Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

স্মার্টফোন বৃষ্টিতে ভিজে গেলে দ্রুত যা করবেন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ১১ মে ২০২২
স্মার্টফোন বৃষ্টিতে ভিজে গেলে দ্রুত যা করবেন
Share on FacebookShare on Twitter

বৈশাখ এখনো শেষ হয়নি। বর্ষা আসতেও অনেক দেরি। তারপরও বৃষ্টির মুখোমুখি হচ্ছেন যখন তখন। ঝকঝকে রোদ দেখে ঘর থেকে বের হয়ে বৃষ্টির মধ্যে পড়তে হচ্ছে। সঙ্গে ছাতা না থাকায় ভিজে একাকার অবস্থা। এতে ভিজে যায় সঙ্গে থাকা স্মার্টফোনও।

আজকাল অনেক ফোনে ওয়াটার রেসিস্ট্যান্ট থাকে। তবে তা অল্প কিছু ফোনেই পাওয়া যায়। আবার ওয়াটার প্রুফ কিছু ফোন কাভারও পাওয়া যায় বাজারে। তবে আপনার যদি এসব সুবিধার কোনোটিই না থাকে এবং হঠাৎ ফোন বৃষ্টিতে ভিজে যায় তাহলে দ্রুত কয়েকটি কাজ করুন। এতে আপনার সাধের স্মার্টফোনটি নষ্ট হওয়া থেকে রক্ষা পেতে পারে।

চলুন জেনে নেওয়া যাক স্মার্টফোন বৃষ্টিতে ভিজে গেলে দ্রুত যা করবেন-

> প্রথমেই আপনার ফোন বন্ধ করে দিন। ফলে ফোনের ভেতরে শর্ট সার্কিটের কারণে তা খারাপ হওয়ার সম্ভাবনা কমে যাবে। ফোনের ভেতরে পানি ঢুকে যাওয়ার আগেই যদি তা বন্ধ করে দিতে পারেন তবে আপনার ফোন সুরক্ষিত থাকার সম্ভাবনা আরও কয়েক গুণ বেশি।

> এরপর ফোনটি ভালোভাবে শুকনো কাপড় দিয়ে পানি মুছে নিন। যত ভালো করে সম্ভব ফোনটি শুকনো করে নিন। এতে আপনার ফোন ক্ষতির হাত থেকে অনেকখানি রক্ষা পাবে।

> ফোনে যদি ব্যাটারি খোলার সুবিধা থাকে তবে ফোনের ব্যাটারি দ্রুত খুলে ফেলুন। যদিও আজকাল ফোনের ব্যাটারি ফোনের ভেতরেই থাকে। ব্যাটারির ভেতরে পানি ঢুকে গেলে বড়সড় বিপদের সম্মুখীন হতে পারেন।

> ফোন থেকে সিম কার্ড ও মেমোরি কার্ড খুলে শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নিন। পানি লেগে ফোনের সিম ও মেমোরি কার্ড খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। হাতের কাছে মাইক্রোফাইবার কাপড় থাকলে তা দিয়ে ফোনটি ফের একবার ভালো করে শুকিয়ে নিন।

> ফোনের ভেতরে পানি ঢুকে থাকলে তা বের করার জন্য ফোনটিকে একটি প্লাস্টিক ব্যাগের মধ্যে ঢুকিয়ে ভ্যাকিউম করুন। এতে ফোনের ভেতরে থাকা পানি বেরিয়ে আসবে অনেকটাই।

> এবার ফোনটিকে চালের পাত্রে রেখে দিন। ফলে ফোনের ভেতরে জমে থাকা আর্দ্রতা শুকিয়ে যাবে। চাইলে সিলিকা জেলও ব্যবহার করতে পারেন। দুই থেকে তিন দিন ফোনটিকে এই অবস্থায় রেখে দিন।

> এরপর ফোন বের করে তা অন করুন। অনেক ক্ষেত্রেই এই সময় ফোন অন হয়ে যাবে। তবে ফোনের ভেতরে অতিরিক্ত পানি ঢুকে থাকলে তা অন হওয়ার সম্ভাবনা অনেকটা কম। চালের মধ্যে রাখার অন্তত দুই দিন পর আপনার ফোন বের করুন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

অপোর এই ক্যামেরায় ১০৮ মেগাপিক্সেলের ক্যামেরা
নির্বাচিত

অপোর এই ক্যামেরায় ১০৮ মেগাপিক্সেলের ক্যামেরা

‘ইভ্যালি ঈদ ফ্যাশন সাইক্লোন’ নিয়ে আসছে মিথিলা
ই-কমার্স

‘ইভ্যালি ঈদ ফ্যাশন সাইক্লোন’ নিয়ে আসছে মিথিলা

শুক্রবার আসছে ইভ্যালির মেগা ক্যাম্পেইন ‘বিগ ব্যাং-২’
ই-কমার্স

শুক্রবার আসছে ইভ্যালির মেগা ক্যাম্পেইন ‘বিগ ব্যাং-২’

করোনাকালে অনলাইনে প্রয়োজনীয় ডাক্তারি পরামর্শ সহজ হেলথে
নির্বাচিত

করোনাকালে অনলাইনে প্রয়োজনীয় ডাক্তারি পরামর্শ সহজ হেলথে

দেশে নিষিদ্ধ হচ্ছে ফ্রি ফায়ার পাবজি গেম
গেম

দেশে নিষিদ্ধ হচ্ছে ফ্রি ফায়ার পাবজি গেম

হঠাৎ পলকের বাইকে মাশরাফি!
অটোমোবাইল

হঠাৎ পলকের বাইকে মাশরাফি!

Load More

ট্রেন্ডিং টপিক

অনার ম্যাজিক ভি৬: ভাঁজ করা ফোনের দুনিয়ায় নতুন চমক
প্রযুক্তি সংবাদ

অনার ম্যাজিক ভি৬: ভাঁজ করা ফোনের দুনিয়ায় নতুন চমক

বিআরটিএর নামে ভুয়া এসএমএসে প্রতারণা, সরকারি দপ্তরগুলোকে সতর্কবার্তা
অটোমোবাইল

বিআরটিএর নামে ভুয়া এসএমএসে প্রতারণা, সরকারি দপ্তরগুলোকে সতর্কবার্তা

সেমিকন্ডাক্টর খাতে বাংলাদেশের মেগা রোডম্যাপ উন্মোচন
প্রযুক্তি সংবাদ

সেমিকন্ডাক্টর খাতে বাংলাদেশের মেগা রোডম্যাপ উন্মোচন

এজিএমে ইউসিবির লক্ষ্য: প্রযুক্তি ও সুশাসনে জোর
অর্থ ও বাণিজ্য

এজিএমে ইউসিবির লক্ষ্য: প্রযুক্তি ও সুশাসনে জোর

সপ্তাহের সবচেয়ে পঠিত

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু

হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

বাজেট পাসের আগেই কেন কলরেট বাড়ল, জানতে চায় বিটিআরসি

ফোনে কথা বলার খরচ কমছে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আন্তর্জাতিক অনলাইন মার্কেটপ্লেসে সরাসরি পণ্য বিক্রির সুযোগ
ই-কমার্স

আন্তর্জাতিক অনলাইন মার্কেটপ্লেসে সরাসরি পণ্য বিক্রির সুযোগ

বাংলাদেশের রপ্তানি বাজার সম্প্রসারণে নতুন দিগন্ত উন্মোচন করেছে...

হুয়াওয়ে নোভা ১৫ ম্যাক্স রিভিউ: গুগল সার্ভিস ও প্রিমিয়াম পারফরম্যান্সে চমকে দিল!

হুয়াওয়ে নোভা ১৫ ম্যাক্স রিভিউ: গুগল সার্ভিস ও প্রিমিয়াম পারফরম্যান্সে চমকে দিল!

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

সর্বোচ্চ ২০ হাজার টাকা ক্যাশব্যাক দিচ্ছে রিভো, অফার শেষ ২৫ জুন

সর্বোচ্চ ২০ হাজার টাকা ক্যাশব্যাক দিচ্ছে রিভো, অফার শেষ ২৫ জুন

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১১ মে ২০২২

স্মার্টফোন বৃষ্টিতে ভিজে গেলে দ্রুত যা করবেন

Techzoom.TV |
TechzoomTV