Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ইভ্যালি চালুর তৎপরতা, আদেশের কপির অপেক্ষায় বোর্ড

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 22 August 2022
ইভ্যালি কার্যক্রম ও হটলাইন নম্বর চালু ছিল, চালু আছে
Share on FacebookShare on Twitter

আলোচিত ই-কমার্স প্ল্যাটফর্ম ইভ্যালিকে আবারও পুনরুজ্জীবিত করতে কাগজ-কলমে আগ্রহী হয়ে উঠেছেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা মো. রাসেল ও সাবেক চেয়ারম্যান শামীমা নাসরিন। যদিও হাইকোর্টের নির্দেশে গঠিত বোর্ড বলছে, এই মামলায় হাইকোর্টের একটি নিষেধাজ্ঞা রয়েছে। সুতরাং এ বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না।

২০২০ সালের নভেম্বরে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন এবং গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের সূত্র ধরে অনুসন্ধান কার্যক্রম শুরু করে দুদক। সেসময় দুদকের সহকারী পরিচালক মামুনুর রশীদ চৌধুরী ও উপ-সহকারী পরিচালক শিহাব সালামকে নিয়ে দুই সদস্যের একটি অনুসন্ধান দল গঠন করা হয়। দুদকের তথ্যমতে, ২০২১ সালের ১৪ মার্চ পর্যন্ত ইভ্যালির সম্পদের পরিমাণ দাঁড়ায় ৬৫ কোটি ১৭৮ লাখ টাকা। অপরদিকে প্রতিষ্ঠানটির দায়দেনার পরিমাণ ৪০৭ কোটি ১৮ লাখ টাকা। এরমধ্যে গ্রাহকদের কাছ থেকে অগ্রিম হিসেবে নেওয়া দায় প্রায় ২১৪ কোটি টাকা। আর মার্চেন্টদের কাছে ইভ্যালির দেনা ১৯০ কোটি টাকা।

দুদকের তথ্য বলছে, স্বাভাবিক নিয়মে ইভ্যালির কাছে ৪০৪ কোটি টাকার সম্পদ থাকার কথা। কিন্তু ইভ্যালির কাছে চলতি সম্পদ রয়েছে মাত্র ৬৫ কোটি ১৮ লাখ টাকার, যা দিয়ে প্রতিষ্ঠানটি তার চলতি দায়ের বিপরীতে মাত্র ১৬ দশমিক ১৪ শতাংশ গ্রাহককে পণ্য সরবরাহ করতে পারবে।

তবে প্রতিষ্ঠানটি অবসায়ন না করে গ্রাহক-বিক্রেতাদের দেনা-পাওনা পরিশোধের বিষয়ে হাইকোর্ট একটি বোর্ড গঠন করে দেন। বোর্ডে চেয়ারম্যান হিসেবে সুপ্রিম কোর্ট আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের নাম ঘোষণা করা হয়। বাণিজ্য মন্ত্রণালয় থেকে নাম পাঠানো তিন জনের মধ্যে অবসরপ্রাপ্ত সচিব মো. রেজাউল আহসান (স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন বিভাগ), চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হিসেবে ফখরুদ্দিন আহমেদ ও আইনজীবী হিসেবে খান মোহাম্মদ শামীম আজিজ এবং সরকারি বেতনে এক্স অফিসিও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে অতিরিক্ত সচিব (ওএসডি) মাহবুব কবিরের নাম ঘোষণা করা হয়।

কিন্তু দেনার দায়ে প্রতিষ্ঠানটির ওয়েবসাইটটি বন্ধ হয়ে যাওয়ায় অন্ধকারে পড়ে যান হাইকোর্টের নির্দেশে গঠিত বোর্ড। একইসঙ্গে প্রতিষ্ঠানটির স্বল্পসংখ্যক কর্মীর বেতন মেটাতে বিক্রি করতে হয় ইভ্যালির গুদামে থাকা পচনশীল পণ্য ও প্রতিষ্ঠাতা মো. রাসেলের বিলাসবহুল গাড়িটি।

এদিকে গত ৬ এপ্রিল জামিনে কারামুক্তি পান প্রতিষ্ঠানটির সাবেক চেয়ারম্যান শামীমা নাসরিন। এর কিছু দিন পর ইভ্যালিকে পুনরায় চালু করার বিষয়ে আদালতের নির্দেশে গঠিত বোর্ডের কাছে আবেদন করেন তিনি।

তার আইনজীবী আহসানুল করিম বলেন, ‘প্রতিষ্ঠানটি পুনরায় চালু করার বিষয়ে একটি আবেদন করা হয়েছে। একই আবেদনে তাকে (শামীমা নাসরিন), তার মা ও বোনের স্বামীকে পরিচালনা বোর্ডে অন্তর্ভুক্ত করার অনুরোধ জানানো হয়েছে।’

আবেদনটি পাওয়ার বিষয়ে হাইকোর্টের নির্দেশে গঠিত বোর্ডের চেয়ারম্যান সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক বলেন, ‘আমরা আবেদনটি পেয়েছি। এ মামলায় হাইকোর্ট থেকে একটি নিষেধাজ্ঞার আদেশ হয়েছে। আমরা আদেশের অনুলিপি এখনও হাতে পাইনি। খুব শিগগিরই তা হাতে পাওয়ার সম্ভাবনা রয়েছে। ওই আদেশের কপি হাতে পেলে আমাদের পরবর্তী সিদ্ধান্ত সম্পর্কে জানাতে পারবো। সে পর্যন্ত অপেক্ষা করতে হবে।’

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ইভ্যালি

এই বিভাগ থেকে আরও পড়ুন

ময়মনসিংহের ই-কমার্স সমস্যা ও সম্ভাবনা
ই-কমার্স

ময়মনসিংহের ই-কমার্স সমস্যা ও সম্ভাবনা

আলেশা মার্টের চেয়ারম্যান গ্রেফতার
ই-কমার্স

আলেশা মার্টের চেয়ারম্যান গ্রেফতার

ই-ক্যাব নির্বাচন: ‘অগ্রগামী’ প্যানেলে চট্টগ্রামের ব্যবসায়ীদের আস্থা প্রকাশ
ই-কমার্স

ই-ক্যাব নির্বাচন: ‘অগ্রগামী’ প্যানেলে চট্টগ্রামের ব্যবসায়ীদের আস্থা প্রকাশ

দারাজ এর ১১.১১ ক্যাম্পেইনে রিয়েলমি’র বিশেষ অফার
ই-কমার্স

দারাজ এর ১১.১১ ক্যাম্পেইনে রিয়েলমি’র বিশেষ অফার

ই-কমার্স

‘বিক্রয় বিরাট হাট পাওয়ার্ড বাই মিনিস্টার’ কন্টেস্ট বিজয়ীদের নাম ঘোষণা

দেশে সবচেয়ে বেশি অভিযোগ যেসব কুরিয়ার প্রতিষ্ঠানের বিরুদ্ধে
ই-কমার্স

দেশে সবচেয়ে বেশি অভিযোগ যেসব কুরিয়ার প্রতিষ্ঠানের বিরুদ্ধে

Load More

ট্রেন্ডিং টপিক

প্রযুক্তি রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় জোর দিয়ে বাংলাদেশকে ‘ইনভেস্টমেন্ট হাব’ গড়ার ঘোষণা প্রধানমন্ত্রীর
প্রযুক্তি সংবাদ

প্রযুক্তি রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় জোর দিয়ে বাংলাদেশকে ‘ইনভেস্টমেন্ট হাব’ গড়ার ঘোষণা প্রধানমন্ত্রীর

বাংলালিংকের প্রতি মিনিট কলে ১০ এমবি ইন্টারনেট অফার
ছাড় ও অফার

বাংলালিংকে প্রতি মিনিট কথা বললেই মিলবে ১০ এমবি ইন্টারনেট

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন
প্রযুক্তি সংবাদ

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

গুগলে কোন জিনিস সার্চ করলে আপনার জেল হতে পারে জানেন?
নির্বাচিত

গুগলে কোন জিনিস সার্চ করলে আপনার জেল হতে পারে জানেন?

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

Alt Text: কখন স্মার্টফোন বদলানো উচিত

কত বছর পর স্মার্টফোন বদলানো উচিত, বুঝবেন যেভাবে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

হঠাৎ ৩০ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, জানে না বাংলাদেশ ব্যাংক
অর্থ ও বাণিজ্য

হঠাৎ ৩০ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, জানে না বাংলাদেশ ব্যাংক

নিরাপত্তা জোরদার ও প্রযুক্তিগত উন্নয়নের দোহাই দিয়ে কেন্দ্রীয়...

এআই প্রযুক্তির মাধ্যমে করদাতা শনাক্ত ও আয়-সম্পদের তথ্য সমন্বয়ের পরিকল্পনা এনবিআরের

এআই দিয়ে করদাতা শনাক্ত, এনবিআরের তথ্যভান্ডারে যুক্ত হবে ব্যাংক-ভূমি-ভ্রমণের তথ্য

৬ বছরের সফটওয়্যার আপডেট ও ৬০০০ এমএএইচ ব্যাটারিতে এলো নতুন ফোন

৬ বছরের সফটওয়্যার আপডেট ও ৬০০০ এমএএইচ ব্যাটারিতে এলো নতুন ফোন

IPE মূল্যায়নে দ্বিতীয় বিটিআরসি

IPE মূল্যায়নে দ্বিতীয় বিটিআরসি

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

22 August 2022

ইভ্যালি চালুর তৎপরতা, আদেশের কপির অপেক্ষায় বোর্ড

Techzoom.TV |
TechzoomTV