Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অনলাইনে জনপ্রিয়তা ফিরে পাচ্ছে ডিজিটাল ক্যামেরা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৩
ডিজিটাল ক্যামেরাকে বিদায় করছে স্মার্টফোন
Share on FacebookShare on Twitter

একটা সময় সবার হাতে হাতে ডিজিটাল ক্যামেরা ছিল। বিশেষ করে যেকোনো মুহূর্তের ভিডিও ধারণে এর জনপ্রিয়তা ছিল অনেক। তরুণদের পছন্দের শীর্ষেও ছিল এ ডিভাইস। সময়ের সঙ্গে হারিয়ে গেলেও আবারো জনপ্রিয়তা ফিরে পাচ্ছে প্রায় দুই দশক আগের ডিজিটাল ক্যামেরা।

অনলাইন ট্রেন্ডের কারণে তরুণরা বর্তমানে ডিজিটাল ক্যামেরা সংগ্রহে বেশি আগ্রহী। ফলে ইবে ও ইটসির মতো অনলাইন মার্কেটপ্লেসে পুরনো এ গ্যাজেট খোঁজার হার প্রতিনিয়ত বাড়ছে। এছাড়া এক বছরে শর্ট ভিডিও শেয়ারিং প্লাটফর্ম টিকটকে ডিজিটাল ক্যামেরা হ্যাশট্যাগ দেয়া ভিডিওগুলোর ভিউ ২২ কোটি ছাড়িয়ে গেছে। চাহিদা বাড়ার এ ঘটনাকে বিশ্লেষকরা শতাব্দীর পুরনো ফ্যাশন সামগ্রীর পুনরুত্থান হিসেবে ব্যাখ্যা করছেন।

রেট্রো কিট হিসেবেই ডিজিটাল ক্যামেরা বর্তমানে পরিচিত। আর এটি ব্যবহারের মাধ্যমে নিজের টিকটক অ্যাকাউন্টে ৫০ লাখের বেশি লাইক পেয়েছেন স্কটল্যান্ডের আইল অব আরান দ্বীপে বাসকারী ৩২ বছর বয়সী স্কট ইওয়ার্ট।

তিনি বলেন, ‘‌অনেকের কাছে এটি আরামদায়ক। ডিভাইসটি ব্যবহারকারীদের শৈশবের পাশাপাশি তুলনামূলক সহজ সময়গুলোর কথাও মনে করিয়ে দেয়। এত সহজ ব্যবস্থায় ফিরে যাওয়ায় আমার বেশ ফুরফুরে লাগে। পুরনো ক্যামেরায় ভালো ছবি তোলার জন্য বা এর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতে অতিরিক্ত কাজ করতে হবে। কেননা এখন যে স্মার্টফোনই কেনা হোক না কেন সেটি দিয়ে খারাপ ছবি তোলা অসম্ভব। মা-বাবার কাছে থাকা বিভিন্ন পুরনো ক্যামেরা খোঁজার মাধ্যমে এ কাজ শুরু করে স্কট। দ্রুতই তার সংগ্রহের তালিকা ৩০-এর ঘর পেরিয়েছে।

বিবিসিকে দেয়া বিবৃতিতে ই-কমার্স সাইট ইবে ইউকে জানায়, ২০২২ সালের শেষ ত্রৈমাসিকে অধিবাসীদের মধ্যে ডিজিটাল ক্যামেরা খোঁজার প্রবণতা উল্লেখযোগ্য হারে বেড়েছে। এর মধ্যে সার্চ ট্রাফিকিংয়ে ভিনটেজ ডিজিটাল ক্যামেরা এবং রিফারবিশড ক্যামেরা শব্দের ব্যবহার যথাক্রমে ১৩ ও ৫২ শতাংশ বেড়েছে।

হাতে তৈরি ও পুরনো সামগ্রী বিক্রির জন্য বিশেষভাবে পরিচিত মার্কেটপ্লেস ইটসিও গত ছয় মাসে ভালো পরিবর্তন লক্ষ্য করেছে। বর্তমানে সাইটটিতে ডিজিটাল ক্যামেরা সংশ্লিষ্ট ১৯ হাজার সামগ্রী তালিকাভুক্ত আছে। অন্যদিকে ব্রুকলিনের ২৫ বছর বয়সী বাসিন্দা কেটি গ্লাসগো নিজেকে জেনারেশন জির সম্ভাব্য সবচেয়ে পুরনো সদস্য হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি এখনো ছবি ও ভিডিও ধারণের জন্য তার বাবা-মার পুরনো ডিভাইস ব্যবহার করেন।

তিনি বলেন, যেসব তরুণের কাছে ২০ শতকের জনপ্রিয় ক্যামেরাগুলোর কোনো ভার্চুয়াল সংগ্রহ নেই, তাদের ডিজিটাল ক্যামেরা এক ধরনের নস্টালজিক পৃথিবীর অনুভূতি দেয়।

উই আর সোশ্যাল ক্রিয়েটিভ এজেন্সির গবেষণা প্রধান পল গ্রিনউড বলেন, ‘এটি একটি প্রাকৃতিক চক্র, যেখানে লোকজনের বয়স ২০-এর ঘর অতিক্রম করলে তারা নিজেদের তারুণ্যের সাংস্কৃতিক স্পর্শ পেতে স্মৃতিকাতর হয়ে ওঠে। পৃথিবীতে অস্বস্তি বোধ করার কারণে তারা স্বস্তি পেতে চায়। একে তুলনামূলক বাস্তব ও প্রকৃত হিসেবে দেখা হয়। কারণ, তুলনামূলক অস্পষ্ট ধরনের কনটেন্টে আপনার কাছে সাধারণত সত্যতা ও বাস্তবতা ফুটে ওঠে। এটিই খুঁজে দেখছে জেনারেশন জি।’

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ডিজিটাল ক্যামেরা

এই বিভাগ থেকে আরও পড়ুন

চোখের পলকে ফুল চার্জ হবে অপোর এই ফোন
নির্বাচিত

চোখের পলকে ফুল চার্জ হবে অপোর এই ফোন

অল্প দামে বড় ডিসপ্লে ও তিন ক্যামেরার ফোন আনল সিম্ফনি
নির্বাচিত

অল্প দামে বড় ডিসপ্লে ও তিন ক্যামেরার ফোন আনল সিম্ফনি

হুয়াওয়ের কারণে চিনের জন্য উন্নত চিপ উৎপাদন স্থগিত করল টিএসএমসি
প্রযুক্তি সংবাদ

হুয়াওয়ের কারণে চিনের জন্য উন্নত চিপ উৎপাদন স্থগিত করল টিএসএমসি

টেকনো স্পার্ক ৪০ সিরিজ: বাংলাদেশের স্মার্টফোন বাজারে সেরা দামে সেরা অভিজ্ঞতা
প্রযুক্তি সংবাদ

টেকনো স্পার্ক ৪০ সিরিজ: বাংলাদেশের স্মার্টফোন বাজারে সেরা দামে সেরা অভিজ্ঞতা

প্রযুক্তি সংবাদ

ফোল্ডেবল মেট এক্সের জন্য হুয়াওয়ে পেল ৩১ পুরস্কার

ঈদে স্মার্টফোন কেনার সময় যে বিষয়গুলো অবশ্যই খেয়াল করবেন
কিভাবে করবেন

ঈদে স্মার্টফোন কেনার সময় যে বিষয়গুলো অবশ্যই খেয়াল করবেন

Load More

ট্রেন্ডিং টপিক

মোবাইল টাওয়ারের রেডিয়েশন কি মানুষের জন্য ক্ষতিকর?
টেলিকম

মোবাইল টাওয়ারের রেডিয়েশন কি মানুষের জন্য ক্ষতিকর?

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নিয়োগ, আবেদনের সুযোগ পাবেন যারা
প্রযুক্তি সংবাদ

আগস্টেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে যোগ হবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: বিজ্ঞানমন্ত্রী

টেক জায়ান্টদের একচেটিয়া নিয়ন্ত্রণ বাড়ার শঙ্কা
প্রযুক্তি সংবাদ

টেক জায়ান্টদের একচেটিয়া নিয়ন্ত্রণ বাড়ার শঙ্কা

গ্যালাক্সি সিরিজের নতুন ওয়াচ আনলো স্যামসাং
নির্বাচিত

গ্যালাক্সি সিরিজের নতুন ওয়াচ আনলো স্যামসাং

সপ্তাহের সবচেয়ে পঠিত

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

বাজেট পাসের আগেই কেন কলরেট বাড়ল, জানতে চায় বিটিআরসি

ফোনে কথা বলার খরচ কমছে

HUAWEI nova Y74 বাংলাদেশে: ৬,৬২০mAh ব্যাটারি, ৫০MP ক্যামেরা ও ২৫৬GB স্টোরেজ

HUAWEI nova Y74 বাংলাদেশে: ৬,৬২০mAh ব্যাটারি, ৫০MP ক্যামেরা ও ২৫৬GB স্টোরেজ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

যেসব আধুনিক গ্যাজেট ঘরের কাজ সহজ করবে
কিভাবে করবেন

যেসব আধুনিক গ্যাজেট ঘরের কাজ সহজ করবে

স্মার্টফোনের যুগে এখন শুধু মানুষ নয়, বাড়িও হয়ে...

নেটওয়ার্কের খোঁজে মগডালে উঠে গেলেন প্রধান শিক্ষক, দিলেন হাজিরা

অনলাইনে হাজিরা দিতে আমগাছে প্রধান শিক্ষক, ছবি ভাইরাল

প্রিমিয়াম লুক ও আধুনিক প্রযুক্তি নিয়ে আসছে নতুন অডি কিউ৭

প্রিমিয়াম লুক ও আধুনিক প্রযুক্তি নিয়ে আসছে নতুন অডি কিউ৭

বাকৃবিতে ১৭৭ ভেটেরিনারি শিক্ষার্থীর মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ

বাকৃবিতে ১৭৭ ভেটেরিনারি শিক্ষার্থীর মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১২ ফেব্রুয়ারি ২০২৩

অনলাইনে জনপ্রিয়তা ফিরে পাচ্ছে ডিজিটাল ক্যামেরা

Techzoom.TV |
TechzoomTV