Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মন্দায় ছাঁটাই ঠেকাতে বেতন কমাচ্ছেন এই ৬ সিইও

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 11 February 2023
মন্দায় ছাঁটাই ঠেকাতে বেতন কমাচ্ছেন এই ৬ সিইও
Share on FacebookShare on Twitter

চলমান বৈশ্বিক অর্থনৈতিক মন্দার কারণে নিজেদের বার্ষিক বেতন কমানোর সিদ্ধান্ত নিয়েছেন বিভিন্ন কোম্পানির প্রধান নির্বাহীরা। বিভিন্ন শিল্পে চলমান অর্থনৈতিক দুরবস্থার ফলে কোম্পানিগুলোর বিশাল ছাঁটাই কার্যক্রমের বিপরীতে তারা এই পদক্ষেপ নিচ্ছেন বলে উঠে এসেছে মার্কিন বাণিজ্যিক প্রকাশনা দ্য ইনসাইডারের প্রতিবেদনে। দেখে নেওয়া যাক প্রযুক্তি কোম্পানিগুলোয় নিজের বেতন কমানোর সিদ্ধান্ত নেওয়া এই ছয় সিইও কারা-

অ্যাপল সিইও টিম কুক
জানুয়ারিতে মার্কিন নিয়ন্ত্রক সংস্থা ‘সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)’র কাছে জমা দেওয়া নথি অনুযায়ী, ২০২৩ সালে নিজের বার্ষিক বেতন ৪০ শতাংশ কমিয়ে চার কোটি ৯০ লাখ ডলারে নিয়েছেন প্রযুক্তি জায়ান্ট অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক।

সম্প্রতি তার বিশাল বেতন নিয়ে কােম্পানির শেয়ার মালিকদের ছোট একটি অংশ সরব হলে এই বেতন কমানোর অনুরোধ করেন কুক নিজেই। ২০২২ সালে অ্যাপলে বিনিয়োগ করা এক বিনিয়োগ কোম্পানি কুকের প্রায় ১০ কোটি ডলারের ‘পে প্যাকেজ’ নিয়ে প্রশ্ন তোলে।

‘এসইসি’তে জমা দেওয়া অ্যাপলের নথিতে কুকের ২০২১ ও ২০২২ সালের বার্ষিক বেতন নিয়ে ‘উদ্বেগ’ ছিল। ইনসাইডার বলছে, ২০২৩ সালের সিদ্ধান্তটিও এসেছে ‘শেয়ারমালিকদের প্রতিক্রিয়ায় ভারসাম্য, অর্থপূর্ণ কার্যক্ষমতা ও প্রণোদনা তৈরি চালিয়ে যাওয়ার ইচ্ছা ও পরিবর্তনের পক্ষে কুকের সমর্থন’ থাকার কারণে।

ইনটেল সিইও প্যাট গেলসিংগার
গেল পয়লা ফেব্রুয়ারি কোম্পানির খরচ কমানো ও কর্মী ছাঁটাই প্রতিরোধের অংশ হিসেবে এ বছর নিজের বেতন ২৫ শতাংশ কমানোর ঘোষণা দিয়েছেন চিপ নির্মাতা ইনটেলের প্রধান নির্বাহী প্যাট গেলসিংগার।

গেলসিংগারের পাশাপাশি কোম্পানির শীর্ষ নির্বাহীরাও পাঁচ থেকে ১৫ শতাংশ পর্যন্ত বেতন কমাচ্ছেন।

“এইসব পরিবর্তন আমাদের কার্যনির্বাহী জনবলকে তুলনামূলক উল্লেখযোগ্য উপায়ে প্রভাব ফেলার উদ্দেশ্যে নকশা করা হয়েছে। এটি আমাদের রূপান্তরের পদক্ষেপ ত্বরান্বিত করতে ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়নে প্রয়োজনীয় বিনিয়োগ ও সামগ্রিক কর্মশক্তি সমর্থনেও সহায়তা করবে।” –ইনসাইডারের প্রতিবেদকে বলেন ইনটেলের এক মুখপাত্র।

গোল্ডম্যান স্যাকস সিইও ডেভিড সলোমন
২০২২ সালে নিজের বেতন ৩০ শতাংশ কমিয়ে আড়াই কোটি ডলারে নিয়েছেন বিনিয়োগ কোম্পানি গোল্ডম্যান স্যাকসের প্রধান নির্বাহী ডেভিড সলোমন।

এসইসি’র কাছে জমা দেওয়া নথি অনুযায়ী, তার মূল বেতন ২০ লাখ ডলার থাকলেও বার্ষিক বেতন বাবদ দুই কোটি ৩০ লাখ ডলার আয় করেন তিনি, যা গত বছরের তিন কোটি ৩০ লাখ ডলার থেকে কমে এসেছে।

ব্যাংকটির অর্থনৈতিক ধাক্কা সামাল দেওয়ার চলমান লড়াইয়ের মধ্যেই এই বেতন কমানোর ঘটনা ঘটলো। পাশাপাশি, নিজেদের বৈশ্বিক কর্মশক্তির সাড়ে ছয় শতাংশ ছাঁটাই করেছে কোম্পানিটি।

মরগান স্ট্যানলি সিইও জেমস গরম্যান
২০২২ সালে নিজের বেতন ১০ শতাংশ কমিয়ে তিন কোটি ১৫ লাখ ডলার বাড়িতে নিয়েছেন বিনিয়োগ কোম্পানি মর্গান স্ট্যানলির প্রধান নির্বাহী জেমস গরম্যান।

ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, এই আর্থিক জায়ান্ট বলেছে, কার্যক্রমটি এমন ‘এক চ্যালেঞ্জিং অর্থনৈতিক ব্যবস্থা ও বাজার পরিবেশের’ প্রতিক্রিয়া হিসেবে এসেছে, যেখানে কোম্পানিটি ‘এর আগের বছরের রেকর্ড স্পর্শ করার মতো’ শক্তিশালী অবস্থানে ছিল না।

২০২২ সালে নিজেদের বৈশ্বিক কর্মশক্তির দুই শতাংশ অর্থাৎ আনুমানিক ৮১ হাজার কর্মী ছাঁটাই করেছে কোম্পানিটি।

গুগল সিইও সুন্দার পিচাই
জানুয়ারিতে গুগলের মালিক কোম্পানি অ্যালফাবেটের প্রধান নির্বাহী সুন্দার পিচাই নিজস্ব কর্মীদের বলেন, কোম্পানির শীর্ষ নির্বাহীরা নিজেদের বার্ষিক বোনাস উল্লেখযোগ্য হারে কমিয়ে ফেলবে। তবে, বেতন কমানোর আকার বা মেয়াদ সম্পর্কে তিনি কোন সুনির্দিষ্ট তথ্য দেননি।

কোম্পানির এক বৈঠক চলাকালীন পিচাই কর্মীদের বলেন, এই ছাঁটাই কার্যক্রমের সঙ্গে কোম্পানির কার্যদক্ষতার বিষয়টি সরাসরি সম্পৃক্ত।

কোম্পানির ছয় শতাংশ অর্থাৎ ১২ হাজার কর্মী ছাঁটাইয়ের পরপরই তার এই মন্তব্য এলো। ইনসাইডার গুগলের একটি মেমো দেখেছে যেখানে পিচাই লিখেন, গোটা অ্যালফাবেটের পণ্য খাত, ফাংশন, স্তর ও অঞ্চলজুড়ে এই ছাঁটাই কার্যক্রম পরিচালিত হবে।

জেপিমরগান সিইও জেমি ডিমন
২০২১ সালের মতো ২০২২ সালে বিনিয়োগ কোম্পানি জেপিমরগানের প্রধান নির্বাহী জেমি ডিমন তিন কোটি ৪৫ লাখ ডলার বেতন পেলেও গত বছর বিশেষ এক পরিবর্তন লক্ষ্য করা গেছে, যেখানে তাকে আর লাখ লাখ ডলার সমমূল্যের ‘বিশেষ পুরস্কার’ দেওয়া হয়নি।

জানুয়ারিতে এসইসি’র কাছে জমা দেওয়া নথিতে জেপিমর্গান পর্ষদ লিখেছে, ভবিষ্যতে জেমিকে কোন ধরনের বিশেষ পুরস্কার দিতে বাধ্য নয় তারা। ২০২১ সালে তার আট কোটি ৪৪ লাখ ডলারের বিশাল বেতন নিয়ে সমালোচনার বিপরীতে এই পদক্ষেপ এলো।

বাজার বিশ্লেষক সংস্থা মার্কেটওয়াচের তথ্য অনুসারে- তার এই বেতনের সোয়া পাঁচ কোটি ডলারই এসেছে বিভিন্ন পুরস্কার থেকে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফাঁস হয়ে গেল Infinix GT 20 Pro স্মার্টফোনের লঞ্চ টাইম, রইল দাম ও স্পেসিফিকেশন
নির্বাচিত

ফাঁস হয়ে গেল Infinix GT 20 Pro স্মার্টফোনের লঞ্চ টাইম, রইল দাম ও স্পেসিফিকেশন

আসছে শাওমি মি ১০ সিরিজ
নির্বাচিত

আসছে শাওমি মি ১০ সিরিজ

বিশ্বের ইতিহাসে ১৫ আগস্টের চেয়ে মর্মান্তিক কিছু নেই
প্রযুক্তি সংবাদ

বিশ্বের ইতিহাসে ১৫ আগস্টের চেয়ে মর্মান্তিক কিছু নেই

দেশে সামাজিক যোগাযোগমাধ্যমে যৌন হয়রানির প্রবণতা বাড়ছে
নির্বাচিত

সামাজিক যোগাযোগমাধ্যম থেকে একবছরে ১২ হাজার কনটেন্ট অপসারণ

স্মার্টফোন ও পিসির চিপ সংকট আরো দীর্ঘায়িত হওয়ার আভাস
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোন ও পিসির চিপ সংকট আরো দীর্ঘায়িত হওয়ার আভাস

দারাজে অনলাইন ‘কোরবানীর হাট’
ই-কমার্স

দারাজে অনলাইন ‘কোরবানীর হাট’

Load More

ট্রেন্ডিং টপিক

এইচএসসি
প্রযুক্তি সংবাদ

এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ

বাক্কোর ২০২৬–২০২৮ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ
প্রযুক্তি সংবাদ

বাক্কোর নতুন সভাপতি ফয়সল আলিম, সাধারণ সম্পাদক নাহিদ হোসেন

মটোরোলার নতুন ফোল্ডেবল ফোনে ব্যাটারি চমক, ল্যাব টেস্টে পেছনে স্যামসাং
প্রযুক্তি বাজার

কম দামে স্মার্টফোন, পাঁচ মডেলে কোনটিতে কী সুবিধা?

ফোনের ক্যামেরার পাশে ছোট্ট ছিদ্রের আসল কাজ কী?
প্রযুক্তি সংবাদ

ফোনের ক্যামেরার পাশে ছোট্ট ছিদ্রের আসল কাজ কী?

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ড্যাজল

দেশে অনার ৬০০এস বৈধ ফোন বিক্রি শুরু করেছে ড্যাজল

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কম প্রিমিয়ামে মেরিন কার্গো বিমা বিক্রির অভিযোগে গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স ও বিজিআইসির ব্যবসা স্থগিত করেছে আইডিআরএ।
অর্থ ও বাণিজ্য

গ্রিন ডেল্টাসহ ২ কোম্পানির পলিসি বিক্রিতে নিষেধাজ্ঞা

নির্ধারিত ট্যারিফ হারের চেয়ে কম প্রিমিয়ামে মেরিন (কার্গো)...

‘ওয়ালটন হাউজফুল অফার’ এ ফ্রিজ কিনে  বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা

‘ওয়ালটন হাউজফুল অফার’ এ ফ্রিজ কিনে বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা

এআই খাতে উদ্বেগ, নাসডাক থেকে উধাও আড়াই লাখ কোটি ডলার

এআই খাতে উদ্বেগ, নাসডাক থেকে উধাও আড়াই লাখ কোটি ডলার

কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে ঢাকায় এআই বিজনেস সামিট

কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে ঢাকায় এআই বিজনেস সামিট

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

11 February 2023

মন্দায় ছাঁটাই ঠেকাতে বেতন কমাচ্ছেন এই ৬ সিইও

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix