Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মাইগভে ১৫ ক্যান্টনমেন্ট বোর্ডের ১৯ ধরনের নাগরিক সেবা চালু

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 19 October 2026
মাইগভে ১৫ ক্যান্টনমেন্ট বোর্ডের ১৯ ধরনের নাগরিক সেবা চালু
Share on FacebookShare on Twitter

ট্রেড লাইসেন্স, নাগরিকত্ব সনদ কিংবা পানি ও বিদ্যুৎ সংযোগের জন্য এখন অনলাইনে আবেদন করতে পারবেন ক্যান্টনমেন্ট বোর্ডের সেবাগ্রহীতারা। দেশের ১৫টি ক্যান্টনমেন্ট বোর্ডের ১৯ ধরনের নাগরিক সেবা যুক্ত হয়েছে সরকারি সেবার প্ল্যাটফর্ম ‘মাইগভ’-এ। এসব সেবার জন্য বোর্ডভেদে মোট ১৮৫টি অনলাইন আবেদন ফরম উন্মুক্ত করা হয়েছে।

আজ সোমবার (১৯ অক্টোবর) বিকেলে এক ভার্চ্যুয়াল অনুষ্ঠানে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এসপায়ার টু ইনোভেটের (এটুআই) প্রকল্প পরিচালক ও অতিরিক্ত সচিব মোহাম্মদ আনোয়ার উদ্দিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও বক্তব্য দেন সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের মহাপরিচালক শামীম আহম্মেদ। বিশেষ অতিথি ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের ই-গভর্নেন্স অধিশাখার যুগ্মসচিব ও এটুআই এর যুগ্ম প্রকল্প পরিচালক মো. কামরুল হাসান।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও শিক্ষা) শেখ জাহিদুল ইসলাম, রাজশাহী ক্যান্টনমেন্ট বোর্ডের ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসার মো. আব্দুল করিম এবং সাভার ক্যান্টনমেন্ট বোর্ডের ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসার শেহেলী লায়লা। এতে অধিদপ্তর ও এটুআইয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং ১৩টি ক্যান্টনমেন্ট বোর্ডের নির্বাহী কর্মকর্তারা অংশ নেন।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের উদ্যোগে সেবাগুলো মাইগভে যুক্ত করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের সার্বিক তত্ত্বাবধানে এবং এটুআইয়ের সহযোগিতায় এ উদ্যোগ বাস্তবায়ন করা হয়।

নতুন ব্যবস্থায় সেবাগ্রহীতারা ঘরে বসে আবেদন, প্রযোজ্য ক্ষেত্রে অনলাইনে ফি পরিশোধ এবং কিউআর কোডযুক্ত সনদ সংগ্রহ করতে পারবেন। আবেদনের অগ্রগতি জানা ও সেবা সম্পর্কে মতামত দেওয়ার সুযোগও থাকছে। কিউআর কোডের মাধ্যমে সংশ্লিষ্ট নথি যাচাই করা যাবে।

মাইগভে যুক্ত হওয়া সেবার মধ্যে রয়েছে নাগরিকত্ব, উত্তরাধিকার, চারিত্রিক ও পারিবারিক সনদ; ট্রেড লাইসেন্স; পরিচয়পত্রসংক্রান্ত সেবা; পানি ও বিদ্যুৎ সংযোগ এবং যানবাহনের পাস। এ ছাড়া সড়ক খনন বা রাস্তা কাটার অনুমতি, রিকশা, ভ্যান ও অটোরিকশার লাইসেন্স, পোষা প্রাণী পালনের অনুমোদন এবং ডেভেলপার তালিকাভুক্তির সেবাও এর অন্তর্ভুক্ত।

আয়োজকরা জানান, প্রচলিত ব্যবস্থায় আবেদন দাখিল, প্রয়োজনীয় কাগজপত্র জমা, ফি পরিশোধ ও সনদ সংগ্রহের জন্য সেবাগ্রহীতাদের ক্যান্টনমেন্ট বোর্ড কার্যালয়ে যেতে হতো। একটি সেবা পেতেও একাধিকবার যাতায়াতের প্রয়োজন হতো। এতে বাড়তি সময় ও অর্থ ব্যয়ের পাশাপাশি ভোগান্তির মুখে পড়তে হতো তাঁদের। এসব সমস্যা কমিয়ে সেবা সহজ করাই এ উদ্যোগের লক্ষ্য।

এ কার্যক্রমের শুরু ২০২৫ সালের ফেব্রুয়ারিতে। প্রথমে ঢাকা ক্যান্টনমেন্ট বোর্ডের দুটি সেবা মাইগভে যুক্ত করে পরীক্ষামূলক কার্যক্রম চালানো হয়। এরপর বাকি ১৪টি বোর্ডের সেবা অনলাইনে আনার উদ্যোগ নেওয়া হয়।

চলতি বছরের মার্চে তিনটি কর্মশালায় ৬৩ ধরনের নাগরিক সেবা পর্যালোচনা করে ১৯ ধরনের মৌলিক সেবা চিহ্নিত করা হয়। পরে সাতটি আঞ্চলিক কর্মশালায় অনলাইন আবেদন ফরম, সেবা ফি ও সেবা দেওয়ার প্রক্রিয়া যাচাই করে চূড়ান্ত করা হয়। আগস্ট ও সেপ্টেম্বরে ১৪০ জন কর্মকর্তা-কর্মচারীকে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।
একই প্ল্যাটফর্মে আবেদন গ্রহণ, যাচাই, তদন্ত, প্রক্রিয়াকরণ ও নিষ্পত্তি করতে পারবে ক্যান্টনমেন্ট বোর্ডগুলো। এর মাধ্যমে দাপ্তরিক কাজে কাগজনির্ভরতা কমানো এবং সেবা ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি বাড়ানোর লক্ষ্য রয়েছে বলে আয়োজকরা জানান।

