Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

নতুন প্রযুক্তির শক্তিশালী স্মার্টওয়াচ ফায়ার-বোল্টের

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ১০ ফেব্রুয়ারি ২০২৩
নতুন প্রযুক্তির শক্তিশালী স্মার্টওয়াচ ফায়ার-বোল্টের
Share on FacebookShare on Twitter

ভারতের বাজারে ব্লুটুথ কলিং ফিচারসহ রাগড স্মার্টওয়াচ এনেছে দেশটির শীর্ষ ঘড়ি নির্মাতা ব্র‍্যান্ড ফায়ার-বোল্ট। ফায়ার-বোল্ট কোবরা নামে এটি উন্মোচন করা হয়েছে। খবর গ্যাজেটসথ্রিসিক্সটি।

স্মার্টওয়াচটিতে মজবুত বাহ্যিক কাঠামোসহ একটি ১ দশমিক ৭৮ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। যার রেজল্যুশন ৩৬৮×৪৪৮ পিক্সেল।। এসপিও২ এবং হার্ট রেট সেন্সরের মাধ্যমে স্বাস্থ্য পর্যবেক্ষণের পাশাপাশি স্টেপ গণনা করতে পারে নতুন প্রযুক্তির ঘড়িটি। ব্লুটুথ কলিং ফিচার, একটি ইন-বিল্ট ডায়াল প্যাড, কনটাক্ট সিঙ্ক্রোনাইজেশন এবং কল হিস্ট্রি দেখার সুবিধাও যুক্ত রয়েছে। ফলে ঘড়ির ডিসপ্লে থেকে সরাসরি ফোন কল করা এবং কল রিসিভ করা যায়। এর একটি ইন-বিল্ট মাইক্রোফোন ও স্পিকার সেটআপ করা আছে।

এক বিবৃতিতে ফায়ার-বোল্ট জানায়, স্মার্টওয়াচটিতে গুগল অ্যাসিস্ট্যান্ট ও অ্যাপলের সিরির মতো এআই ভয়েস অ্যাসিস্ট্যান্ট ফিচার যুক্ত করা হয়েছে।

এছাড়া স্মার্টওয়াচটিতে দৌড়, সাইকেল চালানো ও সাঁতারসহ ১২৩টি স্পোর্টস মোড রয়েছে। এছাড়া এটি এসপিও২ মনিটরিং, হার্ট রেট ট্র্যাকিং, মহিলাদের স্বাস্থ্য ট্র্যাকিং ও ঘুম পর্যবেক্ষণ করতে পারে। ধুলো ও পানি প্রতিরোধের জন্য এই স্মার্টওয়াচের আইপি৬৮ রেটিং রয়েছে।

নির্মাতা প্রতিষ্ঠানটির দাবি, ফায়ার-বোল্ট কোবরা স্মার্টওয়াচটি সাধারণ ব্যবহারে ১৫ দিন, অত্যধিক ব্যবহারে ১০ দিন এবং একক চার্জে ব্যাটারি সেভার মোডে ৩০ দিন পর্যন্ত স্থায়ী হতে পারে। ডিভাইসটি সম্পূর্ণ চার্জ হতে প্রায় ১২০ মিনিট বা ২ ঘণ্টা সময় লাগবে।

ফায়ার-বোল্ট কোবরা কর্তৃপক্ষ বলছে, এটি ১৫টি সামরিক-গ্রেডের দৃঢ়তা পরীক্ষা পাস করেছে। যার মধ্যে রয়েছে তীব্র গরম, ঠাণ্ডা, আর্দ্রতা ও আরো অনেক কিছু প্রতিরোধ ক্ষমতা। অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে স্মার্ট কন্ট্রোল। স্মার্টওয়াচটির ওজন ৫৬ দশমিক ১ গ্রাম। স্মার্টওয়াচটির দাম ৩ হাজার ৪৯৯ রুপি। ফায়ার-বোল্টের ওয়েবসাইট ও ফ্লিপকার্ট ইন্ডিয়ায় কালো ও সবুজ রঙে ডিভাইসটি পাওয়া যাচ্ছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

‘নগদ’-এর সিইও পদে যোগ দিলেন রাহেল আহমেদ
নির্বাচিত

‘নগদ’-এর সিইও পদে যোগ দিলেন রাহেল আহমেদ

অবশেষে ফেসবুকে এলো ‘ডিসলাইক’ বাটন
নির্বাচিত

অবশেষে ফেসবুকে এলো ‘ডিসলাইক’ বাটন

যেভাবে যত্ন নিলে মোবাইল ফোন দীর্ঘদিন ভালো থাকবে
নির্বাচিত

ছিনতাই, চুরি হওয়া হ্যান্ডসেট উদ্ধারে ওয়ান স্টপ সার্ভিস চালুর দাবি

ইন্টারনেটের দাম-মেয়াদ বিষয়ে গ্রাহকদের মতামত নিচ্ছে বিটিআরসি
টেলিকম

ইন্টারনেটের দাম-মেয়াদ বিষয়ে গ্রাহকদের মতামত নিচ্ছে বিটিআরসি

অবৈধ মোবাইল হ্যান্ডসেটে থাকবে নেটওয়ার্ক
নির্বাচিত

অবৈধ হ্যান্ডসেট কিনতেও গ্রাহককে গুনতে হচ্ছে অতিরিক্ত ভ্যাট

গণঅভ্যুত্থান নিয়ে বহির্বিশ্বে অপপ্রচাররোধে ইইউর সহযোগিতা চান উপদেষ্টা নাহিদ
প্রযুক্তি সংবাদ

গণঅভ্যুত্থান নিয়ে বহির্বিশ্বে অপপ্রচাররোধে ইইউর সহযোগিতা চান উপদেষ্টা নাহিদ

Load More

ট্রেন্ডিং টপিক

বাজারে নতুন চমক নিয়ে এসেছে আইটেল
পাঁচমিশালি

বাজারে নতুন চমক নিয়ে এসেছে আইটেল

বাংলা কিউআর কী, কেন ব্যবহার বাধ্যতামূলক
প্রযুক্তি সংবাদ

বাংলা কিউআর কোড ব্যবহারে কী কী সুবিধা মিলবে

ফেসবুকে বিক্রি হচ্ছে ভোটার তালিকা, ঝুঁকিতে কোটি নাগরিকের ব্যক্তিগত তথ্য
প্রযুক্তি সংবাদ

ফেসবুকে বিক্রি হচ্ছে ভোটার তালিকা, ঝুঁকিতে কোটি নাগরিকের ব্যক্তিগত তথ্য

একীভূত হচ্ছে ওয়ানপ্লাস, রিয়েলমি ও অপো
প্রযুক্তি সংবাদ

একীভূত হচ্ছে ওয়ানপ্লাস, রিয়েলমি ও অপো

সপ্তাহের সবচেয়ে পঠিত

শীর্ষে স্যামসাং, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টেকনো-ইনফিনিক্স

২৫ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন, কোনটি কেনার আগে কী জানা জরুরি?

কম দামে সনি ক্যামেরা ও বড় ব্যাটারির ফোন

কম দামে সনি ক্যামেরা ও বড় ব্যাটারির ফোন

বাংলাদেশি বুয়েটিয়ানদের হাতে বিশ্বসেরা এআই!

বাংলাদেশি বুয়েটিয়ানদের হাতে বিশ্বসেরা এআই!

একীভূত হচ্ছে ওয়ানপ্লাস, রিয়েলমি ও অপো

একীভূত হচ্ছে ওয়ানপ্লাস, রিয়েলমি ও অপো

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ফাঁস হলো ফোল্ডেবল ‘আইফোন আল্ট্রা’র ডামি মডেল
নির্বাচিত

ফাঁস হলো ফোল্ডেবল ‘আইফোন আল্ট্রা’র ডামি মডেল

আগামী সেপ্টেম্বর মাসে আইফোন ১৮ প্রো সিরিজের পাশাপাশি...

ভারতে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, দখলে নিয়েছে বিশাল এলাকা

ভারতে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, দখলে নিয়েছে বিশাল এলাকা

বুয়েট ও চুয়েটে হুয়াওয়ের ক্যাম্পাস রিক্রুটমেন্ট কর্মসূচি অনুষ্ঠিত

বুয়েট ও চুয়েটে হুয়াওয়ের ক্যাম্পাস রিক্রুটমেন্ট কর্মসূচি অনুষ্ঠিত

ডিবিএইচ এর সাধারণ সভায় ১৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

ডিবিএইচ এর সাধারণ সভায় ১৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১০ ফেব্রুয়ারি ২০২৩

নতুন প্রযুক্তির শক্তিশালী স্মার্টওয়াচ ফায়ার-বোল্টের

Techzoom.TV |
TechzoomTV