Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ই-লার্নিং প্ল্যাটফর্ম মুক্তপাঠে ‘জননীতি ১০১’ শীর্ষক অনলাইন কোর্স চালু

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ২৭ এপ্রিল ২০২২
ই-লার্নিং প্ল্যাটফর্ম মুক্তপাঠে ‘জননীতি ১০১’ শীর্ষক অনলাইন কোর্স চালু
Share on FacebookShare on Twitter

তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করে জননীতিকে জনতার নীতি হিসেবে তৈরি লক্ষ্যে বাংলা ভাষার সবচেয়ে বড় ই-লার্নিং প্ল্যাটফর্মে মুক্তপাঠ-এ সকলের জন্য উন্মুক্ত হলো ‘জননীতি ১০১’ শীর্ষক অনলাইন কোর্স।

ইনস্টিটিউট অব ইনফোরম্যাটিক্স অ্যান্ড ডেভেলপমেন্ট (আইআইডি), ইয়ুথ ফর পলিসি ও এটুআই-এর যৌথ উদ্যোগে বুধবার জুম প্ল্যাটফর্মে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই কোর্সের উদ্বোধন ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য রানা মোহাম্মদ সোহেল, এমপি, এবং বিশেষ অতিথি হিসেবে এটুআই-এর যুগ্ম-প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) ছাইফুল ইসলাম এবং সাবেক সংসদ সদস্য মাহজাবিন খালেদ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে এটুআই-এর পলিসি স্পেশালিস্ট মোঃ আফজাল হোসেন সারওয়ার, আইআইডি-এর প্রধান নির্বাহী সাঈদ আহমেদ এবং আইআইডি-এর অতিরিক্ত পরিচালক গোপাল কুমার দে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

 

রাজনীতিতে তরুণদের অংশগ্রহণের ইতিবাচক দিক উল্লেখ করে অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য রানা মোহাম্মদ সোহেল, এমপি, বলেন, আজ যে জননীতি তৈরি করা হচ্ছে তার বাস্তবায়ন অংশীদার হবেন এখনকার তরুণরা। তাই এই সব নীতিতে তাদের অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। জননীতি সহজ বিষয় না হওয়ায় প্রশিক্ষণ প্রদনের মাধ্যমে এসব জটিল বিষয় সম্পর্কে তরুণদের জ্ঞানার্জনের সুযোগ করে দিতে হবে। সেক্ষেত্রে ‘জননীতি ১০১’ অনলাইন কোর্স মডিউলটিতে অত্যন্ত সুচিন্তিতভাবে জননীতির প্রত্যেকটি বিষয়গুলো অন্তর্ভূক্ত করা হয়েছে বলে আমার মনে হয়েছে। এর মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকেও যে কেউ মুক্তপাঠ-থেকে খুব সহজেই কোর্সটি করে এ বিষয়ে দক্ষতা অর্জন করতে পারবেন। 

 

বিশেষ অতিথির বক্তব্যে এটুআই-এর যুগ্ম-প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) ছাইফুল ইসলাম বলেন, ‘জননীতি ১০১’ শীর্ষক অনলাইন কোর্সটি তরুণদের মধ্যে নেতৃত্বদানের গুণাবলি অর্জনে সহায়ক ভূমিকা পালন করবে। যুবকরা দেশ পরিচালনার বিভিন্ন নীতি সম্পর্কে জেনে নিজেদের দক্ষতার উন্নয়ন করতে পারবেন। পড়াশোনার পাশাপাশি এই ধরনের কোর্সে তরুণদের অংশগ্রহণ আগামীতে দেশে দক্ষ সংগঠক তৈরি হবে এবং সমৃদ্ধ আগামী প্রজন্ম হিসেবে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সাবেক সংসদ সদস্য মাহজাবিন খালেদ বলেন, তরুণদের জননীতি প্রণয়ন ও অ্যাডভোকেসি সম্পর্কে মৌলিক ধারণা, অন্তর্ভুক্তিমূলক নীতি প্রণয়নের গুরুত্ব ও নীতি নির্ধারণে কার্যকরী প্রক্রিয়াগুলো সম্পর্কে জানতে হবে। রাজনৈতিক নীতি নির্ধারণী প্রক্রিয়ায় তরুণদের অংশগ্রহণে উৎসাহ প্রদানে এই অনলাইন কোর্সটি ভবিষ্যৎ অত্যন্ত কার্যকরী ও ফলপ্রসূ ভূমিকা পালন করবে। 

 

এটুআই-এর ই-লার্নিং প্ল্যাটফর্ম মুক্তপাঠ-এ যুক্ত হওয়া ‘জননীতি ১০১’ অনলাইন কোর্সটিতে ১৩টি ভিডিও টিউটোরিয়াল, ১৩টি হ্যান্ডআউট, ৭টি অ্যাসাইনমেন্ট, ২টি কুইজ এবং ২টি প্রশ্নপত্রের সমন্বয়ে সাজানো হয়েছে। কোর্সে অংশগ্রহণকারীরা নিজ নিজ অবস্থানে থেকেই তাদের সুবিধাজনক সময়ে জননীতি সম্পর্কে জ্ঞানার্জন করতে পারবে।

এছাড়াও বিষয়বস্তুগুলো ডাউনলোড করে পরবর্তীতে দেখার, জানার ও বুঝার সুযোগ পাবেন। কোর্সের বিষয়বস্তুগুলো সংশ্লিষ্ট ক্ষেত্রের বিশেষজ্ঞ এবং ঊর্ধ্বতন কর্মকর্তাগণের পরামর্শক্রমে প্রস্তুত করা হয়েছে। শুধু তাই নয় এই ই-লার্নিং প্রশিক্ষণে অংশ নেওয়া প্রশিক্ষণার্থীরা সবগুলো পাঠ/লেসন, নির্ধারিত পরীক্ষা/কুইজ সফলভাবে সম্পন্ন করে আইআইডি, ইয়ুথ ফর পলিসি এবং এটুআই স্বাক্ষরিত সার্টিফিকেট অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারবেন।

সম্মানিত অতিথির বক্তব্যে আফজাল হোসেন সারওয়ার এটুআই-এর ই-লার্নিং প্ল্যাটফর্ম সম্পর্কে ধারণা প্রদান করেন এবং ই-লার্নিং কীভাবে আগামীর বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে সে বিষয়ে আলোকপাত করেন। অন্যদিকে, আইআইডির অতিরিক্ত পরিচালক গোপাল কুমার দে তার বক্তব্যে ইযুথ ফর পলিসি কীভাবে তরুণদের পদ্ধতিগতভাবে যে কোনো সমস্যা চিহ্নিতকরণ এবং সমাধানের প্রক্রিয়া শেখানো এবং বাস্তবায়নে দিক নির্দেশনা দিয়ে আসছে সে বিষয়টি তুলে ধরে বলেন, আইআইডি হলো একটি পাবলিক পলিসি বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান, যা নীতি নির্ধারণ এবং বাস্তবায়নের বিভিন্ন পর্যায়ে জনগণকে সচেতন ও সম্পৃক্ত করা এবং জনগণ ও নীতি নির্ধারকদের মাঝে সংযোগ সাধনে কাজ করে। আইআইডি’র ইয়ুথ ফর পলিসি জননীতিতে তরুণদের অংশগহণ নিশ্চিতে কাজ করছে।

এছাড়া আইআইডি-এর প্রধান নির্বাহী সাঈদ আহমেদ তার বক্তব্যে ভবিষ্যৎ পৃথিবীর জন্য তরুণ এবং নীতি নির্ধারণের মাঝে সংযোগ সাধন জরুরি বলে উল্লেখ করেন। 

আইআইডি-এর যুগ্ম পরিচালক এবং ইয়ুথ ফর পলিসির প্রধান ফাল্গুনী রেজা সঞ্চালনায় আয়োজিত অনলাইন কোর্স উদ্বোধন অনুষ্ঠানে ইয়ুথ ফর পলিসির ভলান্টিয়ার এবং বিভিন্ন জেলা প্রতিনিধিরা জননীতির উপর এই প্রশিক্ষণ নিয়ে কীভাবে তরুণ ব্যক্তি, সমাজ এবং জাতীয় পর্যায়ে বিদ্যমান সমস্যা সমাধানে ভূমিকা রাখছেন তা তুলে ধরেন। এসময় এটুআই, আইআইডি এবং ইয়ুথ ফর পলিসি-এর সংশ্লিষ্ট কর্মকর্তাসহ ভলান্টিয়ারবৃন্দরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

প্রযুক্তি সংবাদ

বেসিস সফটএক্সপো শুরু হচ্ছে আজ

ব্যবসায়িক সাফল্যে বিশেষ অবদান রাখায় ১৮৮ প্লাজা ও কর্মকর্তা পুরস্কৃত
প্রযুক্তি বাজার

ব্যবসায়িক সাফল্যে বিশেষ অবদান রাখায় ১৮৮ প্লাজা ও কর্মকর্তা পুরস্কৃত

সিদ্ধিরগঞ্জে ওয়ালটনের ফ্রিজের কমপ্রেসার বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ ৯
প্রযুক্তি সংবাদ

সিদ্ধিরগঞ্জে ওয়ালটনের ফ্রিজের কমপ্রেসার বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ ৯

তথ্যপ্রযুক্তি খাতে কর অব্যাহতি চালু রাখার দাবি
প্রযুক্তি সংবাদ

তথ্যপ্রযুক্তি খাতে কর অব্যাহতি চালু রাখার দাবি

আসছে স্যামসাং এর সবচেয়ে সস্তা ফাইভজি ফোন গ্যালাক্সি এ৩২ ৫জি
নির্বাচিত

আসছে স্যামসাং এর সবচেয়ে সস্তা ফাইভজি ফোন গ্যালাক্সি এ৩২ ৫জি

প্রতিটি দিকেই সেরা অভিজ্ঞতা, ভিভো ভি৫০ ফাইভজি
প্রযুক্তি সংবাদ

প্রতিটি দিকেই সেরা অভিজ্ঞতা, ভিভো ভি৫০ ফাইভজি

Load More

ট্রেন্ডিং টপিক

স্টাইলের সঙ্গে আধুনিক ক্যামেরা, স্মার্টফোনে নতুন অভিজ্ঞতা
প্রযুক্তি সংবাদ

স্টাইলের সঙ্গে আধুনিক ক্যামেরা, স্মার্টফোনে নতুন অভিজ্ঞতা

স্যামসাং গ্যালাক্সি এস২৬ এফই-এর সেরা ৫ বিকল্প
নির্বাচিত

স্যামসাং গ্যালাক্সি এস২৬ এফই-এর সেরা ৫ বিকল্প

বিকাশ ডিস্ট্রিবিউটরের আড়ালে পাচার ২২ হাজার কোটি টাকা
অর্থ ও বাণিজ্য

‘অস্বাভাবিক লেনদেন’ দেখিয়ে বিকাশের NPSB ও ব্যাংক ট্রান্সফার বন্ধ, গ্রাহকদের ক্ষোভ

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন
নির্বাচিত

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

দেশে সেপ্টেম্বরে আসছে রেডমি নোট ১৭ সিরিজ, থাকছে ১০,০০০ এমএএইচ ব্যাটারি

দেশে সেপ্টেম্বরে আসছে রেডমি নোট ১৭ সিরিজ, থাকছে ১০,০০০ এমএএইচ ব্যাটারি

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

সেপ্টেম্বরে বাজারে আসছে যেসব বহুল প্রতীক্ষিত স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

সেপ্টেম্বরে বাজারে আসছে যেসব বহুল প্রতীক্ষিত স্মার্টফোন

নতুন স্মার্টফোন উন্মোচনের দিক থেকে সেপ্টেম্বর মাসটি প্রযুক্তিপ্রেমীদের...

সম্মানিত হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রোমিং প্যাকেজ কেনার সুবিধা আনলো রবি

রবির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ‘প্রতিশোধের শিকার’ কর্মী

৮,৩৪০mAh ব্যাটারি ও ১.৫কে অ্যামোলেড ডিসপ্লে, আসছে পকো এক্স৮

৮,৩৪০mAh ব্যাটারি ও ১.৫কে অ্যামোলেড ডিসপ্লে, আসছে পকো এক্স৮

এআই টেলিফটো ক্যামেরাসহ অনার ম্যাজিক৮ প্রো ফোন এখন পাওয়া যাচ্ছে বাংলাদেশে

অনারের সেরা ৫ ফোন: রোবট ক্যামেরা থেকে ৭,১০০ এমএএইচ ব্যাটারি

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৭ এপ্রিল ২০২২

ই-লার্নিং প্ল্যাটফর্ম মুক্তপাঠে ‘জননীতি ১০১’ শীর্ষক অনলাইন কোর্স চালু

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix