Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মানব মস্তিষ্কে ইন্টারনেট সংযোগ সম্ভব হবে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি// by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি//
বুধবার, ১৭ এপ্রিল ২০১৯
মানব মস্তিষ্কে ইন্টারনেট সংযোগ সম্ভব হবে
Share on FacebookShare on Twitter

আগামী কয়েক দশকের মধ্যেই মানুষের মস্তিষ্কের সঙ্গে সংযোগ গড়ে উঠতে যাচ্ছে ইন্টারনেটের। এর ফলে কোনো মানুষ শুধু কোনো একটি বিশেষ টপিক বা প্রশ্নের কথা চিন্তা করলেই ইন্টারনেটের বিশ্ব জ্ঞানভাণ্ডার এবং কৃত্রিম বুদ্ধিমত্তায় প্রবেশ করতে পারবে। মস্তিষ্কের কমাণ্ডেই স্ক্রিনে ভেসে উঠবে কোনো বিষয়ের সার্চ রেজাল্ট।

এই প্রযুক্তির সাহায্যে হলিউডের বিখ্যাত সিনেমা ‘ম্যাট্রিক্স’-এ যেভাবে মস্তিষ্কে তথ্য ডাউনলোড করা যায় ঠিক সেভাবেই আমাদের মস্তিষ্কে তথ্য ডাউনলোড করা যাবে।

আর মানুষ যে কোনো সময় ইন্টারনেটে সংরক্ষিত সব জ্ঞানের ভণ্ডারে তাৎক্ষণিকভাবে প্রবেশ করতে পারবে। যার ফলে মানুষের জ্ঞানার্জনের সক্ষমতা বহুগুনে বেড়ে যাবে এবং বুদ্ধিমত্তার বিকাশও হবে ব্যাপকভাবে।

আর এর ফলে আগামী কয়েক দশকের মধ্যেই জগতের সকল মানুষকে নিয়ে তৈরি হবে ‘গ্লোবাল ব্রেন নেটওয়ার্ক’ বা ‘বৈশ্বিক মহামস্তিষ্ক’। কম্পিউটার এবং বায়োটেকনোলজির অভাবনীয় সাফল্যেই এমনটি ঘটবে বলে দাবি করেছেন গবেষকরা। এ বিষয়ে তাদের দেয়া তথ্য প্রকাশ করা হয়েছিল ফন্টিয়ার্স ইন নিউরোসায়েন্সের এক নিবন্ধে।

এ বিষয়ে গবেষণায় জড়িত অন্যতম ব্যক্তিত্ব রবার্ট ফ্রেইটাস জুনিয়র বলেছেন, ন্যানোপ্রযুক্তিতে মানব মস্তিষ্কে ন্যানোবোট হিসেবে কিছু অতি ক্ষুদ্রকায় রোবট স্থাপন করা হবে। এই ন্যানোবোটগুলোই মানুষের মনের সাথে সুপার কম্পিউটারের যোগাযোগ রক্ষার কাজ করবে।

ন্যানোবোটগুলো শুরুতে মানুষের রক্তপ্রবাহের পথ বেয়ে শেষ পর্যন্ত মস্তিষ্কের কোষরাজিতে সুনির্দিষ্টভাবে অবস্থান করবে। মস্তিষ্কে ব্লাড-ব্রেইন ব্যারিয়ার হিসেবে পরিচিত একটি বাধার দেয়াল থাকার কারণে মানুষের রক্তপ্রবাহের সব উপাদানই মস্তিষ্কে ঢুকতে পারে না। কিন্তু এই ন্যানোবোটগুলো সে বাধা পার হতে সক্ষম।

বর্তমান সময়ে একাধিক কম্পিউটারের সমন্বয়ে গড়ে ওঠা কম্পিউটার নেটওয়ার্ক আমরা এখনই ব্যবহার করছি। কিন্তু একাধিক মানুষের মস্তিষ্ক অবলম্বনে ‘ব্রেইন নেটওয়ার্ক’ সৃষ্টির এই প্রাথমিক কাজে ইতোমধ্যে গবেষকরা সফল। এই গবেষণা শেষে ইইজির মাধ্যমে একেবারে প্রাথমিক পর্যায়ে একাধিক ব্যক্তির মস্তিষ্কের যোগাযোগ স্থাপন করে টাটরিসের মতো খেলাও সফল ভাবে খেলা হয়েছে।

তবে এ ধরনের ন্যানোপ্রযুক্তি ব্যবহারের আগে মানব দেহে এর প্রভাব নিয়ে বিজ্ঞানীরা আরও গবেষণা করবেন। তাদের বিশ্বাস, শেষ পর্যন্ত এ প্রক্রিয়ার মাধ্যমেই ভবিষ্যতে মানুষের মস্তিষ্কের আওতায় গোটা ইন্টারনেটের তথ্য চলে আসবে। আর এরই সঙ্গে পুরো বিশ্বের মানুষের একযোগে চিন্তা করার সুযোগও তৈরি হবে। আর এভাবেই একদিন বিশ্ব মানবের প্রতিটি মস্তিষ্কের সাহায্যে গড়ে উঠবে ‘বৈশ্বিক মহামস্তিষ্ক’ বা ‘গ্লোবাল সুপারব্রেন’।

মানব মস্তিষ্ককে কম্পিউটারের সঙ্গ যুক্ত করার একটি প্রযুক্তি, সুইস ফেডারেল ইনস্টিটিউট অফ টেকনোলজি ইন লুসানে (ইডিএফএল)

ইউসি বার্কলে এবং যুক্তরাষ্ট্রের মলকিউলার ম্যানুফেকচারিং ইনস্টিটিউট এর গবেষক ড. নুনো মার্টিনস বলেন, ‘এর ফলে মানুষের চিন্তার বিকাশেও এক বৈপ্লবিক পরিবর্তন ঘটে যেতে পারে। কেননা এই নেটওয়ার্কের মাধ্যমে একই সঙ্গে অসংখ্য মানুষকে উন্নত চিন্তা করতে সক্ষম করে তোলা সম্ভব হবে। একই সঙ্গে অনেক মানুষকে একই ধরনের চিন্তা করতে সক্ষম করে তোলা যাবে।’

‘এই ব্রেন নেটওয়ার্ক বিশ্বব্যাপী গণতান্ত্রিক বিপ্লব ছড়িয়ে দিতে পারে। মানুষের মধ্যে পারস্পরিক সহানুভূতি ও সহমর্মিতা জোরদার করতে পারে। এবং অবশেষে সাংস্কৃতিক ভাবে আলাদা জনগোষ্ঠীগুলোর বৈচিত্রের মধ্যেই ঐক্য স্থাপন করতে পারে। যার ফলে সত্যিকার অর্থেই এক বৈশ্বিক মানব সমাজের আবির্ভাব ঘটবে।’

ড. নুনো মার্টিনস আশা প্রকাশ করে বলেন, ‘নানা বাধা-বিপত্তি সত্ত্বেও চলতি শতক শেষ হওয়ার আগেই হয়তো আমরা ‘গ্লোবাল ব্রেন নেটওয়ার্ক’ বা ‘বৈশ্বিক মহামস্তিষ্ক’ তৈরি করে ফেলতে পারবো।’

সূত্র: ডেইলি মিরর, ডেইলি মেইল

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ইন্টারনেট

এই বিভাগ থেকে আরও পড়ুন

স্মার্টফোনে ‘প্রো’ ও ‘ম্যাক্স’ মডেল বলতে কী বোঝায়?
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোনে ‘প্রো’ ও ‘ম্যাক্স’ মডেল বলতে কী বোঝায়?

আসছে পোরট্রোনিকস হারমোনিকস ৩০০ ওয়্যারলেস স্পোর্টস নেকব্যান্ড
প্রযুক্তি সংবাদ

আসছে পোরট্রোনিকস হারমোনিকস ৩০০ ওয়্যারলেস স্পোর্টস নেকব্যান্ড

উত্তরায় দেশের প্রথম গেমিং ফ্ল্যাগশিপ স্টোর উদ্বোধন করলো ইনফিনিক্স
নির্বাচিত

উত্তরায় দেশের প্রথম গেমিং ফ্ল্যাগশিপ স্টোর উদ্বোধন করলো ইনফিনিক্স

আবারও সক্রিয় হ্যাকিংটিম স্পাইওয়্যার – ক্যাসপারস্কি জিআরইএটি রিপোর্ট
প্রযুক্তি সংবাদ

ব্যবসা প্রতিষ্ঠানের সাইবার নিরাপত্তায় আন্তর্জাতিক স্বীকৃতি পেল ক্যাসপারস্কির পণ্য

‘অত্যধিক গরম’ হচ্ছে আইফোন ১৫ প্রো ও প্রো ম্যাক্স
প্রযুক্তি বাজার

অ্যান্ড্রয়েডের টাইপ সি চার্জার কি আইফোনে ব্যবহার করা যাবে

ইরানের দেশীয় প্রযুক্তিতে যুক্তরাষ্ট্রের ‘দর্পচূর্ণ’!
নির্বাচিত

ইরানের দেশীয় প্রযুক্তিতে যুক্তরাষ্ট্রের ‘দর্পচূর্ণ’!

Load More

ট্রেন্ডিং টপিক

২০২৬ সালের সেরা ৫ বাজেট স্মার্টফোন, ফিচার ও স্পেসিফিকেশন
প্রযুক্তি সংবাদ

২০২৬ সালের সেরা ৫ বাজেট স্মার্টফোন, ফিচার ও স্পেসিফিকেশন

লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক
অর্থ ও বাণিজ্য

সিটি ব্যাংকের সেবার চরম গাফিলতি ও গ্রাহক হয়রানি বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

অ্যাপল ছাড়ছেন টিম কুক, কী বলছেন প্রযুক্তি প্রধানরা?
প্রযুক্তি সংবাদ

টিম কুকের বিদায়, অ্যাপলের নতুন সিইও জন টার্নাস

কোন অ্যাপ গোপনে ফোনের ক্যামেরা ব্যবহার করছে জানুন ১ মিনিটে
প্রযুক্তি পরামর্শ

কোন অ্যাপ গোপনে ফোনের ক্যামেরা ব্যবহার করছে জানুন ১ মিনিটে

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

সম্মানিত হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রোমিং প্যাকেজ কেনার সুবিধা আনলো রবি

রবির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ‘প্রতিশোধের শিকার’ কর্মী

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বিমানবন্দরে চোরাচালানের ফোন জব্দ, চাপে গ্রে মার্কেট
প্রযুক্তি সংবাদ

বিমানবন্দরে চোরাচালানের ফোন জব্দ, চাপে গ্রে মার্কেট

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুল্ক ফাঁকি দিয়ে...

বিসিএস কম্পিউটার সিটির ২৭ বছর পূর্তি উৎসবে ডাহুয়া ও গিগাবাইট

বিসিএস কম্পিউটার সিটির ২৭ বছর পূর্তি উৎসবে ডাহুয়া ও গিগাবাইট

ইন্টারনেট গতি কম থাকবে তিনদিন

দেশে ব্যান্ডউইথের ঘাটতি ও ইন্টারনেটের দাম বৃদ্ধি খবর ভিত্তিহীন

মোবাইল ডাটা ও মিনি প্যাকেজে অস্বচ্ছতা বাড়াচ্ছে গ্রাহক ভোগান্তি

মোবাইল ডাটা ও মিনি প্যাকেজে অস্বচ্ছতা বাড়াচ্ছে গ্রাহক ভোগান্তি

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৭ এপ্রিল ২০১৯

মানব মস্তিষ্কে ইন্টারনেট সংযোগ সম্ভব হবে

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix