Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সেলার ও উদ্যোক্তাদের ক্ষমতায়নে দারাজের সেলার সামিট ২০২২ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 14 October 2022
সেলার ও উদ্যোক্তাদের ক্ষমতায়নে দারাজের সেলার সামিট ২০২২ অনুষ্ঠিত
Share on FacebookShare on Twitter

দেশের সবচেয়ে বড় অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ (https://daraz.com.bd/) গত (১১ অক্টোবর) তাদের পঞ্চম সেলার সামিট আয়োজন করেছে।

রাজধানীর বঙ্গবন্ধু আন্তির্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসিস) এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

দারাজের নতুন প্রযুক্তিগত উন্নয়ন এবং দারাজ সামনে যেসব ফিচার নিয়ে আসবে তা সম্পর্কে সেলারদের জানাতে এ সামিট আয়োজিত হয়। এছাড়াও, দারাজ এখন যেসব ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করছে সেসব প্রযুক্তির সাথে সেলার ও উদ্যোক্তাদের যুক্ত করাও ছিলো এ সামিট আয়োজনের উদ্দেশ্য। পাশাপাশি, সেলার সামিট ২০২২ -এ দারাজের এ বছরে ১১.১১ ক্যাম্পেইনের বিভিন্ন বিষয় সম্পর্কে জানানো হয়।

অনুষ্ঠানে দারাজের গ্ৰুপ সিইও বিয়ার্কে মিকেলসেনসহ উপস্থিত ছিলেন দারাজের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। অন্যান্য অতিথিবৃন্দের পাশাপাশি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এ এইচ এম শফিকুজ্জামান এবং দারাজের নিবন্ধিত সেলার ও উদ্যোক্তারা। সেলার সামিটে ই-কমার্স সেলাররা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কীভাবে আরও সহজে ও কার্যকরী উপায়ে দারাজে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারেন এবং বাংলাদেশের ই-কমার্স ইকোসিস্টেম ও দেশজুড়ে কমিউনিটির উন্নয়নে দারাজের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

এছাড়াও, সামিটে দারাজ এক্সপ্রেস ডেলিভারি, সেলার প্রোমো টুল, যেমন: ফ্রি শিপিং ও ভাউচার, দারাজ অ্যাডভারটাইজিং সল্যুশন, সেলার ডেভেলপমেন্ট প্রোগ্রাম, পেমেন্ট পার্টনার অ্যানাউন্সমেন্ট, দারাজ কাস্টমার লয়্যালটি প্রোগ্রাম ও দারাজ লাইভ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

এছাড়াও, সেলার সামিটে দারাজ সামনে যেসব অফার নিয়ে আসবে সে সম্পর্কে ঘোষণা দেয়া হয়। যার মধ্যে রয়েছে: বিশ্বের সবচেয়ে বড় সেল ক্যাম্পেইন ১১.১১ এবং দারাজের অ্যাপের নতুন ফিচার।

সামিটে অন্যতম আলোচনার বিষয় ছিলো ১১.১১ ক্যাম্পেইন। এ ক্যাম্পেইনের গুরুত্ব, এর অফার এবং সেলাররা কীভাবে এ ক্যাম্পেইন থেকে উপকৃত হবেন তা নিয়ে আলোচনা করা হয়। ক্রেতাদের জন্য এ ক্যাম্পেইনে কী থাকছে তা নিয়েও জানানো হয় এ সামিটে। ১১.১১ ক্যাম্পেইনে থাকবে ১৮ লাখ টাকা সমমূল্যের ডিল, ২০ হাজারের বেশি সেলারের অংশগ্রহণ এবং পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত বিশাল ছাড়। এছাড়াও জানানো হয়, দারাজের কাউন্টডাউন ক্যাম্পেইন শুরু হবে ১ নভেম্বর এবং চলবে ১০ নভেম্বর পর্যন্ত, যেখানেও থাকবে ভাউচার, ফ্রি শিপিং সহ আকর্ষণীয় ছাড় ও ডিল।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এ এইচ এম শফিকুজ্জামান এই উপলক্ষ্যে বলেন “আট বছর আগে দারাজ যেখানে মাত্র পাঁচজন কর্মী নিয়ে যাত্রা শুরু করেছিলো, সেখানে ক্রেতাদের সন্তুষ্টি ও ভালোবাসায় আজ দারাজ পরিবারের সদস্য সংখ্যা ৬ হাজারের বেশি এবং বর্তমানে রেজিস্টার্ড সেলার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০,০০০। সেলার সংখ্যা যেমন বেড়েছে, ক্লোজড বক্স পলিসির কারণে সেলার রেস্পন্সিবিলিটি ও তেমন বেড়েছে।

আমি প্রত্যেক বিক্রেতাকেই নিয়ম নীতি মেনে বৈধভাবে ব্যবসা পরিচালনা করতে আহ্বান জানাই যার মাধ্যমে দারাজ, ক্রেতা ও বিক্রেতা সকলেই উপকৃত হবেন। আমাদের প্রত্যাশা সামনের দিনগুলোতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ই-কমার্স প্ল্যাটফর্মগুলোর সাথে মিলে ভোক্তাদের যেকোন ধরনের সমস্যার সমাধানে একইভাবে অবদান রাখবে”

অনুষ্ঠানে সমাজ ও দারাজের প্রতি সেলারদের অবদানের স্বীকৃতিস্বরূপ তাদের বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: দারাজ

এই বিভাগ থেকে আরও পড়ুন

নিষেধাজ্ঞা সত্ত্বেও চীনে বেড়েছে নিষিদ্ধ এনভিডিয়া চিপ মেরামতের চাহিদা
প্রযুক্তি সংবাদ

নিষেধাজ্ঞা সত্ত্বেও চীনে বেড়েছে নিষিদ্ধ এনভিডিয়া চিপ মেরামতের চাহিদা

বিনামূল্যে ৪৮ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, প্রতিদিন ভাতা ২০০ টাকা
নির্বাচিত

বিনামূল্যে ৪৮ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, প্রতিদিন ভাতা ২০০ টাকা

মিউজিক শেখার অনলাইন প্ল্যাটফর্ম ‘মেথড মেলোডি’
প্রযুক্তি সংবাদ

মিউজিক শেখার অনলাইন প্ল্যাটফর্ম ‘মেথড মেলোডি’

ফেসবুকে চাকরি পেলেন শাবিপ্রবির দুই শিক্ষার্থী
প্রযুক্তি সংবাদ

ফেসবুকে চাকরি পেলেন শাবিপ্রবির দুই শিক্ষার্থী

গিগাবিট গতির ইন্টারনেটের আওতায় ৫১ দেশ
নির্বাচিত

রকেটের গতিতে ইন্টারনেট দেবে আল্ট্রা ব্রডব্যান্ড

ফেসবুকের তিন সেবাতেই বিপর্যয়
নির্বাচিত

চুরি গেল হার্ড ড্রাইভ, সঙ্গে বেহাত ব্যাংকিং তথ্য!

Load More

ট্রেন্ডিং টপিক

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার
শিক্ষা ও ক্যাম্পাস

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার

কৃত্রিম বুদ্ধিমত্তার জোয়ারে স্যামসাংয়ের রেকর্ড আয়
প্রযুক্তি সংবাদ

কৃত্রিম বুদ্ধিমত্তার জোয়ারে স্যামসাংয়ের রেকর্ড আয়

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়
ই-কমার্স

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার, মিলবে স্মার্ট ইকোসিস্টেমের বিভিন্ন পণ্য
নির্বাচিত

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার, মিলবে স্মার্ট ইকোসিস্টেমের বিভিন্ন পণ্য

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ
প্রযুক্তি সংবাদ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

রাজধানীর যমুনা ফিউচার পার্কের ‘অ্যাপল হট’ থেকে কেনা...

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২ কেনায় বিশেষ অফার ও পুরস্কার

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

14 October 2022

সেলার ও উদ্যোক্তাদের ক্ষমতায়নে দারাজের সেলার সামিট ২০২২ অনুষ্ঠিত

Techzoom.TV |
TechzoomTV