Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

‘আইএসপিএবি নিক্স’ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ১ ডিসেম্বর ২০২২
‘আইএসপিএবি নিক্স’ উদ্বোধন
Share on FacebookShare on Twitter

ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অব বাংলাদেশ (আইএসপিএবি) দেশের ডেটা দেশেই সংরক্ষণের প্রত্যয়ে চারটি পপ নিয়ে উন্মোচন করেছে ‘‘আএসপিবি নিক্স’’। বিগত সময়ে ঢাকায় শুধু একটি পপ ছিলো। এরই মধ্যে চারটি নিক্স স্থাপন করা হয়েছে। পরীক্ষামূলক চালুর তিন মাসের মধ্যে ৬০ লাখ ট্রাফিক পাওয়া গেছে। আগামীতে কয়েক মাসের মধ্যে থানায় থানায় পপ স্থাপন করার পরিকল্পনা রয়েছে। আইএসপিএবি’র নিক্স ইন্টারনেটের বিপদ থেকে রক্ষা দেবে। আইএসপিকে লোকাল কন্টেন্ট ব্যবহারে আইএসপিবি নিক্স দারুণ কাজে লাগবে।

আজ রবিবার (২৭ নভেম্বর) ঢাকার একটি স্থানীয় হোটেলে আইএসপিএবি আয়োজিত ‘মিট দ্য হরাইজন’ অনুষ্ঠানে আএসপিবি নিক্স সেবা উদ্বোধন করেন প্রধান অতিথি ডাক, টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার, ভাইস চেয়ারম্যান প্রকৌশলী মহিউদ্দিন আহমেদ এবং বাণিজ্য মন্ত্রণালয়ের আইবিপিসি’র কো-অর্ডিনেটর মো. আবদুর রহিম খান। স্বাগত বক্তব্য রাখেন আইএসপিএবি’র সাধারণ সম্পাদক নাজমুল করিম ভূঁইয়া। সভাপতিত্ব করেন আইএসপিএবি’র সভাপতি মো. ইমদাদুল হক।

মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, সভ্যাতার চূড়ান্ত মহাসড়ক ইন্টারনেট। এই মহাসড়ক ছাড়া ডিজিটাল কিংবা স্মার্ট কোনো বাংলাদেশই গড়ে উঠবে না। যে স্বপ্নই দেখি না কেন তা অধরা থাকবে। ভয়েস কল ও ইন্টারনেট কে টিকবে বা কে টিকবে না তা ভবিষ্যতের ওপর ছেড়ে দেই। আমরা ডেটাভিত্তিক সভ্যতায় যাচ্ছি। তাই ডেটার মহাসড়ক তৈরি করতে না পারলে ডেটা সভ্যতা গড়ে তোলা সম্ভব হবে না। আইএসপিএবি’র মহাসড়ক যত প্রশস্ত, মসৃণ ও সহজলভ্য হবে ততটাই বিস্তার লাভ করবে স্মার্ট বাংলাদেশ। এনটিটিএন, আইআইজি ও সাবমেরিন ক্যাবলসহ সবাই একদেশ এক রেট বাস্তবায়নে অনন্য ভূমিকা পালন করেছে। সীমাহিনভাবে কোনো লাইসেন্স চলতে দেয়া যায় না। আমরা বাংলাদেশকে আমেরিকার ওপেন সমাজ করতে পারি না। বিশ্বের প্রতিটি সোশ্যাল মিডিয়া আমাদের জনগণের নিরাপত্তা অনুযায়ী তাদের সেবা আমাদের দেবে। আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে। কিন্তু যেই জিনস রাষ্ট্রের জন্য ক্ষতিকর তা চলতে দেয়া হবে না।

মো. ইমদাদুল হক বলেন, বেশ কয়েকটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের নিক্স থাকার পরও আইএসপিএবি নিক্স উন্মোচন করেছে কারণ, তখন ঢাকায় শুধু একটি পপ ছিলো। আমরা এরই মধ্যে চারটি নিক্স স্থাপন করেছি। পরীক্ষামূলক চালুর তিন মাসের মধ্যে ৬০ লাখ ট্রাফিক পেয়েছি। আশা করছি, আগামীতে থানায় থানায় পপ স্থাপন করা হবে। আইএসপিদের জন্য ব্যান্ড উইডথের মূল্য যেনো না বাড়ানো হয়, এটি করা হলে মোবাইল অপারেটররা যতটা না লাভবান হবে, এর চেয়ে বড় শঙ্কার বিষয় হলো এই ব্যবসাটি চলে যাবে হোয়াটসঅ্যাপ, ম্যাসেঞ্জারের দখলে চলে যাবে দেশের ইন্টারনেট ব্যবসা। একইভাবে আইপি সেবাতেও যেনো আমাদের বঞ্চিত করা না হয়। ক্যাশ সার্ভার উঠিয়ে নেয়ায় আইএসপি ব্যবসায়ীরা ‘লেবেল প্লেয়িং ফিল্ড’ হারিয়েছেন এই সমস্যা সমাধানে মন্ত্রী ও বিটিআরসি’র সুদৃষ্টি কামনা করেন তিনি।

নাজমুল করিম ভূঁইয়া বলেন, মোবাইল অপারেটরদের চেয়ে বেশি মূল্যে ব্যান্ডউইডথ কেনা হয়। নতুন লাইসেন্স নীতিতে সদয় হয়ে লাইসেন্স নবায়ন ও আপগ্রেডেশনের সুযোগ রাখা না হলে এই ব্যবসা বাড়বে না। এনটিটিএনদের জন্য সুযোগ দেয়ার পাশাপাশি আইএসপি’রা যেনো তৃণমূলে সহজেই সংযোগ দিতে পারেন সে জন্য সহযোগিতার হাত প্রসারিত করা দরকার। কিন্তু পেশী শক্তির কারণে আমার এক দেশে এক রেট বাস্তবায়ন করতে পারছি না। তারপরও ‘লোকাল কন্টেন্ট’ উন্নয়নে আমরা আজ নিক্স স্থাপন করলাম।

এই বিভাগ থেকে আরও পড়ুন

আরো বড় ডিসপ্লে নিয়ে আসছে অ্যাপল ওয়াচ টেন
নির্বাচিত

আরো বড় ডিসপ্লে নিয়ে আসছে অ্যাপল ওয়াচ টেন

বৈদ্যুতিক সুইচ বোর্ড পরিষ্কার করার কৌশল
নির্বাচিত

বৈদ্যুতিক সুইচ বোর্ড পরিষ্কার করার কৌশল

ট্রাই-ফোল্ড
নির্বাচিত

ট্রাই-ফোল্ড স্মার্টফোন আনছে স্যামসাং

পুরোনো খবর শেয়ার দিলে সতর্ক করবে ফেসবুক
প্রযুক্তি সংবাদ

যে ধরনের পোস্ট করলেই আইডি বন্ধ করে দিচ্ছে ফেসবুক

বাংলাদেশিদের মধ্যে কেন বাড়ছে ইমোর জনপ্রিয়তা
নির্বাচিত

ইমো চ্যানেলে যুক্ত হয়ে আন্তর্জাতিক রিক্রুটিং এজেন্সির ব্যবসায়ের প্রবৃদ্ধি

ইলেকট্রিক গাড়ি নির্মাণের প্রকল্প বন্ধ করছে অ্যাপল
নির্বাচিত

ইলেকট্রিক গাড়ি নির্মাণের প্রকল্প বন্ধ করছে অ্যাপল

Load More

ট্রেন্ডিং টপিক

খামেনি নিহত : ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক
পাঁচমিশালি

খামেনি নিহত : ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

মধ্যপ্রাচ্যে প্রবাসীদের সঙ্গে যোগাযোগে ইমো ফ্রি দিচ্ছে বাংলালিংক
নির্বাচিত

মধ্যপ্রাচ্যে প্রবাসীদের সঙ্গে যোগাযোগে ইমো ফ্রি দিচ্ছে বাংলালিংক

এবার ইসরায়েলে ক্লাস্টার বোমা হামলা চালিয়েছে ইরান
বিবিধ

এবার ইসরায়েলে ক্লাস্টার বোমা হামলা চালিয়েছে ইরান

১০,০০১ mAh ব্যাটারি ও এআই চিপ নিয়ে এল Realme Narzo Power 5G: স্মার্টফোন দুনিয়ায় নতুন রেকর্ডের হাতছানি
নির্বাচিত

১০,০০১ mAh ব্যাটারি ও এআই চিপ নিয়ে এল Realme Narzo Power 5G: স্মার্টফোন দুনিয়ায় নতুন রেকর্ডের হাতছানি

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত...

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix