Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

শুরু হয়েছে দারাজ ইলেকট্রনিকস উইক ক্যাম্পেইন!

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 15 June 2022
শুরু হয়েছে দারাজ ইলেকট্রনিকস উইক ক্যাম্পেইন!
Share on FacebookShare on Twitter

শুরু হয়েছে দারাজ বাংলাদেশের সিগনেচার ‘ইলেকট্রনিকস উইক’ ক্যাম্পেইন! দেশের শীর্ষস্থানীয় অনলাইন মার্কেটপ্লেস (daraz.com.bd) কর্তৃক আয়োজিত সপ্তাহব্যাপী এ ক্যাম্পেইনটি ১৫ জুন থেকে শুরু হয়ে চলবে ২১ জুন পর্যন্ত। এ ক্যাম্পেইনের আওতায় ক্রেতারা আকর্ষণীয় অফার ও ছাড়ে গুণগতমানের ইলেকট্রনিকস পণ্য কেনার সুযোগ পাবেন। ক্রেতাদের ডিজিটাল মাধ্যম ব্যবহার করে পণ্য কেনার অভিজ্ঞতাকে সমৃদ্ধ করার এটি সুবর্ণ এক সুযোগ। একইসাথে, এ ক্যাম্পেইন ক্রেতাদের উন্নত জীবনধারার বিষয়টিও নিশ্চিত করবে!

এ ক্যাম্পেইন চলাকালীন সময়ে ক্রেতারা ল্যাপটপ, স্মার্টফোন, স্মার্টওয়াচ, স্মার্ট টিভি সহ কম্পিউটার অ্যাকসেসরিজ (স্পিকার, ফ্ল্যাশ ড্রাইভার্স, প্রিন্টার্স) সহ প্রয়োজনীয় ইলেকট্রনিকস গ্যাজেট এবং মাইক্রোওয়েভ ওভেন, এসি, ইস্ত্রির মতো ঘরে ব্যবহৃত প্রয়োজনীয় উপকরণ ছাড় সুবিধায় ক্রয় করতে পারবেন। এ ক্যাম্পেইনের আওতায় দারাজ ক্রেতাদের জন্য নিয়ে এসেছে ১২ হাজার টাকা পর্যন্ত মেগা ডিলস এবং এক্সক্লুসিভ ভাউচার। এছাড়াও, এ ক্যাম্পেইনে ক্রেতাদের জন্য থাকছে মিস্ট্রি বক্স, ফ্ল্যাশ পাজেল চ্যালেঞ্জ, আই লাভ ভাউচার, রিভিউ অ্যান্ড উইন, লাইভস্ট্রিম, নিউ ইউজার গিফট, কয়েন অ্যান্ড শেক শেক এর মতো দুর্দান্ত সব ফিচার। ক্যাম্পেইন চলাকালীন সময়ে আগ্রহী ক্রেতারা এই ওয়েবসাইটে https://pages.daraz.com.bd/wow/gcp/daraz/megascenario/bd/bd-electronics-week-2022/live প্রবেশ করে প্রয়োজনীয় ইলেকট্রনিক্স সামগ্রী ক্রয় করতে পারবেন।

ইলেকট্রনিকস উইক ক্যাম্পেইন নিয়ে দারাজ বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ মোস্তাহিদল হক বলেন, “বর্তমান সময়ে বিভিন্ন ধরনের ইলেকট্রনিকস সামগ্রী ব্যবহার ছাড়া আমরা একটি দিনও কল্পনা করতে পারি না। স্মার্টফোন সহ এ ধরনের পণ্যগুলো আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে। কিন্তু, এ সব প্রয়োজনীয় উপকরণের মূল্যবৃদ্ধির কারণে ক্রেতাদের অনেক সময় গুণগতমানের প্রয়োজনীয় ফিচারসমৃদ্ধ পণ্য কেনার ক্ষেত্রে ছাড় দিতে হয়। ডিজিটাল গ্যাজেট নিয়ে যাদের বিপুল আগ্রহ রয়েছে বিশেষত তাদের জন্যই আমরা ইলেকট্রনিকস ক্যাম্পেইন উইক চালু করেছি। আমরা প্রত্যাশা করছি, এ ক্যাম্পেইনটির মাধ্যমে ক্রেতারা ক্রয়সীমার মধ্যে তাদের প্রয়োজনীয় ইলেকট্রনিকস পণ্য ক্রয় করতে পারবেন।”

বর্তমান সময়ে ক্রেতাদের আরো উন্নতমানের ইলেকট্রনিকস সামগ্রী কেনার ট্রেন্ডের বিষয়টি উল্লেখ করে দারাজের চিফ মার্কেটিং অফিসার মো. তাজদীন হাসান বলেন, “আমাদের অনেক ক্রেতা, বিশেষ করে তরুণরা বিভিন্ন ধরনের ইলেকট্রনিক পণ্য সামগ্রী ক্রয়ের জন্য আমাদের ওয়েবসাইটে প্রবেশ করেন এবং বিভিন্ন ধরনের অফার ও ডিলস সম্পর্কে খোঁজ নিয়ে থাকেন। এ সব ক্রেতাদের জন্য আমাদের ইলেকট্রনিকস উইক ক্যাম্পেইন এক সুবর্ণ সুযোগ। এ ক্যাম্পেইনে আমরা তাদের জন্য ছাড় সুবিধা সহ অসংখ্য ডিল নিয়ে এসেছি।”

ক্যাম্পেইনটির কো-স্পন্সর হিসেবে রয়েছে রিয়েলমি, ইনফিনিক্স, মোশন ভিউ, লজিটেক ও সিঙ্গার। ক্যাম্পেইনের ব্র্যান্ড পার্টনার হিসেবে রয়েছে হায়ার, টিপি-লিংক, ঝিউন, ফ্যানটেক, মটোরোলা ও নকিয়া। এ ক্যাম্পেইনের পেমেন্ট পার্টনার হিসেবে রয়েছে লংকাবাংলা ফাইন্যান্স, কমিউনিটি ব্যাংক, ইবিএল, সিটি ব্যাংক (জুন ১৫ থেকে) ও বিকাশ (জুন ২০ থেকে)। ইলেকট্রনিকস উইক ক্যাম্পেইনের ইভেন্ট পার্টনার হিসেবে রয়েছে হইচই, চরকি, শিখো, জায়ানএক্স ও জেবিএল বাংলাদেশ।

 

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: দারাজ

এই বিভাগ থেকে আরও পড়ুন

১৪ দিনের ব্যাটারি ব্যাকআপে আসছে হুয়াওয়ে ব্যান্ড ৬ স্মার্টওয়াচ
নির্বাচিত

১৪ দিনের ব্যাটারি ব্যাকআপে আসছে হুয়াওয়ে ব্যান্ড ৬ স্মার্টওয়াচ

দৈনিক হয়রানির শিকার লাখ শিশু: মেটা
নির্বাচিত

দৈনিক হয়রানির শিকার লাখ শিশু: মেটা

আমি নারী, আমি উজ্জ্বল নক্ষত্র
ই-কমার্স

আমি নারী, আমি উজ্জ্বল নক্ষত্র

আসছে নকিয়ার প্রথম গেমিং ফোন
নির্বাচিত

আসছে নকিয়ার প্রথম গেমিং ফোন

হুয়াওয়ের প্রথম ২০ জিবি র‍্যামের ফোন আসছে মেট ৮০ সিরিজে
নির্বাচিত

হুয়াওয়ের প্রথম ২০ জিবি র‍্যামের ফোন আসছে মেট ৮০ সিরিজে

৭৪ লাখ অ্যাকাউন্ট বন্ধ করল হোয়াটসঅ্যাপ
নির্বাচিত

চ্যাট সুরক্ষিত রাখতে গোপন কোড আনছে হোয়াটসঅ্যাপ

Load More

ট্রেন্ডিং টপিক

১০০ ওয়াট ফাস্ট চার্জিং নিয়ে আসছে Redmi K100, মিলল ৩সি সনদ
প্রযুক্তি সংবাদ

১০০ ওয়াট ফাস্ট চার্জিং নিয়ে আসছে Redmi K100, মিলল ৩সি সনদ

হ্যাক হতে পারে ফ্রিজও সতর্ক থাকবেন যেভাবে
প্রযুক্তি সংবাদ

হ্যাক হতে পারে ফ্রিজও সতর্ক থাকবেন যেভাবে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ
প্রযুক্তি সংবাদ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার, মিলবে স্মার্ট ইকোসিস্টেমের বিভিন্ন পণ্য
নির্বাচিত

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার, মিলবে স্মার্ট ইকোসিস্টেমের বিভিন্ন পণ্য

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত
প্রযুক্তি সংবাদ

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

স্যামসাংয়ের পরবর্তী সফটওয়্যার আপডেট নিয়ে গ্যালাক্সি ব্যবহারকারীদের আগ্রহ...

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

15 June 2022

শুরু হয়েছে দারাজ ইলেকট্রনিকস উইক ক্যাম্পেইন!

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix