Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সার্ভিস এক্সপার্টদের জন্য জীবন বীমা চালুর মধ্য দিয়ে ওয়ালটনের ‘এসি সার্ভিস পার্টনার কনফারেন্স’ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 3 March 2024
সার্ভিস এক্সপার্টদের জন্য জীবন বীমা চালুর মধ্য দিয়ে ওয়ালটনের ‘এসি সার্ভিস পার্টনার কনফারেন্স’ অনুষ্ঠিত
Share on FacebookShare on Twitter

বিক্রয়োত্তর সেবাকে আরো উন্নত ও গতিশীল করার মাধ্যমে গ্রাহক সন্তুষ্টি আরো বৃদ্ধির প্রত্যয় নিয়ে ওয়ালটন হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত হলো ‘এসি সার্ভিস পার্টনার কনফারেন্স-২০২৪’। এতে দেশজুড়ে এসি সার্ভিস এক্সপার্টদের জন্য জীবন বীমা চালুর ঘোষণা দেয়া হয়। বাংলাদেশে ওয়ালটনই প্রথম এসি সার্ভিস এক্সপার্টদের জন্য জীবন বীমা চালু করলো। এর আওতায় সার্ভিস এক্সাপার্টসরা দূর্ঘটনাজনিত কারণে মৃত্যু বা শারীরিকভাবে ক্ষতিগ্রস্থ হলে বা স্বাভাবিক মৃত্যুবরণ করলে ক্ষতিগ্রস্থ পরিবার দেড় লাখ থেকে তিন লাখ টাকা পর্যন্ত আর্থিক সুবিধা পাবেন।

রোববার (৩ মার্চ, ২০২৪) সকালে গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হেডকোয়ার্টার্সে বেলুন উড়িয়ে সম্মেলন উদ্বোধন করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এস এম মাহবুবুল আলম।

এ সময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান, ওয়ালটন হাই-টেকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. ইউসুফ আলী, ওয়ালটন এসি’র চিফ বিজনেস অফিসার মো. তানভীর রহমান ও ডেপুটি সিবিও সন্দীপ কুমার বিশ্বাস, ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার দিদারুল আলম খান, ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের হেড অব সেলস ফিরোজ আলম, ওয়ালটনের চিফ সার্ভিস অফিসার শিবদাস রায়, এসি সার্ভিস বিভাগের প্রধান মো. আরিফুজ্জামান পিনন, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর তানভীর আনজুম, এক্সিকিউটিভ ডিরেক্টর আজিজুল হাকিম, মার্সেলের হেড অব বিজনেস মতিউর রহমান, এসি আরএনআই বিভাগের প্রধান আরিফুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান স ালনা করেন ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ও জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান।

কনফারেন্সে ওয়ালটন, মার্সেল, এসিসি ও সেইফ ব্র্র্যান্ড এসি’র বিক্রয়োত্তর সেবার সঙ্গে সম্পৃক্ত ১২ শতাধিক সার্ভিস পার্টনার ও প্রতিনিধি অংশ নেন। তাদের আগমনে ‘আমরা সেরা ছিলাম, আমরা সেরা আছি, আমরা সেরা থাকবো’ স্লোগানে উৎসবমুখর পরিবেশে রূপ নেয় ওয়ালটন হেডকোয়ার্টার্সের আঙ্গিনা।

‘এসি সার্ভিস পার্টনার কনফারেন্স-২০২৪’ এ এসির বিক্রয়োত্তর সেবার মান আরো উন্নত, গতিশীল করার মাধ্যমে গ্রাহক সন্তুষ্টি বৃদ্ধিকল্পে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা দেন ওয়ালটন হাই-টেকের এমডি এস এম মাহবুবুল আলম। অনুষ্ঠানে তিনি বাংলাদেশের প্রথম বিএসটিআই সিক্স-স্টার এনার্জি রেটিং প্রাপ্ত দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী নতুন মডেলের রেসিডেন্সিয়াল এসিসহ ইনভার্টনিক্স সিরিজের লাইট কমার্সিয়াল এসি উন্মোচন করেন।

