Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইন সিজন-১৫ সম্পন্ন, কোটি কোটি টাকার নিশ্চিত ক্যাশব্যাক ও ফ্রি পণ্য পেলেন ক্রেতারা

সফলভাবে শেষ হলো ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইন সিজন-১৫

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ১৯ জুলাই ২০২২
ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইন সিজন-১৫ সম্পন্ন, কোটি কোটি টাকার নিশ্চিত ক্যাশব্যাক ও ফ্রি পণ্য পেলেন ক্রেতারা
Share on FacebookShare on Twitter

সফলভাবে সম্পন্ন হলো বাংলাদেশের শীর্ষ ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-১৫। ঈদুল আজহা উপলক্ষ্যে সারা দেশে অনুষ্ঠিত এই ক্যাম্পেইনের আওতায় ওয়ালটন পণ্য কিনে ২০ লাখ টাকা পর্যন্ত নিশ্চিত ক্যাশব্যাকসহ কোটি কোটি টাকার ওয়ালটন পণ্য ফ্রি পেয়েছেন ক্রেতারা। যা তাদের ঈদ উৎসবকে করেছে আরো বর্ণিল ও আনন্দময়।

উল্লেখ্য, গত ১৬ মে ডিজিটাল ক্যাম্পেইন সিজন-১৫ চালু করে ওয়ালটন। যা শেষ হয় ১৮ জুলাই। ক্যাম্পেইনের উদ্দেশ্য অনলাইন অটোমেশনের মাধ্যমে গ্রাহকদের আরো দ্রুত ও সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা দেয়া। এ পদ্ধতিতে ক্রেতার নাম, মোবাইল নম্বর এবং বিক্রি করা পণ্যের মডেল নম্বরসহ বিস্তারিত তথ্য ওয়ালটনের সার্ভারে সংরক্ষণ করা হয়। ফলে ওয়ারেন্টি কার্ড হারিয়ে ফেললেও দেশের যেকোনো ওয়ালটন সার্ভিস সেন্টার থেকে দ্রুত সেবা পান গ্রাহক। অন্যদিকে সার্ভিস সেন্টারের প্রতিনিধিরাও গ্রাহকের ফিডব্যাক জানতে পারেন।

ডিজিটাল রেজিস্ট্রেশনের এ কার্যক্রমে ক্রেতাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উদ্বুদ্ধ করতে ক্যাম্পেইনের আওতায় নানা সুবিধা দেয় ওয়ালটন।

জানা গেছে, ডিজিটাল ক্যাম্পেইনের সিজন ১৫ এর আওতায় ঈদ উৎসবে ওয়ালটন ফ্রিজ, টিভি, এসি, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, ব্লেন্ডার, গ্যাস স্টোভ, রাইস কুকার ও ফ্যান ক্রেতাদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত নিশ্চিত ক্যাশব্যাক এবং কোটি কোটি টাকার ফ্রি পণ্যসহ বিভিন্ন সুবিধা দেয়া হয়েছে।

ক্যাম্পেইন ঘিরে সারা দেশে ওয়ালটন পণ্যের ক্রেতা-বিক্রেতাদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে। এ উপলক্ষ্যে ওয়ালটন প্লাজা ও পরিবেশক শোরুমগুলো বর্ণিল সব ব্যানার-ফেস্টুনে সাজানো হয়েছিলো। ক্যাম্পেইনের পুরোটা সময় জুড়ে ছিলো অভিনব সব প্রচার-প্রচারণা। ক্রেতাদের মাঝে ছিলো প্রবল আগ্রহ। তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আগের সিজনগুলোর মতো ডিজিটাল ক্যাম্পেইনের ১৫তম সিজনও হয়ে উঠেছিলো প্রাণবন্ত ও উৎসবমুখর।

ক্যাম্পেইনের এ সিজনে ওয়ালটন ফ্রিজ কিনে ২০ লাখ করে টাকা পেয়েছেন গাজীপুর সদরের কাশিমপুরের লতিফপুর এলাকার পোশাককর্মী পারভিন আকতার, ফেনী সদরের ধুমসাদ্দা গ্রামের মোহাম্মদ সবুজ মিয়া এবং যশোর সদরের মাহিদিয়া গ্রামের ব্যাংক কর্মকর্তা শাহাবুদ্দিন আহমেদ। এছাড়া অসংখ্য ক্রেতা বিভিন্ন অংকের কোটি কোটি টাকা এবং ফ্রি পণ্য পেয়েছেন।

সফলভাবে ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-১৫ সম্পন্ন হওয়ায় ক্রেতা-শুভানুধ্যায়ীসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান বিপণন কর্মকর্তা (সিএমও) মোহাম্মদ ফিরোজ আলম। তিনি বলেন, ডিজিটাল ক্যাম্পেইন সিজন-১৫ শেষ হলেও ডিজিটাল রেজিস্ট্রেশন কার্যক্রম চলমান থাকবে। অর্থাৎ যে কোনো ওয়ালটন পণ্য কেনার পর পণ্যটির ডিজিটাল রেজিস্ট্রেশন করা হবে এবং বিস্তারিত তথ্য ওয়ালটনের সার্ভারে সংরক্ষণ করা হবে। খুব সহজেই বিক্রয়োত্তর সেবা পেতে ডিজিটাল রেজিস্ট্রেশনে সবার সচেতনতা জরুরি।

তিনি জানান, খুব শিগগিরই ক্রেতাদের জন্য নতুন কোনো ক্যাম্পেইন নিয়ে আসবে ওয়ালটন। থাকবে নতুন ধরনের ক্রেতাসুবিধার ঘোষণা।

Tags: ওয়ালটন

এই বিভাগ থেকে আরও পড়ুন

বাংলাদেশ থেকে ইন্টারনেট ব্যান্ডউইডথ আমদানি করবে ভুটান
টেলিকম

বাংলাদেশ থেকে ৬০০ জিবিপিএস ব্যান্ডউইথ নিচ্ছে সৌদি আরব

বাংলাদেশের বাজারে এলো আইটেলের প্রথম টিভি
নির্বাচিত

বাংলাদেশের বাজারে এলো আইটেলের প্রথম টিভি

ইউটিউবে নতুন সেটিং, কমবে ডেটা খরচ
নির্বাচিত

৪২ সেকেন্ডে ইউটিউব থেকে আয় ২ কোটি টাকা

বৈদ্যুতিক গাড়ি
অটোমোবাইল

১৫ মিনিটের চার্জে ১৫০ কিলোমিটার চলবে টাটা কার্ভ

সফটওয়্যারের ত্রুটি
প্রযুক্তি সংবাদ

মার্কিন পারমাণবিক অস্ত্রব্যবস্থায় সাইবার হামলা, মাইক্রোসফটের সফটওয়্যারে ত্রুটি

‘বিকল্প’ হাজির, আইফোন ফেলে দিতে বলছে রাশিয়া
নির্বাচিত

‘বিকল্প’ হাজির, আইফোন ফেলে দিতে বলছে রাশিয়া

Load More

ট্রেন্ডিং টপিক

অন্ধকারে গ্রাম বাংলা: লোডশেডিংয়ে পুড়ছে বরিশাল-রাজশাহী, ব্যাহত শিল্প ও কৃষি
অর্থ ও বাণিজ্য

অন্ধকারে গ্রাম বাংলা: লোডশেডিংয়ে পুড়ছে বরিশাল-রাজশাহী, ব্যাহত শিল্প ও কৃষি

সিএফএমওটিও-র হাত ধরে বাংলাদেশে ইলেকট্রিক স্কুটার ‘জিহো’-র রাজকীয় অভিষেক
অটোমোবাইল

সিএফএমওটিও-র হাত ধরে বাংলাদেশে ইলেকট্রিক স্কুটার ‘জিহো’-র রাজকীয় অভিষেক

গান শোনার পাশাপাশি স্পটিফাই থেকে এখন কেনা যাবে কাগুজে বই
প্রযুক্তি সংবাদ

গান শোনার পাশাপাশি স্পটিফাই থেকে এখন কেনা যাবে কাগুজে বই

রাজধানীতে অপরাধ দমনে ১১ হাজার সিসি ক্যামেরা স্থাপনের ঘোষণা ডিএমপি কমিশনারের
সোশ্যাল মিডিয়া

রাজধানীতে অপরাধ দমনে ১১ হাজার সিসি ক্যামেরা স্থাপনের ঘোষণা ডিএমপি কমিশনারের

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৫ সালের সেরা বাজেট স্মার্টফোন, যেগুলোর দাম হাতের নাগালে

২০ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬: পারফরম্যান্স ও বাজেটের সেরা ৭টি ফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

হোয়াটসঅ্যাপের ভিডিও কলে নতুন ফিচার
প্রযুক্তি সংবাদ

হোয়াটসঅ্যাপের ভিডিও কলে নতুন ফিচার

হোয়াটসঅ্যাপে ব্যবহারকারীদের নিরাপত্তায় নানান ফিচার যুক্ত করেছে প্ল্যাটফর্মটি।...

ইরানের হাতে এলো যুক্তরাষ্ট্রের ‘বাঙ্কার-বাস্টার’ বোমা

ইরানের হাতে এলো যুক্তরাষ্ট্রের ‘বাঙ্কার-বাস্টার’ বোমা

যশোরে ‘অবৈধ’ ৪৪ মোবাইল ফোনসহ কারবারি আটক

রাজধানীতে অবৈধ মোবাইল চক্রের হাত ধরে তৈরি হচ্ছে নকল আইফোন ও স্যামসাং

বাস ভাড়ার নতুন তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল

বাস ভাড়ার নতুন তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix