Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

চাকরি ছেড়ে বানাচ্ছেন কনটেন্ট, আয় লাখ টাকার বেশি!

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ১৬ অক্টোবর ২০২২
চাকরি ছেড়ে বানাচ্ছেন কনটেন্ট, আয় লাখ টাকার বেশি!
Share on FacebookShare on Twitter

বর্তমানের ডিজিটাল যুগে জনপ্রিয় হচ্ছে অপ্রথাগত আয়ের উৎস। এর মধ্যে একটি হচ্ছে সোশাল মিডিয়ায় ভিডিও তৈরির মাধ্যমে আয় করা। দেশের অনেক তরুণ এখন ফেসবুক ও ইউটিউবে ভিডিও বানানোর মাধ্যমে আয় করছেন বেশ ভালো পরিমাণ অর্থ। এমনই দুইজন হলেন সাকিব আবদুল্লাহ এবং মো. মাসুদুল আলম। সাংবাদিকতা নিয়ে পড়াশোনা শেষে তারা পূর্ণকালীন পেশা হিসেবে বেছে নিয়েছেন কনটেন্ট ক্রিয়েটিং। ‘৫ মিনিটে জেনে নিন’ নামে একটি ফেসবুক পেজ খুলে তারা প্রতিমাসে গড়ে ২৪টি ভিডিও আপলোড করছেন। আর এতেই মাস শেষে তাদের ব্যাংকে ঢুকছে লাখ টাকার বেশি! এক বছরের সামান্য বেশি সময় আগে যাত্রা শুরু করা এই পেজের ভিডিওগুলো এডিট করেন মো. মাসুদুল আলম, স্ক্রিপ্ট লেখা ও ভয়েস দেন সাকিব আবদুল্লাহ।

‘৫ মিনিটে জেনে নিন’ এই পেজে বিশ্ব রাজনীতির বিভিন্ন বিষয় সম্পর্কে বিশ্লেষণ করা হয়। কনটেন্ট বানানোর জন্য এই বিষয়টিই কেন বেছে নিলেন এমন প্রশ্নের জবাবে সাকিব বলেন, আমি আগে সাংবাদিকতা করতাম। আন্তর্জাতিক ডেস্কের দয়িত্ব ছিল, তখন সারাদিনই বিশ্বের নানা খবরের মধ্যে থাকতাম। ওসব নিউজ লিখতে লিখতেই মনে হয়, এগুলো নিয়ে তো বিশ্লেষণমূলক ভিডিও বানানো যেতে পারে। ব্যস! আইডিয়াটা নিয়ে আলোচনা করলাম বন্ধু মাসুদের সঙ্গে। ও রাজি হয়ে গেলো। তারপর আমরা শুরু করে দিলাম।

সাকিব আরও বলেন, শুরুর সময়টাই সবচেয়ে কঠিন ছিল। ভিডিও আপ দিই, পরিচিত মানুষ ছাড়া কেউ দেখে না। একটা ভিডিওতে দেখা যায় ২০-৩০টা ভিউ আসে। তবে আমরা হতাশ হইনি। কাজ চালিয়ে গেছি। মনিটাইজেশন পাওয়ার পর প্রথম মাসে আয় ছিল মাত্র তিন ডলার। ভেবেছিলাম মনিটাইজেশন পেলেই বোধহয় আয় অনেক হবে। বাস্তবে দেখা গেলো, বিষয়টা আলাদা। আমরা আমাদের দর্শকদের নিয়ে ভেবেছি, আমাদের কাজ নিয়ে ভেবেছি। তারপর চেষ্টা করতে করতে একটা ফরম্যাটে স্থির হয়েছি। যখন একটা ডিসেন্ট ইনকাম আসতে শুরু করলো, তখনই আমি চাকরি ছেড়ে দিলাম। তখন থেকে আমরা প্রোডাকশন বাড়িয়েছি। এখন শুক্রবার বাদে সপ্তাহের অন্যান্য দিন কমপক্ষে একটি করে ভিডিও দিচ্ছি আমরা।

মাসুদ বলেন, আমি ব্যক্তিগতভাবে কখনোই চাকরির প্রতি আকর্ষণ বোধ করিনি। সাকিব যখন প্রস্তাবটা দিলো তখন সদ্য মাস্টার্স শেষ হয়েছে আমার। মনে হলো নিজের একটা কিছু দাঁড় করাতে পারলে ভালো। সেই কথা ভেবেই কাজ শুরু করি। যেহেতু সাংবাদিকতা বিষয়ে পড়াশোনা করেছি তাই বিশ্লেষণ ধরনের বিষয়ে আমারও আগ্রহ ছিল। সব মিলিয়ে ব্যাটেবলে মিলে গেছে। তবে ‘৫ মিনিটে জেনে নিন’ পেজের শুরুর সময়টাতে অনেক কষ্ট করেছেন তারা। সাফল্যের দেখা পেতে একটানা শ্রম দিতে হয়েছে প্রায় ৪ মাস। চার মাস ধরে প্রতি সপ্তাহে দুটো করে ভিডিও আপলোড দিতেন সাকিব-মাসুদ। তারপর পান মনিটাইজেশনের দেখা।

মাসুদ আরও বলেন, কনটেন্ট থেকে আয় করা যতটা সহজ বলে মনে হয় আসলে অতটা সহজ না। প্রথমদিকে আমরা অনেক কিছুই বুঝিনি। একটা জিনিস চেষ্টা করেছি, দেখা গেলো সেটা ফেইল করেছে। তারপর আরেকভাবে চেষ্টা করেছি। ট্রায়াল এন্ড এরর মেথড আরকি। করতে করতে হতাশ লাগত প্রায়ই। তবুও একটানা ৪-৫টা ভিডিও ফ্লপ যাওয়ার পর যখন একটাতে কিছু ভিউ আসত, তখন সেটা দেখে আবার উৎসাহ পেতাম। তারপর একসময় মনিটাইজেশন পেয়ে গেলাম। নিজে নিজেই ভিডিও এডিটিং শিখেছি। তবে এতে বেশ সহায়তা করেছে ইউটিউব। আমরা ধীরে ধীরে একটা কনটেন্ট প্রোডিউসিং কোম্পানি হিসেবে আত্মপ্রকাশ করতে চাই। ইতিমধ্যে আমরা আরও একটা পেজ নিয়ে কাজ শুরু করেছি। এভাবেই আস্তে আস্তে আমরা সামনে এগোতে চাই। হয়তো আর বছরখানেক পর আমরা ৫-১০ জনের জন্য কর্মসংস্থানও তৈরি করতে পারব।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

১৭ লাখ ভিডিও ডিলিট করলো ইউটিউব
নির্বাচিত

ইন্টারনেট ছাড়া ইউটিউব ভিডিও দেখার ৩ উপায়

বিশ্বব্যাপী শুরু হলো অনলাইন গেমিং প্রতিযোগিতা
প্রযুক্তি সংবাদ

বিশ্বব্যাপী শুরু হলো অনলাইন গেমিং প্রতিযোগিতা

ফ্রিল্যান্সারদের আইডি কার্ড দেবে সরকার: জুনাইদ আহমেদ
নির্বাচিত

ফ্রিল্যান্সারদের আইডি কার্ড দেবে সরকার: জুনাইদ আহমেদ

বদলে গেল বেসিস নির্বাচনের ভেন্যু
প্রযুক্তি সংবাদ

বদলে গেল বেসিস নির্বাচনের ভেন্যু

উইকিপিডিয়াকে টেক্কা দিতে আসছে ইলন মাস্কের গ্রকিপিডিয়া
প্রযুক্তি সংবাদ

উইকিপিডিয়াকে টেক্কা দিতে আসছে ইলন মাস্কের গ্রকিপিডিয়া

কালার চেঞ্জিং গ্লাস ডিজাইন নিয়ে বাজারে আসছে ভিভো ভি২৩ ৫জি
প্রযুক্তি সংবাদ

কালার চেঞ্জিং গ্লাস ডিজাইন নিয়ে বাজারে আসছে ভিভো ভি২৩ ৫জি

Load More

ট্রেন্ডিং টপিক

সিটি ব্যাংকের গ্রাহকের তথ্য বেহাত
অর্থ ও বাণিজ্য

সিটি ব্যাংকে ভুল হিসাবে টাকা, দুই মাসেও নিষ্পত্তি হয়নি অভিযোগ

চট্টগ্রামে রবির ‘এলিট এক্সিলেন্স অ্যাওয়ার্ড’, যুক্ত হলো নতুন অংশীদার
টেলিকম

চট্টগ্রামে রবির ‘এলিট এক্সিলেন্স অ্যাওয়ার্ড’, যুক্ত হলো নতুন অংশীদার

বাংলাদেশি শিক্ষার্থীরা বছরজুড়ে ফ্রি জেমিনাই পাবেন যেভাবে
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশি শিক্ষার্থীরা বছরজুড়ে ফ্রি জেমিনাই পাবেন যেভাবে

হোটেলের ওয়াই-ফাই ব্যবহারে সতর্ক থাকার পরামর্শ মাইক্রোসফটের
প্রযুক্তি পরামর্শ

হোটেলের ওয়াই-ফাই ব্যবহারে সতর্ক থাকার পরামর্শ মাইক্রোসফটের

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

‘অ্যাপল এম্পায়ার’ বন্ধ, মালিকদের আত্মগোপনের অভিযোগ; বিপাকে শত শত গ্রাহক

‘অ্যাপল এম্পায়ার’ বন্ধ, মালিকদের আত্মগোপনের অভিযোগ; বিপাকে শত শত গ্রাহক

১০,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে পোকোর নতুন ‘এক্স৮ পাওয়ার’

১০,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে পোকোর নতুন ‘এক্স৮ পাওয়ার’

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশি শিক্ষার্থীরা বছরজুড়ে ফ্রি জেমিনাই পাবেন যেভাবে
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশি শিক্ষার্থীরা বছরজুড়ে ফ্রি জেমিনাই পাবেন যেভাবে

পড়াশোনা, গবেষণা ও পরীক্ষার প্রস্তুতিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)...

গেমসকম ২০২৬-এ ‘অরাস ইনফিনিটি’ নিয়ে গিগাবাইট

গেমসকম ২০২৬-এ ‘অরাস ইনফিনিটি’ নিয়ে গিগাবাইট

Acer EB321HQU মনিটর রিভিউ: কম বাজেটে ৩২ ইঞ্চির WQHD ডিসপ্লে

Acer EB321HQU মনিটর রিভিউ: কম বাজেটে ৩২ ইঞ্চির WQHD ডিসপ্লে

ক্যামেরা ডিজাইনে বড় পরিবর্তন আসছে, গ্যালাক্সি এস২৭ আল্ট্রায় থাকছে ৩ লেন্স

ক্যামেরা ডিজাইনে বড় পরিবর্তন আসছে, গ্যালাক্সি এস২৭ আল্ট্রায় থাকছে ৩ লেন্স

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

ওয়ানপ্লাস সবচেয়ে কম দামের ফোন আনছে

ওয়ানপ্লাস সবচেয়ে কম দামের ফোন আনছে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৬ অক্টোবর ২০২২

চাকরি ছেড়ে বানাচ্ছেন কনটেন্ট, আয় লাখ টাকার বেশি!

Techzoom.TV |
TechzoomTV