Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বাংলাদেশ স্মার্টফোন উৎপাদনে স্বনির্ভর হয়ে উঠছে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ২২ মার্চ ২০২০
বাংলাদেশ স্মার্টফোন উৎপাদনে স্বনির্ভর হয়ে উঠছে
Share on FacebookShare on Twitter

গত বছর চতুর্থ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) দেশের বাজারে সরবরাহকৃত চারটি স্মার্টফোনের তিনটিই স্থানীয়ভাবে উৎপাদিত ছিল। অথচ একই বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) বাজারে সরবরাহকৃত চারটি স্মার্টফোনের মাত্র একটি ছিল স্থানীয়ভাবে উৎপাদিত এবং বাকি তিনটি ছিল আমাদানীকৃত। বাংলাদেশ সরকার দেশে সিবিইউ (সম্পূর্ণভাবে তৈরি ইউনিট) স্মার্টফোন আমদানি নিরুৎসাহিত করছে। একই সঙ্গে দেশের চাহিদা পূরণে স্থানীয়ভাবে স্মার্টফোন উৎপাদন এবং সংযোজনে দেশী-বিদেশী ব্র্যান্ডগুলোকে নানা ধরনের ছাড় দিচ্ছে, যা দেশীয় উৎপাদনকে উৎসাহিত করছে। ক্রমবর্ধমান স্মার্টফোন বাজার নিয়ে নীতিনির্ধারক পর্যায়ের কৌশলগত অবস্থানের কারণে বাংলাদেশ এখন স্মার্টফোন উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠছে বলে মনে করা হচ্ছে।

বাজার গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ডাটা করপোরেশনের (আইডিসি) প্রতিবেদন অনুযায়ী, গত বছর বাংলাদেশের হ্যান্ডসেটের বাজার প্রবৃদ্ধির ধারায় ফিরেছে। গত বছরজুড়ে ডিভাইস সরবরাহ ২ কোটি ৯৬ লাখ ইউনিটে পৌঁছেছে, যা আগের বছরের চেয়ে ৪ দশমিক ১ শতাংশ বেশি।

বাংলাদেশের সেলফোন বাজারের ৭৬ দশমিক ৬ শতাংশ দখলে নিয়ে আধিপত্য বিস্তার করে আছে ফিচার ফোন। গত বছর বাজারটিতে মোট যতসংখ্যক ইউনিট সেলফোন সরবরাহ হয়েছে, তার মধ্যে ২ কোটি ২৭ লাখ ইউনিটই ছিল ফিচার ফোন। আইডিসির তথ্যমতে, গত বছর ফিচার ফোন সরবরাহে ৪ দশমিক ৯ শতাংশ বার্ষিক প্রবৃদ্ধির দেখা মিলেছে। অন্যদিকে গত বছরজুড়ে স্মার্টফোন সরবরাহ ৬৯ লাখ ইউনিটে পৌঁছেছে। শুধু স্মার্টফোন সরবরাহে বার্ষিক প্রবৃদ্ধি এসেছে ১ দশমিক ৪ শতাংশ।

২০১৯ সালের জুনে বাংলাদেশ সরকার দেশীয় স্মার্টফোন উৎপাদনকে উৎসাহিত করতে সম্পূর্ণভাবে তৈরি স্মার্টফোন আমদানির ক্ষেত্রে শুল্ক আগের ১০ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ নির্ধারণ করে। ফলে গত বছরের দ্বিতীয়ার্ধে স্মার্টফোন বাজার এক বছর আগের একই সময়ের চেয়ে ৪ দশমিক ১ শতাংশ সংকুচিত হয়। তবে ফিচার ফোন বর্ধিত আমদানি শুল্কের বাইরে থাকায় গত বছরের দ্বিতীয়ার্ধে আগের বছরের একই সময়ের চেয়ে সরবরাহ বাড়ে ২০ দশমিক ১ শতাংশ।

চীনভিত্তিক ব্র্যান্ডগুলো দেশের বাজারে তুলনামূলক দামি ও উন্নত স্পেসিফিকেশনের স্মার্টফোন মডেল সরবরাহ অব্যাহত রেখেছে। এর সুবাদে স্মার্টফোনের গড় বিক্রয়মূল্য (এএসপি) গত বছর আগের বছরের চেয়ে ৫ দশমিক ৭ শতাংশ বেড়ে ৯৯ ডলারে পৌঁছেছে। এছাড়া গত বছর দেশের স্মার্টফোন বাজারে ফোরজি প্রযুক্তি সমর্থিত স্মার্টফোনের দখল বেড়ে ৬৯ শতাংশে পৌঁছেছে। ফোরজি সমর্থিত স্মার্টফোনের চেয়ে থ্রিজি ফোনের দাম প্রায় অর্ধেক হওয়ায় বাজারের ৩১ শতাংশ এখনো থ্রিজি ফোনের দখলে রয়েছে।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সর্বশেষ তথ্য অনুযায়ী, গত বছর স্থানীয়ভাবে সংযোজন করা স্মার্টফোনের সংখ্যা ২০ লাখ ইউনিট ছাড়িয়েছে, যা আগের বছর ছিল ৭ লাখ ইউনিট। ২০১৮ সালে সরকার দেশী-বিদেশী মোট নয়টি কোম্পানিকে স্থানীয়ভাবে সেলফোন সংযোজনের অনুমতি দেয়। দুই বছরেরও কম সময়ে এখন দেশে উৎপাদিত স্মার্টফোন দিয়ে স্থানীয় চাহিদার সিংহভাগ পূরণ করা সম্ভব হচ্ছে। দেশে সেলফোন সংযোজনকারী কোম্পানিগুলো হলো স্যামসাং, ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ, এডিসন ইন্ডাস্ট্রিজ, কার্লকেয়ার টেকনোলজি বিডি, আলামিন অ্যান্ড ব্রাদার্স, আনিরা ইন্টারন্যাশনাল, ওকে মোবাইল, ট্রান্সশন বাংলাদেশ এবং বেস্ট টাইকুন (বিডি) এন্টারপ্রাইজ। এছাড়া দেশে স্মার্টফোন উৎপাদন শুরু করেছে রিয়েলমি।

গত বছর বাংলাদেশের স্মার্টফোন বাজারে স্থানীয় ডিভাইস ব্র্যান্ড সিম্ফনিকে পেছনে ফেলে শীর্ষ অবস্থানে জায়গা করে নিয়েছে স্যামসাং। গত বছরজুড়ে স্যামসাং ব্র্যান্ডের স্মার্টফোন সরবরাহ ১১ লাখ ইউনিটে পৌঁছেছে, যা এক বছর আগের চেয়ে ৮৭ দশমিক ১ শতাংশ বেশি। বিশেষত টায়ার-২ ও টায়ার-৩ ক্যাটাগরির শহরগুলোয় কার্যক্রম সম্প্রসারণ স্যামসাংকে শীর্ষ অবস্থানে উঠে আসতে সহায়তা করেছে। দেশের বাজারে স্যামসাং যতসংখ্যক ইউনিট স্মার্টফোন বিক্রি করেছে, তার এক-পঞ্চমাংশ ছিল গ্যালাক্সি এ২ কোর ডিভাইসটি। এছাড়া গ্যালাক্সি এ১০ ডিভাইস বাংলাদেশের বাজারে স্যামসাং ব্র্যান্ডের দ্বিতীয় সর্বোচ্চ বিক্রি হওয়া স্মার্টফোন।

গত বছরজুড়ে সিম্ফনির স্মার্টফোন সরবরাহ ২৯ দশমিক ৫ শতাংশ কমায় বাজার দখলে দ্বিতীয় অবস্থানে জায়গা হয়েছে ব্র্যান্ডটির। গত বছর আমদানি নির্ভরতা কমিয়ে স্থানীয় উৎপাদনে গুরুত্ব দেয় সিম্ফনি। একই সময় পুরনো মডেলগুলোর মূল্য নতুন করে নির্ধারণ করে প্রতিষ্ঠানটি। অত্যন্ত সাশ্রয়ী মূল্যে উন্নত স্পেসিফিকেশনের ডিভাইস সরবরাহে জোর দিচ্ছে সিম্ফনি।

গত বছর ডিভাইস সরবরাহ ১৪ দশমিক ৩ শতাংশ বৃদ্ধি পাওয়ায় দেশে বাজার দখলে তৃতীয় শীর্ষ অবস্থানে জায়গা পেয়েছে ট্রানশান। আলট্রা-লো-অ্যান্ড ডিভাইস দিয়ে বাজার সম্প্রসারণে গুরুত্ব দিচ্ছে প্রতিষ্ঠানটি।

আইডিসির তথ্যমতে, বাংলাদেশের স্মার্টফোন বাজারে চতুর্থ ও পঞ্চম অবস্থানে রয়েছে যথাক্রমে দেশীয় ব্র্যান্ড ওয়ালটন ও শাওমি।

https://www.facebook.com/Techzoom.TV/videos/207651347191665/

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ওয়ালটনশাওমিসিম্ফনি

এই বিভাগ থেকে আরও পড়ুন

রুপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্রের বরাদ্দ শিক্ষা ও প্রযুক্তিতে
প্রযুক্তি সংবাদ

রুপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্রের বরাদ্দ শিক্ষা ও প্রযুক্তিতে

সিসকো ঢাকা পার্টনার এ্যাওয়ার্ড
প্রযুক্তি সংবাদ

সিসকো ঢাকা পার্টনার এ্যাওয়ার্ড

পানির দরে দুর্দান্ত ২ ফোন আনছে রিয়েলমি
নির্বাচিত

পানির দরে দুর্দান্ত ২ ফোন আনছে রিয়েলমি

বছরের শুরুতেই নতুন ‘মোবাইল চিপসেট’ আনছে স্যামসাং
প্রযুক্তি সংবাদ

বছরের শুরুতেই নতুন ‘মোবাইল চিপসেট’ আনছে স্যামসাং

দুর্দান্ত ক্যামেরায় আসছে গুগল পিক্সেল ৭
নির্বাচিত

পিক্সেল ৭-এর সর্বোচ্চ ক্রয়াদেশ প্রাপ্তির আশা গুগলের

স্যামসাং গ্যালাক্সি এম১১ দাম ফিচার কি কি আছে জানুন
প্রযুক্তি সংবাদ

স্যামসাং গ্যালাক্সি এম১১ দাম ফিচার কি কি আছে জানুন

Load More

ট্রেন্ডিং টপিক

ওয়ারেন্টি নিয়ে ‘নয়ছয়’ রায়ান্স কম্পিউটারস, নতুনের বদলে পুরোনো পণ্য
নির্বাচিত

অগ্রিম টাকা নিয়েও পণ্য সরবরাহ না করার অভিযোগ রায়ান্স কম্পিউটার্সের বিরুদ্ধে

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’
প্রযুক্তি সংবাদ

ড্যাজলের বিরুদ্ধে গ্রাহক হয়রানি ও মূল্য বাড়ানোর অভিযোগ

কার্যক্রম বন্ধ করছে ফুডপান্ডা
ই-কমার্স

ফুডপান্ডার ‘সিপিসি’ ও সাবস্ক্রিপশন চার্জে দিশেহারা ক্ষুদ্র ফুড ভেন্ডররা

ল্যান্সিয়ামে ৩০০ কোটি ডলার বিনিয়োগ করছে এনভিডিয়া
প্রযুক্তি সংবাদ

ল্যান্সিয়ামে ৩০০ কোটি ডলার বিনিয়োগ করছে এনভিডিয়া

সপ্তাহের সবচেয়ে পঠিত

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স

শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

টেলিটক বাঁচাতে বিশেষজ্ঞ পরামর্শ আহ্বান
টেলিকম

টেলিটকে পদোন্নতি নিয়ে প্রশ্ন, বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতাদের আধিক্যের অভিযোগ

রাষ্ট্রীয় মালিকানাধীন মোবাইল ফোন অপারেটর টেলিটক বাংলাদেশ লিমিটেডে...

স্বপ্ন’র মার্কেটিং অ্যান্ড গ্রোথ-এর ডিরেক্টর হলেন মাহাদী ফয়সাল

স্বপ্ন’র মার্কেটিং অ্যান্ড গ্রোথ-এর ডিরেক্টর হলেন মাহাদী ফয়সাল

আপনি কি এখনো ফিচার ফোন ব্যবহার করেন?

আপনি কি এখনো ফিচার ফোন ব্যবহার করেন?

একই মঞ্চে আসছে আইকুর ‘নিও ১১ আল্ট্রা’ ও ‘জেড১১এস’

একই মঞ্চে আসছে আইকুর ‘নিও ১১ আল্ট্রা’ ও ‘জেড১১এস’

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২২ মার্চ ২০২০

বাংলাদেশ স্মার্টফোন উৎপাদনে স্বনির্ভর হয়ে উঠছে

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix