Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দারাজের নাম ভাঙিয়ে প্রতারণার অভিযোগে একজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ২৩ জুন ২০২২
দারাজের নাম ভাঙিয়ে প্রতারণার অভিযোগে একজন গ্রেফতার
Share on FacebookShare on Twitter

দেশের শীর্ষস্থানীয় ই-কমার্স প্রতিষ্ঠান দারাজের নাম ভাঙিয়ে প্রতারণার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। পুলিশের গ্রেফতারকৃত ঐ ব্যক্তির নাম আসমাউল ইসলাম। গত সোমবার (২০ জুন) নড়াইল জেলার কালিয়া থানা এলাকা থেকে তাকে আটক করা হয়।

দারাজের নামে ভুয়া ফেসবুক পেইজ বানিয়ে অবিশ্বাস্য অফার দিয়ে প্রতারণার মাধ্যমে সাধারণ ক্রেতাদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ  হাতিয়ে নেন আসমাউল। গ্রেফতারের সময় তার কাছ থেকে অনলাইন প্রতারণার কাজে ব্যবহৃত ১টি ল্যাপটপ, ৪টি মোবাইল ফোন এবং দারাজের নামে পরিচালিত বেশ কয়েকটি ভুয়া ফেসবুক একাউন্ট জব্দ করা হয়।

ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের স্মাগলিং অ্যান্ড ফেইক কারেন্সী টিমের সহকারী পুলিশ কমিশনার মান্না দে জানান, দারাজের নামে ভুয়া ফেসবুক একাউন্ট খুলে প্রতারণার তথ্য পেয়ে গত ২৬ মে বনানী থানায় মামলা করেন দারাজ বাংলাদেশ লিমিটেডের একজন সিনিয়র এক্সিকিউটিভ অফিসার। মামলার তদন্ত করে দ্রুতই প্রতারক চক্রটিকে শনাক্ত করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য সম্পর্কে তিনি আরও বলেন, আসমাউল দারাজের নামে একটি ভুয়া ফেসবুক পেইজ খুলে সেখান থেকে ৬৫% ছাড়ে নতুন মোবাইল ফোন (সাথে একটি স্মার্ট ঘড়ি ফ্রি) বিক্রির অফার দেয়। সেখানে বিকাশে ৫২০ টাকা ডেলিভারি চার্জ অগ্রিম পরিশোধ করার শর্তে ১২ ঘন্টায় হোম ডেলিভারি দেওয়ার অফারও দেওয়া হয়। আগ্রহী ক্রেতারা অগ্রিম টাকা পরিশোধ করার পর প্রতারকেরা পণ্য ডেলিভারি না দিয়ে ঐ অর্থ আত্মসাৎ করে এবং লিংক আইডিগুলো বন্ধ করে দিয়ে নতুন আইডি খোলে।

এ প্রসঙ্গে দারাজের সিসিএও হাসিনুল কুদ্দুস রুশো বলেন, “কিছু অসাধু ব্যবসায়ী দীর্ঘদিন ধরে দারাজের মতো বিশ্বস্ত প্লাটফর্মের সাদৃশ্যে ভুয়া পেইজ তৈরী করে ক্রেতাদের প্রতারিত করে আসছিল।  বিশেষ তৎপরতার সাথে প্রতারক চক্রটিকে শনাক্ত ও আটক করার জন্য পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার জনাব মোঃ আসাদুজ্জামানকে ধন্যবাদ জানাই। গ্রাহকদের কাছে আমাদের অনুরোধ, আমরা সব ধরণের অফার ও লেনদেন আমাদের অফিশিয়াল ওয়েবসাইট ও দারাজ অনলাইন শপিং অ্যাপের মাধ্যমে শতভাগ স্বচ্ছতার সাথে নিয়ন্ত্রণ করে থাকি। তাই অন্য কোন পেইজ বা ওয়েবসাইট দেখে আপনারা বিভ্রান্ত হবেন না”।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: দারাজ

এই বিভাগ থেকে আরও পড়ুন

রাজশাহীতে প্রথমবারের মতো আয়োজিত হল দারাজ সেলার সামিট- ২০১৯
ই-কমার্স

রাজশাহীতে প্রথমবারের মতো আয়োজিত হল দারাজ সেলার সামিট- ২০১৯

বাজেট ফ্রেন্ডলি আরেক স্মার্টফোন ভিভো ওয়াই২১টি
নির্বাচিত

বাজেট ফ্রেন্ডলি আরেক স্মার্টফোন ভিভো ওয়াই২১টি

১৪ দিনের ব্যাটারি ব্যাকআপে আসছে হুয়াওয়ে ব্যান্ড ৬ স্মার্টওয়াচ
নির্বাচিত

১৪ দিনের ব্যাটারি ব্যাকআপে আসছে হুয়াওয়ে ব্যান্ড ৬ স্মার্টওয়াচ

চাকরি হারাবে উবারের ২০ শতাংশ কর্মী
অটোমোবাইল

চাকরি হারাবে উবারের ২০ শতাংশ কর্মী

২০২৭ সালে আইফোন ১৯ নয় ২০ বাজারে আনবে অ্যাপল
নির্বাচিত

২০২৭ সালে আইফোন ১৯ নয় ২০ বাজারে আনবে অ্যাপল

দুইদিনে ঢাকা ছেড়েছে ১৭ লাখ মোবাইল গ্রাহক
টেলিকম

দুইদিনে ঢাকা ছেড়েছে ১৭ লাখ মোবাইল গ্রাহক

Load More

ট্রেন্ডিং টপিক

মাঠের খেলা নিয়ন্ত্রণ করবে কৃত্রিম বুদ্ধিমত্তাও
ফিচার

মাঠের খেলা নিয়ন্ত্রণ করবে কৃত্রিম বুদ্ধিমত্তাও

১৫০ সিসির ঊর্ধ্বে মোটরসাইকেল নিবন্ধনে লাগবে টিআইএন
অটোমোবাইল

১৫০ সিসির ঊর্ধ্বে মোটরসাইকেল নিবন্ধনে লাগবে টিআইএন

সেমিকন্ডাক্টর খাতে বাংলাদেশের মেগা রোডম্যাপ উন্মোচন
প্রযুক্তি সংবাদ

সেমিকন্ডাক্টর খাতে বাংলাদেশের মেগা রোডম্যাপ উন্মোচন

সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ৫০ শতাংশ
অর্থ ও বাণিজ্য

সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ৫০ শতাংশ

সপ্তাহের সবচেয়ে পঠিত

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু

হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

বাজেট পাসের আগেই কেন কলরেট বাড়ল, জানতে চায় বিটিআরসি

ফোনে কথা বলার খরচ কমছে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

হুয়াওয়ে নোভা ১৫ ম্যাক্স রিভিউ: গুগল সার্ভিস ও প্রিমিয়াম পারফরম্যান্সে চমকে দিল!
নির্বাচিত

হুয়াওয়ে নোভা ১৫ ম্যাক্স রিভিউ: গুগল সার্ভিস ও প্রিমিয়াম পারফরম্যান্সে চমকে দিল!

স্মার্টফোন বাজারে হুয়াওয়ে সবসময়ই তাদের উদ্ভাবনী প্রযুক্তি আর...

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

সর্বোচ্চ ২০ হাজার টাকা ক্যাশব্যাক দিচ্ছে রিভো, অফার শেষ ২৫ জুন

সর্বোচ্চ ২০ হাজার টাকা ক্যাশব্যাক দিচ্ছে রিভো, অফার শেষ ২৫ জুন

এসিআই মোটরসে ডেপুটি প্রোডাক্ট ম্যানেজার হিসেবে যোগ দিলেন আল জুবায়েদ তালুকদার

এসিআই মোটরসে ডেপুটি প্রোডাক্ট ম্যানেজার হিসেবে যোগ দিলেন আল জুবায়েদ তালুকদার

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৩ জুন ২০২২

দারাজের নাম ভাঙিয়ে প্রতারণার অভিযোগে একজন গ্রেফতার

Techzoom.TV |
TechzoomTV