Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ফেসবুকে নিজের পোস্টে নিজে লাইক দিলে কী হয়?

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ১২ মার্চ ২০২৩
ফেসবুকে ‘লাইক’ গোনার দিন শেষ
Share on FacebookShare on Twitter

প্রতিদিনের একটি বড় সময় আমরা ফেসবুকে ব্যয় করি। সেখানে নিজের ইচ্ছে অনুযায়ী বিভিন্ন লেখা, ছবি, ভিডিও পোস্ট করে থাকি। প্রোফাইলের বন্ধু সংখ্যা, ফলোয়ার, জনপ্রিয়তা, কন্টেন্টের মান ইত্যাদির উপর নির্ভর করে লাইক দিয়ে থাকেন অন্য ব্যবহারকারীরা। অনেকে নিজের পোস্টের লাইক সংখ্যা বাড়াতে নিজেই লাইক দিয়ে থাকেন। নিজের পোস্টে লাইক দেয়া কি আসলেই একটি সঠিক কাজ? নিজের পোস্টে নিজেই লাইক দিলে কী হয়, এই প্রশ্নের উত্তর জানেন না অনেকেই। এই বিষয়ে বিভিন্ন মত দেখতে পাওয়া যায়।

ব্যক্তিগত প্রোফাইল
ফেসবুকে অনেকেই নিজের পোস্টে লাইকের পাশাপাশি মন্তব্যও করে থাকেন। এটি স্বাভাবিকভাবেই হাস্যকর বলে মনে হয়। এক্ষেত্রে ট্রলের শিকার হন অনেকেই। নিজের পোস্টে নিজেই লাইক দেওয়া মানে নিজের ব্যক্তিত্বকে আঘাত করা বলে মনে করেন অনেকেই। কারণ, কেউ পোস্ট লাইক করছে না বলে নিজেই লাইক করছেন, এটি একটি অন্যতম কারণ। এক্ষেত্রে আপনার গুরুত্বহীনতা সকলের কাছে ফুটে ওঠে।

আবার অনেকেই মনে করেন নিজের পোস্টে নিজেই লাইক করলে পোস্ট অন্যের কাছে তেমন পৌঁছায় না। ফলে লাইক কমে যায়। এই ধারণাটি ব্যক্তিগত প্রোফাইলের ক্ষেত্রে সম্পূর্ণ ভুল। ফেসবুকের অ্যালগরিদম অনুযায়ী এক্ষেত্রে কোনো সমস্যা নেই। বরং এতে ওই পোস্টটি বন্ধু তালিকায় থাকা অনেকের কাছেই পৌঁছে যায়। তাই এই দিক থেকে কোনো সমস্যাই নেই। বরং সুবিধা রয়েছে। কিন্তু স্বাভাবিকভাবে ব্যাপারটি দৃষ্টিকটু লাগায় এটি করা উচিত নয় বলে অধিকাংশই মনে করেন। তাই নিজের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে এই কাজ থেকে বিরত থাকাই উত্তম। যদি এই বিষয়টি সমস্যা মনে না হয়, তাহলে নিজের পোস্টে নিজেই লাইক দিতে পারেন।

ব্যবসায়িক পেইজের প্রোফাইল
ইতিমধ্যে বুঝতেই পেরেছেন ফেসবুকে নিজের পোস্টে লাইক দিলে কি হয়। এতে কারিগরি দিক থেকে কোনো সমস্যা নেই, কিন্তু ভাবমূর্তি হতে পারে প্রশ্নবিদ্ধ। তাই সিদ্ধান্ত আপনার। কারণ, যাই করেন না কেন তাতে কোনো সমস্যা নেই। কিন্তু ব্যবসায়িক পেইজের প্রোফাইলের ক্ষেত্রে ভুলক্রমেও এই কাজটি করবেন না। নিজের পোস্ট নিজে কখনোই ‘লাইক দিবেন না’।

ফেসবুক ব্যবসায়িক ক্ষেত্রে তাদের অ্যালগরিদমে পরিবর্তন এনেছে। এক্ষেত্রে তারা যেসব পোস্টে বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার হয় সেগুলো নিজ থেকেই অন্যদের কাছে ছড়িয়ে দেয় বা প্রমোট করে। আবার ফেসবুককে অর্থ প্রদান করেও অনেকের কাছে পোস্ট ছড়িয়ে দিতে পারেন। আর নিশ্চয়ই এটি নিজের পোস্ট লাইক মূল উদ্দেশ্য। তাই নিজের লাইকের চিন্তা বাদ দিয়ে ভালো কন্টেন্ট তৈরিতে জোর দিন।

এছাড়া নিজের পোস্টে লাইক দিয়ে ছড়িয়ে দেওয়া এক ধরনের ব্ল্যাক হ্যাট এসইও, যা অ্যালগরিদমকে ম্যানিপুলেট করার একটি কৌশল। এক কথায় বলতে গেলে এই প্রক্রিয়াটি অবৈধ এবং এজন্য এক সময় ব্যবসায়িক পেইজের প্রোফাইলের রিচ (অন্যের কাছে পৌঁছানোর ক্ষমতা) কমে যাবে। তাই নিজের পোস্টে নিজেই লাইক দেওয়া থেকে বিরত থাকাই বুদ্ধিমানের কাজ।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: লাইক

এই বিভাগ থেকে আরও পড়ুন

বাজেট ১৩ হাজার হলে কিনতে পারেন এসব স্মার্টফোন
নির্বাচিত

বাজেট ১৩ হাজার হলে কিনতে পারেন এসব স্মার্টফোন

বাস্তব ছবি নাকি ডিজিটাল বিভ্রম?
নির্বাচিত

বাস্তব ছবি নাকি ডিজিটাল বিভ্রম?

হোয়াটসঅ্যাপ চালালে এই ৫ ফিচার অবশ্যই জানা দরকার
নির্বাচিত

হোয়াটসঅ্যাপ চালালে এই ৫ ফিচার অবশ্যই জানা দরকার

ইফুডে যুক্ত হলো নতুন চারটি রেস্টুরেন্ট
ই-কমার্স

ইফুডে যুক্ত হলো নতুন চারটি রেস্টুরেন্ট

ফ্রিজ করা হতে পারে আলেশা মার্টের ব্যাংক হিসাব
ই-কমার্স

আলেশা মার্টের অফিসিয়াল কার্যক্রম বন্ধ ঘোষণা

সুইচ ও স্টিম ডেকের সঙ্গে প্রতিযোগিতায় রেজারের এজ
নির্বাচিত

সুইচ ও স্টিম ডেকের সঙ্গে প্রতিযোগিতায় রেজারের এজ

Load More

ট্রেন্ডিং টপিক

অ্যামাজনকে পেছনে ফেলার দিকে এগোচ্ছে স্পেসএক্স
প্রযুক্তি সংবাদ

অ্যামাজনকে পেছনে ফেলার দিকে এগোচ্ছে স্পেসএক্স

মেবাইল মার্চেন্ট হিসাবে কর আরোপের উদ্যোগ এনবিআরের
অর্থ ও বাণিজ্য

মেবাইল মার্চেন্ট হিসাবে কর আরোপের উদ্যোগ এনবিআরের

মোবাইল টাওয়ারের রেডিয়েশন কি মানুষের জন্য ক্ষতিকর?
টেলিকম

মোবাইল টাওয়ারের রেডিয়েশন কি মানুষের জন্য ক্ষতিকর?

দুর্বল নেটওয়ার্ক ও ভয়েস ও ডেটার মূল্যবৃদ্ধির খেসারত: গ্রাহক হারিয়ে আয় কমছে জিপির
টেলিকম

দুর্বল নেটওয়ার্ক ও ভয়েস ও ডেটার মূল্যবৃদ্ধির খেসারত: গ্রাহক হারিয়ে আয় কমছে জিপির

সপ্তাহের সবচেয়ে পঠিত

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু

হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

বাজেট পাসের আগেই কেন কলরেট বাড়ল, জানতে চায় বিটিআরসি

ফোনে কথা বলার খরচ কমছে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

হুয়াওয়ে নোভা ১৫ ম্যাক্স রিভিউ: গুগল সার্ভিস ও প্রিমিয়াম পারফরম্যান্সে চমকে দিল!
নির্বাচিত

হুয়াওয়ে নোভা ১৫ ম্যাক্স রিভিউ: গুগল সার্ভিস ও প্রিমিয়াম পারফরম্যান্সে চমকে দিল!

স্মার্টফোন বাজারে হুয়াওয়ে সবসময়ই তাদের উদ্ভাবনী প্রযুক্তি আর...

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

সর্বোচ্চ ২০ হাজার টাকা ক্যাশব্যাক দিচ্ছে রিভো, অফার শেষ ২৫ জুন

সর্বোচ্চ ২০ হাজার টাকা ক্যাশব্যাক দিচ্ছে রিভো, অফার শেষ ২৫ জুন

এসিআই মোটরসে ডেপুটি প্রোডাক্ট ম্যানেজার হিসেবে যোগ দিলেন আল জুবায়েদ তালুকদার

এসিআই মোটরসে ডেপুটি প্রোডাক্ট ম্যানেজার হিসেবে যোগ দিলেন আল জুবায়েদ তালুকদার

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১২ মার্চ ২০২৩

ফেসবুকে নিজের পোস্টে নিজে লাইক দিলে কী হয়?

Techzoom.TV |
TechzoomTV