Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দেশি পণ্যের রিভিউ সাইট থাকা দরকার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ২৮ মার্চ ২০২২
দেশি পণ্যের রিভিউ সাইট থাকা দরকার
Share on FacebookShare on Twitter

ক্রেতা রিভিউ হল বিজনেসের প্রাণ। স্পেশালি অনলাইন বা ই-কমার্স নির্ভর বিজনেসের ক্ষেত্রে এর গুরুত্ব অপরিসীম। অনলাইন শপিং এর প্রধান অন্তরায় হল- দূরত্ব। যে কোনো অনলাইন বিজনেসের ক্ষেত্রেই তাই ক্রেতা বিক্রেতার মধ্যকার দূরত্ব কমিয়ে আনতে পারে ক্রেতাদের থেকে প্রাপ্ত রিভিউ। রিভিউ বিজনেসের সাথে সম্ভাব্য ক্রেতাদের একটা সেতুবন্ধন তৈরী করতে পারে।

যেহেতু অনলাইন শপিং এ অনেক সময় সাশ্রয় হচ্ছে ক্রেতার, পাশাপাশি কোভিড-১৯ পেন্ডেমিকেও ঘরে বসেই সব পণ্য সেবা গ্রহণের এক প্রকার অভ্যস্ততা তৈরী হয়ে গিয়েছে সবার মাঝে, তাই প্রতিদিন বাড়ছে অনলাইন শপিং এর জনপ্রিয়তা। তারপরও আমাদের দেশে এখন পর্যন্ত অনলাইন শপিং এর ক্ষেত্রে ক্রেতা বিক্রেতার মাঝে শক্তিশালী আস্থা-বিশ্বাসের সম্পর্কে বিশাল দূরত্ব রয়ে গেছে। এখনো প্রায় ৯০ শতাংশের বেশি মানুষ অনলাইনে কিছু অর্ডার করার আগে দ্বিধান্বিত থাকে সঠিক পণ্যটা সঠিক সময়ে পাবে কিনা এ নিয়ে।

এছাড়াও যদি শুধু আমাদের দেশীয় পণ্যের ই-কমার্স ইন্ডাস্ট্রীর কথা বলি, এক্ষেত্রে দু’বছর আগেও প্রধান চ্যালেঞ্জ ছিল বিদেশী পণ্যের সাথে প্রতিযোগীতায় টিকে থাকা। বাংলাদেশে বিদেশী পণ্যের এতো বেশি আধিক্য ছিল যে, ফেইসবুক টাইমলাইন জুড়ে থাকত শুধু বিদেশী পণ্যের লাইভ আর দামী সব বিদেশী পণ্য গায়ে জড়ানো ক্রেতাদের গর্বিত ছবি! ফলাও করে প্রচার করা হত তখন, বিদেশী পণ্য মানেই ভালো, আর দেশী মানেই কোয়ালিটি ভালো না।

গত দু’বছরে এই পরিস্থিতি অনেক বদলেছে। আমাদের দেশীয় পোশাকের জনপ্রিয়তা বাড়ছে এই ইন্ডাস্ট্রির উদ্যোক্তাদের প্রচারের মাধ্যমে, ফেইসবুকে ছোট বড় অনেক গ্রুপ তৈরী হয়েছে, যারা শুধু দেশীয় পণ্যের প্রচারে কাজ করছে। তবে এখনো এই ইন্ডাস্ট্রীর সমৃদ্ধিতে অনেক চ্যালেঞ্জ রয়েছে। যেহেতু বিদেশী পণ্যের সুগঠিত বিশাল বাজারের সাথে প্রতিযোগীতা করতে হচ্ছে, তাই দেশি পণ্যের প্রচার এবং জনপ্রিয়তা বৃদ্ধিতে আরও মনযোগী হতে হবে। নতুন এই দেশীয় পণ্যের ই-কমার্স ইন্ডাস্ট্রীকে শক্তিশালী একটা অবস্থানে নিতে হলে অবশ্যই এই ইন্ডাস্ট্রির ক্রেতাদের রিভিউ এর উপর গুরুত্ব দিতে হবে।

আর এজন্য দেশীয় পণ্যের আলাদা একটা রিভিউ সাইট তৈরী করা যায়, যেখানে বিভিন্ন দেশীয় পণ্যের ক্রেতাদের রিভিউগুলো গল্প আকারে শেয়ার করা হবে, ক্রেতাদের ফীডব্যাক, সাজেশন ইত্যাদি থাকবে। এ ধরণের রিভিউ সাইট সবচেয়ে বেশি সাহায্য করবে প্রবাসী ক্রেতাদেরকে। কারণ প্রবাসি ক্রেতারা দেশে তাদের প্রিয়জনদেরকে উপহার পাঠানোর জন্য গুগলে বিভিন্ন অথেনটিক পেইজ আর ওয়েবসাইটের অনুসন্ধান করে থাকে। প্রবাসি ক্রেতা ছাড়াও অনেক আধুনিক ক্রেতারা এখন গুগল সার্চ করে ওয়েবসাইট খুঁজে কেনাকাটার সুবিধার্থে। এ ধরণের ক্রেতাদেরকে দেশি পণ্যের সমৃদ্ধ রিভিউ সাইট অনেক বেশি সাহায্য করতে পারবে অনলাইনে বিশ্বাসযোগ্য দেশীয় পণ্যের বিজনেসগুলোকে খুঁজে পেতে।

 

রিভিউ সাইট ক্রেতাদের জন্য উন্মুক্ত থাকবে, যেখানে ক্রেতারা নিজেরাই লগ ইন করে তাদের কেনাকাটার অভিজ্ঞতা সরাসরি শেয়ার করতে পারবে পেইজ, ওয়েবসাইট বা উদ্যোগের নাম এবং লিঙ্ক দেয়া সহ। ক্রেতাদের পজিটিভ, নেগেটিভ সব ধরণের মতামত দেয়ার সুযোগ থাকবে এবং বিজনেস বা উদ্যোক্তারা নেগেটিভ ইস্যুগুলোকে কিভাবে সমাধান করছে, সেই ব্যাপারগুলোও উঠে আসবে। এর মাধ্যমে রিভিউ সাইটে যারা আসবে তাদের মাঝে এক ধরণের ভরসা তৈরী হবে যে, এই ওয়েবসাইটের সাথে যে সব বিজনেস বা উদ্যোগ কানেক্টেড আছে তারা ক্রেতাদের গুরুত্ব দেয়, ভালো পণ্য সেবা দেয় এবং কোনো সমস্যা হলেও তাদের কাছ থেকে সমাধান পাওয়ার সুযোগ আছে।

রিভিউ সাইটে ইংরেজি অংশ রাখতে পারলে ভাল হয়। তাহলে অন্য ভাষার সম্ভাব্য কাস্টমাররাও বাংলাদেশী পণ্য নিয়ে জানতে আগ্রহী হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হল আমরা নিজেরাও জানি না কত রকম দেশি পণ্য আছে। ঘুরেফিরে ২০-৩০ রকমের পণ্য নিয়েই জানি। অথচ এ দেশে কম করে হলেও ১ হাজার পণ্য আছে তাতে সন্দেহ নেই। সংখ্যাটা আরো অনেক বেশি হবে।

রিভিউ সাইটে ফেইক বা নকল রিভিউ আসবে- এই সমস্যা থাকবেই। অ্যামাজনেও তা হয়। এ নিয়ে টেনশন না করে আসল বা সত্যিকারের রিভিউগুলোকে কিভাবে সামনে এগিয়ে আনা যায় সেই পদ্ধতি আর কৌশল নিয়ে ভাবতে হবে। এ নিয়ে অনেক কাহিনী হবে সন্দেহ নেই কিন্তু তাতে দমে গেলে চলবে না। তাছাড়া অনেক উদ্যোক্তা চাইবেন তাদের কথা, তাদের ছবি যাক এমন রিভিউ সাইটে। এটিও মাথায় রাখতে হবে।

