Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

১২,৪৯৯ টাকায় স্ন্যাপড্রাগন প্রসেসরের গেমিং ফোন

দুর্দান্ত ফিচারের বাজেট সেরা গেমিং ওয়ারিয়র ‘প্রিমো এসএইট মিনি’, প্রি-বুকে মূল্যছাড় ও উপহার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২
১২,৪৯৯ টাকায় স্ন্যাপড্রাগন প্রসেসরের গেমিং ফোন
Share on FacebookShare on Twitter

দেশের স্মার্টফোন বাজারে ঝড় তুলতে আসছে ওয়ালটনের নতুন ডিভাইস ‘প্রিমো এসএইট মিনি’। স্ন্যাপড্রাগন প্রসেসরসমৃদ্ধ দুর্দান্ত ফিচারের স্মার্টফোনটিকে বলা হচ্ছে ‘দ্যা গেমিং ওয়ারিয়র’। সময়ের বাজেটসেরা এই ফোনটির প্রি-বুক নিচ্ছে ওয়ালটন। প্রি-বুক দেয়া ক্রেতাদের জন্য রয়েছে ১৫০০ টাকা মূল্যছাড়, টি-শার্ট উপহার এবং ইন্টারনেট বান্ডেল অফার।

ওয়ালটন মোবাইলের চিফ বিজনেস অফিসার এস এম রেজওয়ান আলম জানান, ‘প্রিমো এসএইট মিনি’ স্মার্টফোনটির ডিজাইন, প্রসেসর, র‌্যাম-রম, ক্যামেরা, বিল্ট কোয়ালিটি, ব্যাটারিসহ অন্যান্য কনফিগারেশন নিঃসন্দেহে প্রযুক্তিপ্রেমীদের মন জয় করে নেবে। স্টোন হোয়াইট, ইঙ্ক ব্ল্যাক এবং ফরেস্ট গ্রিন রঙের দৃষ্টিনন্দন ফোনটি ঈদের আগেই ৪ জিবি ও ৬ জিবি র‌্যামের দুটি ভার্সনে বাজারে আসবে। এখন ৪ জিবি র‌্যামের ভার্সনটির প্রি-বুক নেয়া হচ্ছে। যার মূল্য ১৩,৯৯৯ টাকা হলেও প্রি-বুক দেয়া ক্রেতারা এটি পাবেন মাত্র ১২,৪৯৯ টাকায়।

তিনি জানান, দেশের সব ওয়ালটন প্লাজা, মোবাইল ব্র্যান্ড ও রিটেইল আউটলেটের পাশাপাশি ঘরে বসেই ওয়ালটন গ্রুপের ই-কমার্স প্ল্যাটফর্ম ই-প্লাজা (eplaza.waltonbd.com) এবং ওয়ালকার্ট (walcart.com) থেকে ‘প্রিমো এসএইট মিনি’র ৪ জিবি ভার্সনটির প্রি-বুক দিতে পারছেন গ্রাহক। ১৭ এপ্রিল থেকে শুরু হওয়া প্রি-বুকিং চলবে ২৪ এপ্রিল পর্যন্ত। ২৫ এপ্রিল থেকে ফোনটি ডেলিভারি দেয়া হবে।

ওয়ালটন মোবাইলের ক্রিয়েটিভ অ্যান্ড কমিউনিকেশন্সের ইনচার্জ হাবিবুর রহমান তুহিন জানান, ‘প্রিমো এসএইট মিনি’ ফোনটিতে রয়েছে ১৯.৫:৯ অ্যাসপেক্ট রেশিওর ৬.৫৩ ইঞ্চির ফুল এইচডি প্লাস এলটিপিএস ডিসপ্লে। ইনসেল ল্যামিনেশন প্রযুক্তির পর্দার রেজ্যুলেশন ২৪৬০ বাই ১০৮০ পিক্সেল। যা ব্যবহারকারীকে অসাধারণ ফিল দেবে।

ভিস্মার্ট যুক্ত অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেমে পরিচালিত ওয়ালটনের নতুন এই ফোনে ব্যবহৃত হয়েছে ২.০ গিগাহার্জ গতির শক্তিশালী কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬৫ অক্টাকোর প্রসেসর। গ্রাফিক্স হিসেবে আছে কোয়ালকম অ্যান্ড্রেনো ৬১০। এরসঙ্গে থাকছে ৪ গিগাবাইট এলপিডিডিআর৪এক্স র‌্যাম এবং ৬৪ গিগাবাইট ইন্টারন্যাল স্টোরেজ, যাতে ইউএফএস মেমোরি ব্যবহার করা হয়েছে। এতে করে দ্রুতগতির ডাটা ট্রান্সফার সুবিধার সঙ্গে ব্যবহারকারী দারুণ পারফরমেন্স পাবেন। ফোনটিতে ২৫৬ গিগাবাইট মাইক্রো এসডি কার্ড সাপোর্ট সুবিধা রয়েছে। ফলে অনেক বেশি ডকুমেন্ট, ছবি, ভিডিও ইত্যাদি সংরক্ষণ করা সম্ভব হবে।

‘প্রিমো এসএইট মিনি’ স্মার্টফোনটির অন্যতম বিশেষ ফিচার এর ক্যামেরা। ফোনটির পেছনে রয়েছে এলইডি ফ্ল্যাশসহ ১.৮ অ্যাপারচার সমৃদ্ধ এআই কোয়াড (চার) ক্যামেরা সেটআপ। যার প্রধান সেন্সরটি ১৬ মেগাপিক্সেলের। পাশাপাশি রয়েছে ৮ মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স এবং ২ মেগাপিক্সেলের ডেফথ সেন্সর। ফলে এই ফোনে ছবি হবে ঝকঝকে ও নিখুঁত।

আকর্ষণীয় সেলফির জন্য ফোনটির সামনে রয়েছে ২.০ অ্যাপারচারের পিডিএএফ প্রযুক্তির ১৩ মেগাপিক্সেল পাঞ্চহোল কাট আউট ক্যামেরা। উভয় ক্যামেরায় ফোরকে রেজ্যুলেশনের ভিডিও ধারণ করা যাবে।

ক্যামেরার বিশেষ ফিচারের মধ্যে রয়েছে পিডিএএফসহ অটোফোকাস, এআই মোড, নরমাল মোড, প্রোফেশনাল মোড, ৫পি লেন্স, পোরট্রেইট, এইটএক্স ডিজিটাল জুম, বিএসআই, এইচডিআর, ফেস ডিটেকশন, সেলফ টাইমার, টাচ ফোকাস, টাচ ক্যাপচার, ফিংগারপ্রিন্ট ক্যাপচার, ভলিউম ক্যাপচার, মিরর রিফ্লেকশন, স্লো মোশন, ফাস্ট মোশন, টাইম-ল্যাপস, প্যানোরামা, ফিল্টার, নাইট, বিউটি মোড, কিউআর কোড, ম্যাক্রো লেন্স, বিউটি ভিডিও ইত্যাদি।

দুর্দান্ত পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে রয়েছে ১৮ ওয়াট ফাস্ট চার্জিংসহ ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার লি-পলিমার ব্যাটারি। এর অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে ফেস আনলক, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফুল এইচডি ভিডিও প্লেব্যাক, ফোরকে ইউটিউব স্ক্যালিং, ডার্ক থিম, কুইকচার্জ ৩.০, প্রেয়ার টাইমস, হোম লেআউট, নয়েজ ক্যানসেলেশন, জেসচার নেভিগেশন, থ্রি ইন ওয়ান ডুয়াল ফোরজি সিম সাপোর্ট, ওটিএ, ওটিজি, অটো কল রেকর্ড ইত্যাদি।

ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নিজস্ব কারখানায় তৈরি এই স্মার্টফোনে ৩০ দিনের বিশেষ রিপ্লেসমেন্ট সুবিধা রয়েছে। এছাড়া, ১০১ দিনের প্রায়োরিটি সেবাসহ স্মার্টফোনে এক বছরের এবং ব্যাটারি ও চার্জারে ছয় মাসের বিক্রয়োত্তর সেবা পাচ্ছেন গ্রাহক।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ওয়ালটনপ্রিমো এসএইট মিনি

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফেসবুক গ্রুপে বেসিক স্কিলস ডেভেলপ করেন অপূর্ব দাস
প্রযুক্তি সংবাদ

ফেসবুক গ্রুপে বেসিক স্কিলস ডেভেলপ করেন অপূর্ব দাস

বাজেট ফ্রেন্ডলি গেমিং হেডফোন আনল র‍্যাপু
নির্বাচিত

বাজেট ফ্রেন্ডলি গেমিং হেডফোন আনল র‍্যাপু

দেশে কিউআর পেমেন্টস চালু করবে ভিসা
প্রযুক্তি সংবাদ

দেশে কিউআর পেমেন্টস চালু করবে ভিসা

করোনাভাইরাস: ইউরোপে স্ট্রিমিংয়ের মান কমাচ্ছে নেটফ্লিক্স
প্রযুক্তি সংবাদ

করোনাভাইরাস: ইউরোপে স্ট্রিমিংয়ের মান কমাচ্ছে নেটফ্লিক্স

গেমিং ফোন কিনুন কম দামে
নির্বাচিত

গেমিং ফোন কিনুন কম দামে

যে কারণে ব্রডব্যান্ড ইন্টারনেটের অর্ধেক বিল নেওয়ার দাবি উঠেছে
নির্বাচিত

যে কারণে ব্রডব্যান্ড ইন্টারনেটের অর্ধেক বিল নেওয়ার দাবি উঠেছে

Load More

ট্রেন্ডিং টপিক

নেটওয়ার্কের খোঁজে মগডালে উঠে গেলেন প্রধান শিক্ষক, দিলেন হাজিরা
পাঁচমিশালি

অনলাইনে হাজিরা দিতে আমগাছে প্রধান শিক্ষক, ছবি ভাইরাল

জিডিপিতে আইসিটি খাতের অবদান ১০ শতাংশে উন্নীত করার মেগা পরিকল্পন
প্রযুক্তি সংবাদ

জিডিপিতে আইসিটি খাতের অবদান ১০ শতাংশে উন্নীত করার মেগা পরিকল্পন

১০ লাখ টাকার ‘এআই টপ’ কম্পিউটার বাজারে আনল গিগাবাইট
নির্বাচিত

১০ লাখ টাকার ‘এআই টপ’ কম্পিউটার বাজারে আনল গিগাবাইট

এক চার্জে টানা ৩ দিন চলবে এই ফোন, বাজারে এল রিয়েলমি পি৪আর ৫জি
নির্বাচিত

এক চার্জে টানা ৩ দিন চলবে এই ফোন, বাজারে এল রিয়েলমি পি৪আর ৫জি

সপ্তাহের সবচেয়ে পঠিত

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

স্মার্টফোনেরও রয়েছে ‘এক্সপায়ারি ডেট’, জানবেন কীভাবে?

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ভিভোর বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় ৪,০০০ শিক্ষার্থীর অংশগ্রহণ
নির্বাচিত

ভিভোর বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় ৪,০০০ শিক্ষার্থীর অংশগ্রহণ

দেশব্যাপী বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতা ‘দেখা হয় নাই চক্ষু...

বাংলাদেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো

বাংলাদেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো

যুক্তরাষ্ট্রে ওয়ালটন পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা

যুক্তরাষ্ট্রে ওয়ালটন পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা

অ্যামাজনকে পেছনে ফেলার দিকে এগোচ্ছে স্পেসএক্স

অ্যামাজনকে টপকে বাজারমূল্যে বিশ্বের পঞ্চম শীর্ষ প্রতিষ্ঠান স্পেসএক্স

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৯ এপ্রিল ২০২২

১২,৪৯৯ টাকায় স্ন্যাপড্রাগন প্রসেসরের গেমিং ফোন

Techzoom.TV |
TechzoomTV