Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দেশের প্রথম ই-কমার্স সম্মেলন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 4 June 2022
দেশের প্রথম ই-কমার্স সম্মেলন
Share on FacebookShare on Twitter

বাংলাদেশের ই-কমার্স ইন্ডাস্ট্রির প্রকৃত সম্ভাবনা, ট্রেন্ড এবং অনুশীলনগুলোকে উন্মোচিত করার লক্ষ্যে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজন করেছে দেশের প্রথম বাংলাদেশ ই-কমার্স সম্মেলন।

দারাজের পরিবেশনায় এবং ডটলাইনের পরিচালনায় এ আয়োজনের সঙ্গে সম্পৃক্ত ছিল ই- কুরিয়ার এবং দ্য বিজনেজ স্ট্যান্ডার্ড।

‘রিভাইটালাইজিং দ্য ই-কমার্স ইন্ডাস্ট্রি’, এই থিম নিয়ে আয়োজনটি অনুষ্ঠিত হয় লা মেরিডিয়ান, ঢাকার দ্য স্কাই বলরুমে। দেশের বর্তমান সমৃদ্ধ ই-কমার্স শিল্পকে সম্ভাবনাময় বাজারের দ্বারপ্রান্তে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়েই আয়োজনটি অনুষ্ঠিত হয়।

এই আয়োজনটি বাংলাদেশে ই-কমার্সের ধারাবাহিক বাড়ানো এবং করোনাকালীন ই-কমার্স শিল্পটির পরিবর্তনের চিত্র তুলে ধরেছে। সম্মেলনটি দেশের বৃহত্তর এবং বৈচিত্র্যে সমৃদ্ধ অর্থনৈতিক বিশেষজ্ঞদের শুধু একত্রিতই করেনি বরং সংযোগ স্থাপন করেছে শীর্ষস্থানীয় নেতারা, বৈশ্বিক বিশেষজ্ঞ এবং রিটেইল বিশেষজ্ঞদের মধ্যেও। নিজেদের মধ্যে মতবিনিময়ে এবং আলোচনায় তারা প্রকাশ করেছেন ই-কমার্স শিল্পের নানা প্রাসঙ্গিক ট্রেন্ড নিয়ে।

সম্মেলনটির অন্যতম উদ্দেশ্য ছিল একটি টেকসই ই-কমার্স ইকোসিস্টেম গড়ে তোলা এবং ক্রমবর্ধমান ডিজিটাল বিশ্বে ভোক্তাদের নিত্য নতুন উপায়ে ক্রয়ের প্রবণতার ভিত্তিতে খুচরা বিক্রয় ব্যবস্থার ভবিষ্যত কি হতে যাচ্ছে সেটি পর্যালোচনা করা।

উদ্বোধনী বক্তব্যে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক শরিফুল ইসলাম বলেন, ই-কমার্স শিল্পের উন্নতির বিষয়ে বাংলাদেশের প্রত্যাশিত সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনাগুলো গড়ে উঠেছে দক্ষতা এবং শিল্পটিতে প্রবেশের সহজলভ্যতার ভিত্তিতে। আসন্ন ভবিষ্যতের প্রতিশ্রুতি নির্ধারণ করবে একটি পরিণত ইকোসিস্টেম এবং যা সামগ্রিক শিল্পটিকে বেড়ে উঠতে সহায়তা করবে।

সম্মেলনটিতে স্বাগত বক্তব্য রাখেন দারাজ বাংলাদেশের চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার এ এইচ এম হাসিনুল কুদ্দুস (রুশো)।

সম্মেলনে আরও বক্তব্য রাখেন ডটলাইনসের চিফ গ্রোথ অফিসার আশিকুর রহমান রিয়ান।

বাংলাদেশ ই-কমার্স সামিটে তিনটি কিনোট সেশন, তিনটি প্যানেল আলোচনা, চারটি ইনসাইট সেশন, দুটি কেস স্টাডিজ, একটি ফায়ারসাইড চ্যাট এবং একটি ডিপ ডাইভ সেশন অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিডিজবস ডট কম লিমিটেড এর সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিম মাশরুর, দারাজ এর কর্পোরেট অ্যাফেয়ার্স এবং ইএসজি গ্রুপ ডিরেক্টর টনি হাল্টন, ডেলিগ্রামের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়ায়েজ রহিম, দারাজ বাংলাদেশের প্রধান পরিচালনা কর্মকর্তা খন্দকার তাসফিন আলম, সেবা ডট এক্স ওয়াই জেড এর সহ-প্রতিষ্ঠাতা ইলমুল হক সজিব, চেয়ারপারসন পলিসি স্ট্যান্ডিং কমিটি ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) ও এটুআই – অ্যাস্পায়ার টু ইনোভেট হেড অব ই-কমার্স রেজওয়ানুল হক জামি, ইকুরিয়ার প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা বিপ্লব জি রাহুল, ফুডপান্ডার সহ-প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক আম্বারীন রেজা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবং ডিজিটাল ট্রান্সফরমেশনিস্ট সহযোগী অধ্যাপক (মার্কেটিং) ড. রফিউদ্দিন আহমেদ, কনসালটেন্ট তানজিন ফেরদৌস, বাটা বাংলাদেশ লিমিটেড এর ই-কমার্স বিজনেস প্রধান সহকারী মহাব্যবস্থাপক রাজীব জাহান ফেরদৌস, নেসলে বাংলাদেশ লিমিটেড এর কনজিউমার ইকমার্স অ্যান্ড ডিজিটাল সিনিয়র ম্যানেজার জাকিয়া জেরিন, এপেক্স ফুটওয়্যার লিমিটেড এরমার্কেটিং ও ইকমার্স প্রধান জিএম সাগ্নিক গুহ, ডটলাইনস সভাপতি মাহবুবুল মতিন, সিএক্সও এবং উদ্যোক্তা ও চেঞ্জমেকার জিশান কিংশুক হক, ডটলাইনস চিফ গ্রোথ অফিসার আশিকুর রহমান (রিয়ান), শাজগোজ লিমিটেড সহ- প্রতিষ্ঠাতা ও প্রধান বাণিজ্যিক কর্মকর্তা সিন্থিয়া শারমিন ইসলাম, প্রিয়শপ.কম এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা আশিকুল আলম খান, দারাজ বাংলাদেশ চিফ মার্কেটিং অফিসার তাজদিন হাসান, পিকাবু ডটকম এর প্রতিষ্ঠাতা এবং সিইও মরিন তালুকদার, স্টার্টআপ উপদেষ্টা এবং পরামর্শদাতা ও নেক্সট বিলিয়ন পিটিই লিমিটেড এর অপারেশন ডিরেক্টর রাশেদুন নবী, সেবা প্ল্যাটফর্ম লিমিটেড এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা আদনান ইমতিয়াজ হালিম, ফার্মার্স মার্কেট এশিয়া প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৌরভ ইসলাম, প্রাণ-আরএফএল গ্রুপ এর কর্পোরেট ব্র্যান্ডের প্রধান নুরুল আফসার, চিফ কমার্শিয়াল অফিসার ইমামুল ইসলাম সুপ্রিও, দারাজ বাংলাদেশ এর চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার এ.এইচ.এম. হাসিনুল কুদ্দুস রুশো প্রমুখ।

বাংলাদেশ ই-কমার্স ২০২২ এর উপস্থাপনায় ছিলেন দারাজ এবং পরিচালনায় ডটলাইনস। ইকুরিয়ার এবং দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের সম্পৃক্ততায়, আয়োজনটির সহায়তায় ছিল সেবা প্ল্যাটফর্ম।

সম্মেলনটির রিফুয়েল পার্টনার ছিল মাই ফুয়েল পাম্প। এছাড়াও নলেজ পার্টনার ছিল মার্কেটিং সোসাইটি অব বাংলাদেশ (এমএসবি), ইভেন্ট পার্টনার লে মেরিডিয়ান ঢাকা, টেকনোলজি পার্টনার আমরা টেকনোলজিস, পিআর পার্টনার ব্যাকপেজ পিআর।

বাংলাদেশ ইকমার্স সামিট ২০২২ হচ্ছে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের একটি উদ্যোগ।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ইকমার্সইকমার্স সাইট ই-বেতে

এই বিভাগ থেকে আরও পড়ুন

সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি দিলেও হ্যাক হতে পারে অ্যাকাউন্ট
ই-কমার্স

সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি দিলেও হ্যাক হতে পারে অ্যাকাউন্ট

দেশি পণ্যের রিভিউ সাইট থাকা দরকার
ই-কমার্স

দেশি পণ্যের রিভিউ সাইট থাকা দরকার

বাংলাদেশ ব্যাংকের ঋণ পেতে নতুন উদ্যোক্তাদের যা করতে হবে
ই-কমার্স

বাংলাদেশ ব্যাংকের ঋণ পেতে নতুন উদ্যোক্তাদের যা করতে হবে

মোটরগাইড বাংলাদেশের হোমপেজ
অটোমোবাইল

বিক্রয় চালু করল মোটরগাইড বাংলাদেশ: গাড়ি ও বাইকপ্রেমীদের জন্য নতুন অটোমোটিভ পোর্টাল

৬০ পদে চাকরির সুযোগ দিচ্ছে ইভ্যালি
ই-কমার্স

ইভ্যালির নতুন পথচলায় থাকছে স্বচ্ছতা

স্বনামধন্য বিভিন্ন ব্র্যান্ডের পোশাক এখন পাওয়া যাবে দারাজে
ই-কমার্স

স্বনামধন্য বিভিন্ন ব্র্যান্ডের পোশাক এখন পাওয়া যাবে দারাজে

Load More

ট্রেন্ডিং টপিক

ডিসেম্বর থেকে যেসব ডিভাইসে নেটফ্লিক্স দেখা যাবে না
প্রযুক্তি সংবাদ

কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা নেটফ্লিক্সের

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?
নির্বাচিত

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

বাংলাদেশে আইফোন ১৮ সিরিজ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশে আইফোন ১৮ সিরিজ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

বন্ধ হয়ে যাবে অবৈধ ফোন, নতুন তারিখ নির্ধারণ বিটিআরসির
প্রযুক্তি সংবাদ

বন্ধ হয়ে যাবে অবৈধ ফোন, নতুন তারিখ নির্ধারণ বিটিআরসির

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কার্যক্রম বন্ধ করছে ফুডপান্ডা
প্রযুক্তি সংবাদ

অর্ডার থেকে কমিশন- ফুডপান্ডার বিরুদ্ধে যত অভিযোগ

অনলাইনে খাবার ডেলিভারি প্রতিষ্ঠান ফুডপান্ডার রাইডারদের কম পারিশ্রমিক...

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

অ্যাপলকে টক্কর দিতে ওভার-ইয়ার হেডফোন আনছে স্যামসাং

অ্যাপলকে টক্কর দিতে ওভার-ইয়ার হেডফোন আনছে স্যামসাং

আইডিএলসি ক্যাপিটাল মার্কেট কনক্লেভে পুঁজিবাজারে করপোরেট অংশগ্রহণ বাড়ানোর তাগিদ

আইডিএলসি ক্যাপিটাল মার্কেট কনক্লেভে পুঁজিবাজারে করপোরেট অংশগ্রহণ বাড়ানোর তাগিদ

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

04 June 2022

দেশের প্রথম ই-কমার্স সম্মেলন

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix