ‘ডাম্বফোন’ বা ‘বোকাফোন’ বলে ডাকেন অনেকেই।

ডাম্পফোনগুলো মূলত মৌলিক হ্যান্ডসেট অথবা ফিচার ফোন। আইফোনের তুলনায় এসব মোবাইল খুবই সীমিত আকারে কার্যক্রম পরিচালনা করতে পারে। যেমন কাউকে কল করা, কল রিসিভ করা এবং এসএমএস টেক্সট পাঠাতে পারে। আর আপনি যদি সৌভাগ্যবান হন তাহলে বড় জোর এই ফোনে রেডিও শুনতে পারবেন এবং খুবই প্রয়োজনীয় কিছু ছবি তুলতে পারবেন। তবে আপনি অবশ্যই এ ফোনে ইন্টারনেট সংযোগ অথবা অ্যাপ ব্যবহার করতে পারবেন না। এ ডিভাইসগুলো মূলত নব্বইয়ের দশকের শেষের দিকে বাজারে আসা প্রথম হ্যান্ডসেটগুলোর মতো। হিসাবরক্ষণ বিষয়ক প্রতিষ্ঠান ডেলয়েট ২০২১ সালের এক গবেষণায় জানিয়েছে যুক্তরাজ্যে প্রতি ১০ জন মোবাইল ব্যবহারকারীর মধ্যে একজনের হাতে ডাম্পফোন রয়েছে।

ইউএসউইচ ডটকমের মোবাইল বিশেষজ্ঞ আর্নস্ট ডকো জানিয়েছেন, ‘প্রথম মোবাইল ফোন হিসাবে আমাদের অনেকের কাছেই একটি ডাম্পফোন রয়েছে। ফলে এ ক্লাসিক হ্যান্ডসেটগুলো নিয়ে আমরা নস্টালজিক হয়ে পড়ব এটি খুবই স্বাভাবিক।’

তিনি আরও জানান, ২০১৭ সালে নোকিয়ার ৩৩১০ হ্যান্ডসেটটি আবার বাজারে নিয়ে আসা হয়, ২০০০ সালে ফোনটি প্রথম বাজারে এসেছিল। এ ফোনটি সব সময়ই সর্বোচ্চ বিক্রির তালিকায় ছিল। কথিত ‘ডাম্বফোন’-এর এ পুনরুত্থানের পেছনে চোখে পড়ার মতো ভূমিকা রাখছে তরুণ প্রজন্ম।

এই তরুণ প্রজন্মের ‘ডাম্বফোন’ ব্যবহারকারীদের একজন রবিন ওয়েস্ট। পুরোনো ডাম্বফোন ব্যবহার করেন বলে নিজের বন্ধু মহলেও ব্যতিক্রম তিনি; টিকটক বা ইনস্টাগ্রাম স্ক্রল করে পার হয় না তার দিন।

দুই বছর আগে ওয়েস্ট যখন তার পুরোনো স্মার্টফোন ছেড়ে কম দামে একটি ফোন কিনতে চাচ্ছিলেন তখন সেকেন্ডহ্যান্ডের দোকানে কমদামের ‘ব্রিক ফোনের’ দিকে তার নজর যায়। বর্তমানে তার হাতে থাকা হ্যান্ডসেটটি ফরাসি কোম্পানি মোবিওয়ারের তৈরি করা; যার মূল্য আট পাউন্ড। যেহেতু ফোনটি স্মার্টফোনের মতো কোনো কার্যক্রম নেই তাই মাসে বড় অঙ্কের বিল পরিশোধ করা নিয়েও তাকে চিন্তা করতে হয় না।

এ প্রসঙ্গে ওয়েস্ট বলেন, ‘ব্রিক ফোন কেনার আগে আমি বোঝতে পারিনি যে স্মার্টফোন আমার জীবন থেকে কতমূল্যবান কিছু নিয়ে যাচ্ছিল। আমার স্মার্টফোনে অনেক সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাপ ছিল এবং এগুলোর কারণে আমি সব সময়ই ফোনে ব্যস্ত থাকতাম তেমন একটা কাজ করতে পারতাম না।

লন্ডনের এ নাগরিক জানিয়েছেন তিনি আরেকটি স্মার্টফোন কেনার কথা ভাবছেন না। ওয়েস্টের মতো আরও অনেকেই এখন ডাম্পফোনের দিকে ঝুঁকছেন। সফটওয়্যার প্রতিষ্ঠান এসইএমরাশের দেওয়া তথ্যানুযায়ী, ২০১৮ থেকে ২০২১ সালের মধ্যে গুগল সার্চে ডাম্পফোনের খোঁজ ৮৯ শতাংশ বেড়েছে।

তবে এটি সত্যি যে পারফরমেন্সের দিক থেকে ডাম্পফোনগুলো কোনোভাবেই সাম্প্রতিক অ্যাপল এবং স্যামসাংয়ের মডেলগুলোর সমপর্যায়ের হবে না। তবে ব্যাটারির জীবনকাল ও টেকসইয়ের দিক থেকে এসব আধুনিক ফোনকে ছাড়িয়ে যাবে ডাম্পফোনগুলো।

নিউইয়র্কভিত্তিক ডাম্পফোন নির্মাতা লাইটফোন তাদের পণ্যগুলোকে কিছুটা স্মার্ট করার চেষ্টা করে। যেমন এর ব্যবহারকারীরা সংগীত শুনতে পারে এবং পডকাস্ট ব্যবহার করতে পারে। এছাড়া ব্ল–টুথ থেকে হেডফোনে সংযোগ দেওয়া যায়। তবে কোম্পানিটি প্রতিশ্রুতি দিয়েছে যে তাদের ফোনে ‘কখনোই সামাজিক যোগাযোগ মাধ্যম, ক্লিকবাইট নিউজ, ইমেইল, ইন্টারনেট ব্রাউজার থাকবে না।

‘লাইটফোন জানিয়েছে তাদের হ্যান্ডসেটের বিক্রি অনেক বেড়েছে। ২০২০ সালের তুলনায় ২০২১ সালে তাদের ডাম্পফোনের বিক্রি ১৫০ শতাংশ বেড়েছে। ডাম্পফোন হিসাবে তাদের হ্যান্ডসেটগুলো ব্যয়বহুল হওয়া সত্ত্বেও চাহিদা বাড়ছে। তাদের ডাম্পফোনের দাম ৯৯ ডলার থেকে শুরু হয়। লাইটফোনের সহ-প্রতিষ্ঠাতা কাইওয়েই ট্যাং বলেছেন বিস্ময়কর হলো আমাদের প্রতিষ্ঠানের মূল গ্রাহক হলো ২৫ থেকে ৩৫ বছর বয়সি তরুণরা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ঝিনাইদহে মোবাইলেই জুয়ার আসর! প্রতি মাসে কোটি টাকার অবৈধ লেনদেন
প্রযুক্তি সংবাদ

ঝিনাইদহে মোবাইলেই জুয়ার আসর! প্রতি মাসে কোটি টাকার অবৈধ লেনদেন

কাওরান বাজার দখল করে স্মার্টফোন চোরাচালানকারীদের মিছিল, তীব্র যানজট
প্রযুক্তি সংবাদ

কাওরান বাজার দখল করে স্মার্টফোন চোরাচালানকারীদের মিছিল, তীব্র যানজট

মোবাইল ফোনের দিন শেষ, মার্কেটে আসতে চলেছে বিকল্প
প্রযুক্তি সংবাদ

মোবাইল ফোনের দিন শেষ, মার্কেটে আসতে চলেছে বিকল্প

নতুন আইফোনে পুরোনোটা থেকে ডাটা ট্রান্সফার করবেন যেভাবে
কিভাবে করবেন

নতুন আইফোনে পুরোনোটা থেকে ডাটা ট্রান্সফার করবেন যেভাবে

সাইবার ঝুঁকি মোকাবেলায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ ও ভারত
নির্বাচিত

সাইবার ঝুঁকি মোকাবেলায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ ও ভারত

সফটওয়্যার ত্রুটিতে ৪৩ লাখের বেশি গাড়ি ফিরিয়ে নিচ্ছে ফোর্ড
অটোমোবাইল

সফটওয়্যার ত্রুটিতে ৪৩ লাখের বেশি গাড়ি ফিরিয়ে নিচ্ছে ফোর্ড

Load More

ট্রেন্ডিং টপিক

যুক্তরাজ্যে অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণা, এক বছরে অর্থ আত্মসাৎ বেড়েছে ৪০০%
নির্বাচিত

যুক্তরাজ্যে অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণা, এক বছরে অর্থ আত্মসাৎ বেড়েছে ৪০০%

গ্যাজেট অ্যান্ড গিয়ারের ইএমআই অফারে আইফোন কেনার প্রচারণামূলক ছবি
ছাড় ও অফার

আইফোন ১৮ প্রো ম্যাক্স কিনুন মাত্র ১১ হাজারে!

স্মার্টফোন ব্যবহারে নতুন অভিজ্ঞতা নিয়ে টেকনোর ‘এলা ক্ল’
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোন ব্যবহারে নতুন অভিজ্ঞতা নিয়ে টেকনোর ‘এলা ক্ল’

সুদ আয় কমলেও মুনাফা ধরে রেখেছে ডিবিএইচ ফাইন্যান্স
অর্থ ও বাণিজ্য

ডিবিএইচ ফাইন্যান্সের ৯ শতাংশ নিট মুনাফা বৃদ্ধি

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বিটিআরসিতে এক আদেশে ২০ কর্মকর্তার দায়িত্ব রদ-বদল
টেলিকম

বিটিআরসি সেবা সারা দেশে বিস্তৃত করার উদ্যোগ

সারা দেশে সেবা বিস্তৃত করার লক্ষ্যে বাংলাদেশ টেলিযোগাযোগ...

বাংলাদেশে টেকইজির যাত্রা শুরু, মিলবে ইনফিনিক্সসহ শীর্ষ প্রযুক্তি ব্র্যান্ডের পণ্য

বাংলাদেশে টেকইজির যাত্রা শুরু, মিলবে ইনফিনিক্সসহ শীর্ষ প্রযুক্তি ব্র্যান্ডের পণ্য

হ্যাক হতে পারে ফ্রিজও সতর্ক থাকবেন যেভাবে

হ্যাক হতে পারে ফ্রিজও সতর্ক থাকবেন যেভাবে

৫,৯৯৯ টাকায় ৪জি ও টাচস্ক্রিনসহ সিম্ফনির নতুন ফোন ‘Q100’

৫,৯৯৯ টাকায় ৪জি ও টাচস্ক্রিনসহ সিম্ফনির নতুন ফোন ‘Q100’

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

27 March 2022

বিশ্বব্যাপী বাড়ছে ফিচার ফোনের ব্যবহার

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix