Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

পাঠাও এবং ডান অ্যান্ড ব্রাডস্ট্রিট-এর মধ্যে পার্টনারশিপ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ৪ মার্চ ২০২৬
পাঠাও এবং ডান অ্যান্ড ব্রাডস্ট্রিট-এর মধ্যে পার্টনারশিপ
Share on FacebookShare on Twitter

দেশের জনপ্রিয় ডিজিটাল প্ল্যাটফর্ম পাঠাও এবং বিশ্বখ্যাত বিজনেস ডেটা ও অ্যানালিটিক্স প্রতিষ্ঠান ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিট (Dun & Bradstreet) সম্প্রতি একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে। এর মূল লক্ষ্য হলো ‘পাঠাও বিজনেস রাইডস’-এর মাধ্যমে করপোরেট পেশাজীবীদের যাতায়াতকে আরও সহজ, নিরাপদ ও আধুনিক করা।

অফিসের কাজে যাতায়াত মানেই অনেক সময় নানা দুশ্চিন্তা। কিন্তু এই পার্টনারশিপের ফলে পাঠাও-এর স্মার্ট প্রযুক্তি আর ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিটের করপোরেট নেটওয়ার্ক মিলে তৈরি করছে একটি নির্ভরযোগ্য যাতায়াত ব্যবস্থা। এখন কর্মীরা পাঠাও-এর সাথে নিরাপদে খুব সহজেই এবং সাশ্রয়ী খরচে যাতায়াত করতে পারবেন। এমনকি রাইড চলাকালীন কোনো দুর্ঘটনা ঘটলে বীমা সুবিধা (Insurance) থাকায় এইচআর (HR) বিভাগও থাকবে একদম নিশ্চিন্ত। এছাড়া প্রতিষ্ঠানের মালিকরা তাদের কর্মীদের পিক-আপ ও ড্রপ-অফ লোকেশন ট্র্যাক করার সুবিধাও পাবেন।

সহজ কথায় বলতে গেলে, বিজনেস রাইডস এমন এক সমাধান যেখানে কর্মীরা নিজেদের পাঠাও অ্যাপ থেকেই অফিশিয়াল রাইড নিতে পারবেন এবং অফিস থেকে ভাড়ার পুরোটা বা কিছু অংশ সাবসিডি হিসেবে দেওয়া যাবে। এতে কোম্পানির যাতায়াত খরচ ট্র্যাক করা হয়ে যাবে একদম সহজ।

পাঠাও হেডকোয়ার্টারে আয়োজিত এই অনুষ্ঠানে পাঠাও-এর পক্ষ থেকে মার্কেটিং ভাইস প্রেসিডেন্ট আবরার হাসনাইন এবং ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিটের চিফ বিজনেস অফিসার সায়ন এম. আনজির হোসেন এই চুক্তিতে স্বাক্ষর করেন।
পাঠাও লিমিটেড-এর মার্কেটিং ভাইস প্রেসিডেন্ট আবরার হাসনাইন বলেন, “মানুষের জীবনকে আরও সহজ করা এবং তাদের পছন্দমতো সার্ভিস দেওয়াই আমাদের লক্ষ্য। ‘বিজনেস রাইডস’-এর মাধ্যমে কোম্পানিগুলো এখন এক জায়গাতেই যাতায়াতের সব সমাধান পাবে। আমার বিশ্বাস, ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিট-এর সাথে আমাদের এই পথচলা করপোরেট সেক্টরে নতুন একটি মাইলফলক হয়ে থাকবে।”

অনুষ্ঠানে সায়ন এম. আনজির হোসেন বলেন, “বাংলাদেশে করপোরেট যাতায়াত ব্যবস্থাকে আরও উন্নত করতে পাঠাও-এর সাথে কাজ করতে পেরে আমরা সত্যিই আনন্দিত। আমাদের নেটওয়ার্কের সাথে পাঠাও-এর প্রযুক্তির এই ইন্টিগ্রেশন যাতায়াত ব্যবস্থাপনাকে কতটা সহজ করে দেয়, তা আমরা নিজেরা ব্যবহার করেই দেখেছি। যেকোনো কোম্পানির দৈনন্দিন কাজকে স্মার্ট ও ঝামেলামুক্ত করার জন্য এটি একটি দারুণ সমাধান।”
এই পার্টনারশিপের মাধ্যমে পাঠাও বিজনেস রাইডস, কর্পোরেট সেক্টরে একটি পূর্ণাঙ্গ মোবিলিটি সলিউশন হিসেবে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করেছে। যা ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে, আর্থিক স্বচ্ছতা বজায় রাখতে এবং কর্মীদের যাতায়াত ব্যবস্থাপনা আত্মবিশ্বাসের সাথে নিশ্চিত করতে সাহায্য করবে।

