Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

স্মার্টফোন ইন্ডাস্ট্রি ৫ বছরে বদলে দেবে ফাইভজি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩
বিশ্বজুড়ে ফাইভজি স্মার্টফোন সরবরাহ ৪৫ কোটি ইউনিটে পৌঁছবে
Share on FacebookShare on Twitter

কয়েক বছর আগে বিশ্বে ফাইভজি নেটওয়ার্ক চালু হয়েছে। তবে যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং ভারতের মতো দেশগুলোয় এর বাস্তবায়ন সম্প্রতি তুমুল আলোড়ন তৈরি করছে। রীতিমতো ফাইভজি প্রযুক্তির প্রতিযোগিতা শুরু হয়েছে টেক জায়ান্টদের মধ্যে। পাশাপাশি এর সঙ্গে স্মার্টফোন ইন্ডাস্ট্রির উদ্ভাবন ও রূপান্তরের একটি নতুন যুগও শুরু হয়েছে।

গিজমোচায়নার প্রতিবেদন বলছে, ৫ বছরে ফাইভজি প্রযুক্তি স্মার্টফোন ইন্ডাস্ট্রির রূপ বদলে দেবে। প্রতিবেদন অনুযায়ী, তিনটি উপায়ে স্মার্টফোনের বাজারে পরিবর্তন আনবে ফাইভজি।

প্রথমত উন্নত প্রযুক্তির স্মার্টফোন: ফাইভজি প্রযুক্তির স্মার্টফোন বাজারে নতুন যুগের সূচনা করবে। ফাইভজির কল্যাণে নেটওয়ার্কের স্থিতিশীলতা, ডাটা ডাউনলোড এবং আপলোড গতি অকল্পনীয়ভাবে বেড়েছে। এর ফলে ভার্চুয়াল রিয়ালিটি (ভিআর), মিক্সড রিয়ালিটি (এক্সআর) এবং অগমেন্টেড রিয়ালিটি (এআর) অ্যাপ্লিকেশনগুলোর ব্যবহার ব্যাপক বাড়বে। বর্তমানের মোবাইল নেটওয়ার্ক ও ডিভাইসগুলো এসব সুবিধার বিচারে অনেক পিছিয়ে। সুতরাং ফাইভজি প্রযুক্তির স্মার্টফোনের প্রতি ব্যবহারকারীরা আরো বেশি আকৃষ্ট হবেন এবং পাবেন চাহিদা অনুযায়ী অভিজ্ঞতা।

দ্বিতীয়ত বিস্তৃত ফাইভজি কভারেজ: টেলিযোগাযোগ খাতে প্রভাব ফেলতে শুরু করবে ফাইভজি প্রযুক্তি। এখন পর্যন্ত প্রায় সব বাণিজ্যিক ফাইভজি স্থাপনা নির্ভর করে নন-স্ট্যান্ডাবল ফাইভজির (এনএসএ ফাইভজি) ওপর। এটি নতুন রেডিও প্রযুক্তি ব্যবহার করে থাকে। তবে এখনো বিদ্যমান নেটওয়ার্ক অবকাঠামোর ওপরও এটি কিছুটা নির্ভর করছে। এর অর্থ হলো, টেলিকম জায়ান্টরা উন্নত মোবাইল ব্রডব্যান্ডের জন্য বিদ্যমান ইকোসিস্টেম এবং মডেলগুলোর পরিবর্তে আরো শক্তিশালী ফাইভজি প্রযুক্তি স্থাপন করতে পারে। যেখানে আরো শক্তিশালী এবং বিস্তৃত ফাইভজি কভারেজ থাকবে। যার অর্থ স্মার্টফোনগুলো শুধু দ্রুতগতির ইন্টারনেট ব্যবহার করতেই করতে সক্ষম হবে না বরং আরো বেশি সময় দ্রুতগতির ইন্টারনেট পরিষেবা পাবে।

তৃতীয়ত সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন: প্রিমিয়াম ফাইভজি স্মার্টফোনের দাম প্রাথমিকভাবে ১ হাজার ডলার পর্যন্ত হতে পারে বলে আশা করা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, এটি টেলিকম খাতের ব্যবসা ব্যাপকভাবে প্রভাবিত করবে। টেলিকম কোম্পানিগুলো ফাইভজি স্মার্টফোনে আপগ্রেড করতে গ্রাহকদের আরো আকর্ষণীয় মূল্য ছাড় দিতে পারে। একইভাবে টেলিকম কোম্পানিগুলোকে সন্তুষ্ট করতে স্মার্টফোন কোম্পানিগুলো আরো কম মূল্যে ফাইভজি স্মার্টফোন বাজারে আনবে। এসব কারণে গ্রাহকের মধ্যে ডিভাইস পরিবর্তনের হার বাড়বে এবং সামগ্রিকভাবে বাজার অনেকটাই বদলে যাবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ইভ্যালির নেতিবাচক প্রচারণা ক্ষতির কারণ হতে পারে: বেসিস সভাপতি
ই-কমার্স

ইভ্যালির নেতিবাচক প্রচারণা ক্ষতির কারণ হতে পারে: বেসিস সভাপতি

সস্তায় অ্যাডভেঞ্চার বাইক আনছে ইয়ামাহা
অটোমোবাইল

সস্তায় অ্যাডভেঞ্চার বাইক আনছে ইয়ামাহা

‘৫জির জন্য প্রস্তুত বাংলাদেশ’
টেলিকম

‘৫জির জন্য প্রস্তুত বাংলাদেশ’

অনলাইন জুয়া ও বেটিং এর বিরুদ্ধে সিআইডির দেশব্যাপী অভিযান
নির্বাচিত

অনলাইন জুয়ার জালে ৫০ লাখ মানুষ: পাচার হচ্ছে হাজার কোটি টাকা

ফুল এইচডি প্লাস ডিসপ্লের হ্যান্ডসেট আনবে নকিয়া
নির্বাচিত

ফুল এইচডি প্লাস ডিসপ্লের হ্যান্ডসেট আনবে নকিয়া

অপারেটর-বিটিআরসি দ্বন্দ্বে গ্রাহক সেবায় ভোগান্তি
টেলিকম

ডাউনলোড স্পিডে সেরা বাংলালিক, আপলোডের ক্ষেত্রে আগের ভালো অবস্থান ধরে রেখেছে গ্রামীণফোন

Load More

ট্রেন্ডিং টপিক

গ্যালাক্সি এস২৬ সিরিজে ওয়ান ইউআই ৯-এর ষষ্ঠ বিটা, মিলল নতুন এআই টগল
নির্বাচিত

গ্যালাক্সি এস২৬ সিরিজে ওয়ান ইউআই ৯-এর ষষ্ঠ বিটা, মিলল নতুন এআই টগল

আগে চার্জ দিতে পারতাম না, এখন দুটো ফোনেই চার্জ আছে : রবিউল ইসলাম নয়ন
সোশ্যাল মিডিয়া

আগে চার্জ দিতে পারতাম না, এখন দুটো ফোনেই চার্জ আছে : রবিউল ইসলাম নয়ন

কার্ভড ডিজাইনে আসছে ভিভো ভি৮০ লাইট
নির্বাচিত

কার্ভড ডিজাইনে আসছে ভিভো ভি৮০ লাইট

SYLVOX ১৯ ইঞ্চি স্মার্ট আরভি টিভি: অফ-গ্রিড ভ্রমণে বিনোদনের সঙ্গী
প্রযুক্তি সংবাদ

SYLVOX ১৯ ইঞ্চি স্মার্ট আরভি টিভি: অফ-গ্রিড ভ্রমণে বিনোদনের সঙ্গী

সপ্তাহের সবচেয়ে পঠিত

শাহজালালে ১১৬৭ ল্যাপটপ, ১০০ ট্যাব-আইপ্যাড জব্দ

শাহজালালে ১১৬৭ ল্যাপটপ, ১০০ ট্যাব-আইপ্যাড জব্দ

কেন বাজার থেকে হারিয়ে যাচ্ছে ছোট ধারণক্ষমতার পেনড্রাইভ

কেন বাজার থেকে হারিয়ে যাচ্ছে ছোট ধারণক্ষমতার পেনড্রাইভ

বিকাশ ডিস্ট্রিবিউটরের আড়ালে পাচার ২২ হাজার কোটি টাকা

বিকাশের নীতিমালা ও চার্জ নিয়ে গ্রাহক-এজেন্টদের ক্ষোভ, উঠছে নানা অভিযোগ

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্টার টেকের বিরুদ্ধে গ্রাহক হয়রানির পাহাড়: রিফান্ড জালিয়াতি ও ব্যবহৃত পণ্য বিক্রির অভিযোগ
নির্বাচিত

নতুন পিসি কিনেই ভোগান্তি, স্টার টেকের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

দেশের প্রযুক্তিপণ্য বিক্রেতা প্রতিষ্ঠান স্টার টেক থেকে নতুন...

SYLVOX ১৯ ইঞ্চি স্মার্ট আরভি টিভি: অফ-গ্রিড ভ্রমণে বিনোদনের সঙ্গী

SYLVOX ১৯ ইঞ্চি স্মার্ট আরভি টিভি: অফ-গ্রিড ভ্রমণে বিনোদনের সঙ্গী

ফাঁস হলো শাওমি স্মার্ট ব্যান্ড ১১ সিরিজের রেন্ডার, আসছে ৪ ভ্যারিয়েন্ট

ফাঁস হলো শাওমি স্মার্ট ব্যান্ড ১১ সিরিজের রেন্ডার, আসছে ৪ ভ্যারিয়েন্ট

ওশান প্যারাডাইসে লুকানো শুল্কফাঁকির তিন গাড়ি জব্দ

ওশান প্যারাডাইসে লুকানো শুল্কফাঁকির তিন গাড়ি জব্দ

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৪ মার্চ ২০২৩

স্মার্টফোন ইন্ডাস্ট্রি ৫ বছরে বদলে দেবে ফাইভজি

Techzoom.TV |
TechzoomTV