আর প্রতিটি পণ্যের রিভিউ এর সাথে সাথে যদি তার উপর কোন ভিডিও ইউটিউবে দিয়ে ওয়েবসাইটে এমবেড করা যায় তা হলে অনেক বেশি কাজের ও আকর্ষণীয় হবে। প্রথম ধাপে ভিডিওগুলো বাংলাতে হবে হয় তো, তবে ধীরে ধীরে বাংলার পাশাপাশি ইংরেজি ভিডিও করতে পারলে দারুন হবে। ভিডিও নিয়ে আমাদের আসলেই সিরিয়াস হতে হবে, কারন অনেক দেশি পণ্যের ভিডিও একদম নেই। দেশি পণ্যকে অনলাইনে উপস্থাপনাতে আমরা আসলেই অনেক পিছিয়ে আছি এখনো।

রিভিউ এর মূল কাজ হল, কোন পণ্য সম্পর্কে ভাল আর খারাপ দুই দিক তুলে ধরে তা কাস্টমার কে কেনার ব্যপারে সিদ্ধান্ত নিতে সাহায্য করা। কোন পণ্য খুব ভাল হলেও তা হয়তো আমার জন্য অত দরকারি না- রিভিউ এর মাধ্যমে তা বুঝা যায় সহজে। এজন্য দেশি পণ্যের এক না বরং অনেকগুলো রিভিউ ওয়েবসাইট তৈরি করা দরকার। যত দ্রুত সম্ভব কাজ শুরু করা দরকার।

লেখকঃ রাজিব আহমেদ, সাবেক এবং প্রতিষ্ঠাতা সভাপতি, ই-কমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) এবং খাতুনে জান্নাত আশা, স্বত্বাধিকারী – পিয়াসী।

এই বিভাগ থেকে আরও পড়ুন

শেয়ার বাজারে যেতে চাই ইভ্যালি? শুরু হচ্ছে ২টি নতুন উইং!
ই-কমার্স

শেয়ার বাজারে যেতে চাই ইভ্যালি? শুরু হচ্ছে ২টি নতুন উইং!

হঠাৎ কার্যক্রম বন্ধ করে দিলো পেপারফ্লাই, বেকার দুই হাজার কর্মী
ই-কমার্স

হঠাৎ কার্যক্রম বন্ধ করে দিলো পেপারফ্লাই, বেকার দুই হাজার কর্মী

কুমিল্লাতে ই-কমার্সঃ সম্ভাবনা ও সমস্যা
ই-কমার্স

কুমিল্লাতে ই-কমার্সঃ সম্ভাবনা ও সমস্যা

কেনা-বেচা সহজ করতে বিক্রয় নিয়ে আসছে কৃত্তিম বুদ্ধিমত্তা প্রযুক্তি
ই-কমার্স

কেনা-বেচা সহজ করতে বিক্রয় নিয়ে আসছে কৃত্তিম বুদ্ধিমত্তা প্রযুক্তি

পরিচালন ব্যয় কমাতে কর্মীদের অন্যত্র চাকরি খোঁজার পরামর্শ ইভ্যালি
ই-কমার্স

আরও ১০০ গ্রাহকের টাকা ফেরত দিল ইভ্যালি

কুড়িগ্রামে অনুষ্ঠিত হল দারাজ ফ্যান মিট
ই-কমার্স

কুড়িগ্রামে অনুষ্ঠিত হল দারাজ ফ্যান মিট

Load More

ট্রেন্ডিং টপিক

ইরাকে মার্কিন ঘাঁটি নিশানা করে ড্রোন হামলা
বিবিধ

ইরাকে মার্কিন ঘাঁটি নিশানা করে ড্রোন হামলা

ঈদের আগে হোয়াটসঅ্যাপে বাড়ছে প্রতারণা, সুরক্ষিত থাকার উপায়
প্রযুক্তি সংবাদ

ঈদের আগে হোয়াটসঅ্যাপে বাড়ছে প্রতারণা, সুরক্ষিত থাকার উপায়

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে
প্রযুক্তি সংবাদ

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার গতি কমছে
বিবিধ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার গতি কমছে

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের
শিক্ষা ও ক্যাম্পাস

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তি বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা...

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix