Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ওয়ালটনের ‘অরবিট’ সিরিজের প্রথম স্মার্টফোন বাজারে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ৩ অক্টোবর ২০২২
ওয়ালটনের ‘অরবিট’ সিরিজের প্রথম স্মার্টফোন বাজারে
Share on FacebookShare on Twitter

স্মার্টফোন বাজারে একের পর এক চমক দিচ্ছে দেশীয় প্রতিষ্ঠান ওয়ালটন। সাশ্রয়ী মূল্যের সর্বাধুনিক ফিচারসমৃদ্ধ হ্যান্ডসেট উৎপাদন ও বাজারজাতের মাধ্যমে ওয়ালটন অর্জন করেছে প্রযুক্তিপ্রেমীদের আস্থা। এরই ধারাবাহিকতায় স্মার্টফোনের নতুন সিরিজ ‘অরবিট’-এর প্রথম ডিভাইস বাজারে ছেড়েছে ওয়ালটন। যার মডেল ‘অরবিট ওয়াইফিফটি’। এতে ব্যবহৃত হয়েছে এইচডি প্লাস রেজুলেশনের বিশাল পর্দা, ট্রিপল ব্যাক ক্যামেরা, শক্তিশালী প্রসেসর, র‌্যাম-রমসহ নজরকাড়া সব ফিচার।

ওয়ালটন মোবাইলের মার্কেটিং ইনচার্জ হাবিবুর রহমান তুহিন জানান, ‘অরবিট’ সিরিজের স্মার্টফোন গ্রাহককে দেবে প্রযুক্তির এক নতুন দুনিয়ায় বিচরণের অভিজ্ঞতা। মেটালিক গোল্ড, বেবি ব্লু এবং পাইন গ্রিন এই তিনটি আকর্ষণীয় রঙে ফোনটি বাজারে এসেছে। ভ্যাট ছাড়া ‘অরবিট ওয়াইফিফটি’ মডেলের ফোনটির মূল্য ১২,৯৯৯ টাকা। দেশের সব ওয়ালটন প্লাজা, মোবাইলের ব্র্যান্ড ও রিটেইল আউটলেটের পাশাপাশি ঘরে বসেই ই-কমার্স ওয়েবসাইট ওয়ালটন ই-প্লাজা (https://cutt.ly/1VDbSsG) এবং ওয়ালকার্ট (https://cutt.ly/FVSx7Mu) থেকে ফোনটি কেনা যাচ্ছে।

ওয়ালটন মোবাইলের মার্কেটিং কো-অর্ডিনেটর রুবায়েত রহমান চৌধুরী জানান, নতুন এই স্মার্টফোনে ব্যবহৃত হয়েছে ৬.৮২ ইঞ্চির ফুল ল্যামিনেশন এইচডি প্লাস ভি-ড্রপ ডিসপ্লে। ২০:৯ অ্যাসপেক্ট রেশিওর পর্দার রেজ্যুলেশন ১৬৪০ বাই ৭২০ পিক্সেল। ফলে বিভিন্ন অ্যাপ্লিকেশন ব্যবহার এবং ভিডিও দেখা, গেম খেলা, বই পড়া বা ইন্টারনেট ব্রাউজিংয়ে অনন্য অভিজ্ঞতা পাবেন গ্রাহক। আইপিএস ইনসেল প্রযুক্তির স্মার্টফোনটিতে রয়েছে ধূলা ও আঁচররোধী ২.৫ডি কার্ভড গ্লাস।
‘অরবিট ওয়াইফিফটি’ মডেলের ফোনটি অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমে পরিচালিত। এতে ব্যবহৃত হয়েছে ২.০ গিগাহার্টজ গতির হেলিও এটুয়েন্টিটু এআরএম কর্টেক্স প্রসেসর। সঙ্গে রয়েছে পাওয়ারভিআর জিই৮৩০০ গ্রাফিক্স এবং ৪ গিগাবাইট র‌্যাম। ফলে এই ফোনের কার্যক্ষমতা ও গতি অনেক বেশি। বিভিন্ন অ্যাপস ব্যবহার, ইন্টারনেট ব্রাউজিং, থ্রিডি গেমিং এবং দ্রুত ভিডিও লোড ও ল্যাগ-ফ্রি ভিডিও স্ট্রিমিং সুবিধা মিলবে। ফোনটির অভ্যন্তরীণ মেমোরি ৬৪ গিগাবাইটের। যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ২৫৬ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যাবে।

নতুন ফোনটির পেছনে রয়েছে এলইডি ফ্ল্যাশযুক্ত এফ ২.০ অ্যাপারচার সমৃদ্ধ পিডিএএফ প্রযুক্তির অটোফোকাস এআই ট্রিপল ক্যামেরা। যার প্রধান সেন্সরটি ৫পি লেন্স সমৃদ্ধ ১৩ মেগাপিক্সেলের। আকর্ষণীয় সেলফির জন্য সামনে রয়েছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা। উভয় ক্যামেরায় ফুল এইচডি ভিডিও ধারণ করা যাবে। রয়েছে ১/৩.০৬ ইঞ্চির সেন্সর, ফোরএক্স ডিজিটাল জুম, ফেস ডিটেকশন, টাচ ফোকাস, টাচ শট, স্মাইল শাটার, এন্টি-ফ্লিকার, সেলফ টাইমার, জিও ট্যাগিং, ডিসপ্লে ফেসিয়াল ইনফরমেশন, লোগো ওয়াটারমার্ক, টাইম ওয়াটারমার্ক, নরমাল মোড, প্রোফেশনাল মোড, পোটরেইট, হোয়াইট ব্যালান্স, প্যানারোমা, ফিল্টার মোড, টাইম ল্যাপস, কিউআর কোড, এআই মোডসহ অসংখ্য আকর্ষণীয় ফিচার।

ফোনটির কানেক্টিভিটি হিসেবে আছে ডুয়াল ব্যান্ড ওয়াই-ফাই, ব্লুটুথ ভার্সন ৫, ওয়ারলেস ডিসপ্লে, ল্যান হটস্পট, ওটিএ এবং ওটিজি। সেন্সর হিসেবে রয়েছে প্রোক্সিমিটি, ওরিয়েন্টেশন (থ্রিডি), লাইট (ব্রাইটনেস), এক্সিলারোমিটার (থ্রিডি), গ্রাভিটি (থ্রিডি), ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, জিপিএস, এ-জিপিএস নেভিগেশন ইত্যাদি।

পর্যাপ্ত পাওয়ার ব্যাকআপের জন্য ডিভাইসটিতে রয়েছে ৪২০০ এমএএইচ হাই-ডেনসিটি ব্যাটারি। ফোনটির অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে ফেস আনলক, ভিওএলটিই বা ভোল্টি নেটওয়ার্ক সাপোর্টসহ ডুয়াল ফোরজি সিম, থিম ইঞ্জিন, স্মার্ট ওয়েক আপ, মোশন জেসচার, এআর স্টাইকার ভিডিও, রেকর্ডিং সুবিধাসহ এফএম রেডিও, ফুল এইচডি ভিডিও প্লে-ব্যাক ইত্যাদি।

বাংলাদেশে তৈরি ‘অরবিট ওয়াইফিফটি’ স্মার্টফোনে ৩০ দিনের রিপ্লেসমেন্ট সুবিধা রয়েছে। এছাড়াও, ১০১ দিনের মধ্যে প্রায়োরিটি বেসিসে ৪৮ ঘন্টার মধ্যে ক্রেতা বিক্রয়োত্তর সেবা পাবেন। তাছাড়া, স্মার্টফোনে এক বছরের এবং ব্যাটারি ও চার্জারে ছয় মাসের বিক্রয়োত্তর সেবা তো থাকছেই।

Tags: অরবিট ওয়াইফিফটিওয়ালটন

এই বিভাগ থেকে আরও পড়ুন

বয়কটের ডাকে বিক্রি বাড়ছে চীনা স্মার্টফোনের!
নির্বাচিত

ভারতে চীনা স্মার্টফোন ব্র্যান্ডগুলোর আধিপত্যে ভাটা

স্মার্টফোন কেনার সময় এই ৪ কারণে আপনি ঠকে যেতে পারেন
নির্বাচিত

স্মার্টফোন কেনার সময় এই ৪ কারণে আপনি ঠকে যেতে পারেন

৬৬ ওয়াট ফাস্ট চার্জিং সহ আসছে অনার ভি৪০
নির্বাচিত

৬৬ ওয়াট ফাস্ট চার্জিং সহ আসছে অনার ভি৪০

মোবাইল অপারেটরের কাছে সরকারের পাওনা ৭৮২২ কোটি টাকা
টেলিকম

মোবাইল অপারেটরের কাছে সরকারের পাওনা ৭৮২২ কোটি টাকা

৭ লাখ ডলার অনুদান দিয়ে সমালোচিত জেফ বেজোস
নির্বাচিত

৭ লাখ ডলার অনুদান দিয়ে সমালোচিত জেফ বেজোস

বাজারে ১০০ মেগাপিক্সেল পোর্ট্রেট ক্যামেরার অপো রেনো এইট টি
নির্বাচিত

বাজারে ১০০ মেগাপিক্সেল পোর্ট্রেট ক্যামেরার অপো রেনো এইট টি

Load More

ট্রেন্ডিং টপিক

ইনফিনিক্স  GT 50 Pro 5G লঞ্চ হল দুর্দান্ত স্পেসিফিকেশন নিয়ে, জানুন দাম ও ফিচার
প্রযুক্তি বাজার

ইনফিনিক্স GT 50 Pro 5G লঞ্চ হল দুর্দান্ত স্পেসিফিকেশন নিয়ে, জানুন দাম ও ফিচার

বাংলাদেশ সাবমেরিন কেবলসের আয় ও মুনাফায় বড় প্রবৃদ্ধি
টেলিকম

বাংলাদেশ সাবমেরিন কেবলসের আয় ও মুনাফায় বড় প্রবৃদ্ধি

উত্তরা ব্যাংক
অর্থ ও বাণিজ্য

সাবসিডিয়ারিতে বড় বিনিয়োগে যাচ্ছে উত্তরা ব্যাংক—রাইট শেয়ারে ঢালবে ১৯২ কোটি টাকা

শিক্ষিকার গায়ে হাত তোলা সেই নেতাকে বহিষ্কার করলো বিএনপি
শিক্ষা ও ক্যাম্পাস

শিক্ষিকার গায়ে হাত তোলা সেই নেতাকে বহিষ্কার করলো বিএনপি

সপ্তাহের সবচেয়ে পঠিত

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

‘পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সর্বাধুনিক প্রযুক্তি ও সর্বোচ্চ মানদণ্ড বজায় রাখা হয়েছে’
প্রযুক্তি সংবাদ

‘পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সর্বাধুনিক প্রযুক্তি ও সর্বোচ্চ মানদণ্ড বজায় রাখা হয়েছে’

রাশিয়ার পরমাণু শক্তি করপোরেশনের (রোসাটম) মহাপরিচালক আলেক্সি লিখাচেভ...

ইনফিনিক্স  GT 50 Pro 5G লঞ্চ হল দুর্দান্ত স্পেসিফিকেশন নিয়ে, জানুন দাম ও ফিচার

ইনফিনিক্স GT 50 Pro 5G লঞ্চ হল দুর্দান্ত স্পেসিফিকেশন নিয়ে, জানুন দাম ও ফিচার

হায়ার এসির ‘কুলিং’ সেবায় গরম নাভিশ্বাস: বিক্রয়োত্তর সেবার বেহাল দশায় বিপাকে গ্রাহক

হায়ার এসির ‘কুলিং’ সেবায় গরম নাভিশ্বাস: বিক্রয়োত্তর সেবার বেহাল দশায় বিপাকে গ্রাহক

৩৫ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬—আপনার বাজেটে সেরাটি বেছে নিন

৩৫ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬—আপনার বাজেটে সেরাটি বেছে নিন

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix