Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ইভ্যালিতে ফিরছেন শামীমা, বিদায় নিচ্ছে মানিক-মিলন কমিটি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২
বাদীর সাথে আপোষ, জামিন চান ইভ্যালির রাসেল দম্পতি
Share on FacebookShare on Twitter

ইভ্যালিতে নতুন চারজন পরিচালকের সঙ্গে ফিরতে যাচ্ছেন এর অন্যতম প্রতিষ্ঠাতা ও সাবেক চেয়ারম্যান শামীমা নাসরিন। প্রতিষ্ঠানের শেয়ারহোল্ডার হিসেবে শামীমার সঙ্গে যুক্ত হতে যাচ্ছেন তার মা ফরিদা তালুকদার এবং ভগ্নিপতি মামুনুর রশীদ।

এ ছাড়া ই-ক্যাব ও বাণিজ্য মন্ত্রণালয় থেকে একজন করে প্রতিনিধি স্বাধীন পরিচালক হিসেবে ইভ্যালির পর্ষদে যোগ দিচ্ছেন। প্রতিষ্ঠানটির ব্যবসায়িক কার্যক্রম এগিয়ে নিতে উচ্চ আদালতের নির্দেশনায় এমন পরিবর্তন আসতে যাচ্ছে প্রতিষ্ঠানটিতে।

আর এর মধ্য দিয়ে বিদায় নিতে যাচ্ছেন সাবেক বিচারপতি এইচ এম শামসুদ্দীন চৌধুরী মানিক এবং সাবেক অতিরিক্ত সচিব মাহবুব কবীর মিলনের নেতৃত্বাধীন উচ্চ আদালত কর্তৃক গঠিত পাঁচ সদস্যের পরিচালনা পর্ষদ।

জানা যায়, বর্তমানে ইভ্যালির ২০ শতাংশ শেয়ার রয়েছে ফরিদা তালুকদার ও মামুনুর রশীদের কাছে। উচ্চ আদালতে শামীমা নাসরিনের আবেদনের পরিপ্রেক্ষিতে তিনিসহ তার মা ও ভগ্নিপতিকে ইভ্যালিতে পরিচালক হিসেবে নিয়োগের অনুমতি দেন আদালত। গত ২৪ আগস্ট একক বেঞ্চে এ বিষয়ে আদেশ জারি করেন বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম।

এ আদেশে চলতি ১ সেপ্টেম্বরের মধ্যে নতুন শেয়ারহোল্ডারদের নাম প্রতিষ্ঠানে নিবন্ধন করার প্রক্রিয়া শেষ করতে বর্তমান পরিচালনা পর্ষদকে নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মসসের রেজিস্ট্রারকে নতুন শেয়ারহোল্ডারদের নাম নিবন্ধনেও সর্বাত্মক সহযোগিতা করার আদেশ দেওয়া হয়। গত ১৫ সেপ্টেম্বরের মধ্যে ইভ্যালির অডিট রিপোর্টও প্রতিষ্ঠানটির কাছে জমা দেওয়ার আদেশ দেন বিচারপতি খুরশীদ আলম।

এরই মধ্যে অডিট ফার্মের পক্ষ থেকে সেই রিপোর্ট ইভ্যালির কাছে জমা দেওয়া হয়েছে। এ ছাড়া ই-কমার্স ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ই-ক্যাব মনোনীত একজন প্রতিনিধি এবং বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক মনোনীত কমপক্ষে উপসচিব পদমর্যাদার একজন সরকারি কর্মকর্তা স্বাধীন পরিচালক হিসেবে পর্ষদে যোগ দেবেন। গত ১৫ সেপ্টেম্বর মনোনীত প্রতিনিধির নাম জমা দেওয়ার শেষ দিন ছিল। উভয় সংস্থা নিজেদের মনোনীত প্রতিনিধির নাম জমা দিয়েছে।

তবে প্রতিনিধিদের নাম এখনো প্রকাশ করেনি কোনো পক্ষ। এ বিষয়ে ই-ক্যাবের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ তমাল কালবেলাকে বলেন, আনুষ্ঠানিক ঘোষণার আগে আমরা নাম প্রকাশ করতে চাচ্ছি না। ঘোষণা হলেই নাম প্রকাশ করা হবে।

তবে অনুসন্ধানে স্বাধীন দুই পরিচালক হতে যাওয়া ব্যক্তিদের পরিচয় জানতে পেরেছে কালবেলা। ই-ক্যাব থেকে মনোনীত হয়েছেন সংগঠনটির ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাব উদ্দিন। আর বাণিজ্য মন্ত্রণালয় থেকে মনোনীত হয়েছেন উপসচিব কামরুন নাহার।

এদিকে ২২ সেপ্টেম্বরের মধ্যে নতুন নিয়োগ পাওয়া পরিচালকদের নিয়ে বোর্ড সভার আয়োজন করতে বর্তমান পরিচালনা পর্ষদকে আদেশ দেওয়া হয়েছে আদালতের রায়ে।

এই সভার পর বর্তমান পর্ষদের সদস্যরা চাইলে পদত্যাগ করতে পারেন। আদালতের রায় বাস্তবায়নে কী কী পদক্ষেপ নিয়েছেন, সে বিষয়ে বর্তমান পর্ষদকে ২৫ সেপ্টেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিল করার আদেশও দেওয়া হয়েছে ওই রায়ে।

এ বিষয়ে বর্তমান পর্ষদের চেয়ারম্যান বিচারপতি শামসুদ্দীন চৌধুরী মানিক ও ব্যবস্থাপনা পরিচালক মাহবুব কবীর মিলন গণমাধ্যমের সঙ্গে কোনো কথা বলতে রাজি হননি। ইভ্যালির বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে আদালতের নিষেধাজ্ঞা রয়েছে বলে কালবেলাকে তারা জানান।

তবে নতুন পরিচালকরা এলে বর্তমান পর্ষদ পদত্যাগ করবে বলে জানান মাহবুব কবীর। আর ২২ সেপ্টেম্বরেই নতুন পরিচালকদের নিয়ে বোর্ড সভা হতে যাচ্ছে বলে কালবেলাকে নিশ্চিত করে একটি সূত্র।

সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করে জানা যায়, ব্যবসা শুরু করার জন্য আদালতে শামীমা নাসরিনের আবেদনের পরিপ্রেক্ষিতে এমন আদেশ দেন উচ্চ আদালত। প্রতিষ্ঠানটি যেন বিনিয়োগ আনতে পারে এবং স্বাভাবিক ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতে পারে, সে জন্যই নতুন পরিচালনা পর্ষদ গঠনের অনুমতি দেন আদালত। এর মধ্য দিয়ে ইভ্যালির পরিচালনা পর্ষদের শেয়ারহোল্ডাররা ফিরে এলো।

ইভ্যালির মূল শেয়ারহোল্ডাররা যখন পরিচালনা পর্ষদে আসছেন, তার মানে এখন তারা স্বাভাবিকভাবে ব্যবসা করতে পারবেন। এতে ইভ্যালির ওপর সবার আস্থা ও বিশ্বাস আর ফিরে আসবে, যেটিকে পুঁজি করে নতুন পরিচালনা পর্ষদ নতুন বিনিয়োগকারী নিয়ে আসতে পারবে। আদালতের এমন রায়ে সন্তোষ প্রকাশ করছেন প্রতিষ্ঠানটির পাওনাদার ব্যবসায়ী ও গ্রাহকরা। এতে করে ইভ্যালি নতুন করে ব্যবসা করার সুযোগ পাচ্ছে বলে মনে করছেন তারা।

বাংলাদেশ ই-কমার্স মার্চেন্টস অ্যাসোসিয়েশনের (বেকমা) মুখ্য সমন্বয়ক মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, ইভ্যালির মূল শেয়ারহোল্ডাররা যখন পরিচালনা পর্ষদে আসছেন তার মানে হচ্ছে, এখন তারা স্বাভাবিকভাবে ব্যবসা করতে পারবেন। এতে ইভ্যালির ওপর সবার আস্থা ও বিশ্বাস আরও ফিরে আসবে, যেটিকে পুঁজি করে নতুন পরিচালনা পর্ষদ নতুন বিনিয়োগকারী নিয়ে আসতে পারবেন। সেই সঙ্গে সরকার ও ই-ক্যাবের প্রতিনিধি থাকায় পর্ষদে স্বচ্ছতা থাকবে। ইভ্যালি ব্যবসায় ফিরে এলে আমাদের পুরোনো টাকা পাওয়ার পাশাপাশি নতুন করে আরও ব্যবসা করতে পারব।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ইভ্যালি

এই বিভাগ থেকে আরও পড়ুন

বাংলাদেশের ই-কমার্স খাতের অবস্থা
ই-কমার্স

বাংলাদেশের ই-কমার্স খাতের অবস্থা

অনলাইন অর্ডারে দামি জুতোর বদলে এলো ছেঁড়া একটি জুতো!
ই-কমার্স

অনলাইন অর্ডারে দামি জুতোর বদলে এলো ছেঁড়া একটি জুতো!

আমার নিজের একটি ব্র্যান্ড দাঁড় করাতে চাই
ই-কমার্স

আমার নিজের একটি ব্র্যান্ড দাঁড় করাতে চাই

২০০ কোটি টাকা নিয়ে লাপাত্তা ই-অরেঞ্জ! ভুক্তভোগীদের বিক্ষোভ
ই-কমার্স

২০০ কোটি টাকা নিয়ে লাপাত্তা ই-অরেঞ্জ! ভুক্তভোগীদের বিক্ষোভ

ইতালি ও যুক্তরাজ্যে ড্রোন ডেলিভারি চালু করবে অ্যামাজন
ই-কমার্স

ইতালি ও যুক্তরাজ্যে ড্রোন ডেলিভারি চালু করবে অ্যামাজন

কুষ্টিয়াতে অনুষ্ঠিত হল দারাজ ফ্যান মিট
ই-কমার্স

কুষ্টিয়াতে অনুষ্ঠিত হল দারাজ ফ্যান মিট

Load More

ট্রেন্ডিং টপিক

ইন্টারনেট শিল্পে হামলা ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি
প্রযুক্তি সংবাদ

ইন্টারনেট শিল্পে হামলা ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি

আদ্-দ্বীন হাসপাতালের সেবা বন্ধ, ডায়ালাইসিস না পেয়ে প্রাণ গেল বৃদ্ধের
বিবিধ

আদ্-দ্বীন হাসপাতালের সেবা বন্ধ, ডায়ালাইসিস না পেয়ে প্রাণ গেল বৃদ্ধের

হেডফোনের দাম ৫০ হাজার টাকা, এর বিশেষত্ব কী?
নির্বাচিত

হেডফোনের দাম ৫০ হাজার টাকা, এর বিশেষত্ব কী?

শেয়ার করা যাবে গুগল সার্চের ফল
প্রযুক্তি সংবাদ

গুগলের এআই মোডে সার্চ এজেন্ট চালু, যেসব সুবিধা পাওয়া যাবে

সপ্তাহের সবচেয়ে পঠিত

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

স্মার্টফোনেরও রয়েছে ‘এক্সপায়ারি ডেট’, জানবেন কীভাবে?

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

দেশে অনলাইন জুয়ায় আসক্ত ৫০ লাখের বেশি মানুষ!
নির্বাচিত

অনলাইন-অফলাইন জুয়া বন্ধে কঠোর আইন, খসড়া অনুমোদন

জনশৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রবণতা হ্রাস, আর্থসামাজিক ও মানসিক...

তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল ডিজিটাল মিডিয়া ফোরাম (ডিএমএফ)

তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল ডিজিটাল মিডিয়া ফোরাম (ডিএমএফ)

হেডফোনের দাম ৫০ হাজার টাকা, এর বিশেষত্ব কী?

হেডফোনের দাম ৫০ হাজার টাকা, এর বিশেষত্ব কী?

একসঙ্গে দুটি ইয়ারবাডস আনছে হুয়াওয়ে

একসঙ্গে দুটি ইয়ারবাডস আনছে হুয়াওয়ে

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২০ সেপ্টেম্বর ২০২২

ইভ্যালিতে ফিরছেন শামীমা, বিদায় নিচ্ছে মানিক-মিলন কমিটি

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix