Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দেশব্যাপী শুরু হচ্ছে ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২২

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 3 November 2022
দেশব্যাপী শুরু হচ্ছে ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২২
Share on FacebookShare on Twitter

আইসিটি বিভাগ, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ এবং বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) যৌথ উদ্যোগে দেশব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে সর্ববৃহৎ তথ্যপ্রযুক্তি প্রদর্শনী ‘ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২২’। ১৬ নভেম্বর থেকে ০৪ ডিসেম্বর পর্যন্ত দেশের ০৮টি বিভাগীয়/বড় শহরে (চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট, ময়মনসিংহ, বরিশাল, যশোর, রাজশাহী ও রংপুর) স্থানীয় পর্যায়ে ‘ডিজিটাল ডিভাইস এন্ড ইনোভেশন এক্সপো ২০২২’ অনুষ্ঠিত হবে।

এ প্রদর্শনীর সফল আয়োজন করার নিমিত্তে স্টেক হোল্ডার, উৎপাদন ও আমদানিকারক প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে ০২ নভেম্বর (বুধবার) রাতে রাজধানীর হোটেল ইন্টার কন্টিনেন্টাল ‘মিট অ্যান্ড গ্রিট’ শীর্ষক মিলন মেলা অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের জ্যেষ্ঠ সচিব এন এম জিয়াউল আলম, পিএএ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে আইসিটি জ্যেষ্ঠ সচিব এন এম জিয়াউল আলম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত ধরে অর্জিত ‘ডিজিটাল বাংলাদেশ’ উৎসবমূখর পরিবেশে উদযাপনের প্রস্তুতি ও দেশব্যাপী প্রচারণা, বিনিয়োগকারী/উদ্যোক্তাদের উদ্বুদ্ধ করা, দেশব্যাপী সকল ইনোভেটিভ আইডিয়াগুলোকে উপস্থাপনের প্ল্যাটফর্ম তৈরী, এবং তৃণমূল পর্যায়ের জনগণকে বর্তমান সরকারের ‘ভিশন ২০৪১-স্মার্ট বাংলাদেশ’ যাত্রায় সম্পৃক্ত করাই এ আয়োজনের উদ্দেশ্য। আমি আশা করি এই আয়োজন জেলা পর্যায়ে ব্যাপক সাড়া জাগাতে সক্ষম হবে।

বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক বিকর্ণ কুমার ঘোষ বলেন, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের উদ্যোগে ২০১৫ সাল থেকে আইসিটি এক্সপো আয়োজিত হয়ে আসছে। ২০১৯ সালে ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো আয়োজনের গর্বিত অংশীদার আমরা। তথ্য প্রযুক্তিখাতে উদ্ভাবন, দেশীয় ভোক্তাদের কাছে প্রযুক্তিকে সহজলভ্য করা ও বিদেশী বিনিয়োগকারীদেরকে বাংলাদেশে আকৃষ্ট করার লক্ষ্য নিয়ে আমরা এই অনুষ্ঠানের আয়োজন করে থাকি। এরই ধারাবাহিকতায় এবছর আমরা দেশব্যাপী ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২২ এর আয়োজন করেছি।

বিসিএস সভাপতি ইঞ্জি. সুব্রত সরকার বলেন, ডিভাইস ছাড়া ডিজিটাল শব্দটি পরিপূর্ণ নয়। বিশ্বায়নের যুগে আপনি যাই করার প্রয়োজন অনুভব করেন, ডিভাইস লাগবেই। নিত্যনতুন ডিভাইস মানুষের দৈনন্দিন কাজকে সহজ করে। দেশব্যাপী প্রযুক্তির উৎকর্ষতাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আমাদের এই আয়োজন। জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়কে বাস্তবায়ন করতে এই এক্সপো হবে অন্যতম হাতিয়ার ।

অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্য দেন বিসিএস মহাসচিব কামরুজ্জামান ভূইয়া। তিনি বলেন, বাংলাদেশ কম্পিউটার সমিতি প্রযুক্তিতে সাধারণ মানুষকে সমৃদ্ধ করতে দেশব্যাপী কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় আমরা এবার রাজধানীর বাইরে ৮টি বিভাগীয়/বড় শহরে ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২২ প্রদর্শনী বাস্তবায়নের উদ্যোগ নিয়েছি। আমরা বিশ্বাস করি রাজধানীর বাইরেও আমাদের অনেক উদ্যোক্তা, ফ্রিল্যান্সার, প্রযুক্তিপণ্য ব্যবসায়ী থেকে শুরু করে শিক্ষার্থীরা পর্যন্ত এই এক্সপোর মাধ্যমে নিজেদের প্রযুক্তি জ্ঞান সমৃদ্ধ করার পাশাপাশি হালনাগাদ ডিভাইসগুলো সম্পর্কে সম্যক ধারণা অর্জন ও সরাসরি দেখার সুযোগ পাবে।

মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২২ এর বিস্তারিত তুলে ধরা হয়।

অনুষ্ঠানে আইডিয়া প্রজেক্টের প্রকল্প পরিচালক জনাব মো. আলতাফ হোসেইন, এটুআই এর প্রকল্প পরিচালক ড. দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবীর, বিসিএস উপদেষ্টা মোজাম্মেল হক বাবুসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এসময় বেসিস, বাক্য, আইএসপিএবি, ই-ক্যাবের কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, বিসিএস এর কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, হার্ডওয়্যার এবং সফটওয়্যার আমদানি ও বিপণন প্রতিষ্ঠানের চেয়ারম্যান এবং প্রধান কার্যনির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

বৈশ্বিক বাজারে মিররলেস সিঙ্গেল লেন্স ক্যামেরার চাহিদা তুঙ্গে
প্রযুক্তি সংবাদ

বৈশ্বিক বাজারে মিররলেস সিঙ্গেল লেন্স ক্যামেরার চাহিদা তুঙ্গে

১৮৩টি ‘টি-ভাস’ প্রতিষ্ঠানকে সতর্ক করলো নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি
টেলিকম

১৮৩টি ‘টি-ভাস’ প্রতিষ্ঠানকে সতর্ক করলো নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি

অংশীদারিত্ব ও সহযোগিতার সম্পর্ক ছাড়া চতুর্থ শিল্প বিপ্লবে নেতৃত্ব দেয়া সম্ভব হবে না: পলক
প্রযুক্তি সংবাদ

অংশীদারিত্ব ও সহযোগিতার সম্পর্ক ছাড়া চতুর্থ শিল্প বিপ্লবে নেতৃত্ব দেয়া সম্ভব হবে না: পলক

দেশজুড়ে পাওয়া যাচ্ছে ‘ব্যাটারি চ্যাম্পিয়ন’ রিয়েলমি সি১০০আই
প্রযুক্তি সংবাদ

দেশজুড়ে পাওয়া যাচ্ছে ‘ব্যাটারি চ্যাম্পিয়ন’ রিয়েলমি সি১০০আই

‘নগদ-এ চিঠি’; ভালোলাগার গল্প লিখে জিতুন পুরস্কার
প্রযুক্তি সংবাদ

‘নগদ-এ চিঠি’; ভালোলাগার গল্প লিখে জিতুন পুরস্কার

২০২১ সালে এনইআইআর ‘ভালো’, এখন ‘খারাপ’? আ.লীগ পন্থী নেতার ভোল পাল্টানোর রহস্য
প্রযুক্তি সংবাদ

২০২১ সালে এনইআইআর ‘ভালো’, এখন ‘খারাপ’? আ.লীগ পন্থী নেতার ভোল পাল্টানোর রহস্য

Load More

ট্রেন্ডিং টপিক

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত
প্রযুক্তি সংবাদ

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

গ্যাজেট অ্যান্ড গিয়ারের ইএমআই অফারে আইফোন কেনার প্রচারণামূলক ছবি
ছাড় ও অফার

আইফোন ১৮ প্রো ম্যাক্স কিনুন মাত্র ১১ হাজারে!

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!
টেলিকম

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১
প্রযুক্তি সংবাদ

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত
প্রযুক্তি সংবাদ

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

স্যামসাংয়ের পরবর্তী সফটওয়্যার আপডেট নিয়ে গ্যালাক্সি ব্যবহারকারীদের আগ্রহ...

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

03 November 2022

দেশব্যাপী শুরু হচ্ছে ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২২

Techzoom.TV |
TechzoomTV