কনফারেন্সে উপস্থিত সার্ভিস প্রতিনিধিদের উদ্দেশ্যে ওয়ালটনের এমডি এস এম মাহবুবুল আলম বলেন, ওয়ালটন সার্ভিস সেন্টার হচ্ছে দেশের একমাত্র আইএসও সনদপ্রাপ্ত সার্ভিস সেন্টার। আপনারা যারা বিক্রয়োত্তর সেবার সঙ্গে জড়িত আছেন তারাও ওয়ালটন পরিবারের সদস্য। ওয়ালটন পরিবারের প্রতিটি সদস্যের জীবন ও স্বাস্থ্য সুরক্ষা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আজ থেকে এসি সার্ভিস প্রতিনিধিদেরকেও ওয়ালটনের জীবনবীমা সুবিধার আওতায় অন্তুর্ভূক্ত করা হলো। পাশাপাশি, বিক্রয়োত্তর সেবা প্রদানকারীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে আজ থেকে দেশের প্রতিটি সার্ভিস সেন্টারে হেলথ অ্যান্ড হাইজেনিক অফিসার থাকবে। এছাড়াও সার্ভিস সেন্টারগুলোতে হেলথ কেয়ার সেন্টার চালু করা হচ্ছে। এর মাধ্যমে স্থানীয় হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসা সেবা গ্রহণের ক্ষেত্রে বিশেষ সুবিধা পাবেন সার্ভিস প্রতিনিধিরা।

ওয়ালটনের এমডি আরো বলেন, গ্রাহকদের হাতে সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী এসি তুলে দেয়ার পাশাপাশি সর্বোচ্চ গ্রাহক সেবা ও বিক্রয়োত্তর সেবা প্রদানেও ওয়ালটন অদ্বিতীয়। পণ্য ও গ্রাহক সেবার ক্ষেত্রে অন্যান্য কোম্পানির সঙ্গে আমাদের পার্থক্য পাহাড় সমান। গ্রাহক সন্তুষ্টিকে আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দেই। কনজ্যুমার ইজ দ্য কিং- এই বিশ্বাস থেকে ওয়ালটনের কাছে সাধারণ ভোক্তা ও ক্রেতারা সবার উপরে। তাদের আমরা যত বেশি সেবা দিবো, ওয়ালটনের প্রতি তাঁরা ততো বেশি সন্তুষ্ট থাকবে। গ্রাহক সন্তুষ্টি আরো বৃদ্ধি এবং বিক্রয়োত্তর সেবাকে আরো গতিশীল করার লক্ষ্যে ওয়ালটন সার্ভিস সেন্টারগুলোতে টেকনিক্যাল সেন্টার চালুর ঘোষণা দেন তিনি।

কনফারেন্সে বিভিন্ন ক্যাটাগরিতে ওয়ালটন, মার্সেল, এসিসি ও সেইফ ব্র্যান্ডের এসি সার্ভিসের সঙ্গে যুক্ত ৪০ জন পার্টনার্সকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তদের হাতে ক্রেস্ট ও সম্মাননাপত্র তুলে দেন ওয়ালটন হাই-টেকের এমডি এস এম মাহবুবুল আলম এবং ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান।
সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় ‘এসি সার্ভিস পার্টনার কনফারেন্স-২০২৪’।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: এসিসিওয়ালটনওয়ালটন সার্ভিস সেন্টারমার্সেল

এই বিভাগ থেকে আরও পড়ুন

রেস্তোরাঁর খাবারের মেন্যু জানিয়ে দেবে গুগল
প্রযুক্তি সংবাদ

রেস্তোরাঁর খাবারের মেন্যু জানিয়ে দেবে গুগল

স্মার্টফোন আসক্তি দূর করতে গুগলের নতুন ৩ অ্যাপ
নির্বাচিত

স্মার্টফোন আসক্তি দূর করতে গুগলের নতুন ৩ অ্যাপ

৫৭ টাকায় অপো এ৫৭ স্মার্টফোন
প্রযুক্তি বাজার

৫৭ টাকায় অপো এ৫৭ স্মার্টফোন

বেসিসের ২৫তম এজিএম অনুষ্ঠিত
নির্বাচিত

বেসিসের ২৫তম এজিএম অনুষ্ঠিত

অনার বাংলাদেশে নিয়ে এল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডধারী স্মার্টফোন
নির্বাচিত

অনার বাংলাদেশে নিয়ে এল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডধারী স্মার্টফোন

৫০ শতাংশ ছাড়ে রিয়েলমি ডিসপ্লে পরিবর্তন করার সুযোগ
ছাড় ও অফার

৫০ শতাংশ ছাড়ে রিয়েলমি ডিসপ্লে পরিবর্তন করার সুযোগ

Load More

ট্রেন্ডিং টপিক

Oppo Find X10 Ultra-এর সম্ভাব্য ক্যামেরা কনফিগারেশন ও পেরিস্কোপ জুম প্রযুক্তি
মোবাইল এরিনা

২০০ মেগাপিক্সেলের ক্যামেরা ও ১০ গুণ জুম, অপো ফাইন্ড এক্স১০ আল্ট্রা নিয়ে গুঞ্জন

এআইয়ের চাহিদা বাড়ায় সার্কিট বোর্ডের সংকটে কম্পিউটার ও স্মার্টফোন খাত
প্রযুক্তি সংবাদ

এআইয়ের চাহিদা বাড়ায় সার্কিট বোর্ডের সংকটে কম্পিউটার ও স্মার্টফোন খাত

ফ্যাশন ও লাইফস্টাইল খাতে যৌথভাবে কাজ করবে হাল ফ্যাশন ও এনেক্স
প্রযুক্তি সংবাদ

ফ্যাশন ও লাইফস্টাইল খাতে যৌথভাবে কাজ করবে হাল ফ্যাশন ও এনেক্স

Motorola Edge 70 Neo স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন
প্রযুক্তি বাজার

৭,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে মোটোরোলা এজ ৭০ নিও, ফাঁস স্পেসিফিকেশন

সপ্তাহের সবচেয়ে পঠিত

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65 স্মার্টফোন

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65, দাম ২১,৯৯৯ টাকা

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

Motorola Edge 70 Neo স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন

৭,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে মোটোরোলা এজ ৭০ নিও, ফাঁস স্পেসিফিকেশন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৮,৮০০ এমএএইচ ব্যাটারি নিয়ে হুয়াওয়ের নতুন ফোন, দাম শুরু ১,৭৯৯ ইউয়ান
প্রযুক্তি বাজার

৮,৮০০ এমএএইচ ব্যাটারি নিয়ে হুয়াওয়ের নতুন ফোন, দাম শুরু ১,৭৯৯ ইউয়ান

মধ্যম বাজেটের স্মার্টফোনের বাজারে নতুন দুটি মডেল আনার...

যেসব পুরোনো অ্যান্ড্রয়েড ফোনে আর চলবে না গুগল ক্রোম

গুগল ক্রোম ব্যবহারকারীদের জন্য বড় সতর্কবার্তা, এখনই যে কাজটি করতেই হবে

Poco X8s স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন

৬,৩৩০ এমএএইচ ব্যাটারি ও ১০০ ওয়াট চার্জিং, Poco X8s নিয়ে আলোচনা

Oppo Find X10 Ultra-এর সম্ভাব্য ক্যামেরা কনফিগারেশন ও পেরিস্কোপ জুম প্রযুক্তি

২০০ মেগাপিক্সেলের ক্যামেরা ও ১০ গুণ জুম, অপো ফাইন্ড এক্স১০ আল্ট্রা নিয়ে গুঞ্জন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

03 March 2024

সার্ভিস এক্সপার্টদের জন্য জীবন বীমা চালুর মধ্য দিয়ে ওয়ালটনের ‘এসি সার্ভিস পার্টনার কনফারেন্স’ অনুষ্ঠিত

Techzoom.TV |
TechzoomTV