 

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

করোনাভাইরাস সম্পর্কে ভুয়ো খবর ছড়ানো রুখতে ব্যবস্থা নিল হোয়াটসঅ্যাপ
প্রযুক্তি সংবাদ

করোনাভাইরাস সম্পর্কে ভুয়ো খবর ছড়ানো রুখতে ব্যবস্থা নিল হোয়াটসঅ্যাপ

স্যামসাংয়ের কাছে শীর্ষস্থান হারিয়েছে শাওমি
নির্বাচিত

স্যামসাংয়ের কাছে শীর্ষস্থান হারিয়েছে শাওমি

এক চার্জে ১৬০ কিলোমিটার চলবে স্কুটার
অটোমোবাইল

এক চার্জে ১৬০ কিলোমিটার চলবে স্কুটার

৯০০০ এমএএইচ ব্যাটারি শক্তিশালী প্রসেসরের ফোন আনল ওয়ানপ্লাস
নির্বাচিত

৯০০০ এমএএইচ ব্যাটারি শক্তিশালী প্রসেসরের ফোন আনল ওয়ানপ্লাস

ফোনে কভার পরিয়ে রাখা ভালো নাকি খারাপ?
কিভাবে করবেন

ফোনে কভার পরিয়ে রাখা ভালো নাকি খারাপ?

রাকুতেন ভাইবার ও মিনেস্কি গ্লোবাল নিয়ে এল ‘এমগেমস চ্যাটবট’
প্রযুক্তি সংবাদ

রাকুতেন ভাইবার ও মিনেস্কি গ্লোবাল নিয়ে এল ‘এমগেমস চ্যাটবট’

Load More

ট্রেন্ডিং টপিক

বড় স্ক্রিনের ফ্ল্যাগশিপ ফোন আনছে ওয়ানপ্লাস
নির্বাচিত

বড় স্ক্রিনের ফ্ল্যাগশিপ ফোন আনছে ওয়ানপ্লাস

কম প্রিমিয়ামে মেরিন কার্গো বিমা বিক্রির অভিযোগে গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স ও বিজিআইসির ব্যবসা স্থগিত করেছে আইডিআরএ।
অর্থ ও বাণিজ্য

গ্রিন ডেল্টাসহ ২ কোম্পানির পলিসি বিক্রিতে নিষেধাজ্ঞা

সাইবার হুমকির শীর্ষে র‍্যানসমওয়্যার: সফোস
প্রযুক্তি সংবাদ

এআই যুগে নেটওয়ার্কের নিরাপত্তা বাড়াতে নতুন প্রযুক্তি এনেছে সফোস

বৈশ্বিক ‘মিনিংফুল বিজনেস ১০০’ তালিকায় বাংলাদেশের প্রিয়শপ
নির্বাচিত

বৈশ্বিক ‘মিনিংফুল বিজনেস ১০০’ তালিকায় বাংলাদেশের প্রিয়শপ

সপ্তাহের সবচেয়ে পঠিত

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ফোন বদলে দিয়েও বিতর্কে Dazzle, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ

ড্যাজল শপের বিরুদ্ধে রিপ্লেসমেন্ট নিয়ে হয়রানির অভিযোগ

আইকিউওও

৭ ইঞ্চির ডিসপ্লে ও বিশাল ব্যাটারি নিয়ে আসছে আইকিউওও’র নতুন ফোন

ফোন বদলে দিয়েও বিতর্কে Dazzle, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ

নতুন ফোনের বদলে আগে সক্রিয় ফোন দেওয়ার অভিযোগ Dazzle-এর বিরুদ্ধে, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

সমাবর্তনে অভিভাবক নীতিমালা ও প্রশাসনের আচরণ নিয়ে ক্ষুব্ধ আইইউবি শিক্ষার্থীরা
শিক্ষা ও ক্যাম্পাস

সমাবর্তনে অভিভাবক নীতিমালা ও প্রশাসনের আচরণ নিয়ে ক্ষুব্ধ আইইউবি শিক্ষার্থীরা

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-এর ২৭তম সমাবর্তনে স্নাতক ও...

১০ হাজার এমএএইচের বেশি ব্যাটারি ও ৭ ইঞ্চি ডিসপ্লের সম্ভাব্য আইকিউওও জেড১২এস স্মার্টফোন

৭ ইঞ্চি ডিসপ্লে নিয়ে আসছে আইকিউওও জেড১২এস!

পেছনে সেকেন্ডারি ডিসপ্লে ও ক্যামেরা মডিউলসহ অনার ৭০০ সিরিজের স্মার্টফোন

পেছনে ছোট ডিসপ্লে, হার্ট রেট ও ব্লাড অক্সিজেন মাপবে অনার ৭০০ সিরিজ!

বড় স্ক্রিনের ফ্ল্যাগশিপ ফোন আনছে ওয়ানপ্লাস

বড় স্ক্রিনের ফ্ল্যাগশিপ ফোন আনছে ওয়ানপ্লাস

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

19 October 2026

মাইগভে ১৫ ক্যান্টনমেন্ট বোর্ডের ১৯ ধরনের নাগরিক সেবা চালু

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix