Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

প্রি-ইনস্টলড অ্যাপ অপসারণে বাধ্য করবে ভারত

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ২৪ মার্চ ২০২৩
কোয়ালকমের ফাইভজি মডেমেই আস্থা অ্যাপলের
Share on FacebookShare on Twitter

স্মার্টফোন তৈরির সময় বেশকিছু সফটওয়্যার প্রি-ইনস্টলড বা আগে থেকে ইনস্টল করে দেয়া থাকে। ব্যবহারকারী ইচ্ছে করলেই সেসব অ্যাপ আনইনস্টল করতে পারেন না। তবে এবার ডিভাইস থেকে প্রি-ইনস্টলড অ্যাপ অপসারণের সুবিধা প্রদানে বাধ্য করতে উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দিতে যাচ্ছে ভারত সরকার। খবর গিজচায়না।

নতুন নিরাপত্তা নীতিমালার অধীনে অপারেটিং সিস্টেমে কোনো পরিবর্তন আনতে হলে বাধ্যতামূলকভাবে পরীক্ষণের মধ্য দিয়ে যেতে হবে। নতুন এ নীতিমালা কার্যকর হলে বিশ্বের দ্বিতীয় বৃহৎ সেলফোন বাজারে নতুন পণ্যের বাজারজাত সময় অনেক পিছিয়ে যাবে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। বিশ্লেষকদের মতে, এ উদ্যোগ নেয়ার ফলে সেলফোন ব্র্যান্ডগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। স্যামসাং, ভিভো, অ্যাপল ও অন্যান্য প্রতিষ্ঠানের জনপ্রিয়তা এরই মধ্যে কমতে শুরু করেছে। কেননা এসব ব্র্যান্ডের ডিভাইসে অনেক প্রি-ইনস্টলড অ্যাপ থাকে, যেগুলো চাইলেও মুছে ফেলা যায় না।

ভারতের বাজারে শীর্ষে থাকা স্মার্টফোন ব্র্যান্ড শাওমি এদিক থেকে নিরাপদ অবস্থানে রয়েছে। কেননা প্রতিষ্ঠানটির এমআইইউআই ১৪ ইন্টারফেসে মাত্র আটটি অ্যাপ অপসারণযোগ্য নয়। অধিকাংশ অ্যাপই গ্রাহকদের জন্য উপকারী। এমআইইউআই ১৪-তে ব্যবহারকারীরা ফোন, মেসেজ, কনটাক্টস, ফাইল ম্যানেজমেন্ট, সিস্টেম সেটিং, অ্যাপ স্টোর ব্রাউজার ও ক্যামেরা অ্যাপ মুছে ফেলতে পারবে না।

অভ্যন্তরীণ প্রতিবেদন সূত্রে আরো জানা যায়, নতুন আইনের অধীনে সেলফোন কোম্পানিগুলোকে প্রি-ইনস্টলড সফটওয়্যার আনইনস্টল করার অপশন দেয়ার জন্য নির্দেশ দেয়া হবে। এছাড়া ব্যুরো অব ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসের ল্যাবে ভবিষ্যতে বাজারজাতের অপেক্ষায় থাকা ডিভাইসগুলো পরীক্ষা করা হবে।

সব ধরনের অপারেটিং সিস্টেমের নতুন ভার্সন ব্যবহারকারীদের জন্য চালুর আগে ভারত সরকার পরীক্ষা করার ব্যাপারে ভাবছে। প্রতিবেদন সূত্রে আরো জানা যায়, নতুন নীতিমালা বা আইন কার্যকরের পর সে অনুযায়ী চলার জন্য কোম্পানিগুলোকে এক বছর সময় দেবে সরকার। তবে কবে এ সময় শুরু হবে সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

ভারতে বর্তমানে যেসব চীনা স্মার্টফোন ব্র্যান্ড রয়েছে সেগুলোর বাজার প্রতিনিয়ত বাড়ছে। কাউন্টারপয়েন্টের তথ্যানুযায়ী, দক্ষিণ কোরিয়ার স্যামসাংয়ের বাজার হিস্যা ২০ শতাংশ। অন্যদিকে শাওমি, ভিভো ও অপোর মোট বাজার হিস্যা ৫০ শতাংশ। সে হিসেবে অ্যাপলের বাজার হিস্যা মাত্র ৩ শতাংশ।

প্রযুক্তি খাতের একজন বিশ্লেষকের দাবি, নতুন আইন কার্যকরের আগে প্রি-ইনস্টলড অ্যাপগুলোর মধ্যে কোনগুলো ব্যবহারকারীদের জন্য উপকারী আর কোনগুলো নয় তা যাচাই করতে হবে। আরেক বিশ্লেষক জানান, বাজারজাতের আগে পরীক্ষণের যে পদ্ধতি কার্যকরের কথা ভাবা হচ্ছে সেটি সেলফোন উন্মোচনের সময় অনেক পিছিয়ে দেবে। বর্তমানে প্রতি ২১ সপ্তাহ পর সরকারি বিভিন্ন গ্রুপ সেলফোনের নিরাপত্তা লেভেল পরীক্ষা করে থাকে। বিশ্লেষকদের মতে, বাজারজাতের ক্ষেত্রে এ পদক্ষেপ প্রতিষ্ঠানগুলোর জন্য বড় বাধা।

অতীতে ভারত সরকার চীনের বিভিন্ন সেলফোন কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এ কারণে বিক্রিও উল্লেখযোগ্য হারে কমেছে। ভারতের স্মার্টফোন বাজারে শীর্ষে থাকা শাওমি বিভিন্ন আইনি জটিলতায় ভুগছে। নতুন নীতিমালার কারণে দেশটিতে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করা প্রতিষ্ঠানগুলোর জন্য কঠিন হয়ে পড়বে।

রয়্যালটি পাঠানোর নামে শাওমির বিরুদ্ধে বিদেশে অর্থ পাচারের অভিযোগও রয়েছে। এ ঘটনার পর ভারতের ফেডারেল ফাইন্যান্সিয়াল ক্রাইম ব্যুরো, দি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট গত এপ্রিলে দেশের বিভিন্ন ব্যাংকে থাকা শাওমির ৬৭ কোটি ৬০ লাখ ডলার আটকে দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে চীনের প্রযুক্তি প্রতিষ্ঠানটি জানায়, অর্থ আটকে দেয়ার মাধ্যমে পারতপক্ষে ভারতে তাদের কার্যক্রম শেষ হয়ে গেছে। চলতি মাসের শুরুতে ভারতের একটি আদালত অর্থ আটক ছাড়ের বিপরীতে রায় দেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

মোটরসাইকেল পুরস্কার দিল মোনিকো টেকনোলজিস
অটোমোবাইল

মোটরসাইকেল পুরস্কার দিল মোনিকো টেকনোলজিস

বাজারে এলো স্বল্প মূল্যের নতুন দুইটি স্মার্টফোন
নির্বাচিত

বাজারে এলো স্বল্প মূল্যের নতুন দুইটি স্মার্টফোন

বাড়তি পরিবহন ব্যয়ে অ্যামাজনের মুনাফা কমেছে ২৫%
ই-কমার্স

ওষুধছাড়া সব পণ্য বিক্রি বন্ধ অ্যামাজনের

সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি দিলেও হ্যাক হতে পারে অ্যাকাউন্ট
ই-কমার্স

সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি দিলেও হ্যাক হতে পারে অ্যাকাউন্ট

নাম্বার ওয়ান অনলাইন স্মার্টফোন ব্র্যান্ড অনার দ্বিতীয় শাওমি
নির্বাচিত

নাম্বার ওয়ান অনলাইন স্মার্টফোন ব্র্যান্ড অনার দ্বিতীয় শাওমি

মার্চে চাঁদে আছড়ে পড়তে পারে এলন মাস্কের রকেট!
প্রযুক্তি সংবাদ

মার্চে চাঁদে আছড়ে পড়তে পারে এলন মাস্কের রকেট!

Load More

ট্রেন্ডিং টপিক

OLED বনাম M4: Huawei MatePad Air 2026 ও iPad Air M4-এর মধ্যে কে এগিয়ে?
রিভিউ

OLED বনাম M4: Huawei MatePad Air 2026 ও iPad Air M4-এর মধ্যে কে এগিয়ে?

ফ্রিজের নিচে পানি জমছে? মেকানিক ডাকার আগে যে ৫ বিষয় পরীক্ষা করবেন
প্রযুক্তি সংবাদ

ফ্রিজের নিচে পানি জমছে? মেকানিক ডাকার আগে যে ৫ বিষয় পরীক্ষা করবেন

মুনাফা ধরে রেখে ক্যাশ ফ্লোতে ব্যাপক অগ্রগতি করলো ওয়ালটন
অর্থ ও বাণিজ্য

ওয়ালটনের ১৮০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে
প্রযুক্তি সংবাদ

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

দেশে সেপ্টেম্বরে আসছে রেডমি নোট ১৭ সিরিজ, থাকছে ১০,০০০ এমএএইচ ব্যাটারি

দেশে সেপ্টেম্বরে আসছে রেডমি নোট ১৭ সিরিজ, থাকছে ১০,০০০ এমএএইচ ব্যাটারি

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

সম্মানিত হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রোমিং প্যাকেজ কেনার সুবিধা আনলো রবি
টেলিকম

রবির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ‘প্রতিশোধের শিকার’ কর্মী

কুমিল্লায় রবি আজিয়াটা পিএলসির একটি কার্যালয়ে আর্থিক অনিয়ম...

৮,৩৪০mAh ব্যাটারি ও ১.৫কে অ্যামোলেড ডিসপ্লে, আসছে পকো এক্স৮

৮,৩৪০mAh ব্যাটারি ও ১.৫কে অ্যামোলেড ডিসপ্লে, আসছে পকো এক্স৮

এআই টেলিফটো ক্যামেরাসহ অনার ম্যাজিক৮ প্রো ফোন এখন পাওয়া যাচ্ছে বাংলাদেশে

অনারের সেরা ৫ ফোন: রোবট ক্যামেরা থেকে ৭,১০০ এমএএইচ ব্যাটারি

সমন্বিত ও দক্ষ জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী

সমন্বিত ও দক্ষ জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৪ মার্চ ২০২৩

প্রি-ইনস্টলড অ্যাপ অপসারণে বাধ্য করবে ভারত

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix