Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ওয়ানপ্লাস ৭-এর ফিচার…

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি// by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি//
শনিবার, ২০ এপ্রিল ২০১৯
ওয়ানপ্লাস ৭-এর ফিচার…
Share on FacebookShare on Twitter

সাশ্রয়ী দামে ফ্ল্যাগশিপ ফিচার-সংবলিত স্মার্টফোন উন্মোচনে ওয়ানপ্লাসের জুড়ি নেই। চীনভিত্তিক ডিভাইস নির্মাতা প্রতিষ্ঠানটির ‘ওয়ানপ্লাস সেভেন’ নামে এমন আরো একটি ডিভাইস আসতে যাচ্ছে। ওয়ানপ্লাস ডিভাইসের নতুন ফিচার প্রথমে ভিভো ও অপো ব্র্যান্ডের হ্যান্ডসেটে দেখা যায়। ব্র্যান্ড তিনটির প্যারেন্ট কোম্পানিও একই। বাজারে আসতে যাওয়া ওয়ানপ্লাস ৭-এ দেখা যাবে, এমন কয়েকটি ফিচার নিয়ে আজকের আয়োজন—

ওয়াটারড্রপ নচ: ওয়াটারড্রপ নচ ডিসপ্লের অপো আর১৫ উন্মোচনের কয়েক সপ্তাহ পর বাজারে আসে ওয়ানপ্লাস ৬টি। ডিভাইসটিতে অপো আর১৫-এর মতো ওয়াটারড্রপ নচ ডিসপ্লে দেখা যায়। বৈশ্বিক বাজারে এখন ওয়াটারড্রপ নচ ডিসপ্লে-সংবলিত ডিভাইসের চাহিদা বেড়েছে। গ্রাহক চাহিদার কথা বিবেচনায় নিয়ে পরবর্তী ফ্ল্যাগশিপ ওয়ানপ্লাস ৭-এ ওয়াটারড্রপ নচ ডিসপ্লে ব্যবহার করা হতে পারে বলে মনে করা হচ্ছে।

ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট: চীনভিত্তিক একই কোম্পানির তিন স্মার্টফোন ব্র্যান্ড ভিভো, অপো ও ওয়ানপ্লাস। ভিভো এক্স২১ হ্যান্ডসেটে এরই মধ্যে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের দেখা মিলেছে। এরপর ওয়ানপ্লাস ৬টি হ্যান্ডসেটেও দেখা যায় ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ডিভাইসের তথ্যের নিরাপত্তায় ওয়ানপ্লাস ৭ ডিভাইসটিতেও ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের দেখা মিলতে পারে বলে মনে করা হচ্ছে।

ক্যামেরা: অপো আর১৫ ও ওয়ানপ্লাসের আসতে যাওয়া নতুন হ্যান্ডসেটটির ক্যামেরা ফিচার অনেকটা একই হবে। ওয়ানপ্লাস ও অপোর সাম্প্রতিক ফোনগুলোয় সনির ১৬ মেগাপিক্সেলের আইএমএক্স৫১৯ প্রাথমিক সেন্সর দেখা যায় এবং সঙ্গে থাকে ২০ মেগাপিক্সেলের আরো একটি ক্যামেরা সেন্সর। ওয়ানপ্লাস ৭-এ একই ধরনের ডুয়াল রিয়ার ক্যামেরা দেখা যেতে পারে।

ড্যাশ অ্যান্ড ভিওওসি চার্জিং: ওয়ানপ্লাস ও অপোর ডিভাইসের চার্জিং সক্ষমতা অনেকটা একই। ড্যাশ অ্যান্ড ভিওওসি হলো দ্রুত চার্জিং প্রযুক্তি। ওয়ানপ্লাস ৭ ডিভাইসটিতে এ চার্জিং প্রযুক্তির দেখা মিলবে।

রেড সংস্করণ: অপো প্রথম তাদের আর১৫ প্রো ডিভাইসটির একটি রেড সংস্করণ বা লাল রঙ সংস্করণ বাজারে ছাড়ে। এরপর ওয়ানপ্লাস ৫টি হ্যান্ডসেটের রেড সংস্করণ ছাড়া হয়। আসন্ন ওয়ানপ্লাস ৭-এর একটি লাল রঙ সংস্করণ উন্মোচন করা হতে পারে।

ডিসপ্লে: সাধারণত অপো, ভিভো ও ওয়ানপ্লাসের নতুন ডিভাইসে একই প্রযুক্তি ও আকারের ডিসপ্লে ব্যবহার করা হয়। এ ব্র্যান্ড তিনটির সর্বশেষ দুটি করে ডিভাইসে একই আকারের ডিসপ্লে দেখা গেছে। অর্থাৎ ডিভাইসগুলোয় ৬ দশমিক ২৮ ইঞ্চির অর্গানিক লাইট-এমিটিং ডায়োড বা ওএলইডি ডিসপ্লে ব্যবহার হয়েছে। তবে ওয়ানপ্লাসের আগে এ ডিসপ্লে অপো ও ভিভোর হ্যান্ডসেটে আগে দেখা গেছে।

ডিজাইন: হ্যান্ডসেটের ডিজাইনের ক্ষেত্রেও অপো, ভিভো ও ওয়ানপ্লাসের দারুণ মিল রয়েছে। ওয়ানপ্লাসকে শুরু থেকেই অপোর হ্যান্ডসেটের ডিজাইন অনুসরণ করতে দেখা গেছে। ওয়ানপ্লান ১ ও ওয়ানপ্লাস ২-এর ডিজাইনের সঙ্গে অপো ফাইন্ড ৭এ ডিভাইসটির ডিজাইনের মিল রয়েছে। অন্যদিকে ওয়ানপ্লাস ৩টি ডিভাইসের ডিজাইনের মিল রয়েছে অপো আর৯ প্লাসের সঙ্গে। কাজেই ওয়ানপ্লাস ৭ ডিভাইসটির ডিজাইনে নতুনত্ব কিছু দেখা যাবে না বলে মনে করা হচ্ছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ওয়ানপ্লাস ৭

এই বিভাগ থেকে আরও পড়ুন

জেনে নিন চলতি অর্থবছরের কোথায় রেমিট্যান্স প্রবাহ বাড়লো এবং যেখানে কমলো
পাঁচমিশালি

জেনে নিন চলতি অর্থবছরের কোথায় রেমিট্যান্স প্রবাহ বাড়লো এবং যেখানে কমলো

উচ্চশিক্ষিত ছেলে হোম ডেলিভারির ব্যবসায় নামায় মা-বাবার আত্মহত্যা
পাঁচমিশালি

উচ্চশিক্ষিত ছেলে হোম ডেলিভারির ব্যবসায় নামায় মা-বাবার আত্মহত্যা

জার্সি উন্মোচন করল মিনিস্টার ঢাকা
পাঁচমিশালি

জার্সি উন্মোচন করল মিনিস্টার ঢাকা

পথ চলা শুরু হলো উইমেন ইন ই-কমার্স মার্কেটপ্লেসের
পাঁচমিশালি

পথ চলা শুরু হলো উইমেন ইন ই-কমার্স মার্কেটপ্লেসের

বাংলাদেশ দল নিয়ে ‘সমালোচনা’র ভিডিও ভাইরাল
পাঁচমিশালি

বাংলাদেশ দল নিয়ে ‘সমালোচনা’র ভিডিও ভাইরাল

গাড়ির ছাদে সৌর প্যানেল বসালো হুন্দাই
অটোমোবাইল

গাড়ির ছাদে সৌর প্যানেল বসালো হুন্দাই

Load More

ট্রেন্ডিং টপিক

শাওমি নিয়ে এলো ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২
নির্বাচিত

শাওমি নিয়ে এলো ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২

বিশ্ববাজারে শীর্ষস্থানে আইফোন ১৭ অ্যান্ড্রয়েডে সেরা স্যামসাংয়ের ‘এ’ সিরিজ
প্রযুক্তি সংবাদ

যুক্তরাষ্ট্রে জন্মহার কমে যাওয়ার নেপথ্যে কি আইফোন?

টেলিযোগাযোগ খাতে উৎসে কর ১০ শতাংশ
প্রযুক্তি সংবাদ

টেলিযোগাযোগ খাতে উৎসে কর ১০ শতাংশ

সাইবার সিকিউরিটি স্ট্র্যাটেজি প্রণয়ন করছে সরকার
প্রযুক্তি সংবাদ

সাইবার সিকিউরিটি স্ট্র্যাটেজি প্রণয়ন করছে সরকার

সপ্তাহের সবচেয়ে পঠিত

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু

হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

বাজেট পাসের আগেই কেন কলরেট বাড়ল, জানতে চায় বিটিআরসি

ফোনে কথা বলার খরচ কমছে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

হুয়াওয়ে নোভা ১৫ ম্যাক্স রিভিউ: গুগল সার্ভিস ও প্রিমিয়াম পারফরম্যান্সে চমকে দিল!
নির্বাচিত

হুয়াওয়ে নোভা ১৫ ম্যাক্স রিভিউ: গুগল সার্ভিস ও প্রিমিয়াম পারফরম্যান্সে চমকে দিল!

স্মার্টফোন বাজারে হুয়াওয়ে সবসময়ই তাদের উদ্ভাবনী প্রযুক্তি আর...

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

সর্বোচ্চ ২০ হাজার টাকা ক্যাশব্যাক দিচ্ছে রিভো, অফার শেষ ২৫ জুন

সর্বোচ্চ ২০ হাজার টাকা ক্যাশব্যাক দিচ্ছে রিভো, অফার শেষ ২৫ জুন

এসিআই মোটরসে ডেপুটি প্রোডাক্ট ম্যানেজার হিসেবে যোগ দিলেন আল জুবায়েদ তালুকদার

এসিআই মোটরসে ডেপুটি প্রোডাক্ট ম্যানেজার হিসেবে যোগ দিলেন আল জুবায়েদ তালুকদার

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২০ এপ্রিল ২০১৯

ওয়ানপ্লাস ৭-এর ফিচার...

Techzoom.TV |
TechzoomTV