Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

উবার রাইড শেয়ারিং নিয়ে অভিযোগের পাহাড়, প্রতিকার নেই

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ১ এপ্রিল ২০২২
উবার রাইড শেয়ারিং নিয়ে অভিযোগের পাহাড়, প্রতিকার নেই
Share on FacebookShare on Twitter

“এখন যখনি আমি উবার ব্যবহারের চিন্তা করি আমার কান্না পায়…তাদের সেবা সর্বকালের খারাপ পর্যায়ে! এবং আপনি যে সমস্যায় পড়বেন সেই অভিযোগও করতে পারবেন না”। মঙ্গলবার সকাল নয়টায় টানা ৪০ মিনিট ধরে উবারের গাড়ী পাওয়ার চেষ্টা করে সরকারি কর্মকর্তা মিতু মরিয়ম এভাবেই তার ফেসবুক পাতায় ক্ষোভ প্রকাশ করেন।

তার ফার্মগেটের বাসা থেকে র‍্যাডিসনে সরকারি একটি ওয়ার্কশপে যাওয়ার জন্য শেষ পর্যন্ত একজন চালক রাজী হলো কিন্তু প্রায় তের কিলোমিটার দূরত্বের এ পথের ভাড়া এলো সাড়ে চারশো টাকা।

তিনি বলছিলেন, উবার নিয়ে গত কিছুদিনের তার অভিজ্ঞতা খুবই খারাপ।

“একবার একজন চালক এসে বললো তার ফোনে চার্জ শেষ তাই যা বিল দেখাচ্ছিল সেটি ক্যাশে টাকা দিতে হবে। বাধ্য হয়ে ডিসকানেক্ট করলাম। এতে করে অ্যাপে রাইড ক্যানসেল করায় আমার জরিমানা হলো। আবার একদিন একজন তিনি বাসার কাছে এসে অপেক্ষা করেছেন। অথচ আমি অ্যাপে দেখলাম তিনি ধারে কাছেই নেই”।

তিনি বলেন গন্তব্য পছন্দ না হলে চালকরা একটার পর একটা ক্যানসেল করতেই থাকে। আবার অনেকে অ্যাপের বাইরে টাকা দেয়ার শর্ত দেয়।

বাংলাদেশে রাইড শেয়ারিংয়ে যেসব সার্ভিস আসে বিশেষ করে উবার ও পাঠাও বাইক ও গাড়ী চালকদের বিরুদ্ধে গত কয়েকমাসে এ ধরণের ব্যাপক অভিযোগ পাওয়া যাচ্ছে।

অথচ গ্রাহকদের পক্ষ থেকে অ্যাপে অভিযোগ দেয়ার নিয়ম থাকলেও তাৎক্ষনিক প্রতিকার চাওয়ার কোন সুযোগই নেই। আবার অ্যাপে অভিযোগ করলেও তার ভিত্তিতে কোন চালকের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়ার কোন নজির নেই।

যদিও রাইড শেয়ারিং সার্ভিসের জন্য বিআরটিএ যে নীতিমালা করেছে তাতের যাত্রীর অভিযোগ জানানোর সুযোগ বাধ্যতামূলক।

যত অভিযোগ যাত্রীদের
রাইডশেয়ারিং সার্ভিস নিয়ে যাত্রীদের তরফ থেকে আসা অভিযোগগুলো হলো:

১.গন্তব্য শুনে অনুরোধ ক্যানসেল করে দেয়া

২.চালকদের পছন্দনীয় গন্তব্য হলেই কেবল যাত্রী পরিবহন করা

৩.বিকাশে বা কার্ডে টাকা নিতে অপারগতা প্রকাশ করা।

৪.যাত্রীকে অনুরোধ ক্যানসেল করতে বাধ্য করা কিন্তু সেই ক্যানসেলের জন্য যাত্রীকেই জরিমানা করা

৫. দরকষাকষি করে যাত্রা করা

৬. অ্যাপে যেতে অপারগতা প্রকাশ করা

৭. নারী যাত্রীদের সাথে অভব্য আচরণ

৮. সহজ পথে না গিয়ে গুগল ম্যাপের কথা বলে নানা জায়গায় ঘুরিয়ে গন্তব্যে পৌঁছানো

চালকরা যা বলছে

উবার নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করা মিতু মরিয়ম বলছেন তিনি নিজেই শেষ পর্যন্ত যে চালককে পেয়েছিলেন তাকেই জিজ্ঞেস করেছিলেন যে কেন তারা যাত্রীদের সাথে এমন আচরণ করে বা গন্তব্যে যেতে চায় না।

“আমি গাড়ীতে উঠেই জিজ্ঞেস করেছি যে আপনার তো গন্তব্য জানতেই চাওয়ার কথা নয়। কিন্তু সেটি কেন করেন। জবাবে তিনি বলেছেন অ্যাপে গেলে সার্ভিস দাতা প্রতিষ্ঠান ২৮শতাংশ টাকা কেটে নেয় বলে তারা অ্যাপে যেতে চান না”।

রাইডশেয়ারিং গাড়ী চালান মনোয়ার হোসেন। তিনি বলেন, “জ্যামের কারণে অনেক জায়গায় যাই না। আর যা ইনকাম হয় তার ৩০ ভাগই যদি কোম্পানি নেয় তাহলে কেন অ্যাপে চালাবো”।

বাইক চালক আব্দুল আলিম বলছেন বিকাশে টাকা নিলে সেটা কবে তারা পাবেন তার নিশ্চয়তা নেই। আবার অ্যাপে গেলে লাভ কম।

তাই চুক্তি ভিত্তিতে যেতে পছন্দ করেন তিনি।”নিরাপত্তার ব্যাপার আছে। যে এলাকা চিনি না সেখানে যাই না। আর চুক্তিতে গেলে কোন ঝামেলা নাই”।

Tags: উবাররাইড শেয়ারিং

এই বিভাগ থেকে আরও পড়ুন

‘টাচস্ক্রিন’ ম্যাকবুকের ইঙ্গিত অ্যাপলের
প্রযুক্তি সংবাদ

‘টাচস্ক্রিন’ ম্যাকবুকের ইঙ্গিত অ্যাপলের

কম দামের বাইক নিয়ে এলো বাজাজ
অটোমোবাইল

কম দামের বাইক নিয়ে এলো বাজাজ

৯ হাজার টাকার স্মার্টফোনের সঙ্গে ৪ হাজার টাকার ইয়ারবাডস ফ্রি!
ছাড় ও অফার

৯ হাজার টাকার স্মার্টফোনের সঙ্গে ৪ হাজার টাকার ইয়ারবাডস ফ্রি!

সর্বোচ্চ মানের স্পোর্টস কারের গতিকেও হার মানবে যে গাড়ি!
অটোমোবাইল

সর্বোচ্চ মানের স্পোর্টস কারের গতিকেও হার মানবে যে গাড়ি!

বিশ্বব্যাপী সেমিকন্ডাক্টর বিক্রি কমেছে সাড়ে ১৪%
প্রযুক্তি সংবাদ

বিশ্বব্যাপী সেমিকন্ডাক্টর বিক্রি কমেছে সাড়ে ১৪%

উইন্ডোজ ১০-এ ফিরছে উইন্ডোজ ৭-এর সেরা ফিচার
কিভাবে করবেন

উইন্ডোজ টেনে ফিরবেন যেভাবে

Load More

ট্রেন্ডিং টপিক

ম্যাকবুক: শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল অ্যাপল
নির্বাচিত

ম্যাকবুক: শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল অ্যাপল

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট
বিবিধ

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: রাষ্ট্রপতি
বিবিধ

স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: রাষ্ট্রপতি

ভিভো ওয়াই৩১ডিঃ গেমিং চলবে টানা ১৩ ঘন্টা
প্রযুক্তি সংবাদ

ভিভো ওয়াই৩১ডিঃ গেমিং চলবে টানা ১৩ ঘন্টা

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

এসি চালানো শিখতে আট কর্মকর্তার যুক্তরাষ্ট্র ভ্রমণ!
বিবিধ

এসি চালানো শিখতে আট কর্মকর্তার যুক্তরাষ্ট্র ভ্রমণ!

সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং সিস্টেম ব্যবস্থাপনা শিখতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন...

রাইড শেয়ার মোটরসাইকেলে প্রতিদিন সর্বোচ্চ ৫ লিটার জ্বালানি, বিপিসির নির্দেশনা

রাইড শেয়ার মোটরসাইকেলে প্রতিদিন সর্বোচ্চ ৫ লিটার জ্বালানি, বিপিসির নির্দেশনা

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাস নিয়ে অনিশ্চয়তা

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাস নিয়ে অনিশ্চয়তা

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

ফ্যামিলি কার্ড পেতে আবেদন করবেন যেভাবে, যা যা লাগবে

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix