Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

রাসেলের মুক্তির সম্ভাবনায় আশা ইভ্যালির গ্রাহকদের মাঝে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ১ মে ২০২২
পরিচালন ব্যয় কমাতে কর্মীদের অন্যত্র চাকরি খোঁজার পরামর্শ ইভ্যালি
Share on FacebookShare on Twitter

আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সহ-প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধান নির্বাহী মোহাম্মদ রাসেলের জামিনে মুক্তির সম্ভাবনা দেখছেন সাধারণ গ্রাহকেরা। আর বিষয়টিকে ইতিবাচক হিসেবে নিয়ে নতুন করে আশা দেখছেন প্রতিষ্ঠানটির গ্রাহক ও মার্চেন্টরা।

সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শফিকুজ্জামান এর বক্তব্য থেকে রাসেলের জামিনে মুক্তির বিষয়ে সম্ভাবনা দেখা দিয়েছে। জামিনে মুক্ত হয়ে ইতিবাচকভাবে ব্যবসা করলে মন্ত্রণালয় থেকেও সহযোগিতা করা হবে বলে জানান শফিকুজ্জামান।

শফিকুজ্জামান ঐ সাক্ষাৎকারে বলেন, ইভ্যালির বিষয়ে সবাই উদ্বিগ্ন। আর ইভ্যালির বিষয়ে যে আপডেট আমার কাছে অন্তত আছে, সেটা হচ্ছে, ইভ্যালির প্রাক্তন সিইও –এমডি মিস্টার রাসেল উনি ইতোমধ্যে বেশকিছু ফৌজদারি মামলায় প্রায় নিষ্পত্তি হয়ে গেছে। আর দুই একটা যেগুলো পেন্ডিং মামলাগুলো আছে, আমি যেটুকু ইনফরমেশন পেয়েছি, এবং বাণিজ্য মন্ত্রণালয়ের প্যানেল ল-ইয়ার সহ সেটা আমরা যেটা আমাদের খোঁজখবরে বোঝা যাচ্ছে সেটা হলো – ইভ্যালির প্রাক্তন এমডি-সিইও রাসেল ঈদের পরে পরে সে হয়তো, ডিউ প্রসেসে কোর্টের মাধ্যমে যদি জামিন পেয়ে যায়, জামিন হলে সে আবার বাইরে আসলে……… এটার ক্ষেত্রে বেশকিছু ডেভেলপমেন্ট হতেই পারে।

শফিকুজ্জামান আরও বলেন, এধরনের প্রতিষ্ঠান যেগুলো আছে, প্রতিটি প্রতিষ্ঠান যারা ব্যবসায় ফিরে আসতে চাইবেন, তাদেরকে সমহারে সুযোগ দেবো।

শফিকুজ্জামানের এমন বক্তব্যে নতুন করে ইতিবাচক ফলাফল নিয়ে আশাবাদী হচ্ছেন গ্রাহক ও মার্চেন্টদের একটি বড় অংশ। তারা আশা করছেন যে, ইভ্যালির পরিচালনায় যদি মোহাম্মদ রাসেল আবার ফিরে আসেন, তাহলে গ্রাহক ও মার্চেন্টদের পুরনো দেনা পরিশোধের পাশাপাশি নতুন করে ব্যবসা দাড়া করাতে পারবেন তিনি।

ইভ্যালির এক গ্রাহক মিরপুরের বাসিন্দা আমিন উদ্দিন বলেন, কিউকম এর সিইও রিপন ভাই কিন্তু জামিনে বের হয়ে গ্রাহকদের টাকা পরিশোধ করছেন। আলিশামার্ট’কেও সুযোগ দেওয়া হয়েছে, তাদের কাউকে গ্রেফতার করা হয় নাই, তারা কিছু গ্রাহকদের টাকা ফিরিয়ে দিচ্ছেন। এথেকে এই বিষয়টা পরিষ্কার যে, রাসেল ভাই এর মতো ব্যবসায়ীদের জেলে রেখে দিলে আর যাই হোক, সাধারণ গ্রাহক ও মার্চেন্টদের কোন উপকার হবে না। প্রয়োজনে তাকে তদারকির মধ্যে রেখে, ব্যবসা পরিচালনা করতে দিলে, তিনি ব্যবসা করে হলেও আমাদের টাকা ফিরিয়ে দিতে পারেন। অন্তত একটা সম্ভাবনা তো আছে এখানে। আমরা গ্রাহক হিসেবে সেই দাবি জানাচ্ছি।

ইভ্যালিতে পণ্য বিক্রি করে বকেয়া টাকার অপেক্ষায় আছেন এমন এক মার্চেন্ট প্রতিষ্ঠানের কর্ণধার বলেন, ব্যবসায়ীদের একটা বড় অংশ আমরা রাসেল ভাই এর সাথে আছি। ইভ্যালির একটা বড় গ্রাহক শ্রেণী আছে। উনি বের হয়ে ব্যবসার দায়িত্ব নিলে আমরা প্রয়োজনে ওনাকে আবারও পণ্য দেবো। উনি সেগুলো ক্যাশ অন ডেলিভারিতে বিক্রি করে, সেখান থেকে মুনাফা করে আমাদের পুরনো বকেয়া শোধ করবেন। মহামান্য উচ্চ আদালত যে পরিচালনা পর্ষদ করে দিয়েছেন তারা তো এতদিনেও আমাদের কিছু ফেরত দিতে পারল না। এবার না হয় এই অপশনটাও চেষ্টা করে দেখা হোক।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ইভ্যালি

এই বিভাগ থেকে আরও পড়ুন

শিশু জুনায়েদের আকাশে উড়ার ‘স্বপ্ন পূরণ’ করলো ওয়ালটন প্লাজা
প্রযুক্তি সংবাদ

শিশু জুনায়েদের আকাশে উড়ার ‘স্বপ্ন পূরণ’ করলো ওয়ালটন প্লাজা

সেপ্টেম্বরে আসছে না আইফোন ১৪!
লিড স্টোরি

জানা গেল কবে আসছে আইফোন ১৪

পরিচালন ব্যয় কমাতে কর্মীদের অন্যত্র চাকরি খোঁজার পরামর্শ ইভ্যালি
ই-কমার্স

ফিরে আসার সম্ভাবনায় ইভ্যালি

মিডরেঞ্জের নতুন দুই ফোন আনল রিয়েলমি
লিড স্টোরি

মিডরেঞ্জের নতুন দুই ফোন আনল রিয়েলমি

রংপুরের আঞ্চলিক দেশীয় পণ্য
ই-কমার্স

রংপুরের আঞ্চলিক দেশীয় পণ্য

নতুন রঙে এলো গুগল পিক্সেল ৮ ফোন
লিড স্টোরি

২০২৩ সালের সেরা স্মার্টফোনের পুরস্কার জিতল যে ফোন

Load More

ট্রেন্ডিং টপিক

এক মাসে ইন্টারনেট গ্রাহক কমেছে ২০ লাখ ৬৬ হাজার
টেলিকম

বিশ্বকাপের উন্মাদনায় দেশে ইন্টারনেট গ্রাহক বেড়েছে ৫০ লাখেরও বেশি

ঢাকা-চট্টগ্রাম রুটে বুলেট ট্রেনের হাতছানি!
প্রযুক্তি সংবাদ

ঢাকা-চট্টগ্রাম রুটে বুলেট ট্রেনের হাতছানি!

শিশুদের জন্য টেসলার নতুন বাইক, দাম ২২৫ ডলার
অটোমোবাইল

শিশুদের জন্য টেসলার নতুন বাইক, দাম ২২৫ ডলার

প্রায় ২ হাজার সন্দেহজনক লেনদেনে ব্যাংক-এমএফএসে জমা ৬ হাজার কোটি টাকা
অর্থ ও বাণিজ্য

প্রায় ২ হাজার সন্দেহজনক লেনদেনে ব্যাংক-এমএফএসে জমা ৬ হাজার কোটি টাকা

সপ্তাহের সবচেয়ে পঠিত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিত উত্তাল ভারত, সবর বলিউড তারকারাও
বিবিধ

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিত উত্তাল ভারত, সবর বলিউড তারকারাও

শিক্ষাব্যবস্থার সংস্কার, প্রশ্নফাঁস রোধের পর ক্রমেই জোরালো হচ্ছে...

দিল্লি অভিমুখে কৃষকদের যাত্রা, ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে উত্তেজনা

দিল্লি অভিমুখে কৃষকদের যাত্রা, ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে উত্তেজনা

তরুণদের আন্দোলনে উত্তাল ভারত

তরুণদের আন্দোলনে উত্তাল ভারত

যেভাবে বুঝবেন ফোনের ক্যামেরা হ্যাক করে গোপনে কেউ আপনাকে দেখছে

মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা

মাসের সবচেয়ে পঠিত

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০১ মে ২০২২

রাসেলের মুক্তির সম্ভাবনায় আশা ইভ্যালির গ্রাহকদের মাঝে

Techzoom.TV |
TechzoomTV