Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ফেসবুকে উঠেছিল কাবাবের ঢেউ, কিনেছেন দেশ বিদেশর থেকে ক্রেতারা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ২৫ আগস্ট ২০২২
ফেসবুকে উঠেছিল কাবাবের ঢেউ, কিনেছেন দেশ বিদেশর থেকে ক্রেতারা
Share on FacebookShare on Twitter

বিশ্বের জনপ্রিয় খাবারের মধ্যে কাবাব অন্যতম। স্ট্রিটফুড কার্ট থেকে শুরু করে বিলাসবহুল রেস্তোঁরা পর্যন্ত সর্বত্র মিলে কাবাব। বর্তমানে এফ-কমার্সেও বিস্তার ঘটেছে কাবাবের। বহুরকম কাবাবের মধ্যে কয়েকটি বেশ জনপ্রিয়। এর মধ্যে অন্যতম হলো- শিক কাবাব, গ্রিল কাবাব, শামী কাবাব, জালি কাবাব, টাংরি কাবাব, ছাড়গা কাবাব, চাপলি কাবাব ইত্যাদি।

কাবাব মধ্যপ্রাচ্যের একটি খাবার হলেও এর পরিচিতি ও ব্যবহার ছড়িয়েছে বিশ্বাজুড়ে। আমেরিকাতেও রয়েছে কাবাবের ব্যবহার। ৯ই জুলাই বিশ্বজুড়ে পালিত হয় কাবাব দিবস। বাংলাদেশের সব প্রান্তেই রয়েছে ব্যবহার। পিছিয়ে নেই অনলাইনেও। সম্প্রতি ফেসবুকে পালিত হয়েছে কাবাব ওয়েভ। প্রায় শাতাধিক উদ্যোক্তার বিক্রি হয়েছে ২১ হাজারের বেশি কাবাব। উদ্যোক্তাদের কয়েকজনের সাথে কথা বলে তাদের কথা তোলে ধরা হয়েছে-

কাবাব ওয়েভের অভিজ্ঞতা জানতে চাইলে বাটারফ্লাই লাইফস্টাইলের স্বত্বাধিকারী রোকাইয়া চৌধুরী তন্বী টেকজুমকে বলেন, ”দিনাজপুর থেকে এই ওয়েভে কাবাব নিয়ে কাজ শুরু করেছি অনলাইনে। কোনরকম বিনিয়োগ ছাড়াই কাবাব নিয়ে শুরু হলো আমার পথচলা। ক্রেতারা অর্ডার ও অগ্রিম বিল পরিশোধ করার কারণে সেই অর্থ বিনিয়োগ করে সম্পন্ন করেছি ডেলিভারি। কাবাব ওয়েভে মাত্র দুই দিনে তন্বীর বিক্রি হয়েছে ৭০০-এর বেশি কাবাব। ওয়েভ শেষ হলেও থেমে নেই তন্বীয় অর্ডার। এ জন্য তিনি ধন্যবাদ জানিয়েছেন ই-কমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) এর প্রতিষ্ঠাকালীন সভাপতি রাজিব আহমেদকে।

মোসাদ্দিকা লিজা একজন খাবারের উদ্যোক্তা। উদ্যোগের নাম এলিজা’স ফুড গ্যালারী। কাবাব ওয়েভের অভিজ্ঞতা বলতে গিয়ে তিনি বলেন, “শুরুতে কৃতজ্ঞতা জানাই ই-কমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)-এর সাবেক ও প্রতিষ্ঠাতা সভাপতি রাজিব আহমেদ স্যারকে। স্যার ডাক দেন এই ওয়েভের। আমি কল্পনাও করিনি ওয়েভে ১৭০০ এর বেশি কাবাব বিক্রি হবে।“ লিজা আরও বলেন, আমাকে এই সাফল্য এনে দিয়েছে পার্সোনাল ফেসবুক প্রোফাইল, দেশি পণ্যের ছোট গ্রুপ এবং আরিফা মডেল।” ওয়েভকালীন সময়ে (৫ দিনে) কোন রকম মার্কেটিং বা বিজ্ঞাপন ছাড়াই লিজার বিক্রি হয়েছে ১০৮,৭২১ টাকা। কাবাবের সাথে বিক্রি হয়েছে অন্যান্য খাবারও। টাকার অংকে যার পরিমাণ ৩৫-৪০ হাজার টাকার মতো। সব মিলিয়ে তিনি ওয়েভে বিক্রি করেছেন ১ লাখ ৫০ হাজার টাকা বেশি মূল্যের খাবার।

সব ধরনের হোম মেড খাবার নিয়ে অনলাইনে কাজ করেন শর্মিলি আক্তার। তার উদ্যোগের নাম ফুড প্যালেস বাই শারমি। কাবাব ওয়েভে অংশগ্রহণ করেছেন তিনিও। ওয়েভে প্রাপ্তি খাতায় যুক্ত হয়েছে অফুরন্ত। তিনি মনে করেন এই ওয়েভ ছিল খাবারের উদ্যোক্তাদের জন্য আশীর্বাদ স্বরূপ। শর্মিলির বিক্রি হয়েছে ৭০০ এর বেশি কাবাব। সেই সাথে বেড়েছে পরিচিতি, কাস্টমার, সেলস ও রিভিউ।

কাবাব ওয়েভে ৬০০ এর বেশি কাবাব বিক্রি করেছেন রোজী’স কুকিং হাউজের স্বত্বাধিকারী সোনিয়া আফরোজ রোজী। কেবল কাবাবই নয় বিক্রি হয়েছে রোজীর নারকেল দুধের হাসের মাংস, ছিটারুটি, মোমোসহ অন্যান্য খাবার। তিনি ক্রেতা পেয়েছেন সিলেট থেকেও।

কাবাব ওয়েভ নিয়ে সানজিদা’স ডাইনের স্বাত্বাধিকারী সানজিদা আফরিন বলেন, “উদ্যোক্তা জীবনে এই প্রথম কোনো খাবার ওয়েভে অংশগ্রহণ করলাম। ২১ হাজারের বেশি কাবাব বিক্রির খবর মিলেছে। এর মধ্যে কেবল আমারই ১৪শ এর বেশি কাবাব বিক্রি হয়েছে ৬১ জন ক্রেতার কাছে। এতে প্রয়োজন হয়নি কোন প্রকার মার্কেটিং ব্যয়।” তিনি আরও বলেন, “এই ওয়েভে কেবল বিক্রিই নয় পাচ্ছি প্রচুর ক্রেতার গল্প ও রিভিউ। এরফলে দিনে দিনে বাড়ছে অর্ডার ও নতুন নতুন কাস্টমার।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ফেসবুক

এই বিভাগ থেকে আরও পড়ুন

করোনা অতিমারীতে যখন স্থবির বিশ্ব, শক্তিশালী হয়ে উঠছে ই-কমার্স
ই-কমার্স

করোনা অতিমারীতে যখন স্থবির বিশ্ব, শক্তিশালী হয়ে উঠছে ই-কমার্স

২০২৫ সালের মধ্যে শতভাগ নাগরিক সেবা অনলাইনে নিয়ে আসা হবে: পলক
ই-কমার্স

ই-কমার্সে প্রতারণা ঠেকাতে পলকের পরামর্শ

পেপারফ্লাই এবং ই-ক্যাব নিয়ে এলো “সেলার ওয়ান” প্রোগ্রাম
ই-কমার্স

পেপারফ্লাই এবং ই-ক্যাব নিয়ে এলো “সেলার ওয়ান” প্রোগ্রাম

শিক্ষা ও জীবনের সহায়তায় সামিয়ার হাতে চেক তুলে দিল স্বপ্ন
ই-কমার্স

শিক্ষা ও জীবনের সহায়তায় সামিয়ার হাতে চেক তুলে দিল স্বপ্ন

এবার এক নোটিশে অফিস বন্ধ করলো কিউকম
ই-কমার্স

কিউকমের ফস্টারে আটকে থাকা ৫৯ কোটি টাকা ফেরত পাবেন গ্রাহকেরা

ইভ্যালিতে পাওয়া যাবে আখতার গ্রুপের পণ্য
ই-কমার্স

ইভ্যালিতে পাওয়া যাবে আখতার গ্রুপের পণ্য

Load More

ট্রেন্ডিং টপিক

বিকাশ ডিস্ট্রিবিউটরের আড়ালে পাচার ২২ হাজার কোটি টাকা
অর্থ ও বাণিজ্য

‘অস্বাভাবিক লেনদেন’ দেখিয়ে বিকাশের NPSB ও ব্যাংক ট্রান্সফার বন্ধ, গ্রাহকদের ক্ষোভ

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’
অর্থ ও বাণিজ্য

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

এলজি ফ্রিজে বারবার ত্রুটি, সার্ভিসিংয়ের পর বডিতে ক্ষতির অভিযোগ গ্রাহকের
প্রযুক্তি সংবাদ

এলজি ফ্রিজে বারবার ত্রুটি, সার্ভিসিংয়ের পর বডিতে ক্ষতির অভিযোগ গ্রাহকের

ফাঁস হলো শাওমি স্মার্ট ব্যান্ড ১১ সিরিজের রেন্ডার, আসছে ৪ ভ্যারিয়েন্ট
প্রযুক্তি সংবাদ

ফাঁস হলো শাওমি স্মার্ট ব্যান্ড ১১ সিরিজের রেন্ডার, আসছে ৪ ভ্যারিয়েন্ট

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

সম্মানিত হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রোমিং প্যাকেজ কেনার সুবিধা আনলো রবি

রবির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ‘প্রতিশোধের শিকার’ কর্মী

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বিমানবন্দরে চোরাচালানের ফোন জব্দ, চাপে গ্রে মার্কেট
প্রযুক্তি সংবাদ

বিমানবন্দরে চোরাচালানের ফোন জব্দ, চাপে গ্রে মার্কেট

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুল্ক ফাঁকি দিয়ে...

বিসিএস কম্পিউটার সিটির ২৭ বছর পূর্তি উৎসবে ডাহুয়া ও গিগাবাইট

বিসিএস কম্পিউটার সিটির ২৭ বছর পূর্তি উৎসবে ডাহুয়া ও গিগাবাইট

ইন্টারনেট গতি কম থাকবে তিনদিন

দেশে ব্যান্ডউইথের ঘাটতি ও ইন্টারনেটের দাম বৃদ্ধি খবর ভিত্তিহীন

মোবাইল ডাটা ও মিনি প্যাকেজে অস্বচ্ছতা বাড়াচ্ছে গ্রাহক ভোগান্তি

মোবাইল ডাটা ও মিনি প্যাকেজে অস্বচ্ছতা বাড়াচ্ছে গ্রাহক ভোগান্তি

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৫ আগস্ট ২০২২

ফেসবুকে উঠেছিল কাবাবের ঢেউ, কিনেছেন দেশ বিদেশর থেকে ক্রেতারা

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix