Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের শিক্ষার্থীদের আনন্দে রঙিন মেঘলা বিকেল

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ২০ ফেব্রুয়ারি ২০২৩
কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের শিক্ষার্থীদের আনন্দে রঙিন মেঘলা বিকেল
Share on FacebookShare on Twitter

গতকালের আকাশটা ছিল একটু ভারী। হালকা মেঘ আড়াল করে রেখেছিল সূর্যের কিরণ। শহর থেকে একটুখানি দূরে পূর্বাচলে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের নিজস্ব ক্যাম্পাস ততক্ষণে পরে নিয়েছে নতুন যাত্রার পোশাক। গতকাল থেকেই যে, বিশ্ববিদ্যালয়টির স্থায়ী ক্যাম্পাসের নতুন পথচলার শুরু।

পূর্বাচলের ৯ নম্বর সেক্টরের ক্যাম্পাসে সকাল থেকেই সাজ সাজ রব। ক্যাম্পাসজুড়ে নানা জিনিসের পসরা। কোথাও ছবি তোলার জায়গা। কোথাও আছে মেডিকেল ক্যাম্প। খাবারের দোকানও রাখা হয়েছে হালকা নাস্তার জন্য। আর ক্যাম্পাসের পুরো আঙিনায় কনসার্টের প্রস্তুতি। মঞ্চ, পেছনে আছে এলইডি স্ক্রিন। বিকেল হলেই এখানে গানে আর বাদ্যে মাতবেন শিক্ষার্থীরা। গাইবে জি স্টেট, অতৃতীয়, বোবা আর মূল আকর্ষণ নেমেসিস তো আছেই!

সূর্যটা ধীরে ধীরে পশ্চিমে হেলে পড়লে ক্যাম্পাস মুখর হয়ে উঠতে থাকে শিক্ষার্থীদের পদচারণায়। বলে রাখা ভালো, মূলত দুটি বিষয় নিয়ে ছিল গতকালের আয়োজন। বিশ্ববিদ্যালয়টির প্রথম সমাবর্তন হয় এ বছর। সেই সমাবর্তনের রিইউনিয়ন কনসার্ট আর পূর্বাচলে বিশ্ববিদ্যালয়টির নিজস্ব ক্যাম্পাসের আনুষ্ঠানিক উদ্বোধন। দুটি আয়োজনকে ঘিরে ধীরে ধীরে ক্যাম্পাস প্রাঙ্গণে জড়ো হতে থাকেন বিশ্ববিদ্যালয়টির বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা।
কনসার্ট মঞ্চের বাইরে ঘুরছিলেন সবাই। কেউ ছবি তুলছেন। কেউ তুলছেন সেলফি। আবার অনেক বন্ধু মিলে করছেন গল্প। আরিফ হোসেন সদ্য স্নাতক সম্পন্ন করছেন। নিজের অনুভূতি জানিয়ে বলেন, ‘দারুণ লাগছে। ঢাকার ব্যস্ততার বাইরে একটুখানি রিলিফ পাওয়া গেল। বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছি। বেশ কাটছে।’

এক কর্ণারে করা হয়েছে মেডিকেল ক্যাম্প। ফরাজী হাসপাতালের তত্ত্বাবধানে সেখানে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। ছিল ফুডকোর্ট। সেখানে চলে খাওয়া-দাওয়ার সঙ্গে জমপেশ আড্ডা। গুচ্ছ গুচ্ছ দলে শিক্ষার্থীরা মেতেছেন আড্ডায়, উচ্ছ্বাসে।
খানিক পরে মঞ্চের সামনে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। বোঝা যায়, কিছুক্ষণের মধ্যেই শুরু হবে কনসার্ট। জি স্টেট তাদের র‌্যাপ আর ডিজে পারফর্ম করে মাতিয়ে তোলে। এরপর মঞ্চে আসে অতৃতীয়। তারা তাদের গান পরিবেশন করে। টেকনিক্যাল ঝামেলার কারণে পারফর্ম করতে পারেনি বোবা।

এরই মধ্যে অনুষ্ঠানস্থলে চলে আসেন কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. চৌধুরী নাফিজ সরাফাত। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘আমরা আজকে অত্যন্ত আনন্দিত যে, একটা সাকসেসফুল সমাবর্তন অনুষ্ঠান করলাম। যেহেতু মহামান্য রাষ্ট্রপতি আমাদের প্রধান অতিথি ছিলেন, ওই দিন কনসার্ট করা অ্যালাউ করেননি। আজকে আমরা আমাদের পারমানেন্ট ক্যাম্পাসে এই কনসার্টের আয়োজন করেছি। এগুলো সবকিছুই তোমাদের জন্য। তোমরা গর্ব করে বলতে পারবে স্থায়ী ক্যাম্পাসের কথা। তোমাদের উপস্থিতি আমাদের সব সময় উৎসাহিত করে নতুন করে বড় কিছু করার জন্য। আমাদের পারমানেন্ট ক্যাম্পাসও আগামী ‍দুই বছরের মধ্যে তোমরা ভালোভাবে দেখতে পারবে।’

অনুষ্ঠানে স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন করেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব কাজী ওয়াছি উদ্দিন। তিনি বলেন, ‘আমি যখন চাকরিতে প্রথম যোগ দেই নারায়ণগঞ্জে ম্যাজিস্ট্রেট ছিলাম, তখন এই শহরে জমি অধিগ্রহণ শুরু হয়। আমার চাকরি শেষ পর্যায়ে চলে এসেছে, অথচ এই শহর এখনো জমল না। নাফিজ ভাই যে এখানে ক্যাম্পাসের কাজ শুরু করেছেন, এর দ্বারা পূর্বাচল শহর জমে উঠবে।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ভাইস চ্যান্সেলর, প্রো-ভাইস চ্যান্সেলর, শিক্ষক ও কর্মকর্তারা। আলোচনা শেষে অপেক্ষার প্রহর কাটে। মূল আকর্ষণ নেমেসিস ব্যান্ড ততক্ষণে উঠে যায় মঞ্চে। শিক্ষার্থীরা চিৎকার দিয়ে তাদের স্বাগত জানান। নেমেসিস ব্যান্ডের গানে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের স্থায়ী ক্যাম্পাসে গতকালের সন্ধ্যা নামে।

Tags: কানাডিয়ান ইউনিভার্সিটি

এই বিভাগ থেকে আরও পড়ুন

১ ঘণ্টার মধ্যে ঢাবি প্রো-ভিসি ক্ষমা না চাইলে বাসভবন ঘেরাও
প্রযুক্তি সংবাদ

১ ঘণ্টার মধ্যে ঢাবি প্রো-ভিসি ক্ষমা না চাইলে বাসভবন ঘেরাও

ঢাবি শিক্ষার্থী
প্রযুক্তি সংবাদ

আন্তর্জাতিক মানের ২৩টি জার্নাল ও ১৬টি ই-বুকের ফ্রি অ্যাকসেস ঢাবি শিক্ষার্থীদের

ভোটটি যিনি দিয়েছেন দয়া করে ইনবক্স করুন, আপনাকে বিয়ে করবো
শিক্ষা ও ক্যাম্পাস

ভোটটি যিনি দিয়েছেন দয়া করে ইনবক্স করুন, আপনাকে বিয়ে করবো

“ফ্যানমিট” আয়োজন নিয়ে দারাজ এইবার চাঁপাইনবাবগঞ্জে
প্রযুক্তি সংবাদ

“ফ্যানমিট” আয়োজন নিয়ে দারাজ এইবার চাঁপাইনবাবগঞ্জে

বিশ্ববিদ্যালয়ে বছরে ৩০ কোটি ডলারের তহবিল হুয়াওয়ের
প্রযুক্তি সংবাদ

বিশ্ববিদ্যালয়ে বছরে ৩০ কোটি ডলারের তহবিল হুয়াওয়ের

মাদ্রাসায় পড়ে বিসিএস পুলিশ ক্যাডারে প্রথম শরীফ
শিক্ষা ও ক্যাম্পাস

মাদ্রাসায় পড়ে বিসিএস পুলিশ ক্যাডারে প্রথম শরীফ

Load More

ট্রেন্ডিং টপিক

রাজধানীর মোহাম্মদপুরে নতুন ই-বাইক শোরুম চালু করেছে রিভো বাংলাদেশ
অটোমোবাইল

রাজধানীর মোহাম্মদপুরে নতুন ই-বাইক শোরুম চালু করেছে রিভো বাংলাদেশ

ডাক ও টেলিযোগাযোগ বিভাগে সচিব হিসেবে যোগদান করলেন বিলকিস জাহান রিমি
নির্বাচিত

ডাক ও টেলিযোগাযোগ বিভাগে সচিব হিসেবে যোগদান করলেন বিলকিস জাহান রিমি

দেশের বাজারে ব্লিসবন্ডের ‘কার এক্সেসরিজ’
প্রযুক্তি সংবাদ

দেশের বাজারে ব্লিসবন্ডের ‘কার এক্সেসরিজ’

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট
প্রযুক্তি সংবাদ

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

২০২৫ সালের সেরা বাজেট স্মার্টফোন, যেগুলোর দাম হাতের নাগালে

২০ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬: পারফরম্যান্স ও বাজেটের সেরা ৭টি ফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্যামসাং-অ্যাপলকে টেক্কা দিতে স্মার্টফোন আনছে টাটা?
প্রযুক্তি সংবাদ

স্যামসাং-অ্যাপলকে টেক্কা দিতে স্মার্টফোন আনছে টাটা?

বিশ্বের টেক জায়ান্ট অ্যাপল এবং স্যামসাংয়ের একচেটিয়া বাজারে...

দিনে ১০ ঘণ্টা এসি চালালে মাসে বিদ্যুৎ বিল কত আসবে

এসির রিমোট কাজ করছে না? জেনে নিন রিমোট ছাড়াই এসি চালানোর গোপন কৌশল

গুগল পিক্সেল স্মার্টফোনের দাম কমল ৪০ হাজার

গুগল পিক্সেল স্মার্টফোনের দাম কমল ৪০ হাজার

প্রশ্ন ফাঁসের তথ্য যাচাই না করে এনসিপির বিবৃতি নিন্দনীয়: শিক্ষামন্ত্রী

প্রশ্ন ফাঁসের তথ্য যাচাই না করে এনসিপির বিবৃতি নিন্দনীয়: শিক্ষামন্ত্রী

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix