Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

কমিউনিটি গাইডলাইন পরিবর্তন টিকটকের

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ২৫ মার্চ ২০২৩
চীন নিয়ে উদ্বেগ কমাতে নতুন প্রকল্প টিকটকের
Share on FacebookShare on Twitter

ব্যবহারকারীর নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে রিফ্রেশড কমিউনিটি গাইডলাইন ঘোষণা করেছে টিকটক। চীনভিত্তিক শর্টভিডিও প্লাটফর্মটি সাম্প্রতিক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। নতুন ঘোষিত গাইডলাইন টিকটকের প্রত্যেক ব্যবহারকারীর জন্যই প্রযোজ্য। প্লাটফর্মটি একই সঙ্গে নতুন কমিউনিটি নীতিমালাও প্রকাশ করেছে।

নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত নীতিমালায় বলা হয়, টিকটকের কমিউনিটি গাইডলাইনের আপডেটগুলোর ব্যাপারে প্লাটফর্মটি বিশ্বব্যাপী শতাধিক সংস্থার সঙ্গে পরামর্শ করেছে। যার মধ্যে রয়েছে আন্তর্জাতিক আত্মহত্যা নিরোধন সংস্থা এবং আঞ্চলিকভাবে সেইফটি অ্যাডভাইসরি কাউন্সিল ও এসমেক্স এবং তাদের কমিউনিটি সদস্যরা।

প্লাটফর্মটির এ সম্পর্কিত বিবৃতি অনুযায়ী, নতুন ঘোষিত গাইডলাইনে বেশকিছু পরিবর্তন আনা হয়েছে। এর মধ্যে এআই প্রযুক্তি সম্পর্কিত নিয়মগুলোকে আপডেট করা হয়েছে। বিদ্বেষমূলক বক্তব্য এবং আচরণ সম্পর্কিত নীতিতে ‘ট্রাইব’ নামের একটি সুরক্ষা ফিচার যুক্ত করা হয়েছে। নাগরিক সুরক্ষা এবং নির্বাচনী শৃঙ্খলা রক্ষার্থে সরকার, রাজনীতিবিদ এবং রাজনৈতিক দলের অ্যাকাউন্টগুলোয় বিশেষ নজর রাখার কথাও উল্লেখ করা হয়েছে।

টিকটক জানায়, নতুন কমিউনিটি গাইডলাইন বা নির্দেশিকাগুলো ২১ এপ্রিল থেকে কার্যকর হবে। সেই সঙ্গে সামনের মাসগুলোয় প্লাটফর্মটি মডারেটরদের অতিরিক্ত প্রশিক্ষণ দেবে। এতে করে নতুন নিয়ম ও মান কার্যকরভাবে প্রয়োগ করা যাবে।

কী করলে কমিউনিটি নিয়ম লঙ্ঘন হবে এবং এর প্রেক্ষিতে প্লাটফর্মটি কী ধরনের পদক্ষেপ নিতে পারে সেটিরও ব্যাখ্যা দেয়া হয়েছে। এক্ষেত্রে মডারেশন বা নিয়ন্ত্রণ পদ্ধতির জন্য চারটি স্তর করা হয়েছে। প্রথমত লঙ্ঘনমূলক কনটেন্ট অপসারণ করা। দ্বিতীয়ত বয়স-সীমা অনুযায়ী কনটেন্ট তৈরি। তবে যেকোনো কনটেন্ট অবশ্যই টিকটকের কমিউনিটি গাইডলাইন অনুযায়ী হতে হবে। তৃতীয়ত যে কনটেন্ট বিস্তৃত ভিউয়ারের জন্য অনুপযুক্ত, সেটি ‘ফর ইউ’ ফিডে রিকমেন্ডের জন্য অযোগ্য করা। চতুর্থ ও সবশেষ টিকটকের কমিউনিটিকে নিয়ন্ত্রণে রাখতে তথ্য সরঞ্জাম এবং কৌশলগুলোকে শক্তিশালী করা।

সর্বশেষ কমিউনিটি গাইডলাইন আপডেটটি প্লাটফর্মটির কৌশলগুলোকে প্রকাশ করে। যেমন: প্লাটফর্মের নিয়ম লঙ্ঘন করে এমন অ্যাকাউন্টগুলোর বিরুদ্ধে যে পদক্ষেপ নেয় সেটি সম্পর্কে আরো তথ্য শেয়ার করা। এতে স্পষ্ট হয় টিকটকের নিয়ম বা প্রয়োগপদ্ধতি ইচ্ছাকৃতভাবে বাইপাস করতে একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করার অনুমতি দেয়া হয় না। এছাড়া জনস্বার্থ রক্ষার্থে কোনো নিয়ম প্রয়োগ করার সময় টিকটক যা বিবেচনা করে সেটি ব্যাখ্যা করা। কোনো ব্যক্তির সমালোচনা করা হয়েছে এমন কনটেন্টের প্রতি প্লাটফর্মের পদ্ধতি ব্যাখ্যা করা। টিকটক কীভাবে তথ্যমূলক লেবেল, সতর্কতা এবং অপ্ট-ইন ব্যবহার করে সে সম্পর্কে আরো বিস্তারিত বিবরণ অন্তর্ভুক্ত করা।

Tags: টিকটক

এই বিভাগ থেকে আরও পড়ুন

স্বয়ংক্রিয়ভাবে নির্দিষ্ট সময় পর পর লোকেশন ডেটা মুছতে দেবে গুগল
নির্বাচিত

স্বয়ংক্রিয়ভাবে নির্দিষ্ট সময় পর পর লোকেশন ডেটা মুছতে দেবে গুগল

শক্তিশালী ব্যাটারি ও প্রসেসর সহ আসছে স্যামসাং গ্যালাক্সি এফ০২এস
নির্বাচিত

শক্তিশালী ব্যাটারি ও প্রসেসর সহ আসছে স্যামসাং গ্যালাক্সি এফ০২এস

নতুন বাজেট স্মার্টফোন আনছে পোকো
নির্বাচিত

কম দামে পোকো সি৫০ ফোন আনলো শাওমি

বাজেট রেঞ্জে ৫০০০ এমএএইচ ব্যাটারি সহ আসছে গ্যালাক্সি এম ১১
নির্বাচিত

বাজেট রেঞ্জে ৫০০০ এমএএইচ ব্যাটারি সহ আসছে গ্যালাক্সি এম ১১

আওয়ামী লীগের নিবন্ধনও স্থগিত
সোশ্যাল মিডিয়া

আওয়ামী লীগের নিবন্ধনও স্থগিত

ল্যাপটপ অতিরিক্ত গরম হলে দ্রুত ঠান্ডা করার উপায়
কিভাবে করবেন

ল্যাপটপ অতিরিক্ত গরম হলে দ্রুত ঠান্ডা করার উপায়

Load More

ট্রেন্ডিং টপিক

এনসিপি
সোশ্যাল মিডিয়া

এনসিপিতে যোগ দিলেন ইসহাক-রনি-কাফি-ফ্লোরা

আইফোন ১৮-তে বড় পরিবর্তন: এবার কি সেপ্টেম্বরের প্রথা ভাঙছে অ্যাপল?
প্রযুক্তি বাজার

আইফোন ১৮-তে বড় পরিবর্তন: এবার কি সেপ্টেম্বরের প্রথা ভাঙছে অ্যাপল?

‘কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে দ্রুত বিচার
প্রযুক্তি সংবাদ

‘কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে দ্রুত বিচার

শিক্ষকদের বদলি সফটওয়্যার উন্মুক্ত, দেখুন এখানে
সোশ্যাল মিডিয়া

শিক্ষকদের বদলি সফটওয়্যার উন্মুক্ত, দেখুন এখানে

সপ্তাহের সবচেয়ে পঠিত

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

‘পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সর্বাধুনিক প্রযুক্তি ও সর্বোচ্চ মানদণ্ড বজায় রাখা হয়েছে’
প্রযুক্তি সংবাদ

‘পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সর্বাধুনিক প্রযুক্তি ও সর্বোচ্চ মানদণ্ড বজায় রাখা হয়েছে’

রাশিয়ার পরমাণু শক্তি করপোরেশনের (রোসাটম) মহাপরিচালক আলেক্সি লিখাচেভ...

ইনফিনিক্স  GT 50 Pro 5G লঞ্চ হল দুর্দান্ত স্পেসিফিকেশন নিয়ে, জানুন দাম ও ফিচার

ইনফিনিক্স GT 50 Pro 5G লঞ্চ হল দুর্দান্ত স্পেসিফিকেশন নিয়ে, জানুন দাম ও ফিচার

হায়ার এসির ‘কুলিং’ সেবায় গরম নাভিশ্বাস: বিক্রয়োত্তর সেবার বেহাল দশায় বিপাকে গ্রাহক

হায়ার এসির ‘কুলিং’ সেবায় গরম নাভিশ্বাস: বিক্রয়োত্তর সেবার বেহাল দশায় বিপাকে গ্রাহক

৩৫ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬—আপনার বাজেটে সেরাটি বেছে নিন

৩৫ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬—আপনার বাজেটে সেরাটি বেছে নিন

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix