Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ভবিষ্যতে বাংলাদেশের প্রধান রফতানি উপার্জনকারী হবে ডিজিটাল ডিভাইস : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ৬ জুলাই ২০২২
ভবিষ্যতে বাংলাদেশের প্রধান রফতানি উপার্জনকারী হবে ডিজিটাল ডিভাইস : প্রধানমন্ত্রী
Share on FacebookShare on Twitter

ডিজিটাল ডিভাইসকে ভবিষ্যতে দেশের রফতানি আয়ের প্রধান উৎস হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, ‘আমি মনে করি ডিজিটাল ডিভাইস ভবিষ্যতে সবচেয়ে রফতানিযোগ্য পণ্য হতে পারে। আমাদের বিভিন্ন পদক্ষেপ নিতে হবে এবং সেই অনুযায়ী কাজ করতে হবে।’

বুধবার বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের বোর্ড অব গভর্নরসের দ্বিতীয় সভায় বক্তব্য দেয়ার সময় এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আইসিটি বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে যোগ দেন।

তিনি বলেন, সরকার চায় গার্মেন্টস পণ্যের মতো ‘মেড ইন বাংলাদেশ’ ট্যাগযুক্ত ডিজিটাল ডিভাইস সারা বিশ্বে রফতানি হোক।

তিনি বলেন, ২০১৫ সালে অনুষ্ঠিত ডিজিটাল বাংলাদেশ টাস্কফোর্সের সভায় রফতানি পণ্যে বৈচিত্র্য আনতে ডিজিটাল পণ্য উৎপাদনের ওপর গুরুত্ব দেয়া হয়েছিল। এর লক্ষ্য একক রফতানি পণ্যের ওপর দেশের নির্ভরতা কমানো।

শেখ হাসিনা বলেন, দেশকে এগিয়ে নিতে তার সরকার শিক্ষা ও সর্বাধুনিক প্রযুক্তির সম্প্রসারণে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে।

তিনি বলেন, ‘আমরা ডিজিটাল অর্থনীতির বিকাশের জন্য হাই-টেক পার্ক স্থাপনের সিদ্ধান্ত নিয়েছি।’

প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের পরামর্শ অনুযায়ী এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও জানান তিনি।

তিনি বলেন, সরকার প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানবসম্পদ তৈরি করে ২০২৫ সালের মধ্যে আইসিটি খাত থেকে রফতানি আয় পাঁচ বিলিয়ন মার্কিন ডলার এবং এ খাতে ৩০ লাখ কর্মসংস্থানের লক্ষ্যে কাজ করছে। ‘আশা করি আমরা এটি করতে সক্ষম হব (দুটি লক্ষ্য পূরণ করতে)।’

প্রধানমন্ত্রী বলেন, সারাদেশে ৯২টি হাইটেক পার্ক বা সফটওয়্যার টেকনোলজি পার্ক বা আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার স্থাপন করা হচ্ছে। ইতোমধ্যে নয়টি পার্ক স্থাপনের কাজ সমাপ্ত হয়েছে। এখানে হার্ডওয়্যার-সফটওয়্যার নিয়ে কাজ করার জন্য ইতোমধ্যে ট্যাক্স মওকুফ, কাস্টম ডিউটি মওকুফসহ ১৪টি প্রণোদনা সুবিধা দেওয়া হচ্ছে। হাইটেক পার্কসমূহে বেসরকারি উদ্যোগে ২০২১ সাল নাগাদ ৫৭০ কোটি টাকা বিনিয়োগ হয়েছে। ২০২৫ সালের মধ্যে প্রতিষ্ঠানগুলোতে প্রায় ৮ হাজার কোটি টাকা বিনিয়োগ হবে বলে আমি আশা করি।

গণভবনে প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং প্রধানমন্ত্রীর সিনিয়র সচিব মো. তোফাজ্জেল হোসেন মিয়া উপস্থিত ছিলেন এবং শিক্ষামন্ত্রী ড. দীপু মনি, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারসহ বাংলাদেশ হাইটেক পার্কের অন্যান্য বোর্ড অব গভর্ন্যান্স সদস্যরা আইসিটি বিভাগে উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: প্রধানমন্ত্রী

এই বিভাগ থেকে আরও পড়ুন

ভিভো মোবাইলের নতুন সংযোজন করা হল ভিভো ভি ২১ ই
নির্বাচিত

ভিভো মোবাইলের নতুন সংযোজন করা হল ভিভো ভি ২১ ই

সিলেট স্টেডিয়ামের মাঠকর্মীদের টিভি উপহার দিলো ওয়ালটন
নির্বাচিত

সিলেট স্টেডিয়ামের মাঠকর্মীদের টিভি উপহার দিলো ওয়ালটন

১৫ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল ফোন (২০২১)
নির্বাচিত

১৫ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল ফোন (২০২১)

কর্মীদের মস্তিষ্ক পর্যবেক্ষণ করবে কোম্পানি
প্রযুক্তি সংবাদ

কর্মীদের মস্তিষ্ক পর্যবেক্ষণ করবে কোম্পানি

আমাজনের ৪০ কোটি ডলারের শেয়ার বিক্রি ম্যাকেঞ্জির
ই-কমার্স

আমাজনের ৪০ কোটি ডলারের শেয়ার বিক্রি ম্যাকেঞ্জির

ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় ‘লাইভ মার্কেটিং কনফারেন্স’ হচ্ছে
প্রযুক্তি সংবাদ

ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় ‘লাইভ মার্কেটিং কনফারেন্স’ হচ্ছে

Load More

ট্রেন্ডিং টপিক

জেমিনি ব্যবহার করে কোটি ডলার হাতিয়ে নেওয়া চীনা চক্রের বিরুদ্ধে গুগলের মামলা
প্রযুক্তি সংবাদ

জেমিনি ব্যবহার করে কোটি ডলার হাতিয়ে নেওয়া চীনা চক্রের বিরুদ্ধে গুগলের মামলা

১৫০ সিসির ঊর্ধ্বে মোটরসাইকেল নিবন্ধনে লাগবে টিআইএন
অটোমোবাইল

১৫০ সিসির ঊর্ধ্বে মোটরসাইকেল নিবন্ধনে লাগবে টিআইএন

বিআরটিএর নামে ভুয়া এসএমএসে প্রতারণা, সরকারি দপ্তরগুলোকে সতর্কবার্তা
অটোমোবাইল

বিআরটিএর নামে ভুয়া এসএমএসে প্রতারণা, সরকারি দপ্তরগুলোকে সতর্কবার্তা

মোবাইল নম্বর দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট খোলা কি নিরাপদ?
নির্বাচিত

বিভ্রাট কাটিয়ে সচল হলো ফেসবুক

সপ্তাহের সবচেয়ে পঠিত

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু

হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

বাজেট পাসের আগেই কেন কলরেট বাড়ল, জানতে চায় বিটিআরসি

ফোনে কথা বলার খরচ কমছে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আন্তর্জাতিক অনলাইন মার্কেটপ্লেসে সরাসরি পণ্য বিক্রির সুযোগ
ই-কমার্স

আন্তর্জাতিক অনলাইন মার্কেটপ্লেসে সরাসরি পণ্য বিক্রির সুযোগ

বাংলাদেশের রপ্তানি বাজার সম্প্রসারণে নতুন দিগন্ত উন্মোচন করেছে...

হুয়াওয়ে নোভা ১৫ ম্যাক্স রিভিউ: গুগল সার্ভিস ও প্রিমিয়াম পারফরম্যান্সে চমকে দিল!

হুয়াওয়ে নোভা ১৫ ম্যাক্স রিভিউ: গুগল সার্ভিস ও প্রিমিয়াম পারফরম্যান্সে চমকে দিল!

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

সর্বোচ্চ ২০ হাজার টাকা ক্যাশব্যাক দিচ্ছে রিভো, অফার শেষ ২৫ জুন

সর্বোচ্চ ২০ হাজার টাকা ক্যাশব্যাক দিচ্ছে রিভো, অফার শেষ ২৫ জুন

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৬ জুলাই ২০২২

ভবিষ্যতে বাংলাদেশের প্রধান রফতানি উপার্জনকারী হবে ডিজিটাল ডিভাইস : প্রধানমন্ত্রী

Techzoom.TV |
TechzoomTV