২০১৫ সালে প্রতিষ্ঠিত পাঠাও, এমন একটি ডিজিটাল প্লাটফর্ম তৈরি করছে যা অনেক মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দেওয়ার পাশাপাশি সবার দৈনন্দিন জীবনের একটি অংশ হয়ে দাঁড়িয়েছে। রাইড শেয়ারিং, ফুড ডেলিভারি এবং ই-কমার্স লজিস্টিকসে পাঠাও শীর্ষস্থানে রয়েছে। ১৫ মিলিয়নেরও বেশি ব্যবহারকারী, ৪,০০,০০০ পাঠাও হিরো ও ডেলিভারি এজেন্ট, ২,০০,০০০ মার্চেন্ট এবং ১৫,০০০ রেস্টুরেন্ট নিয়ে পরিচালনা করছে পাঠাও। প্ল্যাটফর্মটি বাংলাদেশে ৬,০০,০০০-এরও বেশি কাজের সুযোগ তৈরি করেছে, যা দেশের ডিজিটাল অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: পাঠাও

এই বিভাগ থেকে আরও পড়ুন

৬০ পদে চাকরির সুযোগ দিচ্ছে ইভ্যালি
ই-কমার্স

ইভ্যালির নতুন পথচলায় থাকছে স্বচ্ছতা

৬০ পদে চাকরির সুযোগ দিচ্ছে ইভ্যালি
ই-কমার্স

অবসায়ন হচ্ছে না ইভ্যালি

ই-কমার্স

ফেসবুকের মাধ্যমে ই-কমার্স ব্যবসার পূর্ণাঙ্গ গাইডলাইন

“ফেসবুকে ফানি ভিডিও, চ্যাটিং এ সময় নষ্ট না করে এর মাধ্যমে উদ্যোগ শুরু করি”
ই-কমার্স

“ফেসবুকে ফানি ভিডিও, চ্যাটিং এ সময় নষ্ট না করে এর মাধ্যমে উদ্যোগ শুরু করি”

বছরে ১০ হাজার ডলার ব্যয় করতে পারবে ই-ক্যাব সদস্যরা
ই-কমার্স

বছরে ১০ হাজার ডলার ব্যয় করতে পারবে ই-ক্যাব সদস্যরা

ফেসবুক প্রফেশনাল মুড আসলে কী?
ই-কমার্স

বাংলাদেশে ফেসবুকের বিজ্ঞাপন সেবা বন্ধ বা সীমিত থাকবে

Load More

ট্রেন্ডিং টপিক

বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন
বিবিধ

বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন

গেমসকম ২০২৬-এ ‘অরাস ইনফিনিটি’ নিয়ে গিগাবাইট
নির্বাচিত

গেমসকম ২০২৬-এ ‘অরাস ইনফিনিটি’ নিয়ে গিগাবাইট

একই দিনে দুই ফ্ল্যাগশিপ চিপ আনছে কোয়ালকম, বদলাতে পারে স্মার্টফোনের প্রসেসর বাজার
নির্বাচিত

একই দিনে দুই ফ্ল্যাগশিপ চিপ আনছে কোয়ালকম, বদলাতে পারে স্মার্টফোনের প্রসেসর বাজার

১০,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে ভিভোর ‘ভি৮০ লাইট ৫জি’
নির্বাচিত

১০,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে ভিভোর ‘ভি৮০ লাইট ৫জি’

সপ্তাহের সবচেয়ে পঠিত

১০,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে পোকোর নতুন ‘এক্স৮ পাওয়ার’

১০,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে পোকোর নতুন ‘এক্স৮ পাওয়ার’

৮,৫৬০ এমএএইচ ব্যাটারি ও স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ চিপে ‘অনার টার্বো ৫জি’

৮,৫৬০ এমএএইচ ব্যাটারি ও স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ চিপে ‘অনার টার্বো ৫জি’

কেন বাজার থেকে হারিয়ে যাচ্ছে ছোট ধারণক্ষমতার পেনড্রাইভ

কেন বাজার থেকে হারিয়ে যাচ্ছে ছোট ধারণক্ষমতার পেনড্রাইভ

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্টাইলের সঙ্গে আধুনিক ক্যামেরা, স্মার্টফোনে নতুন অভিজ্ঞতা
প্রযুক্তি সংবাদ

স্টাইলের সঙ্গে আধুনিক ক্যামেরা, স্মার্টফোনে নতুন অভিজ্ঞতা

আমাদের দৈনন্দিন জীবনের একটা বড় অংশ জুড়ে এখন...

এপেক্সের সঙ্গে ভিভো, আসছে ভি৮০ লাইট

এপেক্সের সঙ্গে ভিভো, আসছে ভি৮০ লাইট

বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন

বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন

নতুন ম্যাক স্টুডিও ও ম্যাক মিনিতে অ্যাপলের শক্তিশালী এম৬ ও এম৫ আল্ট্রা চিপ

নতুন ম্যাক স্টুডিও ও ম্যাক মিনিতে অ্যাপলের শক্তিশালী এম৬ ও এম৫ আল্ট্রা চিপ

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৪ মার্চ ২০২৬

পাঠাও এবং ডান অ্যান্ড ব্রাডস্ট্রিট-এর মধ্যে পার্টনারশিপ

Techzoom.TV |
TechzoomTV