Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দেশে আসছে শাওমির জনপ্রিয় স্মার্ট টিভি এ২ সিরিজ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ১৩ নভেম্বর ২০২২
দেশে আসছে শাওমির জনপ্রিয় স্মার্ট টিভি এ২ সিরিজ
Share on FacebookShare on Twitter

চলছে টি-২০ বিশ্বকাপ ক্রিকেট। এ মাসেই আবার শুরু হচ্ছে দুনিয়া কাঁপানো কাতার বিশ্বকাপ-২০২২। বিশ্বকাপের মতো বড় আসর বড় পর্দায় দেখার মজাই আলাদা। তাইতো শেষ মুহুর্তে অনেকেই এখন বড় পর্দার স্মার্ট টিভি কেনার দিকে ঝুঁকছেন। এদের কথা চিন্তা করেই বাংলাদেশের বাজারে আসছে শাওমির সর্বশেষ প্রযুক্তির স্মার্ট টিভি।

শাওমির অনুমোদিত পরিবেশক আমায়া নিয়ে আসছে তিনটি মডেলের এ২ টিভি সিরিজ। শুধু অনলাইন মার্কেটপ্লেস দারাজের ১১.১১ ক্যাম্পেইনে আকর্ষণীয় অফারে পাওয়া যাবে সিরিজের টিভিগুলো।

শাওমি টিভি সিরিজের আকর্ষণীয় দিকগুলো হচ্ছে:
টিভি কেনার আগে আমাদের প্রথমেই মাথায় আসে টিভির সাইজের কথা। বেডরুমের দেয়ালের সাইজের সাথে মিল রেখে অনেকেই টিভি কিনে থাকেন। আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত এখনকার স্মার্ট টিভিগুলো সাধারণত ৩২, ৪৩, ৫৫, ৬৫, ৭৫ ইঞ্চি এমন সাইজের হয়ে থাকে। শাওমির এ২ সিরিজের তিনটি টিভি ৩২, ৪৩ এবং ৫৫ ইঞ্চি সাইজের। এ তিনটি সাইজ সময়োপযোগী। সবস্থানেই সুন্দরভাবে ফিটিং করা যাবে।

স্মার্ট টিভির ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রেজ্যুলেশন। এখনকার স্মার্ট টিভিগুলো সাধারণত ১০৮০পি, ৪কে ও ৮কে রেজ্যুলেশনের হয়ে থাকে। এরমধ্যে ৪কে টিভি বহুল ব্যবহৃত ও জনপ্রিয়। শাওমির এ২ সিরিজের ৪৩ এবং ৫৫ ইঞ্চি টিভি ৪কে রেজ্যুলেশনের। সুতরাং পিকচার কোয়ালিটি নিয়ে কোন বাড়তি চিন্তা করতে হবে না।

বর্তমানে স্মার্ট টিভির জন্য ডিজাইন খুবই গুরুত্বপূর্ণ। কারণ ডিজাইন সুন্দর হলে টিভি দেখতে ভালো লাগে। শাওমির এ২ সিরিজের টিভিগুলো ফুল স্ক্রিনের। তাই টিভি দেখায় দারুণ অভিজ্ঞতা পাওয়া যাবে। আছে মেটালিক ফ্রেমের সাথে ইউনিবডি ডিজাইন।

টিভি দেখার ক্ষেত্রে সাউন্ড বা অডিও কোয়ালিটি অবশ্যই ভালো হওয়া চাই। ভালো সাউন্ড সুবিধার জন্য শাওমি টিভিতে ১০ ওয়াট স্পিকার সুবিধার সাথে ডলবি অডিও এনহেন্সমেন্টে সুবিধা থাকছে। পাশাপাশি টিভি সিরিজটি এইডডিআর ১০ ও ডলবি ভিশন কনটেন্টস সাপোর্ট করবে। সবগুলো মডেলের টিভি মেটাল চেসিস ও বেজেল-লেস স্ক্রিনের।

আজকাল স্মার্ট টিভি হওয়ায় সবাই টিভিতে ইন্টারনেট সংযোগ দিতে চান। এ২ টিভি সিরিজ অ্যান্ড্রয়েড টিভি হওয়ায় এর সব মডেলেই ইন্টারনেট সংযোগ ও গুগল প্লে অ্যাকসেস সুবিধা থাকবে। ফলে ব্যবহারকারী তার সুবিধামতো অতিরিক্ত অ্যাপস ডাউনলোড করে নিতে পারবেন। থাকবে স্মার্ট বিল্ট ইন গুগল এ্যাসিসটেন্ট ও শাওমি হোম অ্যাপ। এর মাধ্যমে সকল শাওমি স্মার্ট হোম প্রোডাক্টস নিয়ন্ত্রণ করা যাবে। নেটফ্লিক্স, প্রাইম ভিডিও এবং ইউটিউব প্রি-ইনস্টল থাকবে।

ভাবছেন কিভাবে টিভির সাথে অন্যান্য ডিভাইস কানেকশন দিবেন। এ২ সিরিজের টিভিগুলোতে দুর্দান্ত কানেক্টিভিটির জন্য ব্লুটুথ, ওয়াইফাই, তিনটি এইচডিএমআই ২.০ পোর্টস, দুটি ইউএসবি ২.০ টাইপ এ পোর্টস, একটি আরজে-৪৫ ইথারনেট জ্যাক, একটি ৩.৫ মিলিমিটার অডিও জ্যাক এবং বেশ কিছু কম্পোজিট জ্যাক রয়েছে। সুতরাং সব ধরনের কানেকটিভির জন্য কোন চিন্তা করতে হবে না।

কবে-কোথায় পাওয়া যাবে এবং দাম:
৫৫ ইঞ্চির এ২ সিরিজের দাম পড়বে ৬৫,৯৯০ টাকা। তবে দারাজের ১১.১১ ক্যাম্পেইনে বিশেষ অফারে পাওয়া যাবে মাত্র ৫৩,৯৯৯ টাকায়। আর ৪৩ ইঞ্চির দাম পড়বে ৪২,৯৯০ টাকা, তবে দারাজের ক্যাম্পেইনে পাওয়া যাবে মাত্র ৩৪,৯৯৯ টাকায়। এবং ৩২ ইঞ্চির দাম পড়বে ২৫,৯৯০ টাকা, তবে দারাজের ক্যাম্পেইন থেকে নিলে দাম পড়বে মাত্র ২০,৯৯৯ টাকা। ক্যাম্পেইনটি ১১ নভেম্বর শুরু হয়ে চলবে ২১ নভেম্বর পর্যন্ত।

Tags: দারাজদারাজ ১১.১১ ক্যাম্পেইনশাওমি

এই বিভাগ থেকে আরও পড়ুন

স্ন্যাপড্রাগন ৮৬৫ প্লাস প্রসেসরের আসছে ব্ল্যাক শার্ক৩ এস
নির্বাচিত

স্ন্যাপড্রাগন ৮৬৫ প্লাস প্রসেসরের আসছে ব্ল্যাক শার্ক৩ এস

হেলিও জি৯৫ প্রসেসর সাথে আসছে রিয়েলমি নারজো ২০ প্রো
নির্বাচিত

হেলিও জি৯৫ প্রসেসর সাথে আসছে রিয়েলমি নারজো ২০ প্রো

আসছে পোকো এফ-ফাইভ প্রো
নির্বাচিত

আসছে পোকো এফ-ফাইভ প্রো

ই-কমার্স মুভারস অ‌্যাওয়ার্ড পেলো ওয়ালটন ই-প্লাজা
নির্বাচিত

ই-কমার্স মুভারস অ‌্যাওয়ার্ড পেলো ওয়ালটন ই-প্লাজা

আইফোন ১৭ প্রো মডেলে থাকতে পারে যেসব ফিচার
নির্বাচিত

আইফোন ১৭ প্রো মডেলে থাকতে পারে যেসব ফিচার

কী কী অভিযোগ ইভ্যালি চেয়ারম্যানের বিরুদ্ধে?
ই-কমার্স

গ্রাহকদের টাকা ফেরত নিয়ে যা বললেন ইভ্যালির শামীমা

Load More

ট্রেন্ডিং টপিক

লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক
অর্থ ও বাণিজ্য

ব্যাংকিং খাতের ‘রোল মডেল’ সিটি ব্যাংক: ৬ বছরে মুনাফা বাড়ল ৫ গুণ!

৪০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন
প্রযুক্তি বাজার

৪০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

ক্রসবর্ডার লেনদেন সহজ করতে ‘পেপ্যাল ওয়ার্ল্ড’-এর ঘোষণা
প্রযুক্তি সংবাদ

PayPal এর কাজ কী?

বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬-এ একাধিক স্বীকৃতি পেল প্রিয়শপ
ই-কমার্স

বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬-এ একাধিক স্বীকৃতি পেল প্রিয়শপ

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৫ সালের সেরা বাজেট স্মার্টফোন, যেগুলোর দাম হাতের নাগালে

২০ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬: পারফরম্যান্স ও বাজেটের সেরা ৭টি ফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

হোয়াটসঅ্যাপের ভিডিও কলে নতুন ফিচার
প্রযুক্তি সংবাদ

হোয়াটসঅ্যাপের ভিডিও কলে নতুন ফিচার

হোয়াটসঅ্যাপে ব্যবহারকারীদের নিরাপত্তায় নানান ফিচার যুক্ত করেছে প্ল্যাটফর্মটি।...

ইরানের হাতে এলো যুক্তরাষ্ট্রের ‘বাঙ্কার-বাস্টার’ বোমা

ইরানের হাতে এলো যুক্তরাষ্ট্রের ‘বাঙ্কার-বাস্টার’ বোমা

যশোরে ‘অবৈধ’ ৪৪ মোবাইল ফোনসহ কারবারি আটক

রাজধানীতে অবৈধ মোবাইল চক্রের হাত ধরে তৈরি হচ্ছে নকল আইফোন ও স্যামসাং

বাস ভাড়ার নতুন তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল

বাস ভাড়ার নতুন তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix