Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

৬ জুন থেকে শুরু হচ্ছে ব্লকচেইন অলিম্পিয়াড

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ৫ জুন ২০২২
৬ জুন থেকে শুরু হচ্ছে ব্লকচেইন অলিম্পিয়াড
Share on FacebookShare on Twitter

অনুপ্রেরণামূলক ক্ষমতায়ন এবং উদ্ভাবন” এই থিম নিয়ে আগামী ৬-৮ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্লকচেইন অলিম্পিয়াড বাংলাদেশ ২০২২। দেশে তৃতীয়বারের মতো ব্লকচেইন অলিম্পিয়াড অনুষ্ঠিত হচ্ছে।

আজ বিসিসি’র উদ্যোগে আগারগাঁওস্থ আইসিটি টাওয়ারে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল মিলনায়তনে “ব্লকচেইন অলিম্পিয়াড বাংলাদেশ- ২০২২” উপলক্ষ্যে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, প্রধান অতিথি হিসেবে ৬ জুন, রবিবার সকাল ১০:৩০ ঘটিকায় বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউট (কেআইবি) মিলনায়তনে “ব্লকচেইন অলিম্পিয়াড বাংলাদেশ ২০২২” এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

উদ্বোধনী অনুষ্ঠানের পর অংশগ্রহণকারী দলগুলো তাদের প্রজেক্টসমূহ প্রদর্শন করবে। দর্শক, অতিথি এবং বিচারকগণ এই প্রদর্শনী দেখতে পারবেন। ব্লকচেইন প্রযুক্তিতে আগ্রহী সাধারণ জনগণের জন্যও এই প্রদর্শনী উন্মুক্ত থাকবে বলে তিনি জানান।

উদ্বোধনী অনুষ্ঠানের পর অংশগ্রহণকারী দলগুলো তাদের প্রজেক্টসমূহ প্রদর্শন করবে। ব্লচকচেইন প্রযুক্তিতে আগ্রহী সাধারণ জনগণের জন্যও এই প্রদর্শনী উন্মুক্ত থাকবে। এ ইভেন্টে অনেক স্বনামধন্য বুদ্ধিজীবী, উচ্চপদস্থ কর্মকর্তা, জাতীয় ও আন্তর্জাতিক ব্লকচেইন গুরুরা সম্মানিত অতিথি, বিচারক ও বক্তা হিসেবে উপস্থিত থাকবেন।

এছাড়া ৪টি সেমিনার, অনস্পট কুইজ, গালা ডিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সবশেষে পুরষ্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে তিন দিন ব্যাপী চলমান এই ইভেন্টটি ৮ জুন, বুধবার সমাপ্ত হবে।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, এমপি।

উল্লেখ্য, ব্লকচেইন অলিম্পিয়াড বাংলাদেশ এই বছর ‘প্রফেশনাল ক্যাটাগরি’ নামে একটি নতুন বিভাগ চালু করছে। দেশের বিভিন্ন পেশার চাকরীজীবী এবং শিক্ষার্থী উভয়ই এই ব্লকচেইন প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। প্রজেক্টগুলোর মধ্যে রয়েছে ডকুমেন্ট অথেন্টিকেশন, ই-গভর্ন্যান্স, ফিনটেক, আইডেন্টিটি এবং প্রাইভেসি, সাপ্লাই চেইন, এডুটেক এবং হিথটেক প্রভৃতি৷ স্টুডেন্ট ক্যাটাগরি ফাইনালিস্ট ৫০টি দল এবং প্রফেশনাল ক্যাটাগরি ফাইনালিস্ট ১০টি দল এই ইভেন্টে অংশগ্রহণ করবে।

প্রধান অতিথির বক্তৃতায় ভার্চুয়ালি যুক্ত হয়ে আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম বলেন ব্লকচেইন হচ্ছে বর্তমান বিশ্বকে পরিবর্তন করার “ফাউন্ডেশন টেকনোলজি”। তিনি ব্লকচেইন অলিম্পিয়াডের সাফল্য করে তুলতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক ড. আব্দুল মান্নান, সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বিসিওএলবিডি এর সমন্বয়ক হাবিবুল্লাহ এন করিম, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের পরিচালক মোহাম্মদ এনামুল কবির।

পরে বিসিওএলবিডি এর সমন্বয়ক হাবিবুল্লাহ এন করিম সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ব্লকচেইন

এই বিভাগ থেকে আরও পড়ুন

আরও কঠোর আইনের মুখে প্রযুক্তি জায়ান্টরা: ভেস্টাগার
প্রযুক্তি সংবাদ

আরও কঠোর আইনের মুখে প্রযুক্তি জায়ান্টরা: ভেস্টাগার

মোবাইল নম্বর দিয়ে জাতীয় পরিচয়পত্র বের করার নিয়ম
কিভাবে করবেন

মোবাইল নম্বর দিয়ে জাতীয় পরিচয়পত্র বের করার নিয়ম

সাইলেন্ট থাকা স্মার্টফোন খুঁজে পাবেন যেভাবে
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোন চুরি গেলে ফিরে পাবেন যেভাবে

ফেসবুককে ১৯ কোটি টাকা জরিমানা
প্রযুক্তি সংবাদ

বিশ্বব্যাপী কারিগরি ত্রুটিতে ফেসবুক

অ্যাপলের পরবর্তী সিইও হতে পারেন জন টারনাস
প্রযুক্তি সংবাদ

অ্যাপলের পরবর্তী সিইও হতে পারেন জন টারনাস

দেশব্যাপী ওয়ানপ্লাস নর্ড সিই৪ লাইট ফাইভজি পাওয়া যাচ্ছে
প্রযুক্তি বাজার

দেশব্যাপী ওয়ানপ্লাস নর্ড সিই৪ লাইট ফাইভজি পাওয়া যাচ্ছে

Load More

ট্রেন্ডিং টপিক

বাংলাদেশে এলো স্যামসাংয়ের চার নতুন প্রিমিয়াম মনিটর
প্রযুক্তি বাজার

বাংলাদেশে এলো স্যামসাংয়ের চার নতুন প্রিমিয়াম মনিটর

পুরনো মোবাইল ফোনে কি আসলেই সোনা থাকে?
প্রযুক্তি সংবাদ

পুরনো মোবাইল ফোনে কি আসলেই সোনা থাকে?

চাঁদাবাজির অভিযোগ জানাতে চালু হলো ‘চাঁন্দাবিডি ডটকম’
বিবিধ

চাঁদাবাজির অভিযোগ জানাতে চালু হলো ‘চাঁন্দাবিডি ডটকম’

কলরেট কমানোর উদ্যোগ বিটিআরসির, সর্বনিম্ন ট্যারিফ কমছে
টেলিকম

কলরেট কমানোর উদ্যোগ বিটিআরসির, সর্বনিম্ন ট্যারিফ কমছে

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

১০,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে পোকোর নতুন ‘এক্স৮ পাওয়ার’

১০,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে পোকোর নতুন ‘এক্স৮ পাওয়ার’

৮,৫৬০ এমএএইচ ব্যাটারি ও স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ চিপে ‘অনার টার্বো ৫জি’

৮,৫৬০ এমএএইচ ব্যাটারি ও স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ চিপে ‘অনার টার্বো ৫জি’

কেন বাজার থেকে হারিয়ে যাচ্ছে ছোট ধারণক্ষমতার পেনড্রাইভ

কেন বাজার থেকে হারিয়ে যাচ্ছে ছোট ধারণক্ষমতার পেনড্রাইভ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বিকাশ ডিস্ট্রিবিউটরের আড়ালে পাচার ২২ হাজার কোটি টাকা
অর্থ ও বাণিজ্য

বিকাশের নীতিমালা ও চার্জ নিয়ে গ্রাহক-এজেন্টদের ক্ষোভ, উঠছে নানা অভিযোগ

দেশের মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) খাতের অন্যতম শীর্ষ...

চাঁদাবাজির অভিযোগ জানাতে চালু হলো ‘চাঁন্দাবিডি ডটকম’

চাঁদাবাজির অভিযোগ জানাতে চালু হলো ‘চাঁন্দাবিডি ডটকম’

‘পুষ্প টেলিকম’ থেকে ৫৯ চোরাই মোবাইল উদ্ধার, আটক ৪

‘পুষ্প টেলিকম’ থেকে ৫৯ চোরাই মোবাইল উদ্ধার, আটক ৪

দ্রুতগতির কাজের ভরসা: বাজারে এলো লেনোভো আইডিয়াপ্যাড স্লিম ৩

দ্রুতগতির কাজের ভরসা: বাজারে এলো লেনোভো আইডিয়াপ্যাড স্লিম ৩

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৫ জুন ২০২২

৬ জুন থেকে শুরু হচ্ছে ব্লকচেইন অলিম্পিয়াড

Techzoom.TV |
TechzoomTV